…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় নিজেদের দুজন কর্মীর নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। এর আগে হামলার পর থেকে ওই দুই কর্মী নিখোঁজ ছিলেন বলে জানিয়েছিলো সংস্থাটি। শুক্রবার মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি হামলায় নিহত ৩৫ জনেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করে সেভ দ্য চিলড্রেন। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ওই হামলায়ই নিহত হন সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী। এই হামলা ও প্রাণহানির জন্য সরাসরি মিয়ানমারের সামরিক বাহিনীকে দায়ী করেছে আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি। দাতব্য সংস্থাটি জানায়, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়া রাজ্যে দেশটির সামরিক বাহিনীর হামলার পর নারী ও শিশুসহ ৩৫টির বেশি…
গণতন্ত্রপন্থি ছয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। পুলিশের অভিযোগ, খবরের নামে দেশবিরোধী লেখা প্রকাশ করা হচ্ছিল। ওয়ারেন্ট নিয়েই তাদের দপ্তরে যাওয়া হয়েছিল।গ্রেপ্তার ব্যক্তিরা হংকংয়ের গণতন্ত্রপন্থী স্বাধীন সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজের বর্তমান ও সাবেক কর্মী। আজ বুধবার হংকংয়ের অনলাইন খবরের পোর্টাল স্ট্যান্ড নিউজের অফিসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানো হয় সাংবাদিকদের বাড়িতেও। পরে ছয় সাংবাদিককে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। তবে বিবৃতিতে সাংবাদিকদের নাম প্রকাশ করা হয়নি। ছয় সাংবাদিকের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। কয়েকজন ওই পোর্টালের সাবেক সদস্য বলে জানিয়েছে পুলিশ। হংকং পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তল্লাশি ও সাংবাদিকতা-সংক্রান্ত প্রাসঙ্গিক সামগ্রী জব্দ করার ক্ষমতা তাদের দেওয়া…
ডাচ উপকূলে সম্প্রতি পাওয়া গেছে এমন এক প্রাচীন রোমান দুর্গের সন্ধান যা ৪৩ খিস্টাব্দে ব্রিটেন দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হচ্ছে। গবেষণা থেকে জানা গেছে, হাজার হাজার সৈন্যের সমন্বয়ে গঠিত একটি রোমান সৈন্য দল আস্তানা গেড়েছিল আমস্টারডাম থেকে ২০ মাইল দূরে অবস্থিত ভেলসেন নগরীতে। রাইন নদীর উপনদী ওয়ের-আইজের তীরে ছিল তাদের সেনা ঘাঁটি। প্রাচীন রোমান দুর্গটি অনুসন্ধানের পেছনে কাজ করছেন প্রত্নতাত্ত্বিক ডা. আর্হেন বসম্যান। তিনি জানান, ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত প্রমাণ ভেলসেন (লাতিন ভাষায় যার নাম ‘ফ্লেভাম’) শহরের দিকেই ইঙ্গিত করে। রোমান সাম্রাজ্যের উত্তর দিকে এই দুর্গটি বানানো হয়েছিল ‘চওসি’ নামক একটি জার্মানিক আদিবাসী গোষ্ঠীকে দূরে রাখার জন্য। কারণ…
রাতে বাড়ির উঠানে বা সামনেই বিশাল খোলা মাঠে বসে গল্প করছেন। হঠাৎ দেখলেন দূর আকাশ থেকে চোখধাঁধানো আলো ছড়িয়ে নেমে আসছে উড়ন্ত কোনো যান বা ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু)। খুব কাছে এসে আবার হাওয়ায় মিলিয়ে গেল সেটি। এ ঘটনা দেখে তো চোখ ছানাবড়া। এটি কোনো কল্পকাহিনি নয়। বিশ্বের বিভিন্ন জায়গায় এমন অনেক ঘটনা ঘটেছে। আর এসব ঘটনা দিনে দিনে মানুষের মনে ভিনগ্রহবাসী নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। ভিন্গ্রহের প্রাণী আছে না নেই, এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। ভিন্গ্রহীদের নিয়ে নানা ছবিও হয়ে গিয়েছে। কিন্তু আদতে এর অস্তিত্ব আছে কি না তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। তবে মাঝেমধ্যেই খবর শোনা…
করোনা মহামারির কারণে গোটা বিশ্ব ইতোমধ্যেই নাজেহাল অবস্থায় রয়েছে। এরইমধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু। গত কয়েক মাস ধরে ইউরোপে এর বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। এরইমধ্যে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বার্ড ফ্লুর প্রার্দুভাব মারাত্মক আকার ধারণ করেছে। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি পরিযায়ী সারস মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় খামারিদের জোরপূর্বক মুরগি মেরে ফেলতে বাধ্য করা হচ্ছে। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে মারাত্মক বন্যপ্রাণী বিপর্যয়’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ‘পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে’ বলে জানিয়েছেন উরি নাভি নামে ইসরায়েলের পার্ক ও প্রকৃতি কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ বিজ্ঞানী। তিনি বলেন, পানির মাঝখানে অধিকাংশ পাখি…
