…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
চীন ও তাইওয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা বর্তমানে এক নতুন মাত্রায় পৌঁছেছে। চীন গণতান্ত্রিক এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের সামরিক বিমানের আনাগোনা বেড়ে যাওয়ায় উত্তেজনার পারদ এখন চরমে। তাইওয়ান চীনের বারবার কাছাকাছি সামরিক তৎপরতাকে ‘ধূসর অঞ্চল’ যুদ্ধ বলে অভিহিত করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সর্বশেষ হুমকি মূল্যায়নে বলেছে, সৈন্য অবতরণ এবং বন্দর ও বিমানবন্দরগুলি জব্দ করে তাইওয়ানে একটি সম্পূর্ণ চীনা আগ্রাসন অর্জন করা খুব কঠিন হবে, কারণ চীনের সৈন্য অবতরণ এবং সরবরাহে সমস্যা হবে। তাইপেই এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা, যা গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে, গত…
প্রথমে আফ্রিকা, এরপর ইউরোপ, আমেরিকা হয়ে এবার বাংলাদেশের প্রতিবেশী ভারতেও শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। গত ৮ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টটি এরই মধ্যে ৫৯টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকানো যায়নি, ওমিক্রনও ঠেকানো যাবে না। সচেতন না হলে বাংলাদেশেও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা উদ্বেগজনক হিসেবে শ্রেণিভুক্ত করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি। প্রাণঘাতী করোনা মহামারি নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে ভারতে। এখন পর্যন্ত ৩৩ জনের বেশি এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ দেখা দিতে পারে কি না, এ…
সহকর্মী ও একজন ক্লায়েন্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নারী কর্মীকে উল্টো চাকরিচ্যুত করল চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ওই নারী মিথ্যা তথ্য ছড়িয়েছেন, যা কোম্পানির সুনাম ক্ষুণ্ন করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ‘মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ’ তুলে গত মাসে আলিবাবা তাকে (তার আসল নাম প্রকাশ করা হয়নি, তবে উপাধি ঝৌ) চাকরিচ্যুত করে। আলিবাবার দাবি, ‘একজন জ্যেষ্ঠ ব্যবস্থাপক (সিনিয়র ম্যানেজার) আমাকে ধর্ষণ করেছে’- এমন মিথ্যা অভিযোগ করেন ওই নারী। আর এমন মিথ্যা অভিযোগ করার প্রেক্ষিতেই আলিবাবা তাকে চাকরিচ্যুত করে। এমনকি তাকে কোনো ‘সেভারেন্স পে’ দেওয়া হয়নি। তবে ২৫ নভেম্বর পর্যন্ত তাকে ক্ষতিপূরণ দেওয়া…
যুক্তরাজ্যে কোভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৩৯। গতকাল দেশটির স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) এ তথ্য জানিয়েছে। নতুন বিধিনিষেধ আরোপ না করা হলে বা ব্যবস্থা না নিলে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ ২৫ হাজার থেকে ৭৫ হাজার মানুষের মৃত্যু ঘটতে পারে ইংল্যান্ডে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডন স্কুল অব হাইজিন এবং ট্রপিক্যাল মেডিসিনের (এলএসএইচটিএম) গবেষকরা একটি মডেল দাঁড় করিয়েছেন। এতে সবচেয়ে খারাপ কী হতে পারে তার আভাস দেওয়া…
বক্সিং খেলতে এবার প্রস্তুত সৌদি আরবের নারীরা। পুরুষদের পাশাপাশি সৌদি নারীদের কাছেও সমান জনপ্রিয়তা পাচ্ছে বক্সিং। নানা বাধা সত্ত্বেও নারীরা এগিয়ে আসছে এই খেলায়। এ খেলার সাথে সম্পৃক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত সৌদি আরবের নারীরা। রক্ষণশীল সমাজ ব্যবস্থাকে পাশ কাটিয়ে বক্সিংয়ের সাথে নারীদের যুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশটির নারীরা। খবর ডিডব্লিউ। প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সৌদি আরবে। অনেক নারীই তার প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে রিয়াদে একটি ‘ফাইট ক্লাবে’ প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন নারী বক্সার। ফাইট ক্লাব জিমটির অবস্থান রাজধানী রিয়াদে। নারীদের বক্সিং টুর্নামেন্ট আয়োজনে বেজায় খুশি ক্লাবটির মালিক বান্দার আলেসাওয়ি। তার এই…
