…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
বণর্ণবাদ কি শুধুই সাদা-কালো? সমাজ গবেষকরা বলছেন, কেবল রঙ না, এটি প্রবল আর প্রান্তিকতার বিষয়। আধিপত্য আর ক্ষমতার বিষয়। শ্বেতাঙ্গ মানুষের দাস বাণিজ্য আর উপনিবেশিক ইতিহাস থেকে উঠে আসা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের বিপরীতে সব জাতি, সব বর্ণ এবং সব ধর্মের মানুষ আজ বর্ণবাদের শিকার। এশীয়দের প্রতি বর্ণবৈষম্য এবং বিদ্বেষের ঘটনার উপর নতুন তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ব। যার মধ্যে আছে এড়িয়ে চলা, মৌখিক হয়রানি, দোষারোপ, এমনকি শারিরীক নির্যাতনও। ধারণা করা হচ্ছে, প্রতিবেদনে উঠে আসা তথ্যের চেয়েও বাস্তব অবস্থা বেশি ভয়াবহ। এছাড়া, এ সমস্ত ঘটনার একটি বড় অংশ ঘটেছে এশীয় নারীদের সাথে। এই প্রতিবেদন প্রকাশ করেছে স্টপ এএপিআই হেট রিপোর্টিং সেন্টার। গত মঙ্গলবার…
কদিন আগেও যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এক বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এক সুপারমার্কেটে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) বিকেলে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের বৌলডার শহরের একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন, এএফপি এই হামলা ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে। পুলিশ বলছে, এ ঘটনায় সন্দেহজনকভাবে এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ‘বন্দুকধারীও’ আহত হয়েছেন। তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা ইউটিউবেও প্রচার হয়েছে।…
ভারতের উত্তরাখণ্ডকে বলা হয় দেবতার আবাস। এখানে কেদারনাথ, বদ্রীনাথ সহ প্রচুর প্রসিদ্ধ হিন্দু দেবস্থান আছে। হরিদ্বার, ঋষিকেশকে তো মন্দিরনগরী বলা হয়। সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়ে এতোদিন কোনো ধরনের নির্দেশিকা দেখা যায়নি। সেই উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অন্তত ১৫০টি মন্দিরে অহিন্দুদের প্রবেশে ‘নিষেধাজ্ঞা’ জারি করেছে হিন্দু যুব বাহিনী নামে একটি উগ্র ডানপন্থী সংগঠন। আজ সোমবার (২২ মার্চ) স্থানীয় সময় সকালে দেরাদুনের চাকার্তা রোড, শুদ্ধওয়ালা ও প্রেম নগর এলাকার মন্দিরগুলোতে এ নির্দেশিকা ঝোলানো হয়। খবর ডয়েচে ভেলে। সংগঠনটি বলছে, আগামী দিনে রাজ্যের সব মন্দিরেই এমন ব্যানার লাগাবে তারা। সেখানে স্পষ্টভাবে সনাতন ধর্মের মানুষ ছাড়া অন্য কারও মন্দির প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ থাকবে।…
আজকার দিনে বিশ্বের প্রতিটি দেশ নিজেকে সুরক্ষিত রাখার জন্য অনবরত নতুন নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে। আর এই কারণে সমগ্র বিশ্বে নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে ব্যয় করছে প্রচুর পরিমাণে অর্থ। বছরব্যাপী বৈশ্বিক মহামারি করোনার উপর্যুপরি ধাক্কায় টালমাটাল পৃথিবীতে থেমে নেই সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা। বিশ্বের চরম মানবিক বিপর্যয়ের মুখেও সামরিক ক্ষমতায় শীর্ষে রয়েছে চীন। সবচেয়ে বেশি ও বৃহৎ সামরিক বাজেট খরচ করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থেকে চীনকে টক্কর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহৎ দেশগুলোর সেনাবাহিনীর শক্তি যাচাই করতে পরিচালিত সমীক্ষায় প্রাপ্ত এসব তথ্য জানিয়েছে প্রতিরক্ষাসংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’। বিশ্বের শক্তিশালী দেশগুলির সেনাবাহিনীর কেমন শক্তি তা যাচাই করতে সমীক্ষা চালায় প্রতিরক্ষা…
লাহোরের একটি প্রখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পূর্ব নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। দ্য লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স (এলইউএমএস) ২৩ থেকে ২৭ মার্চ কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য অনলাইন সম্মেলন আয়োজন করে। সম্মেলনটি আয়োজনে অগ্রণী ভূমিকা রাখে বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স স্কুল। সম্মেলনটির শিরোনাম দেয়া হয়, ‘যুদ্ধ, সহিংসতা এবং স্মৃতি: ১৯৭১ সালের যুদ্ধের ৫০ বছর উদযাপন’। যা হোক, এ সপ্তাহের শুরুর দিকে অনুষ্ঠানটি কোন প্রকার কারণ না দেখিয়ে স্থগিত করা হয়। যা কিনা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। যার মধ্যে সবচে’ উঁচু গলায় যে প্রশ্নটা শোনা যাচ্ছে…
