…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারে সেনা অভ্যুত্থানে ভারতভিত্তিক বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান আদানি গ্রুপ সহযোগিতা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মানবাধিকার সংগঠনের কর্মী ও আইনজীবীদের কাছ থেকে ফাঁস হয়ে যাওয়া কয়েকটি নথিপত্রের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা এবিসি নিউজের তৈরীকৃত প্রতিবেদন থেকে এমনটা জানা যায়। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিস (এসিআইজে) এবং জাস্টিস ফর মিয়ানমার (জেএফএম) নামে দুটি সংগঠন বলছে, নথিপত্রে এমইসি’কে বিপুল অর্থ দেয়ার প্রমাণ পেয়েছে তারা। এদিকে মিয়ানমার জান্তা সরকারের উপরে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞার আঁচ হয়তো পৌঁছে যাবে ভারতের ঘরেও। সেনা অভ্যুত্থানে আদানি গ্রুপের সম্পৃক্ততা সূত্র মতে, আদানি গ্রুপ ইয়াঙ্গুনে একটি কন্টেইনার পোর্ট (জাহাজের কন্টেইনার জমা রাখার জন্য সমুদ্র-বন্দর) তৈরি করতে মিয়ানমারের…
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে মঙ্গলবার তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে উগ্রবাদি ধর্মীয় দুর্বৃত্তরা। নিহতরা দেশটিতে পোলিও টিকাদান কর্মসূচিতে কাজ করতেন বলে জানা গেছে রয়টার সূত্রে। প্রাদেশিক সরকার সূত্রে জানা যায়, পৃথক দুটি স্থানে গুলি করে তাদের হত্যা করা হয়েছে নারী স্বাস্থ্যকর্মীদের। এদিকে কেন্দ্রীয় সরকারও নারী স্বাস্থ্যকর্মীদের গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির প্রধান গোলাম দস্তগীর নাজারি গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে দেশটির নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের সদর দফতরের গেটে একটি বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় অজ্ঞাত বন্দুকধারীরা জালালাবাদের দুটি পৃথক স্থানে গুলি করে টিকা কর্মসুচির তিন নারী স্বাস্থ্যকর্মীকে হত্যা করে। তাদের ভেতর একজন ছিলেন…
সুয়েজ খালে একটি বিশাল জাহাজ আড়াআড়িভাবে আটকে পড়ার কারণে গত কয়েকদিন ধরে সেখানে অসংখ্য জাহাজের জট লেগে ছিল এবং এর ফলে প্রতিদিন শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে। এখনও স্বাভাবিক হয়নি জাহাজ চলাচল। তাই বিশ্ব বাণিজ্যের এই সুয়েজ খাল নির্ভরশীলতা চিন্তার কারণ হয়ে উঠেছে। ফলে সমুদ্র বাণিজ্যরে নিরাপত্তা ও বিকল্প পথ নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। এদিকে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অতীব গুরুত্বপূর্ণ মিসরের সুয়েজ খালের বদলে একটি বিকল্প রুট ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির চবাহার বন্দরভিত্তিক রুটটির নাম ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ করিডোর বা আইএনএসটিসি। এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহণের জন্য সুয়েজ খালের তুলনায় এই রুটটির ব্যবহারে ঝুঁকি অনেক কম এবং অনেক…
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ফাইজার ও মডার্নার দুই ডোজের মধ্যে প্রথম ডোজ নেওয়ার দুই সপ্তাহ পরেই করোনা সংক্রমণের ঝুঁকি প্রায় ৮০ শতাংশ কমে যায়। মার্কিন স্বাস্থ্যকর্মী ও করোনায় সম্মুখসারিতে কর্মরত প্রায় চার হাজার মানুষের ওপর এই পরীক্ষা চালিয়ে আরও জানা যায়, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর সংক্রমণের ঝুঁকি কমে যায় ৯০ শতাংশ পর্যন্ত। মঙ্গলবার (৩০মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এই গবেষণায় সংক্রমণ প্রতিরোধ করার ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতার পরীক্ষা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন পরিচালিত নতুন এই গবেষণার ফলাফল প্রথম ডোজ ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়টিকে ফের…
সবচেয়ে ভয়াবহ রক্তাক্ত দিন দেখল মিয়ানমার। প্রতিবাদকারীদের মাথা ও বুকে গুলির হুমকি উপেক্ষা করে গত শনিবার সারাদেশে জান্তাবিরোধী বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ দমনের নামে নির্বিচারে গুলি চালায় সেনা নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে জান্তা নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১১৪ বিক্ষোভকারী নিহত হয়েছেন। নারকীয় হত্যাযজ্ঞের ওইদিনই মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত জমকালো পার্টিতে আনন্দে মেতেছিলেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি দখলদার বাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতিরোধের ৭৬তম বার্ষিকী ছিল গত শনিবার (২৭ মার্চ)। এ দিন কোনো ধরনের বিক্ষোভ-প্রতিবাদ না করার জন্য দেশটির সামরিক সরকার নির্দেশনা জারি করেছিল। কিন্তু সেদিন মিয়ানমারজুড়েই ব্যাপক…
