…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
- মুসলিম ন্যাটো’তে বাংলাদেশ? সিদ্ধান্তের আগে যে প্রশ্নগুলো জরুরি – একটি স্টেট ওয়াচ বিশ্লেষণ
- সীমান্তে আবারো বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ
- তাজমহলের আড়ালে মমতাজের নির্মম মৃত্যু
Author: আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার মালি সীমান্তবর্তী দেশ নাইজারে প্রায়ই ইসলামি জিহাদিরা হামলা চালায়। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সবথেকে বড় জিহাদি আক্রমণ হয় গত রোববার (২১ মার্চ)। দেশটির পশ্চিমাঞ্চলীয় তাহোয়া অঞ্চলের একাধিক গ্রামে জিহাদিদের নৃশংস এ তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩৭ গ্রামবাসী। সরকারি মুখপাত্র জানিয়েছেন, জিহাদি বাহিনীগুলোর নির্মম আক্রমণ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। খবর ডয়েচে ভেলে, রয়টার্স। গত সোমবার(২২ মার্চ) পশ্চিম আফ্রিকার দেশটির মুখপাত্র জাকারিয়া আবদুর রহমানে বলেন, রোববার মালি সীমান্তে নাইজারের কয়েকটি গ্রামে জিহাদিদের হামলায় ১৩৭ জন নিহত হয়েছেন। এর আগে স্থানীয়দের বরাতে রোববার গণমাধ্যম জানায়, মৃতের সংখ্যা একশ’র কম। তবে সোমবার সরকারের পক্ষ থেকে প্রকৃত সংখ্যা জানানো হয়। একই সঙ্গে এ হামলাকে…
ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার তদন্ত করে জাতিসংঘের বিদায়ী তদন্ত কর্মকর্তা অ্যাগনেস কল্যামার্ড তার তদন্ত প্রতিবেদনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেছিলেন। এর জেরেই অ্যাগনেস ক্যালামার্ডকে দুইবার হত্যার হুমকি দিয়েছেন সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ক্যালামার্ড এমন অভিযোগ করেন। অ্যাগনেস ক্যালামার্ড একজন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ। চলতি মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব পদে যোগ দিতে যাচ্ছেন মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সের নাগরিক ক্যালামার্ড। ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় তিনি তদন্ত করেন। এর এক বছর পর তিনি ১০০ পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেন, যাতে এই হত্যাকাণ্ডের পেছনে সৌদি…
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক গত সপ্তাহে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করছে ওয়াশিংটন, কিন্তু উত্তর কোরিয়া তাতে কোনো সাড়াই দিচ্ছে না। এরইমধ্যে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর এই প্রথম প্রকাশ্যে অস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই খবরে বাইডেন খুবই উত্তেজিত। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কোরিয়ার স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কখনই মেনে নেবেন না তিনি। অবশ্য এটা ‘নতুন কিছু না’, ‘উস্কানিমূলকও নয়’, প্রতিরক্ষা কর্মকর্তারা এটাকে ‘যথারীতি ব্যবসা’ বলছেন বলেও জানিয়েছেন বাইডেন। দক্ষিণ কোরিয়ার…
যতোই দিন যাচ্ছে উইঘুর মুসলিমদের নির্যাতনের অভিযোগে বিশ্বব্যাপী তোপ বাড়ছে চীনের ওপর। শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের মানবাধিকার লংঘনের জন্য বেশ কয়েকটি পশ্চিমা দেশ চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে। যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়। এদিকে পিছিয়ে নেই চীনও। এমন শাস্তিমূলক ব্যবস্থার তাৎক্ষণিক জবাব দিয়েছে বেইজিং। তারাও ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইইউ’র ১০ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে চীন। উইঘুরদের উপর নির্যাতনের কারণে চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে প্রতিশোধমূলক এই পদক্ষেপ নিল বেইজিং৷ খবর এএফপি,…
বণর্ণবাদ কি শুধুই সাদা-কালো? সমাজ গবেষকরা বলছেন, কেবল রঙ না, এটি প্রবল আর প্রান্তিকতার বিষয়। আধিপত্য আর ক্ষমতার বিষয়। শ্বেতাঙ্গ মানুষের দাস বাণিজ্য আর উপনিবেশিক ইতিহাস থেকে উঠে আসা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের বিপরীতে সব জাতি, সব বর্ণ এবং সব ধর্মের মানুষ আজ বর্ণবাদের শিকার। এশীয়দের প্রতি বর্ণবৈষম্য এবং বিদ্বেষের ঘটনার উপর নতুন তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ব। যার মধ্যে আছে এড়িয়ে চলা, মৌখিক হয়রানি, দোষারোপ, এমনকি শারিরীক নির্যাতনও। ধারণা করা হচ্ছে, প্রতিবেদনে উঠে আসা তথ্যের চেয়েও বাস্তব অবস্থা বেশি ভয়াবহ। এছাড়া, এ সমস্ত ঘটনার একটি বড় অংশ ঘটেছে এশীয় নারীদের সাথে। এই প্রতিবেদন প্রকাশ করেছে স্টপ এএপিআই হেট রিপোর্টিং সেন্টার। গত মঙ্গলবার…