দক্ষিণ আমেরিকার বিশাল এলাকাজুড়ে আমাজন বনাঞ্চল বিস্তৃত। এই বনভূমির বিশাল অংশ ব্রাজিলের মধ্যে পড়েছে এবং সেখানে বনের গাছ কেটে উজাড় করা হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এসব নিয়ে জলবায়ু সংকট পর্যালোচনায় বরাবরই সমালোচিত হয়ে আসছে ব্রাজিল। এবার নিজেদের তৈরী খাদেই যেন পড়ল ব্রাজিল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশটিতে ভয়াবহ বন্যা চলছে। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিলে ভয়াবহ বন্যার থাবায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে এবং এতে প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যার কারণে বিভিন্ন দুর্ঘটনায় ২৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছেন। বাহিয়া রাজ্যের গভর্নর রুই কোস্টা জানিয়েছেন,…
বিতর্কিত কৌশলগত এলাকা গোলান মালভূমিতে আগামী পাঁচ বছরের মধ্যে দখলদার ইহুদি বসতি দ্বিগুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে ইসরায়েল। রবিবার ইসরায়েল সরকার এই লক্ষ্য নির্ধারণ করে। ওই এলাকায় নিজেদের দখল শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয়। তবে জাতিসংঘ এখনো একে সিরিয়ার অংশ হিসেবেই বিবেচনা করে থাকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানিয়েছেন, ইসরায়েল অধিকৃত সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমিতে বসতির সংখ্যা দ্বিগুন করা হবে। এই লক্ষ্যে তার সরকার কয়েক লাখ ডলারের পরিকল্পনা করেছে। রোববার গোলানে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে তিনি এই তথ্য জানান। বেনেত বলেন, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড…
মিশরে একজন লেখককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৮০ বছর বয়সী আহমেদ আবদু মাহের সে দেশের নামকরা আইনজীবী এবং ইসলামের ইতিহাস বিষয়ক ১৪টি বইয়ের লেখক। ইসলামের বিজয় নিয়ে বিতর্কিত কথা বলার দায়ে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ইসলাম অবমাননা, সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করা এবং জাতীয় ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়ানোর দায়ে। সপ্তম এবং অষ্টম শতাব্দীর আরব বিজয় সম্পর্কে মাহের যে ধারণা দিয়েছেন, সেটাই তার প্রধান অপরাধ। সাজাপ্রাপ্ত লেখক আহমেদ আবদু মাহের মনে করেন, ইসলাম প্রচার ও প্রসারের ফলে ধর্ষণ এবং ধর্ষণের লালসা কমেছে। তবে, ইসলাম প্রচারকরা আরও বেশি উন্নত সমাজকে উৎখাত ও প্রতিস্থাপন করেছিল। আহমেদ…
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে এক শিশু ও দুই নারীসহ মোট ২৭ জনের মরদেহ ভেসে এসেছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে অভিবাসীদের বহনকারী নৌযান ডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুটের এই ঘটনাকে সবশেষ ট্যাজেডি বলছে রেড ক্রিসেন্ট। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটির লিবিয়া শাখার কর্মকর্তারা বলছেন, শনিবার সন্ধ্যার দিকে লিবিয়ার উপকূলীয় শহর খোমসের সৈকতের দুটি পৃথক স্থানে লাশগুলো পড়ে ছিল। রাজধানী ত্রিপোলি থেকে খোমসের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ৯০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর খোমসের দুটি পৃথক স্থান…
অং সান সু চি ও তার সরকারের সঙ্গে উত্তেজনা চলছিল মিয়ানমারের সেনাবাহিনীর, এর ফলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সকালে মিয়ানমারে একটি সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। ২০২০ সালের ৮ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ৮৩ শতাংশ আসনে জয়ী হয়। ২০১১ সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে মিয়ানমারের সেনাবাহিনী। সংকটের শুরুটা মূলত এখান থেকেই। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত ও ক্ষমতার পালাবদলের পর থেকে মিয়ানমারে অস্থিতিশীলতা জারি রয়েছে।এই ঘটনার পর দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং সামরিক ক্ষমতার জোরেই বার্মিজ সেনাবাহিনী তা দমনের…