শনিবার দখলকৃত জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। তার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এদিনের বিক্ষোভে অংশ নেয় প্রায় ২০ হাজার মানুষ। দুই বছরের মাথায় চতুর্থ সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। এ সময় ৭১ বছরের নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আওয়াজ তোলে তারা। তাদের অনেকের হাতেই ছিল ইসরায়েলের পতাকা। সূত্র মতে, ঘুষ লেনদেন, প্রতারণা ও দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশটির সরকারবিরোধীরা। তার পদত্যাগের দাবিতে তাই বছরখানেক…
জাপানের উত্তর-পূর্ব উপকূলে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয়েছে। আজ শনিবার (২০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯মিনিটের দিকে জাপানের মিয়াগি প্রদেশ উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের এ ঘটনা ঘটে। এতে দেশটিতে আবারও সুনামির আশঙ্কা তৈরী হয়েছে। এ ঘটনায় বড় ধরনের সুনামি সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। এদিন ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলে এক মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। খবর রয়টার্সের। জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে স্থানীয় অধিবাসীদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, মিয়াগি অঞ্চলে এক মিটার উঁচু পর্যন্ত সুনামি হতে পারে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, মিয়াগি অঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ৬০ কিলোমিটার…
প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল আফ্রিকার দেশ তানজানিয়ায়। দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে সামিয়া সুলুহু হাসান স্থানীয় সময় শুক্রবার শপথ নিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলির আকষ্মিক মৃত্যুর পর পরই দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রেসিডেন্ট হলেন সামিয়া। তানজানিয়ার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দারুস সালামের এক অনুষ্ঠানে সামিয়া শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, তিনি ২০২৫ সাল পর্যন্ত মাগুফুলির দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে শপথ গ্রহণের পর সামিয়া বলেন, ‘আপনাদের সঙ্গে কথা বলতে এটি আমার জন্য একটি ভালো দিন না কারণ আমার হৃদয়ে একটি ক্ষত রয়েছে। আজ আমি একটি শপথ নিয়েছি যা আমার জীবনে নেয়া সকল শপথের…
চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর সংখ্যালঘু মুসলিমদের ওপর চীনের ব্যাপক অত্যাচার নির্যাতন সইতে না পেরে অনেক পিতামাতাই দাদা-দাদির কাছে সন্তান রেখে পালিয়ে গেছেন। কোনো কোনো পিতামাতাকে চীন কর্তৃপক্ষ অন্যায়ভাবে আটক করে জেলে পুরে রেখেছে। আর পিতামাতাহীন শিশুদের জোর করে পাঠাচ্ছে সরকার নিয়ন্ত্রিত এতিমখানায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার (১৯ মার্চ) এ খবর প্রকাশ করেছে বিবিসি নিউজ। প্রতিবেদন অনুসারে, এক মিলিয়নের বেশি সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মানুষকে বন্দি করে রেখেছে চীন। যাদের মধ্যে অধিকাংশই মুসলমান। তাদের দিয়ে সেখানে জোরপূর্বক শ্রম খাটানো, নারীদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। বিবিসি জানিয়েছে, অঞ্চলটি থেকে…
যুক্তরাজ্যে ফিরতে ব্রিটিশ সরকারের কাছে আকুতি জানাচ্ছেন আইএস-বধূ শামীমা, চান স্বাভাবিক জীবনে ফেরার আর একটা সুযোগ। যুক্তরাজ্যকে উদার হয়ে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার এই আহ্বান জানান সিরিয়ার শরণার্থী শিবিরে শামীমার জীবনের ওপর নির্মিত একটি তথ্যচিত্রে। ডেইলি মেইল জানিয়েছে, ২০১৯ সালে ধারণ করা তথ্যচিত্রটিতে শামীমা বাঁচার জন্য ‘দ্বিতীয় সুযোগ’ চেয়েছেন। ‘তার সম্পর্কে আগে যা কিছুই জানা গেছে, সেসব ভুলে যাওয়ার’ অনুরোধ করেছেন তার দেশের মানুষকে। ‘দ্য রিটার্ন: লাইফ আফটার আইসিস’ নামের নতুন এক তথ্য চিত্রে তিনি এই আবেদন জানান। ছবিটি বুধবার টেক্সাস-ভিত্তিক সাউথ বাই সাউথ ওয়েস্ট উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে। তথ্যচিত্রটির নির্মাতারা ২০১৯ সালে বেশ কয়েক মাস ধরে সিরিয়ার কুর্দি…