…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
জমে উঠছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই জমতে যাচ্ছে বলেই নির্বাচন সংশ্লিষ্টদের আগাম ধারণা। ইতিমধ্যে দুই দলের উত্তপ্ত বাক্য বিনিময়ে গরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। গতকাল বৃহস্পতিবার(১৮ মার্চ) এক নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাড়ানোর হুমকি দিয়েছে। অপরদিকে মোদিও ছেড়ে দেবার পাত্র নয়। সেও মমতাকে বাংলা ছাড় করার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক জনসভায় অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলায় মমতার খেলা শেষ করে দেবে বলে এ হুমকি দেয়। মমতার হুমকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার নির্বাচনে জয়ের পর বিজেপিকে দিল্লি থেকেও বিতাড়িত করা হবে।…
বৃহস্পতিবার (১৮ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপহাসের সুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের জবাব দেন। এই দুই বিশ্ব নেতার মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময় চিন্তার ভাঁজ ফেলছে বিশ্ব রাজনীতিতে। যদিও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালই রসায়ন ছিল পুতিনের। কিন্তু হোয়াইট হাউসে পালাবদলের পরে মস্কো-ওয়াশিংটন সম্পর্ক যে এত তাড়াতাড়ি তলানিতে ঠেকবে তা হয়তো ভাবতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টিভি সাক্ষাৎকারে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে ‘খুনি’ বলার একদিন পর পুতিনের পাল্টা মন্তব্য, ‘‘খুনিই পারে আর এক খুনিকে চিনে নিতে!’’ এর আগে বুধবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বাইডেন আলোচিত মন্তব্যটি করেন। যখন তার কাছে জানতে চাওয়া হয়,…
সম্প্রতি ইসরায়েলি পুলিশের দিকে পাথর নিক্ষেপ করার অভিযোগে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ইসরাইলের একটি আদালত। পুলিশের গাড়িতে পাথর নিক্ষেপ করে কাচ ভাঙার অভিযোগ আনা হয়েছে আবদুল্লাহ নামের ওই কিশোরটির বিরুদ্ধে।- সূত্র মিডল ইস্ট আই। আবদুল্লাহ ইশাওইয়া অঞ্চলে বসবাস করেন। এ এলাকায় প্রায়ই ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এখানে নিয়মিতই ফিলিস্তিনিদের বাড়িঘর মাটিতে মিশিয়ে দেয় ইসরায়েলি হানাদারেরা। আবদুল্লাহর মা বলেন, গেল ছয় মাসের মধ্যে তার ছেলেকে অন্তত তিনবার কারাগার ও গৃহবন্দি হতে হয়েছে। এর আগে গত নভেম্বরে একবার আটক হয়েছে আবদুল্লাহ। তখন বেথেলহেমের কাছে আবু গুনেম পুলিশ স্টেশনে তাকে চারদিন অবস্থান করতে হয়েছে। ইসরায়েলি…
কিস্টোন এক্সএল পাইপলাইনের অনুমতি বাতিল করায় মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। গতকাল বুধবার(১৭ মার্চ) কেন প্যাক্সটন ও মন্টানার অ্যাটর্নি জেনারেল অস্টিন নুডসেন টেক্সাসের ফেডারেল জেলা আদালতে এই মামলা দায়ের করেন।খবর রয়টার্সের। কিস্টোন এক্সএল পাইপলাইনের অনুমতি বাতিল করায় এ মামলা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। বাইডেন দায়িত্ব নেওয়ার পর পরই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো— কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই বিতর্কিত পাইপলাইন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত। কানাডার আলবার্টা থেকে কিস্টোন এক্সএল পাইপলাইনের মাধ্যমে দৈনিক আট লাখ ৩০ হাজার অপরিশোধিত…
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়, এমন নীতিতেই দীর্ঘদিন চলছিল আরব দেশগুলো। কিন্তু সেই নীতি থেকে অনেকটা সরে এসেছে তারা। ফিলিস্তিনের বুকে আঘাত হেনে মুসলিম দেশগুলো একে একে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ইতিমধ্যেই ইসরায়েলের বন্দরে নোঙর ফেলেছে। এবার এই তালিকায় আরও চার মুসলিম দেশ যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি শান্তির বিনিময়ে শান্তি দিয়েছি। আরও চারটি শান্তিচুক্তি আসছে। সম্পর্কোন্নয়নের জন্য ইসরায়েল কারও কাছে যাচ্ছে না, বরং অন্য দেশগুলোই তাদের কাছে আসছে দাবি…
কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত জি৭ জোটের মধ্যে একমাত্র জাপানেই সমকামীদের বিয়ের অনুমোদন নেই। মানসিক দুর্ভোগের জন্য ক্ষতিপূরণ চেয়ে জাপানের বিভিন্ন জেলা আদালতে বেশ কয়েকটি মামলা করে একদল সমকামী দম্পতি। ওই সব মামলার প্রথম রায় ঘোষণা করল দেশটির উত্তরাঞ্চলীয় সাপ্পোরো শহরের একটি আদালত। রায়ে সমকামীদের বিয়ের পক্ষে মত দেয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রটার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাপানের সংবিধানে উল্লেখ রয়েছে, বিয়ে উভয় লিঙ্গের মধ্যে হতে হবে। তবে সংবিধানের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে সাপ্পোরোর ওই আদালত। তাদের ভাষ্য, দম্পতিদের সমতার কথাও সংবিধানে উল্লেখ রয়েছে। সাপ্পোরোর আদালতের এ রায় লেসবিয়ান, গে,…
সংবাদ প্রকাশের বিনিময়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে অর্থ দেওয়ার বিধান রেখে গুগল-ফেসবুকের জন্য বিশ্বে প্রথম দেশ হিসেবে আইন পাস করেছিল অস্ট্রেলিয়া। গত ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস হয়। নতুন এই আইনের কারণে গুগল-ফেসবুক তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় নিউজ কন্টেন্ট প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে অর্থ দিতে বাধ্য থাকবে। এই আইনের অধীনেই নিউজ কনটেন্টের জন্য প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে অর্থ দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার(১৬ মার্চ) মিডিয়া মোগল খ্যাত বৈশ্বিক গণমাধ্যম নেটওয়ার্কের মালিক রুপার্ট মার্ডকের প্রতিষ্ঠান নিউজ করপোরেশনের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে ফেসবুকের। খবর বিবিসি এদিকে গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠছিল দীর্ঘদিন থেকেই। এবার প্রমাণ মিলতেই বড়…
কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে তার এক বিবৃতিতে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেন এবং তার ভূয়সী প্রশংসা করেন। এদিকে, এই বিবৃতির কড়া সমালোচনা করেন সংস্থাটির এশিয়ার কার্যনির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডাম এবং যুক্তরাজ্যের পরিচালক ইয়াসমিন আহমেদ। গত ১২ মার্চ কমনওয়েলথ মহাসচিব বরাবর তারা এ বিষয়ে লিখিত বিবৃতিও প্রদান করেন। তারা লেখেন, সম্প্রতি সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আপনার প্রশংসাসূচক মন্তব্যে আমরা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে ক্রমবর্ধমান স্বৈরতন্ত্রে পূর্ণ সমর্থন দিয়ে আসছেন এবং অনেকাংশেই সেখানে সংসদীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যেখানে রাষ্ট্রপক্ষ বিচারবহির্ভূত হত্যা, গুম এবং নির্যাতন চালাচ্ছে…
ফিলিস্তিনের বুকে আবারও বিষাক্ত তীরের আঘাত হানলো তারই বন্ধু ও মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলকে সংযুক্ত আরব আমিরাত এক কোটি ২০ লাখ ডলার দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ১০১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার আট শ’ ৪০ টাকা। আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে এ অর্থ ইসরাইলে বিনিয়োগ করছেন বলে জানান ইসরাইলের প্রধানমন্ত্রী। খবর আনাদোলু। ইসরাইলি সামরিক বাহিনী পরিচালিত একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এ তথ্য জানান। করোনাভাইরাস মোকাবিলায় ইসরাইলের অর্থনীতি চাঙ্গা রাখতে এ অর্থ দিচ্ছেন আবুধাবির ক্রাউন প্রিন্স। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের…
গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি। রাজনৈতিক নেতৃবৃন্দসহ আটক বিক্ষোভকারীদের মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভের সময় রাজপথে প্রতিদিনই রক্ত ঝরছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হওয়ার পরের দিন গতকাল সোমবারও প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৮০ জন নিহত হয়েছেন। আর নির্বিচারে গুলি থেকে বাঁচতে এখন পর্যন্ত পুলিশসহ দেশটির চার শতাধিক নাগরিক আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। ভারতের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ভারতে আশ্রয় নেওয়া নাগরিকদের…