…
এডিটর পিক
একটি শিশু নিখোঁজ হওয়া মানে শুধু একটি পরিবারের একজন সদস্য হারিয়ে যাওয়া নয়; এর সঙ্গে…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
- মুসলিম ন্যাটো’তে বাংলাদেশ? সিদ্ধান্তের আগে যে প্রশ্নগুলো জরুরি – একটি স্টেট ওয়াচ বিশ্লেষণ
- সীমান্তে আবারো বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ
- তাজমহলের আড়ালে মমতাজের নির্মম মৃত্যু
- দিল্লি পুলিশে তোলপাড়: মুসলিম বলে দুই নারী সাংবাদিককে থানায় নিয়ে মারধরের অভিযোগ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
- কয়েক লাখ কোটি টাকার গ্যাস, ৬০০ কোটির পাইপলাইন কেন আটকে?
- বাংলাদেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, এখনো সন্ধান মেলেনি ২ হাজারের
Author: আন্তর্জাতিক ডেস্ক
গতকাল আসন্ন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীতালিকা ঘোষণা করার পর আজ করলেন বিজেপি। আজ শনিবার(০৬ মার্চ) বিধানসভা ভোটের প্রথম দু’দফার ৫৭টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় নন্দীগ্রাম আসনের পাশে জ্বলজ্বল করছে শিশিরপুত্র খ্যাত শুভেন্দু অধিকারী। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে নন্দীগ্রাম আসনে বিজেপির হয়ে লড়বেন শুভেন্দু অধিকারী। এদিকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেই নির্বাচনী প্রচার শুরুর প্রস্তুতি নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রোববার(০৭ মার্চ) শিলিগুড়ি শহরেই তার এক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানিকভাবে সেখান থেকেই নির্বাচনের প্রচার শুরু করবেন তিনি। রাজ্য বিধানসভায় রয়েছে ২৯৪টি আসন। আসন্ন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে…
হংকংয়ে নিজেদের প্রভাব ধরে রাখার জন্য চীন বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছে। সেখানে নিজেদের আইন কার্যকর করার পর এবার হংকংয়ের স্থানীয় নির্বাচনেও নগ্ন হস্তক্ষেপের পথ চূড়ান্ত করেছে বেইজিং। হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে দমন-পীড়ন এবং ভূখণ্ডটিতে চীনা নিয়ন্ত্রণ আরো শক্ত করার পর এবার সেখানকার নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে চীন। হংকংয়ের শাসনক্ষমতায় যেন কেবলমাত্র বেইজিংয়ের অনুগতরাই বসতে পারে তা নিশ্চিত করতে গতকাল শুক্রবার(০৫ মার্চ) চীনের আইন প্রণেতারা হংকংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। কথিত ‘দেশপ্রেমিক’রা যেন হংকং এর শাসনক্ষমতায় থাকতে পারে তা নিশ্চিত করতে পরিকল্পনা উন্মোচন করেছে চীনের শীর্ষ আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষ। আর এনিয়ে বিশ্বের কোনো দেশ যেন হস্তক্ষেপ না করে এবিষয়েও হুঁশিয়ারি দিয়েছে চীন।…
ক্ষমতায় আসার পর থেকেই নানা কারণে আলোচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এবার তার লক্ষ্য কমিউনিস্টদের উৎখাত করা। সেনাবাহিনী এবং পুলিশকে কমিউনিস্ট বিদ্রোহীদের ‘হত্যার’ মাধ্যমে ‘শেষ করে ফেলার’ নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে আয়োজিত এক সরকারি সভায় গতকাল শুক্রবার (০৫ মার্চ) এ নির্দেশ দেন দুতার্তে। খবর আল জাজিরা ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, আমি সেনাবাহিনী এবং পুলিশকে বলেছি, যদি কখনো কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয় তবে তাদের হত্যা করো। এরপর নিশ্চিত হও যাকে গুলি করা হয়েছে তার মৃত্যু হয়েছে কি-না। যদি মৃত্যু না হয়ে থাকে তবে সেখানেই তাকে হত্যা করো। তবে মরদেহগুলো যেন পরিবারে কাছে পৌঁছানো হয় সেটা…
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বড়ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, আইনজীবী রুডি জুলিয়ানি, প্রতিনিধি পরিষদের সদস্য মো ব্রুকস এবং বেশ কয়েকজন মিত্রের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার(০৫ মার্চ) ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদের সদস্য এরিক সলওয়েল বাদী হয়ে এই মামলা করেন। এর আগে গত মাসে একই অভিযোগে আরেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জন্য আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। ক্যাপিটল হিলে হামলার জন্য মামলার বিবাদীরা দায়ী উল্লেখ করে বলা হয়েছে, তাদের উসকানিমূলক বক্তব্যের কারণে এমনটা ঘটেছে। ঘটনার দিন মামলার বাদী কংগ্রেসের যৌথ…
পশ্চিমাদেশগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’তে ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করতে পারে বলে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরান সংলাপে বসার আগ্রহ প্রকাশ করলে পশ্চিমারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ইউরোপীয় কূটনীতিকদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা, রয়টার্স ও এপি এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, পশ্চিমা শক্তিগুলি বৈশ্বিক পারমাণবিক সংস্থা ইরানকে সেন্সর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে, কারণ ইরান তার কয়েকটি সাইটে পাওয়া ইউরেনিয়াম কণা সম্পর্কে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে সহযোগিতা করতে রাজি হয়েছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার যে বিতর্ক চলছে, তাতে সামান্য আশার আলো…
সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার মূলহোতা হিসাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দোষী করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রকাশ করা এই প্রতিবেদনে বলা হয়েছে, খাশোগিকে আটক কিংবা হত্যার একটি পরিকল্পনা অনুমোদন করেন যুবরাজ। খাসোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা প্রকাশ হলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছিল—সৌদির মেগাসিটি প্রকল্প ‘নিওম’ এতে বাধাগ্রস্ত হতে পারে। তবে এসবে সৌদির মেগাসিটি প্রকল্পে কোনো চোট পড়বের না বলে জানিয়েছে বিশ্লেষকরা।রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, যুবরাজের বিরুদ্ধে মার্কিন এই প্রতিবেদনে মেগাসিটিতে বিনিয়োগকারীদের ওপর কোনো প্রভাব পড়বে না। যদি না যুক্তরাষ্ট্র যুবরাজের বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপ না…
মিয়ানমারের গণতান্ত্রিক নেতৃ অং সাং সু চিকে ক্ষমতা থেকে হটিয়ে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়। ক্ষমতা দখলের পরদিনই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (এফআরবিএনওয়াই) রক্ষিত এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা করে মিয়ানমার সামরিক সরকার। তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তা টের পেয়ে আটকে দিয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাসহ তিনজনের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। চলতি বছরের ১ ফেব্রুয়ারি এই অভ্যূত্থানের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র সরকারের একজন কর্মকর্তাসহ এ বিষয়ে জানেন- এমন তিনজনের বক্তব্যের ভিত্তিতে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের ওই তহবিল এখন অবরুদ্ধ অবস্থায় রেখেছে নিউ ইয়র্ক ফেড। মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি…
শুভ্র সরকার : আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিস্তিনের কাছ থেকে দখল করা ভূমিতে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কি-না সে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। গত বুধবার (০৩ মার্চ) আদালতের চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মাসের শুরুর দিকে আইসিসির প্রিট্রায়াল চেম্বারের সংখ্যাগরিষ্ঠ বিচারক এই মতামত প্রদান করেন। নানা ধরনের তদবির ও চাপকে উপেক্ষা করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের ভিত্তি তৈরি করা হয়েছে বলে জানা যায়। এরপর বুধবার (০৩ মার্চ) আইসিসির চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদা এক বিবৃতিতে জানান, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি আজ নিশ্চিত হয়েছে। তদন্তটি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত, ভয়…
আফাগানিস্তানে আবারও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। দেশটিতে গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে প্রায়ই হত্যার ঘটনা ঘটে। গত মঙ্গলবার(০২ মার্চ) দেশটির আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারের রাজধানী জালালাবাদে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যার করা হয়েছে। অফিস থেকে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় তাদের গুলি করে হত্যা করা হয়। তবে এ হত্যার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএস। জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সন্ত্রাসী সংগঠন আইএসের স্থানীয় সহযোগী একটি সংগঠন ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেছে, ওই তিন সাংবাদিক আফগান সরকারের প্রতি অনুগত গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তাই তাদের হত্যা করা হয়েছে। গত…
বিশেষ প্রতিনিধি : এই সপ্তাহে ভারতের এক মুসলিম সাংবাদিক কারাগারে তার পাঁচ মাস পূর্ণ করেছেন। উত্তরপ্রদেশের হাথরসে দলিত পরিবারের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যার খবর সংগ্রহ করতে যাওয়ার পথে মথুয়ার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান। ৪১ বছর বয়সী সিদ্দিকি কাপ্পানকে গত বছর অক্টোবরে গ্রেফতার করা হয়। হাথরস উত্তর প্রদেশের ছোট একটি শহর, রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ২০০ কি.মি. দূরে অবস্থিত। সেপ্টেম্বরের ১৪ তারিখ, ১৯ বছর বয়সী দলিত কিশোরীকে হিন্দুদের মধ্যে প্রভাবশালী ঠাকুর সম্প্রদায়ের চার ব্যক্তি গণধর্ষণ করে। অত্যাচারে মেয়েটির স্পাইনাল কর্ড মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপর নয়া দিল্লির একটি হাসপাতালে দুই সপ্তাহ পর তার মৃত্যু হয়।…