কদিন আগেও যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এক বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এক সুপারমার্কেটে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) বিকেলে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের বৌলডার শহরের একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন, এএফপি এই হামলা ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে। পুলিশ বলছে, এ ঘটনায় সন্দেহজনকভাবে এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ‘বন্দুকধারীও’ আহত হয়েছেন। তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা ইউটিউবেও প্রচার হয়েছে।…
ভারতের উত্তরাখণ্ডকে বলা হয় দেবতার আবাস। এখানে কেদারনাথ, বদ্রীনাথ সহ প্রচুর প্রসিদ্ধ হিন্দু দেবস্থান আছে। হরিদ্বার, ঋষিকেশকে তো মন্দিরনগরী বলা হয়। সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়ে এতোদিন কোনো ধরনের নির্দেশিকা দেখা যায়নি। সেই উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অন্তত ১৫০টি মন্দিরে অহিন্দুদের প্রবেশে ‘নিষেধাজ্ঞা’ জারি করেছে হিন্দু যুব বাহিনী নামে একটি উগ্র ডানপন্থী সংগঠন। আজ সোমবার (২২ মার্চ) স্থানীয় সময় সকালে দেরাদুনের চাকার্তা রোড, শুদ্ধওয়ালা ও প্রেম নগর এলাকার মন্দিরগুলোতে এ নির্দেশিকা ঝোলানো হয়। খবর ডয়েচে ভেলে। সংগঠনটি বলছে, আগামী দিনে রাজ্যের সব মন্দিরেই এমন ব্যানার লাগাবে তারা। সেখানে স্পষ্টভাবে সনাতন ধর্মের মানুষ ছাড়া অন্য কারও মন্দির প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ থাকবে।…
আজকার দিনে বিশ্বের প্রতিটি দেশ নিজেকে সুরক্ষিত রাখার জন্য অনবরত নতুন নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে। আর এই কারণে সমগ্র বিশ্বে নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে ব্যয় করছে প্রচুর পরিমাণে অর্থ। বছরব্যাপী বৈশ্বিক মহামারি করোনার উপর্যুপরি ধাক্কায় টালমাটাল পৃথিবীতে থেমে নেই সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা। বিশ্বের চরম মানবিক বিপর্যয়ের মুখেও সামরিক ক্ষমতায় শীর্ষে রয়েছে চীন। সবচেয়ে বেশি ও বৃহৎ সামরিক বাজেট খরচ করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থেকে চীনকে টক্কর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহৎ দেশগুলোর সেনাবাহিনীর শক্তি যাচাই করতে পরিচালিত সমীক্ষায় প্রাপ্ত এসব তথ্য জানিয়েছে প্রতিরক্ষাসংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’। বিশ্বের শক্তিশালী দেশগুলির সেনাবাহিনীর কেমন শক্তি তা যাচাই করতে সমীক্ষা চালায় প্রতিরক্ষা…
লাহোরের একটি প্রখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পূর্ব নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। দ্য লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স (এলইউএমএস) ২৩ থেকে ২৭ মার্চ কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য অনলাইন সম্মেলন আয়োজন করে। সম্মেলনটি আয়োজনে অগ্রণী ভূমিকা রাখে বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স স্কুল। সম্মেলনটির শিরোনাম দেয়া হয়, ‘যুদ্ধ, সহিংসতা এবং স্মৃতি: ১৯৭১ সালের যুদ্ধের ৫০ বছর উদযাপন’। যা হোক, এ সপ্তাহের শুরুর দিকে অনুষ্ঠানটি কোন প্রকার কারণ না দেখিয়ে স্থগিত করা হয়। যা কিনা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। যার মধ্যে সবচে’ উঁচু গলায় যে প্রশ্নটা শোনা যাচ্ছে…
শনিবার দখলকৃত জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। তার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এদিনের বিক্ষোভে অংশ নেয় প্রায় ২০ হাজার মানুষ। দুই বছরের মাথায় চতুর্থ সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। এ সময় ৭১ বছরের নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আওয়াজ তোলে তারা। তাদের অনেকের হাতেই ছিল ইসরায়েলের পতাকা। সূত্র মতে, ঘুষ লেনদেন, প্রতারণা ও দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশটির সরকারবিরোধীরা। তার পদত্যাগের দাবিতে তাই বছরখানেক…