Author: আন্তর্জাতিক ডেস্ক

জার্মানিতে এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে এক ডাচ ধর্মগুরুকে সাজা দেওয়া হয়েছে। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই ধর্মগুরুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত। ৫৯ বছর বয়সী কারাদণ্ডপ্রাপ্ত স্বঘোষিক ওই ধর্মগুরুর নাম রবার্ট বি। তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন রবার্ট বি। নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বি-কে ৫ বছরের কারাদণ্ড দেন। ২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে ১৪ বছর যৌন…

Read More

চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালিবান। এরপর তারা নতুন সরকার গঠন করলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। রাজনৈতিক অস্থিরতার কারণে চরম আর্থিক সংকটে পড়েছে দেশটি। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পাচ্ছে না কন্যাশিশুরাও। ফলে আফগানিস্তানে ক্রমশ বাড়ছে ‘শিশুবধূ’র সংখ্যা। খাদ্য সংকট কতটা চরমে পৌঁছালে একজন বাবা তার কন্যাসন্তানকে বিক্রি করতে বাধ্য হন তা আর বলার অপেক্ষা রাখে না। দেয়ালে পিঠ ঠেকে গেলে একজন বাবার এছাড়া আর কোনো উপায় থাকে না। দেশে ভয়াবহ আর্থিক সংকট তৈরি হওয়ায় আফগানিস্তানের অনেক নাগরিককেই এখন এমন মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ঘটনা।…

Read More

মানবাধিকার সংস্থাগুলো আগে থেকেই বলে আসছিল তীব্র খাদ্য সংকট ও অর্থনৈতিক দুর্দশায় পড়তে যাচ্ছে উত্তর কোরিয়া। মহামারি করোনাভাইরাস ও ঘূর্ণিঝড়ের কারণে উত্তর কোরিয়ার কৃষিক্ষেত্রে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দেশটির খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে দেশটিতে খাদ্য সংকটসহ নানা সংকট চেপে বসেছে। এমন সংকটকালে পরমাণু অস্ত্র নয় দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক ও জীবনমান উন্নয়ন চান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। শনিবার (১ জানুয়ারি) ক্ষমতা গ্রহণের ১০ বছরে উপলক্ষে দেওয়া ভাষণে এই বিষয়গুলোকে ২০২২ সালের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে কিম জং উনকে উদ্ধৃত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে।…

Read More

তাইওয়ান প্রণালিতে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটাই ছিল বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। কিন্তু হাজার হাজার মাইল পশ্চিমে চীনের আরেক সীমান্তে উত্তেজনা বাড়ছে। ধারণা করা হচ্ছে তাইওয়ানের আগে ওই সীমান্তেই বিরোধ উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা বেশি। প্রায় ১৬ মাস আগে চীন ও ভারতের সেনারা প্রাণঘাতী এক সংঘর্ষে জড়ান। হিমালয়ের পাদদেশে দুর্গম এলাকায় দুই দেশের সীমানা বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) এই সংঘর্ষ কোনো অস্ত্র দিয়ে নয়, হয়েছিল পেশিশক্তি দিয়ে। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে এই সীমান্ত বিতর্কিত এবং দুর্বলভাবে চিহ্নিত। এখন এটা নিয়ে উত্তেজনা আবার বাড়তে দেখা যাচ্ছে। চীন সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ১৫টি স্থানের ‘নাম পরিবর্তন’ করেছে, যে…

Read More

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, চোরা শিকার, আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে শৌর্য-বীর্যের প্রতীক বাঘের অস্তিত্ব বিশ্বজুড়েই হুমকির মুখে রয়েছে। এর মধ্যে সুন্দরবনসহ ভারতের আরও কিছু অংশে পাওয়া যাওয়া রাজকীয় বাঘদের অবস্থা সবচেয়ে করুণ। দেশটিতে চলতি বছরে নানা কারণে মারা গিয়েছে ১২৬টি বাঘ। কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসিএ) বৃহস্পতিবার এই পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, গত এক দশকে বাঘের বার্ষিক মৃত্যুর রেকর্ড গড়েছে ২০২১। ২০১২ সাল থেকে বাঘের মৃত্যু নিয়ে কাজ শুরু করে কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসিএ)। তাদের রেকর্ড থেকে দেখা যাচ্ছে, গত দশ বছরের মধ্যে সব থেকে বেশি বাঘের মৃত্যু হয়েছে চলতি বছরে। চলতি বছরে…

Read More

দাবানল, দাবদাহ, খরা, বন্যা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বিশ্ব এখন বিপর্যস্ত। অঞ্চলভেদে বিভিন্ন দেশে এসব দুর্যোগ দেখা যাচ্ছে। চীন, ভারত ও জার্মানিতে চলতি মৌসুমে কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় হয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার মুখে পড়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিসহ দক্ষিণ ইউরোপ পুড়ছে দাবানলে। বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। ব্রাজিল, মাদাগাস্কারসহ গোটা আফ্রিকা খরায় বিপর্যস্ত। জলবায়ুর এমন চরম বৈরিতার মুখে বিশ্ব। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রতি বছর ত্বরিত গতিতে বৃদ্ধি পাচ্ছে গড় তাপমাত্রার পরিমাণ। সাম্প্রতিক সময়ে অতিমাত্রা জলবায়ু পরিবর্তনের ফলে এখন বিশ্বকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের কবলে…

