…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের নানাপ্রান্তে শরণার্থী সংকট রয়েছে। বিশ্বে সবই যেন চলছে করোনাকে ঘিরে, শরণার্থীরা পড়ে গেছেন আড়ালে। অবিশ্বাস্য হলেও সত্য, বর্তমান বিশ্ব ইতিহাসের সবচেয়ে করুণ শরণার্থী সংকটে ভুগছে। বিশ্বের প্রতিটি প্রান্তে রাজনৈতিক, সামরিক, জাতিগত ও মতাদর্শের নানা সংকট মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে জাতি পরিচয়, বেঁচে থাকার অধিকার। সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে মানবেতর জীবন যাপন করছেন শরণার্থীরা৷ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমান্ত খোলা রাখা বিষয়ক চুক্তির মেয়াদ ১০ জানুয়ারি ফুরিয়ে আসছে৷ আর তাই বাড়ছে অনিশ্চয়তা৷ ডয়েচে ভেলের খবর সিরিয়ার উত্তরে অবস্থিত ইদলিব প্রদেশের শরণার্থী শিবিরগুলোতে মূলত তুরস্কের রেডক্রস কর্মীরা সহায়তা প্রদান করে থাকেন৷ তুরস্কের সীমান্ত সংলগ্ন অঞ্চলটি এখনো বিদ্রোহীদের দখলে৷ দিনে দিনে…
সংঘর্ষ, কারচুপি ও ব্যাপক সন্ত্রাসের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে কলকাতা পৌর করপোরেশনের ১৪৪টি ওয়ার্ডের নির্বাচন। যার ফলাফল আজ মঙ্গলবার ঘোষিত হচ্ছে। এতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সর্বশেষ খবর অনুযায়ী এই ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিততে চলেছে ১৩৩টি ওয়ার্ডে। বিজেপি ৩টি ওয়ার্ডে আর বাম দল ও কংগ্রেস যথাক্রমে ৪টি ও ২টি ওয়ার্ডে জিতছে। আরও জিতছে ২ জন নির্দলীয় প্রার্থী। বুথফেরত সমীক্ষায় রোববার বলা হয়েছিল, বিপুল ভোটে জিতবে তৃণমূল। সমীক্ষায় আরও বলা হয়েছিল, তৃণমূল পেতে পারে ৫৮ শতাংশ ভোট। বিজেপি ২৮, বামফ্রন্ট ৫, কংগ্রেস ৭ এবং অন্যরা ২ শতাংশ ভোট পেতে পারে। আর ১৪৪টি ওয়ার্ডের মধ্যে…
আরবের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন। এর ওপর মধ্যপ্রাচ্যের মোড়ল সৌদি নেতৃত্বাধীন জোট গত ছয় বছর ধরে দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আধিপত্য বিস্তারের এই লড়াইয়ে ইয়েমেনের কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আরও লাখ লাখ মানুষ। দেশটির অবকাঠামো খাত প্রায় ধ্বংসের মুখে। এদিকে ইয়েমেনে সৌদি জোটের বিভিন্ন রকম হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানার একটি বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে। জোটের পক্ষ থেকে দাবি করা হয়, ইয়েমেনি সৈন্যরা দীর্ঘদিন যাবত আন্তঃ সীমান্ত বিমান হামলা চালানোর কাজে বিমানবন্দরটিকে ব্যবহার করত। ২০১৪ সাল থেকে ইয়েমেনে ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সরকারের গৃহযুদ্ধ চলছে। বিদ্রোহী বাহিনী…
দাবানল, দাবদাহ, খরা, বন্যা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বিশ্ব এখন বিপর্যস্ত। অঞ্চলভেদে বিভিন্ন দেশে এসব দুর্যোগ দেখা যাচ্ছে। চীন, ভারত ও জার্মানিতে চলতি মৌসুমে কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় হয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার মুখে পড়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিসহ দক্ষিণ ইউরোপ পুড়ছে দাবানলে। বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। ব্রাজিল, মাদাগাস্কারসহ গোটা আফ্রিকা খরায় বিপর্যস্ত। যখন জলবায়ুর এমন চরম বৈরিতার মুখে বিশ্ব, এমন সময় এসব দুর্যোগের কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। প্রায় ৩০০ বছর আগে শিল্পভিত্তিক সভ্যতায় প্রবেশ করেছে মানবজাতি। দিন যত যাচ্ছে, পুরো উৎপাদনের পুরো প্রক্রিয়া ও মানুষের জীবনযাত্রা হয়ে উঠছে কলকারখানা ও শিল্প-প্রযুক্তি নির্ভর। কিন্তু এই সভ্যতাকে টিকিয়ে…
মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলাকে ‘ব্যাপক ত্রুটিপূর্ণ’ বলে পেন্টাগন এক গোপন নথিতে জানিয়েছে। পেন্টাগনের ওই গোপন নথিতে বলা হয়েছে, ২০১৪ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলায় সহস্রাধিক বেসামরিক নাগরিকের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পেন্টাগনের গোপন নথি অনুযায়ী, এসব ‘ভুল হামলায়’ গত এক দশকে মধ্যপ্রাচ্যে ১ হাজার ৩০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে বলে আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। পেন্টাগনের গোপন নথিতে বলা হয়েছে, মার্কিন ড্রোন হামলার কারণে সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন সহস্রাধিক বেসামরিক মানুষ। এসব হামলা থেকে শিশুরাও রেহাই পায়নি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঘটনাতেও ভুল…
