…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ইতালিতে আগামী সোমবার (১৫ মার্চ) থেকে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি করোনার নতুন ঢেউ সম্পর্কে সতর্ক করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে- রোম ও মিলানসহ দেশটির অর্ধেকের বেশি অঞ্চলে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকবে। কর্মক্ষেত্রে যাওয়া, স্বাস্থ্য-সংক্রান্ত ও জরুরি প্রয়োজন ছাড়া এসব অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। এদিকে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডের ছুটিতে করোনার সংক্রমণ রোধে আগামী ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশটিতে সবকিছুই বন্ধ থাকবে। এ দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গিয়েছেন কমপক্ষে এক লাখ মানুষ।…
জাতিসংঘ যেন যুক্তরাষ্ট্রেরই মুখপাত্র। জাতিসংঘকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিজেদের বিভিন্ন সুবিধা গ্রহণের বিষয় সর্বজনবিদিত। যখন যেখানে খুশি জাতিসংঘকে দিয়ে নিষেধাজ্ঞা আরোপ, বিভিন্ন অজুহাতে বিভিন্ন দেশের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়া, যুক্তরাষ্ট্রের যেকোনো অপরাধকে জাতিসংঘ দিয়ে ধুয়েমুছে ফেলা ইত্যাদিসহ যুক্তরাষ্ট্র জাতিসংঘকে ব্যবহার করে বিভিন্ন সুবিধা নিচ্ছে। একইসাথে জাতিসংঘকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এবার এসবের বিরুদ্ধে দাঁড়াল বিশ্বের কয়েকটি দেশ। জাতিসংঘকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকি ও নিষেধাজ্ঞা নিরসনে এবার জোট বাঁধতে যাচ্ছে ইরান, রাশিয়া এবং চীনসহ ১৬টি দেশ। যুক্তরাষ্ট্রের একনায়কতান্ত্রিক আচরণ মোকাবিলায় জোটবদ্ধ হচ্ছে তারা। খবর রয়টার্স এ জোটে আরো রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া,…
মহামারি করোনা ভাইরাসে ইতিমধ্যে বিপর্যস্ত গোটা বিশ্ব। করোনার একেরপর এক ঢেউয়ে বিশ্ব এখনো নাকানিচুবানি খাচ্ছে। করোনার এক ধরন(স্ট্রেইন) নরম হয়ে এলে শক্ত পায়ে দ্বিগুণ শক্তি নিয়ে দাঁড়িয়ে যায় আরেক ধরন। সর্বশেষ ধরন নিয়ে বিশ্ব এখনো নাকাল অবস্থায় আছে। এরই মধ্যে শোনা গেলো চীনে আবারও নতুন এক ভাইরাস ছড়াচ্ছে। তবে এ ভাইরাস করোনার নতুন কোনো ধরন নয়, করোনার মতোই আরেকটি নয়া ভাইরাস। চীনে ক্রমাগত এর আগ্রাসী থাবা ছড়াচ্ছে। করোনার পাশাপাশি আরেকটি মহামারি বিশ্ব প্রত্যক্ষ করতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল। খবর দ্য গার্ডিয়ানের। প্রাণঘাতী করোনাভাইরাস সর্বপ্রথম চীনেই শনাক্ত হয়। এজন্য অনেকেই চীনকে করোনার উৎপত্তিস্থলও বলে থাকেন। যদিও বিশ্ব স্বাস্থ্য…
এখন থেকে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে রাখাইন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাই তাদেরকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। গত বছর সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলীয় সরকার আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। দীর্ঘ এক বছর ধরেই আরাকান আর্মি একটি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় বন্দি ছিলেন। এবার এই সন্ত্রাসী গোষ্ঠীর বন্দিত্ব থেকে মুক্ত করলো কদিন আগে সু চির সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল নেওয়া সামরিক বাহিনী। মিয়ানমারের সন্ত্রাসবিরোধী কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এখন…
পার্শ্বপ্রতিক্রিয়ার আতঙ্কে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান বন্ধ করার হিড়িক পড়েছে বিভিন্ন দেশে। টিকা গ্রহীতার রক্তে জমাট বাঁধা ও কয়েকজনের মৃত্যুর খবরে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা অনিরাপদ ও অকার্যকর বলে ইতোমধ্যে বিভিন্ন দেশে এর প্রয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ডেনমার্ক টিকার ডোজ নেওয়ার পর জমাট বাঁধছে রক্ত— এমন রিপোর্ট সামনে আসার পরই অ্যাস্ট্রাজেনেকার টিকা সাময়িকভাবে বন্ধ করেছে ডেনমার্ক। গত বৃহস্পতিবার(১১ মার্চ) এমনটাই জানা গিয়েছে ওই দেশের সরকার সূত্রে। তবে কতজনের শরীরে এমন সমস্যা দেখা দিয়েছে তা নিয়ে কিছু বলেনি ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকার ডোজ নেওয়ার পর জমাট বাঁধছে রক্ত— এমন রিপোর্ট সামনে আসার পরই অ্যাস্ট্রাজেনেকার টিকা সাময়িকভাবে বন্ধ করেছে ডেনমার্কড্যানিশ স্বাস্থ্য…
