…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার এক বছর পূরণ হচ্ছে আগামী বৃহস্পতিবার (৬ জানুয়ারি)। এমন প্রেক্ষাপটে প্রকাশিত দুটি জনমত জরিপে বলা হয়েছে, গণতন্ত্রের ব্যাপারে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ রয়ে গেছে। সিবিএস নিউজ ও ওয়াশিংটন পোস্ট/ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড পৃথকভাবে জরিপ দুটি চালিয়েছে। গতকাল রোববার জরিপ দুটির ফল প্রকাশ করা হয়। সোমবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য সামনে এনেছে বার্তাসংস্থা এএফপি। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন জয়ী হন। পরাজিত হন রিপাবলিকান দলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তুলে ট্রাম্প তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে তিনি বাইডেনের…
চীনের জাতীয়তাবাদী সরকারের বিরুদ্ধে তিব্বতে বহু মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। ২০২১ সালে বেশ কিছু তিব্বতীয়ন লেখক, বুদ্ধিজীবী ও শিল্পীদের বন্দি ও আটক করেছে চীন। তিব্বতের নির্বাসিত সরকারের মুখপাত্র তেনজিন লক্ষী এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, তিব্বতের বিষয় এখনো জীবন্ত এবং এটি চীনের এখনো অন্যতম ইস্যু। ২০২২ সালের শুরুতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ২০২১ সালে তিব্বতে অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তেনজিন বলেন, অনেক রাজনৈতিক নেতা তিব্বত সফর করেছেন এবং সারা বছরজুড়ে তারা ধারণা করেছেন তিব্বত ধীরে ধীরে মৃত্যুর মুখে ছিল কিন্তু তারা এখন বুঝতে পেরেছেন তিব্বত এখনো পুড়ছে। এই মুখপাত্র আরো বলেছেন, তিব্বত এখনো চীনের প্রধান সমস্যাগুলোর…
সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবার গুরুত্ব বাড়ছে বিনোদন শিল্পের। সদ্যই সৌদি আরবের সংগীত উৎসব ‘সাউন্ডস্টর্ম সংগীত উৎসব’ শেষ হলো। চারদিনের সংগীত উৎসবে সাত লাখের বেশি অতিথি অংশগ্রহণ করেছে। এর রেশ যেতে না যেতেই সৌদিবাসীর জন্য ‘নিউ ইয়ার’ এসেছিল বাড়তি আনন্দ হয়ে। বিশ্বের বিভিন্ন জনপদের মতো মহা ধুমধামে নতুন বছরকে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবও। জমকালো আয়োজন আর আতশবাজির রঙিন আলোর ঝলকানিতে ২০২২ সালকে স্বাগত জানিয়েছে সৌদিবাসী। সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবার গুরুত্ব বাড়ছে চলচ্চিত্র শিল্পের। সৌদি আরবে সিনেমা মুক্তিতে ৩৫ বছরের নিষেধাজ্ঞা উঠেছে মাত্র ৪…
শরিয়ার আইনের লঙ্ঘন হচ্ছে এমন বার্তা দিয়ে এবার নতুন নির্দেশনা দিল তালিবান। জামা-কাপড়ের দোকানে থাকা ম্যানিকুইন বা মডেল পুতুলকে ‘মূর্তি’ অ্যাখ্যা দিয়ে এসবের মাথা কাটার নির্দেশ দিয়েছে। সম্প্রতি তালিবান কর্মকর্তারা আফগানিস্তানের হেরাত প্রদেশের দোকানিদের এই নির্দেশ দেয়। আফগানিস্তানে দ্বিতীয় মেয়াদে তালিবান ক্ষমতা দখলের পর থেকে একের পর এক কঠোর ইসলামী আইনকানুন জারি করছে তালিবান সরকার। সেই প্রেক্ষিতে এবার চলতি সপ্তাহে পাপ ও পূণ্য বিষয়ক মন্ত্রণালয় থেকে ম্যানিকুইনের শিরশ্ছেদের আইন পাস হয়। কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে দোকান থেকে সব ম্যানিকুইন সরানোর নির্দেশ দেয়। কিন্তু এমন অবস্থায় দোকানিদের ব্যবসায় ক্ষতি হবে-এ অভিযোগের মুখে ম্যানিকুইনের মাথা কাটার সিদ্ধান্ত দেন মন্ত্রণালয়ের প্রধান শেখ-আজিজ-উ-রহমান। তালিবানের পক্ষ…
জার্মানিতে এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে এক ডাচ ধর্মগুরুকে সাজা দেওয়া হয়েছে। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই ধর্মগুরুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত। ৫৯ বছর বয়সী কারাদণ্ডপ্রাপ্ত স্বঘোষিক ওই ধর্মগুরুর নাম রবার্ট বি। তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন রবার্ট বি। নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বি-কে ৫ বছরের কারাদণ্ড দেন। ২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে ১৪ বছর যৌন…
চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালিবান। এরপর তারা নতুন সরকার গঠন করলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। রাজনৈতিক অস্থিরতার কারণে চরম আর্থিক সংকটে পড়েছে দেশটি। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পাচ্ছে না কন্যাশিশুরাও। ফলে আফগানিস্তানে ক্রমশ বাড়ছে ‘শিশুবধূ’র সংখ্যা। খাদ্য সংকট কতটা চরমে পৌঁছালে একজন বাবা তার কন্যাসন্তানকে বিক্রি করতে বাধ্য হন তা আর বলার অপেক্ষা রাখে না। দেয়ালে পিঠ ঠেকে গেলে একজন বাবার এছাড়া আর কোনো উপায় থাকে না। দেশে ভয়াবহ আর্থিক সংকট তৈরি হওয়ায় আফগানিস্তানের অনেক নাগরিককেই এখন এমন মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ঘটনা।…
মানবাধিকার সংস্থাগুলো আগে থেকেই বলে আসছিল তীব্র খাদ্য সংকট ও অর্থনৈতিক দুর্দশায় পড়তে যাচ্ছে উত্তর কোরিয়া। মহামারি করোনাভাইরাস ও ঘূর্ণিঝড়ের কারণে উত্তর কোরিয়ার কৃষিক্ষেত্রে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দেশটির খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে দেশটিতে খাদ্য সংকটসহ নানা সংকট চেপে বসেছে। এমন সংকটকালে পরমাণু অস্ত্র নয় দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক ও জীবনমান উন্নয়ন চান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। শনিবার (১ জানুয়ারি) ক্ষমতা গ্রহণের ১০ বছরে উপলক্ষে দেওয়া ভাষণে এই বিষয়গুলোকে ২০২২ সালের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে কিম জং উনকে উদ্ধৃত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে।…
তাইওয়ান প্রণালিতে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটাই ছিল বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। কিন্তু হাজার হাজার মাইল পশ্চিমে চীনের আরেক সীমান্তে উত্তেজনা বাড়ছে। ধারণা করা হচ্ছে তাইওয়ানের আগে ওই সীমান্তেই বিরোধ উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা বেশি। প্রায় ১৬ মাস আগে চীন ও ভারতের সেনারা প্রাণঘাতী এক সংঘর্ষে জড়ান। হিমালয়ের পাদদেশে দুর্গম এলাকায় দুই দেশের সীমানা বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) এই সংঘর্ষ কোনো অস্ত্র দিয়ে নয়, হয়েছিল পেশিশক্তি দিয়ে। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে এই সীমান্ত বিতর্কিত এবং দুর্বলভাবে চিহ্নিত। এখন এটা নিয়ে উত্তেজনা আবার বাড়তে দেখা যাচ্ছে। চীন সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ১৫টি স্থানের ‘নাম পরিবর্তন’ করেছে, যে…
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, চোরা শিকার, আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে শৌর্য-বীর্যের প্রতীক বাঘের অস্তিত্ব বিশ্বজুড়েই হুমকির মুখে রয়েছে। এর মধ্যে সুন্দরবনসহ ভারতের আরও কিছু অংশে পাওয়া যাওয়া রাজকীয় বাঘদের অবস্থা সবচেয়ে করুণ। দেশটিতে চলতি বছরে নানা কারণে মারা গিয়েছে ১২৬টি বাঘ। কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসিএ) বৃহস্পতিবার এই পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, গত এক দশকে বাঘের বার্ষিক মৃত্যুর রেকর্ড গড়েছে ২০২১। ২০১২ সাল থেকে বাঘের মৃত্যু নিয়ে কাজ শুরু করে কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসিএ)। তাদের রেকর্ড থেকে দেখা যাচ্ছে, গত দশ বছরের মধ্যে সব থেকে বেশি বাঘের মৃত্যু হয়েছে চলতি বছরে। চলতি বছরে…
দাবানল, দাবদাহ, খরা, বন্যা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বিশ্ব এখন বিপর্যস্ত। অঞ্চলভেদে বিভিন্ন দেশে এসব দুর্যোগ দেখা যাচ্ছে। চীন, ভারত ও জার্মানিতে চলতি মৌসুমে কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় হয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার মুখে পড়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিসহ দক্ষিণ ইউরোপ পুড়ছে দাবানলে। বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। ব্রাজিল, মাদাগাস্কারসহ গোটা আফ্রিকা খরায় বিপর্যস্ত। জলবায়ুর এমন চরম বৈরিতার মুখে বিশ্ব। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রতি বছর ত্বরিত গতিতে বৃদ্ধি পাচ্ছে গড় তাপমাত্রার পরিমাণ। সাম্প্রতিক সময়ে অতিমাত্রা জলবায়ু পরিবর্তনের ফলে এখন বিশ্বকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের কবলে…