মঙ্গলবার থেকে জাপানী মালিকানার বিশাল মালবাহী জাহাজ ‘এভার গিভেন’ সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পড়ায় মালবাহী জাহাজ চলাচলে তৈরি হয়েছে ভয়াবহ সমস্যা। জাহাজটি খালের মাঝ বরাবর আটকে যাওয়ায় দুদিক থেকে আর কোনো জাহাজ চলাচল করতে পারছে না। এটির দুই দিকে ৩০০টিরও বেশি জাহাজ আটকে আছে। অনেক জাহাজ আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে। সুয়েজ খালে আটকে পড়া জাহাজ ‘এভার গিভেন’ আজ রবিবার রাতে সরানো সম্ভব হতে পারে বলে জানিয়েছে জাহাজটির মালিক জাপানিজ প্রতিষ্ঠান শোয়েই কিসেন কাইশা লিমিটেড।- খবর বিবিসির। ‘এমভি এভার গিভেন’ নামে ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, দুই লাখ টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি ভূমধ্যসাগরের দিকে যাওয়ার…
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণের প্রথম দফায় শনিবার রাজ্যের দক্ষিণাঞ্চলের ৫ টি জেলার মোট তিরিশটি আসনে ভোট নেয়া হয়েছে। সূত্র মতে, বিকাল ৫ টার মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে শনিবার। এই হিসাব বিকেল ৫টা পর্যন্ত। তারপরও ভোট হয়েছে। তবে শনিবার রাত পর্যন্ত শতকরা ভোটের চূড়ান্ত হিসাব কমিশনের কাছ থেকে পাওয়া যায়নি। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ৩০টি কেন্দ্রে হওয়া ভোট নিয়ে কমিশন খুশি। ইভিএমে আপত্তি শনিবার সকাল থেকে ইভিএম নিয়ে অভিযোগ আসতে শুরু করে। দক্ষিণ কাঁথির মাজনায় ‘ইভিএম’-এ কারচুপির অভিযোগ ওঠে। সেখানে স্থানীয় বাসিন্দাদের দাবি, মাজনার বুথে ইভিএম যন্ত্রে তৃণমূলে ভোট দিলেও দেখা যাচ্ছে…
বাংলাদেশের মহান স্বাধীনতাকে সমর্থন করায় গ্রেফতার হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি তাকে কারাগারেও যেতে হয়েছিল। নরেন্দ্র মোদির এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন অনেকেই। তাই এখন পশ্চিমবঙ্গের নির্বাচন কাঁধে নিয়ে নিজের মুখ ফসকে বলা কথাই না জানি তীর হয়ে বুকে বেঁধে নরেন্দ্র মোদির। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্য অধিকার আইনের (আরটিআই) আওতায় মোদির গ্রেফতার ও কারাগারে যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) আহ্বায়ক সারাল প্যাটেল। গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক তথ্য কমকর্তার কাছে তিনি আরটিআই ফাইল করেছেন।…
যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও ইরান ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তিতে সই করতে যাচ্ছে আজ শনিবার(২৭ মার্চ)। এ উপলক্ষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ তেহরান সফরে যাবেন বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। গতকাল শুক্রবার(২৬ মার্চ) রাতে দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। তবে বিশ্লেষকরা জানাচ্ছেন, নতুন এই ভূ-রাজনৈতিক সম্ভাবনা যুক্তরাষ্ট্র তো বটেই, তার মিত্র ভারতের জন্যও এটা নিঃসন্দেহে মাথাব্যথার কারণ। খবর এএফপির। খতিবজাদেহ সরকারি টিভিকে জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল শুক্রবার রাতে তেহরানে পৌঁছেছেন। তার এ সফরে রাজনৈতিক, কৌশলগত ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে চুক্তি হবে। মুখপাত্র খতিবজাদেহ আরও…
সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গেলে মাথা ও পিঠে গুলি করার ঘোষণা দিয়ে একদিনেই আরও ৫০ বিক্ষোভকারীকে গুলি করে মারল মিয়ানমার জান্তা সরকার। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি নিউজ চ্যানেলে প্রচারিত এক ঘোষণায় বলা হয়, সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গেলে মাথা ও পিঠে গুলি করা হতে পারে। ঘোষণায় বলা হয়েছে, আগের জঘন্য মৃত্যুগুলোর ট্র্যাজেডি থেকে শিক্ষা নেয়া উচিত। বিক্ষোভে গেলে আপনি মাথা ও পিঠে গুলি লাগার ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস ঘিরে জান্তাবিরোধী যেকোনও বিক্ষোভ মোকাবিলায় বদ্ধপরিকর বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার। সামরিক অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হওয়া আইনপ্রণেতার নিয়ে তৈরি করা জান্তা বিরোধী গ্রুপ সিআরপিএইচের মুখপাত্র ড. সাসা…