Author: আন্তর্জাতিক ডেস্ক

অপরিকল্পিত ভ্যাকসিন ক্যাম্পেইনের কারণে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ইউরোপের বড় একটা অংশ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরে দ্রুত গতিতে বেড়ে চলছে এই মহাদেশে। ফেব্রুয়ারির শুরুর থেকে ইউরোপে আক্রান্তের হার এখন অব্দি সর্বোচ্চ। এই ক্রমবর্ধমান সংক্রমণের পেছনে নতুন ধরণের ভাইরাসের হাত আছে বলে দাবি করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ আগামী কিছু দিনের মধ্যে লকডাউনে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এর সম্পূর্ণ বিপরীত অবস্থা লক্ষ্য করা যায় যুক্তরাজ্যে। দেশটি ধীরে ধীরে ফিরে পাচ্ছে পুরনো কর্মচঞ্চলতা। খুলে যাচ্ছে বন্ধ দোকানপাট, স্কুল। শুরু হচ্ছে খেলাধুলা। ইতালিতে গত শুক্রবার ২৭ হাজার নতুন করে আক্রান্ত এবং ৩৮০ জনের…

Read More

ধর্মীয় উগ্রবাদ হিসেবে চিহ্নিত করে জাতীয় সুরক্ষার কথা চিন্তা করে বোরকা নিষিদ্ধ করা হচ্ছে শ্রীলঙ্কায়। সেই সঙ্গে এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জনসুরক্ষা মন্ত্রী সরথ বীরাসেকেরা। আজ শনিবার (১৩ মার্চ) তিনি এ কথা জানান।  খবর আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, শ্রীলঙ্কায় মুসলিম মহিলাদের মুখমণ্ডল ঢাকা পোশাক নিষিদ্ধ করতে ইতিমধ্যেই কাগজপত্রে সই করে ফেলেছেন মন্ত্রী। শ্রীলঙ্কার মন্ত্রিসভায় অনুমোদন মিললেই বোরকা পরা নিষিদ্ধ হয়ে যাবে। জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সরথ বীরাসেকেরা। সরথ বীরাসেকেরা বলেন, ‘অতীতে আমাদের এখানে মুসলিম মহিলারা কখনই বোরকা পরতেন না। এটা ধর্মীয় গোঁড়ামির প্রতীক, যা বর্তমানে…

Read More

পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন বড়ই আলোচনামুখর। তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ও মমতার সাবেক পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ তৃণমূলের অনেক শীর্ষস্থানীয় নেতাকর্মী বহু আলোচনার জন্ম দিয়ে বিজেপিতে যোগ দেন। পশ্চিমবঙ্গ নির্বাচনে এবার নতুন চমক হিসাবে দেখা দিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং। তিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই প্রথম বিজেপির জাতীয় পর্যায়ের কোনো নেতা তৃণমূলে যোগ দিলেন। সূত্রের খবর, আজ সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে যশবন্তর। মমতার সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলার পরই শাসক শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তৃণমূল ভবনে তার হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের তিন শীর্ষনেতা…

Read More

বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে পায়ে আঘাত পাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চিকিৎসকের পরামর্শ ছিল আরও কিছুদিন বিশ্রামে থাকার। সেই পরামর্শ কানে নিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।  পা সেরে ওঠার আগেই হুইলচেয়ারে করে বিধানসভা নির্বাচনের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সব ঠিকঠাক থাকলে তার সফর শুরু হবে ঝাড়গ্রাম জেলা থেকে। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের। আগামী সোমবার থেকে আবারও নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। তবে তার আগে রোববার নন্দীগ্রাম দিবসে (১৪ মার্চ) বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা। গত বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা ছিল। কিন্তু তার আকস্মিক দুর্ঘটনায় কর্মসূচির পরিবর্তন করতে হয়। এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার…

Read More

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ইতালিতে আগামী সোমবার (১৫ মার্চ) থেকে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি করোনার নতুন ঢেউ সম্পর্কে সতর্ক করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে- রোম ও মিলানসহ দেশটির অর্ধেকের বেশি অঞ্চলে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকবে। কর্মক্ষেত্রে যাওয়া, স্বাস্থ্য-সংক্রান্ত ও জরুরি প্রয়োজন ছাড়া এসব অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। এদিকে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডের ছুটিতে করোনার সংক্রমণ রোধে আগামী ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশটিতে সবকিছুই বন্ধ থাকবে। এ দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গিয়েছেন কমপক্ষে এক লাখ মানুষ।…