করোনা মহামারিতে বিশ্বে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারত একটি। করোনায় আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি লকডাউনের কারণে নাজেহাল অবস্থায় রয়েছে দেশটি। এরইমধ্যে বায়ুদূষণের ফলে দৃষ্টিসীমা কমে আসা, দূষণে শ্বাসকষ্টসহ নানা ধরনের সমস্যা চরম আকার ধারণ করেছে ভারতের রাজধানী দিল্লিতে। কয়েকদিন ধরেই ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ নিয়ে আলোচনা চলছে। এবার গবেষকরা সেখানকার বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে শোনালেন ভয়াবহ তথ্য। জানালেন দিল্লিতে ঘরের ভেতরে বায়ুদূষণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এমনকি দিল্লির ঘরের ভেতরের দূষণের পরিমান বাইরের চেয়ে অনেক গুণ বেশি। ভারতের রাজধানী দিল্লিতে ঘরের ভেতরের বায়ু উদ্বেগজনকভাবে উচ্চমাত্রায় দূষিত বলে নতুন গবেষণায় জানা গেছে। গবেষণায় দেখা গেছে, বাতাসে থাকা ফুসফুসের জন্য ক্ষতিকর ক্ষুদ্র বস্তুকণা…
চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে চীনকে অভিযুক্ত করা হয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের টার্গেট করে হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলেও মূলত উইঘুর মুসলিমরা যেন তাদের জনসংখ্যা বাড়াতে না পারে সেই লক্ষ্যেই কাজ করছে বেইজিং। যুক্তরাজ্যভিত্তিক একটি অনানুষ্ঠানিক স্বাধীন ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ রুল দিয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা। উইঘুর ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন ও নিপীড়ন চালানোর মানসিকতা থেকেই চীনা কর্তৃপক্ষ তাদের ওপর জন্ম নিয়ন্ত্রণসহ অন্যান্য বাধ্যতামূলক বিভিন্ন পদক্ষেপ চাপিয়ে দিচ্ছে। চীনা কর্তৃপক্ষের এমন পদক্ষেপকে কার্যত গণহত্যা হিসেবেই উল্লেখ করেছে ট্রাইব্যুনাল।…
অং সান সু চি ও তার সরকারের সঙ্গে উত্তেজনা চলছিল মিয়ানমারের সেনাবাহিনীর, এর ফলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সকালে মিয়ানমারে একটি সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। ২০২০ সালের ৮ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ৮৩ শতাংশ আসনে জয়ী হয়। ২০১১ সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে মিয়ানমারের সেনাবাহিনী। সংকটের শুরুটা মূলত এখান থেকেই। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত ও ক্ষমতার পালাবদলের পর থেকে মিয়ানমারে অস্থিতিশীলতা জারি রয়েছে।এই ঘটনার পর দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং সামরিক ক্ষমতার জোরেই বার্মিজ সেনাবাহিনী তা দমনের…
আফগানিস্তানে তালিবান সরকারের অধীনে নারীদের অধিকার হারানোর শঙ্কা সেই শুরু থেকেই। সময় যতো গড়াচ্ছে বাস্তবে রূপ নিচ্ছে সেই শঙ্কা। আফগানিস্তানে তালিবানের ক্ষমতা নেওয়ার প্রায় তিন মাস হয়ে গেছে। মাধ্যমিক পর্যায়ের স্কুলে যাওয়া থেকে এখনও বঞ্চিত রয়ে গেছে আফগান কিশোরীরা। দেশটির বিভিন্ন প্রদেশের স্কুলছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রায় তিনমাস আগে যখন তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছিল, তখন অনেকেই ধারণা করেছিলেন দেশটিতে নারী শিক্ষায় বাধা আসতে পারে। বেশিরভাগ আন্তর্জাতিক সংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিত্বদের সেই ধারণা এখন প্রায় সত্যি হতে চলেছে। মেয়েদের নিরাপত্তার উছিলা দেখিয়ে প্রথমে শুধু ছেলে শিক্ষার্থীদেরই স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছিল তালিবান…
চীনে বর্তমানে অন্তত ১২৭ জন সাংবাদিক কারাগারে বন্দী আছেন। চীন বিশ্বব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে ‘নিপীড়নের ভয়ঙ্কর কর্মসূচি’ চালাচ্ছে। যদিও চীন সাংবাদিক ও নাগরিক সাংবাদিকদের এই গ্রেপ্তারের স্বপক্ষে অজুহাত দেয় এই বলে যে, গ্রেপ্তারকৃতরা বিশৃঙ্খলা তৈরি করতে উসকানি দিয়েছে। রিপোর্টার্স উইথআউট বর্ডার (আরএসএফ) নতুন এক প্রতিবেদনে এসব কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন ‘বিশ্বের সবচেয়ে বড় সাংবাদিক নিপীড়ক’। আর করোনা মহামারিকালে বিশ্বব্যাপী সংবাদপত্রের বিধিনিষেধ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। করোনা নিয়ে প্রতিবেদন করায় উহানের অন্তত ১০ জন সাংবাদিক ও অনলাইন কমেন্টেটরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন হলেন সাবেক আইনজীবী ঝ্যাং ঝান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে করোনা প্রাদুর্ভাবের সময় উহানের জীবন নিয়ে স্থানীয় এক…