Author: আন্তর্জাতিক ডেস্ক

কদিন আগে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সিরিজ ‘স্কুইড গেম’ বিক্রি করার জন্য উত্তর কোরিয়ায় এক ব্যক্তিকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যিনি সিরিজটি কিনেছিল তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিম জং উনের প্রশাসন। এনিয়ে বিশ্ব এখনো তোলপাড় চলছে। দেশটির এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চীন থেকে স্কুইড গেম সিরিজের একটি কপি লুকিয়ে কিনে এক ব্যক্তি নিয়ে এসেছিলেন উত্তর কোরিয়ায়। তারপর সেটি পেনড্রাইভে নিয়ে বিক্রি করছিলেন। ওই ব্যক্তির কাছ থেকে এক ছাত্রসহ সাতজন তা কিনেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই পদক্ষেপ গ্রহণ করে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের প্রশাসন। আইন অমান্য করায় ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ফায়ারিং…

Read More

সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশের তালিকায় থাকা চীন প্রতিবছরই জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যায় আক্রান্ত হয়। অনেক রাজ্যেই বন্যার কারণে প্রতিবছরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার চীনে বন্যা ঠেকাতে ‘স্পঞ্জ সিটি’ গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। স্পঞ্জ সিটি হলো এমন এক ব্যবস্থা, যেখানে শহরগুলো বৃষ্টির জল শুষে নিয়ে বন্যা প্রতিরোধ করবে। খবর বিবিসি, দি ইকোনোমিস্ট চীনের লেশান শহরের পাশ দিয়ে বয়ে গেছে ইয়াংসি নদীর তিন-তিনটি শাখা। কয়েক শতাব্দী আগে লেশান শহরের বাসিন্দারা পাহাড় খোদাই করে বুদ্ধের একটি পাথরের মূর্তি তৈরি করেছিলেন। লেশান শহরের বাসিন্দারা বলে থাকেন, ‘বুদ্ধের পা যখন পানিতে তলিয়ে যায়, লেশান তখন ঘুমাতে পারে না’। ৭০ মিটার উচ্চতার এই প্রাচীন বুদ্ধমূর্তিটি…

Read More

দাবানল, দাবদাহ, খরা, বন্যা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বিশ্ব এখন বিপর্যস্ত। অঞ্চলভেদে বিভিন্ন দেশে এসব দুর্যোগ দেখা যাচ্ছে। চীন, ভারত ও জার্মানিতে চলতি মৌসুমে কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় হয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার মুখে পড়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিসহ দক্ষিণ ইউরোপ পুড়ছে দাবানলে। বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। ব্রাজিল, মাদাগাস্কারসহ গোটা আফ্রিকা খরায় বিপর্যস্ত। যখন জলবায়ুর এমন চরম বৈরিতার মুখে বিশ্ব, এমন সময় এসব দুর্যোগের কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। প্রায় ৩০০ বছর আগে শিল্পভিত্তিক সভ্যতায় প্রবেশ করেছে মানবজাতি। দিন যত যাচ্ছে, পুরো উৎপাদনের পুরো প্রক্রিয়া ও মানুষের জীবনযাত্রা হয়ে উঠছে কলকারখানা ও শিল্প-প্রযুক্তি নির্ভর। কিন্তু এই সভ্যতাকে টিকিয়ে…

Read More

ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেনিয়ার চারণভূমি ও কৃষি অঞ্চলগুলোতে নদী, জলাশয়, বাধসহ প্রাকৃতিক জলের উৎস শুকিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খরা, করোনা মহামারি ও পঙ্গপালের প্রাদুর্ভাবে কেনিয়ার ২১ লাখের বেশি মানুষ অনাহারে ভুগছে। দেশটিতে বসবাসকারীদের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় খাদ্য ও পানি জরুরি হয়ে পড়েছে। ভয়াবহ খরার কবলে পড়েছে কেনিয়ার উত্তরাঞ্চলীয় অঞ্চল। এলাকাগুলোতে গরম আর অনাহারে মারা যাচ্ছে শত শত গবাদি পশু। অনাবৃষ্টির কারণে জমিতে ফসল না হওয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। জাতিসংঘ বলছে, এখনই ব্যবস্থা না নিলে দেখা দিতে পারে মানবিক বিপর্যয়। এলাকায় হাঁটতে থাকলে দেখা যাবে যেখানে সেখানে মরে পড়ে আছে গৃহপালিত পশু। মূলত খরার কারণে…

Read More

আফগানিস্তান দখলের পর থেকে তালিবানরা ক্ষমা প্রার্থনা করে নানারকম প্রতিশ্রুতি দিলেও তাদের শাসন প্রক্রিয়া কট্টরপন্থী আফগান নাগরিকরা অতিষ্ট হয়ে আছেন। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই তালিবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাদের বিরুদ্ধে বেসামরিক লোকজনদের রাস্তাঘাটে হত্যা, প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হত্যা এবং মুখ খোলার জন্য নারীদের মারধরের অভিযোগ উঠেছে। জাতিসংঘের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়েছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য অভিযোগ এসেছে যে, আফগানিস্তানে শতাধিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে তালিবান জড়িত। সংস্থাটির মানবাধিকার বিষয়ক উপ-প্রধান নাদা আল-নাশিফ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই তথ্য তুলে ধরেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। নাদা আল-নাশিফ জানান, ১৫ আগস্টের পর থেকে তালিবান শাসনে সাধারণ ক্ষমা ঘোষণার পরও এসব হত্যাকাণ্ড উদ্বেগজনক। তিনি…