Read More

জাতিসংঘ যেন যুক্তরাষ্ট্রেরই মুখপাত্র। জাতিসংঘকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিজেদের বিভিন্ন সুবিধা গ্রহণের বিষয় সর্বজনবিদিত। যখন যেখানে খুশি জাতিসংঘকে দিয়ে নিষেধাজ্ঞা আরোপ, বিভিন্ন অজুহাতে বিভিন্ন দেশের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়া, যুক্তরাষ্ট্রের যেকোনো অপরাধকে জাতিসংঘ দিয়ে ধুয়েমুছে ফেলা ইত্যাদিসহ যুক্তরাষ্ট্র জাতিসংঘকে ব্যবহার করে বিভিন্ন সুবিধা নিচ্ছে। একইসাথে জাতিসংঘকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এবার এসবের বিরুদ্ধে দাঁড়াল বিশ্বের কয়েকটি দেশ। জাতিসংঘকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকি ও নিষেধাজ্ঞা নিরসনে এবার জোট বাঁধতে যাচ্ছে  ইরান, রাশিয়া এবং চীনসহ ১৬টি দেশ।  যুক্তরাষ্ট্রের একনায়কতান্ত্রিক আচরণ মোকাবিলায় জোটবদ্ধ হচ্ছে তারা। খবর রয়টার্স এ জোটে আরো রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া,…

Read More

মহামারি করোনা ভাইরাসে ইতিমধ্যে বিপর্যস্ত গোটা বিশ্ব। করোনার একেরপর এক ঢেউয়ে বিশ্ব এখনো নাকানিচুবানি খাচ্ছে। করোনার এক ধরন(স্ট্রেইন) নরম হয়ে এলে শক্ত পায়ে দ্বিগুণ শক্তি নিয়ে দাঁড়িয়ে যায় আরেক ধরন। সর্বশেষ ধরন নিয়ে বিশ্ব এখনো নাকাল অবস্থায় আছে। এরই মধ্যে শোনা গেলো চীনে আবারও নতুন এক ভাইরাস ছড়াচ্ছে। তবে এ ভাইরাস করোনার নতুন কোনো ধরন নয়, করোনার মতোই আরেকটি নয়া ভাইরাস। চীনে ক্রমাগত এর আগ্রাসী থাবা ছড়াচ্ছে। করোনার পাশাপাশি আরেকটি মহামারি বিশ্ব প্রত্যক্ষ করতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল।   খবর দ্য গার্ডিয়ানের। প্রাণঘাতী করোনাভাইরাস সর্বপ্রথম চীনেই শনাক্ত হয়। এজন্য অনেকেই চীনকে করোনার উৎপত্তিস্থলও বলে থাকেন। যদিও বিশ্ব স্বাস্থ্য…

Read More

এখন থেকে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে রাখাইন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাই তাদেরকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। গত বছর সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলীয় সরকার আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। দীর্ঘ এক বছর ধরেই আরাকান আর্মি একটি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় বন্দি ছিলেন। এবার এই সন্ত্রাসী গোষ্ঠীর বন্দিত্ব থেকে মুক্ত করলো কদিন আগে সু চির সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল নেওয়া সামরিক বাহিনী। মিয়ানমারের সন্ত্রাসবিরোধী কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এখন…

Read More

পার্শ্বপ্রতিক্রিয়ার আতঙ্কে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান বন্ধ  করার হিড়িক পড়েছে বিভিন্ন দেশে। টিকা গ্রহীতার রক্তে জমাট বাঁধা ও কয়েকজনের মৃত্যুর খবরে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা অনিরাপদ ও অকার্যকর বলে ইতোমধ্যে বিভিন্ন দেশে এর প্রয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ডেনমার্ক টিকার ডোজ নেওয়ার পর জমাট বাঁধছে রক্ত— এমন রিপোর্ট সামনে আসার পরই অ্যাস্ট্রাজেনেকার টিকা সাময়িকভাবে বন্ধ করেছে ডেনমার্ক। গত বৃহস্পতিবার(১১ মার্চ) এমনটাই জানা গিয়েছে ওই দেশের সরকার সূত্রে। তবে কতজনের শরীরে এমন সমস্যা দেখা দিয়েছে তা নিয়ে কিছু বলেনি ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকার ডোজ নেওয়ার পর জমাট বাঁধছে রক্ত— এমন রিপোর্ট সামনে আসার পরই অ্যাস্ট্রাজেনেকার টিকা সাময়িকভাবে বন্ধ করেছে ডেনমার্কড্যানিশ স্বাস্থ্য…

Read More

নন্দীগ্রামের রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে বেরনোর সময় পড়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাঁ পায়ের সঙ্গে মাথা এবং কপালেও চোট লেগেছে। তাকে নন্দীগ্রাম থেকে ‘গ্রিন করিডর’ করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে সড়কপথে।  ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ভিড়ের মধ্যে তাকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। ঘটনার সময় কোনও পুলিশকর্মী বা জেলার পুলিশ সুপার কেউই ছিলেন না।  গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। বিজেপি এবং কংগ্রেস যদিও মমতার এই পড়ে যাওয়াকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে। এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘মমতা মানুষের সঙ্গে মেশেন। সেই সুযোগ নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশের অধীনে…

Read More