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। আমেরিকার নেতৃত্বে ন্যাটো ও সোভিয়েতের নেতৃত্বে ওয়ারশ জোট গঠিত হয়। এর বাইরে অবশ্য ন্যামও গঠিত হয়। ফলে বিশ্ব তিন ভাগে বিভক্ত হয়। ন্যাটো ও ওয়ারশ জোট পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়। তাতে ব্যাপক সংঘাত ও হানাহানি ঘটে বিশ্বব্যাপী। বহু দেশে ক্ষমতার পালাবদল হয়। বেশিরভাগ দেশ সামরিক শক্তি বৃদ্ধি করে। এ অবস্থায় ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খন্ড-বিখন্ড হয়ে পড়ে। ফলে আমেরিকা একক পরাশক্তিতে পরিণত হয় এবং ইচ্ছামাফিক পুঁজিবাদ, মুক্ত বাণিজ্য ও কর্তৃত্ব চাপিয়ে দেয় বিশ্বে। ইদানিং চীনের আর্থিক ও সামরিকভাবে অকল্পনীয় উন্নতি হওয়ায় সে অনিবার্যভাবে আমেরিকার উপরে…
অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড পশ্চিম তীরে বিভিন্ন গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় তারা বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালিয়েছে। ধ্বংস করেছে গাড়ি। প্রহার করেছে কমপক্ষে দু’জন ফিলিস্তিনিকে। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে পশ্চিম তীরের এক ইসরায়েলি বসতির কাছে এক বসতি স্থাপনকারী নিহত হওয়ার জেরে এই হামলা চালানো হয়। নাবলুসের কাছে অবস্থিত ওই বসতির কাছে এই হামলায় আরো দুই ব্যক্তি আহত হন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ফিলিস্তিনি ওই অস্ত্রধারী বৃহস্পতিবার দখলীকৃত পশ্চিমতীরে একটি গাড়ির কাছে গুলি করে হত্যা করে বসতি স্থাপনকারী ইয়েহুদা ডিমেন্টম্যানকে। এ ঘটনা আবারও ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি অধিবাসীদের সঙ্গে…
অং সান সু চি ও তার সরকারের সঙ্গে উত্তেজনা চলছিল মিয়ানমারের সেনাবাহিনীর, এর ফলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সকালে মিয়ানমারে একটি সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। ২০২০ সালের ৮ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ৮৩ শতাংশ আসনে জয়ী হয়। ২০১১ সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে মিয়ানমারের সেনাবাহিনী। সংকটের শুরুটা মূলত এখান থেকেই। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত ও ক্ষমতার পালাবদলের পর থেকে মিয়ানমারে অস্থিতিশীলতা জারি রয়েছে। এই ঘটনার পর দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং সামরিক ক্ষমতার জোরেই বার্মিজ সেনাবাহিনী তা…
কয়েক মাস ধরে জুমার নামাজকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লির অপেক্ষাকৃত সচ্ছল শহরতলী গুরুগ্রামে হিন্দুত্ববাদী সংগঠন ও স্থানীয় জনগণের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। মুসলিমরা বলছেন, তাদের জনসংখ্যা অনুযায়ী পর্যাপ্ত মসজিদ নেই। সে জন্য তারা পাবলিক প্লেসে নামাজ পড়তে বাধ্য হচ্ছেন। প্রশাসন যদি জায়গা দেয়, তাহলে তারা খোলা জায়গায় নামাজ পড়বেন না। খবর বিবিসির হিন্দু ডানপন্থী গোষ্ঠীর একদল লোক শোরগোল করে দাবি করছে যে, খালি জায়গাগুলোয় নামাজ আদায় বন্ধ করতে হবে। খালি জায়গা বলতে তারা মূলত বোঝাচ্ছেন কার পার্ক, কারখানা, বাজার এবং কারখানার কাছে সরকারী মালিকানাধীন প্লট এবং আবাসিক এলাকা— যেখানে শ্রমিক শ্রেণীর মুসলমান সম্প্রদায়ের মানুষেরা বছরের পর বছর…
বিশ্বের বহু দেশে বর্তমানে দেখা দিচ্ছে ব্যাপক খাদ্য সংকট৷ নতুন করে খাদ্য থেকে বঞ্চিত হয়েছেন আরও বহু মানুষ। এমতাবস্থায় এক দশকের মধ্যে বিশ্বে খাবারের দাম সর্বোচ্চে পৌঁছেছে। এসব মিলিয়ে বিশ্বের অনেক মানুষই খাদ্য সংকটে ভুগছে। শক্তিশালী আরব বিশ্বের ৪২ কোটি জনসংখ্যার এক তৃতীয়াংশেরই খাওয়ার মতো যথেষ্ট খাবার নেই বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। এফএও এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ ও ২০২০ সালের মধ্যে আরব বিশ্বে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ৪৮ লাখ থেকে বেড়ে মোট ছয় কোটি ৯০ লাখে দাঁড়িয়েছে। যা মোট জনগোষ্ঠীর প্রায় ১৬ শতাংশ। প্রতিবেদনে…