Read More

কোনো বিদায়ই আনন্দদায়ক নয়। আর যদি সেটা হয় মৃত্যুর মতো কোনো বিদায়! এর অসহনীয় বেদনার কারণেই হয়তো মানুষ পরম মমতাবোধ থেকে কাঁদে, শোক করে। আর সেজন্য কবরস্থানও হয়ে উঠেছে বিষাদ বেদনা ও কান্নার জায়গা। দেখলেই যেন মনের বাধ ভেঙে কান্না আসে। কিন্তু পৃথিবীতে এমনও কবরস্থান আছে যেখানে কান্না ও শোক নয়, আনন্দ করা হয়। অদ্ভুত এই কবরস্থানে ভিড় করছেন পর্যটকরা। তাদের থেকে কিছু আয়ও হচ্ছে গ্রামবাসীর। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনের মতে, রোমানিয়ার উত্তরে ইউক্রেন সীমান্তের কাছে সাপুনৎসায় অবস্থিত এই আনন্দময় কবরস্থান। সাধারণত রোমানীয় অর্থোডক্স সম্প্রদায়ের কবরখানা অত্যন্ত বিষাদময় ও ধূসর দেখতে লাগে। কিন্তু সে দেশের এক ছুতার মিস্ত্রি ব্যতিক্রমী…

Read More

সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবার গুরুত্ব বাড়ছে বিনোদন শিল্পের। সদ্যই সৌদি আরবের সংগীত উৎসব ‘সাউন্ডস্টর্ম সংগীত উৎসব’ শেষ হলো। চারদিনের সংগীত উৎসবে সাত লাখের বেশি অতিথি অংশগ্রহণ করেছে। এর রেশ যেতে না যেতেই সৌদিবাসীর জন্য ‘নিউ ইয়ার’ আসছে বাড়তি আনন্দ হয়ে। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিশ্বের বিভিন্ন জনপদের মতো মহা ধুমধামে প্রস্তুতি নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবও। জমকালো আয়োজন আর আতশবাজির রঙিন আলোর ঝলকানিতে ২০২২ সালকে স্বাগত জানাবে সৌদিবাসী। ‘আসুন নাচুন, কথা বলুন দেহের ভাষায়’- নিউ ইয়ার উপলক্ষে এমনই আহ্বান জানিয়েছে ইউ ওয়াক শপিং সেন্টারের হোটেল কার্টাজেনা। সেখানে থাকবে রাতে নৃত্য উপভোগের…

Read More

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে সারাবছর লুকিয়ে-পালিয়ে অথবা গা-ঢাকা দিয়ে জীবনবাজি রেখে সাংবাদিকতা করছেন মিয়ানমারের মুক্তকণ্ঠী সাংবাদিকরা। জান্তার ভয়ে পালিয়ে জঙ্গলে আসা এক সাংবাদিক বলছেন, এখানেই ভালো আছি। পিপাসায় পান করেন নদীর পানি, ক্ষুধা মেটাতে নির্ভর করেন জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া ফলমূল। ‘গণতন্ত্র খেঁকো’ বর্বর জান্তা সরকারের বড় বাধা মুক্তবুদ্ধি ও বাকস্বাধীনতা। লুটপাট, গুম-হত্যা, ধর্ষণের খবর যেন কেউ জানতে না পারে, এ কারণেই সাংবাদিকদের ওপর মরিয়া হয়ে উঠেছে সেনারা। একমাত্র চক্ষুশূল রাজনৈতিক বিরোধী ও গণমাধ্যম। উপরন্তু গণহারে সাংবাদিকদের গ্রেপ্তার এবং নিরাপত্তা হেফাজতে নিয়ে নির্যাতন করা হয়েছে। অভ্যুত্থান, বিরোধীদের ওপর চড়াও হওয়ার খবর বিশ্বকে জানতে দিতে চায় না জান্তা।…

Read More

চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালিবান। এরপর তারা নতুন সরকার গঠন করলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। রাজনৈতিক অস্থিরতার কারণে চরম আর্থিক সংকটে পড়েছে দেশটি। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। হাহাকার চলছে দেশটিতে। খাবারের জন্য হন্যে হয়ে ছুটছে মানুষ। তার ওপর আসছে তীব্র শীত, বাড়ছে শঙ্কা। কারণ, ইতিমধ্যে অনেক এলাকা খরার কবলে পড়েছে। ফলে ফসল উৎপাদনে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া তালিবান ক্ষমতায় আসার পর দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় সামনের দিনগুলোতে ভয়ংকর বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে আফগানেরা। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালিবান। যদিও এর আগে…

Read More