Read More

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে অবিশ্বাস্য দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে এতো দ্রুতগতিতে ভাইরাসের অন্য কোনো ভ্যারিয়েন্টকে ছড়িয়ে পড়তে দেখা যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস এই তথ্য সামনে আনেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংস্থাটি  সতর্ক করে দিয়ে বলেছে, ইতোমধ্যে অত্যাধিক রূপবদল হওয়া এই ধরনটি ৭৭টি দেশে শনাক্ত হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, এটি সম্ভবত অন্য আরও অনেক দেশেই ছিল কিন্তু এখনো শনাক্ত হয়নি। তিনি বলেন, এই ধরনটি মোকাবিলা করার…

Read More

মিয়ানমারের একজন স্থানীয় ফ্রিল্যান্স ফটোসাংবাদিক কো সোয়ে নাইং সামরিক হেফাজতে মারা গেছেন। সামরিক জান্তার বিরুদ্ধে চলমান ধর্মঘটের ছবি তোলার সময় গত সপ্তাহে তিনি গ্রেপ্তার হন। তার সহকর্মী এবং তার পরিবারের একজন বন্ধু মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরা। গত ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকার হটিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর এই প্রথম কোনো সাংবাদিক নিহতের কথা জানা গেল। যদিও সামরিক জান্তা ক্ষমতা দখলের পর শতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করেছে। পরে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়াদের অর্ধেক ছেড়েও দিয়েছে তারা। প্রতিবাদ বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক কো সোয়ে নাইং মিয়ানমারে সামরিক জান্তার হেফাজতে মারা গেছেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা…

Read More

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে ব্যক্তির ওপর স্বাস্থ্য ব্যয়ের চাপ কমাতে হবে। এ কথা বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণাপত্রে। কিন্তু বিশ্বব্যাপী ব্যক্তির চিকিৎসা ব্যয়ের চাপ না কমে বরং দিন দিন বাড়ছে। আর এতে চরম দারিদ্রের দিকে চলে গেছে পৃথিবীর কোটি কোটি মানুষ। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্ব ব্যাংক জানিয়েছে, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে গত বছর বিশ্বের ৫০ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের দিকে চলে গেছে। করোনা মহামারি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে বলে আশঙ্কা করছে সংস্থা দুটি। ডব্লিউএইচও ও বিশ্ব ব্যাংকের যৌথ বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে। এটি গত শতকের…

Read More

পশ্চিমা-বিশ্ব সমর্থিত ক্ষমতাসীন সরকারের পতন এবং কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালিবানের ক্ষমতা দখলের পর গভীর সঙ্কটে পড়েছে আফগানিস্তান। তালিবানের ক্ষমতা দখলের পর দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এই সঙ্কট আরও তীব্র হয়েছে। আফগানিস্তান অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে; যা দেশটিকে নতুন রাজনৈতিক সংকটে নিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আফগানিস্তানে খাদ্য সংকটে দিনাতিপাত করছে বেশিরভাগ পরিবার। আগের থেকে খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও দেশটি তালিবানের দখলে যাওয়ার মধ্য দিয়ে চরম অস্থিতিশীলতার দাঁড়প্রান্তে দাঁড়িয়েছে। এরপর থেকে সেখানে খাদ্যের অভাব বিস্তৃত হতে শুরু করে। তাই জীবিকার তাগিদে আফিম চাষে নামছেন অনেকে৷ ডয়েচে ভেলের খবর দীর্ঘদিন ধরে আফগানিস্তানে আফিম তৈরির জন্য পপি চাষ…

Read More

বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই দুবাই এক স্বপ্নের শহর। না, নিছকই কোনো কথার কথা নয় এটি। অত্যাধুনিক প্রযুক্তি, যাতায়াত ব্যবস্থা, আকাশচুম্বী ভবন ও মল দিয়ে সমৃদ্ধ মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের এই শহরটি বাস্তবিকই পর্যটকদের কাছে অতি জনপ্রিয় এক গন্তব্য। দুবাই যেন এবার আরও কয়েক ধাপ এগিয়ে গেল। বিশ্বের কোনো দেশ এখনো শতভাগ ডিজিটালাইজড হতে না পারলেও প্রথম হিসাবে দুবাই সেদিকেই এগিয়ে গেল। বিশ্বে প্রথমবারের মতো শতভাগ কাগজহীন সরকার ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম গত শনিবার এ ঘোষণা দেন। নথিপত্র ছাড়া সবকিছু ডিজিটাল করার ফলে বিলাসবহুল শহর দুবাইয়ের…

Read More