নন্দীগ্রামের রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে বেরনোর সময় পড়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাঁ পায়ের সঙ্গে মাথা এবং কপালেও চোট লেগেছে। তাকে নন্দীগ্রাম থেকে ‘গ্রিন করিডর’ করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে সড়কপথে। ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ভিড়ের মধ্যে তাকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। ঘটনার সময় কোনও পুলিশকর্মী বা জেলার পুলিশ সুপার কেউই ছিলেন না। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। বিজেপি এবং কংগ্রেস যদিও মমতার এই পড়ে যাওয়াকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে। এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘মমতা মানুষের সঙ্গে মেশেন। সেই সুযোগ নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশের অধীনে…
ফেব্রুয়ারির ২৭ তারিখ মিয়ানমারের খামপেট শহরে পুলিশের ল্যান্স করপোরাল থা পেংকে তার সাবমেশিনগান দিয়ে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এ নির্দেশ সত্বেও পুলিশের এই ল্যান্স করপোরাল তা করতে অস্বীকার করেন। তিনি বলেন, এক অফিসার এর পরের দিনও আমাকে ডেকে জানতে চান আমি গুলি করব কিনা। আমাকে বিক্ষোভকারীরা মারা না যাওয়া পর্যন্ত গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। ২৭ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা তখনও গুলি না করার সিদ্ধান্তে অটল ছিলেন। এর পর তিনি বাহিনী থেকে পদত্যাগ করে চলে যান। থা পেং জানান, ২৭ ফেব্রুয়ারি শুধু তিনিই নন, তার আরও ৬ সহকর্মী এক ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য…
ফ্রান্সে ইসলামবিদ্বেষের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে কারণে দেশটির মুসলিমরা এখন তীব্র চাপের মধ্যে রয়েছেন। ২০২০ সালে ফ্রান্সে ইসলামফোবিয়ার কারণে ২৩৫টি ঘটনা ঘটেছিল। ২০১৯ সালের তুলনায় ১৫৪টি হামলা বেশি হয়েছিল। এ বছর মসজিদে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে ৩৫ শতাংশ। পাশাপাশি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচারের ঘটনাও ছড়ানো হয়েছে ব্যাপকহারে। স্যামুয়েল হত্যাকাণ্ড গত বছর শিক্ষক স্যামুয়েল প্যাটির মৃত্যুর আগে, তার সম্পর্কে মিথ্যা অভিযোগ ছড়ানোর কথা স্বীকার করেছে ফ্রান্সের এক মুসলিম স্কুলছাত্রী। গত অক্টোবরে শিক্ষক প্যাটিকে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় প্যারিসের উত্তর-পশ্চিমের শহরতলী এলাকার রাস্তায় শিরশ্ছেদ করে হত্যা করা হয়। যে মেয়েটির অভিযোগ সে সময় অনলাইন যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল,…
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ইসরায়েলকে বয়কটের ডাক দিয়ে বড় ধরনের মিছিল করেছে দেশটির জনগণ। মিছিলে তেল আবিবকে অবৈধ ও দখলদার হিসেবে আখ্যায়িত করা হয়। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের আইন শাখার পরিচালক মুর্তজা খাজা এই ইসরায়েলবিরোধী নাগরিক আন্দোলনের ডাক দিয়েছেন। মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলকে অবৈধ ও দখলদার দেশ হিসেবে উল্লেখ করে তেলআবিবকে অর্থ সহায়তা প্রদান বন্ধ করার আহ্বান জানান।-খবর আরব নিউজের। আরব নিউজের খবরে বলা হয়, সাম্প্রতিককালে ইসরায়েল-বিরোধী এত বড় মিছিল ও বিক্ষোভ যুক্তরাষ্ট্রে দেখা যায়নি। তারচেয়েও বড় কথা হলো দেশটির বিরুদ্ধে কথা বলাকে নাগরিক অধিকার হিসেবে বর্ণনা করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে কথা বলা তাদের…
টানা দুইবার জয় লাভ করে ক্ষমতায় আসীন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তা এখনো অব্যাহত রয়েছে। ভারতে অধুনা জনপ্রিয়তা পাওয়া বিজেপি পশ্চিমবঙ্গে হানা দিলে এবারের নির্বাচনে মমতাকে বেগ পেতে হবে বলে ধারণা করা হলেও রাজ্যটিতে জনমত জরিপে মমতাই এগিয়ে আছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা বেশি বলে জনসমীক্ষা সংস্থার (সিএনএক্স) সর্বশেষ রিপোর্ট জানিয়েছে। সমীক্ষায় আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ৪৩ শতাংশ ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ২৪ শতাংশ ভোটার জানান তারা বিজেপি নেতা দিলীপ ঘোষকে চান। ৯৩৬০ জন ভোটারের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন সমীক্ষকরা। দ্বিতীয় দফায় সিএনএক্স সমীক্ষায় দেখা গিয়েছে, এখনও বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মানুষের পছন্দ…