…
এডিটর পিক
বাংলাদেশের জ্বালানি খাত আবারও এমন এক বাস্তবতার মুখোমুখি, যা শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, শিল্প, পরিবহন,…
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- ইরান যুদ্ধের মূল্য দেবে বাংলাদেশ? ঝুঁকিতে জিডিপি, রেমিট্যান্স ও জ্বালানি বাজার
- ঘাটতি গ্যাসে বাড়তি লোডশেডিং: সাময়িক সংকট নাকি দীর্ঘমেয়াদি?
- আফগানিস্তানের আড়াই দশক পর একই ভুল করছে ট্রাম্প
- ৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা
- আগস্ট ঘিরে পুলিশের মধ্যে চাপা আতঙ্ক কেন?
- মাছের সঙ্গে কি আমরা মাইক্রোপ্লাস্টিকও খাচ্ছি?
- দাবানলের আগুন যেভাবে বদলে দিচ্ছে এক মহাদেশের ভবিষ্যৎ
- আমেরিকাকে যেভাবে হারাল নেতানিয়াহু
Author: ডেস্ক রিপোর্ট
ঢাকায় গাড়ির গতি হাটার গতির চেয়ে কম। ইদানীং মনে হয় এই শহর যেন নড়ছেই না এবং দিনকে দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। যানজটের কারণে সময় ও অর্থ নষ্ট হচ্ছে। কিন্তু সেই সাথে শহরের বাসিন্দারা যানজটে বসে বসেই নানা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই স্বাস্থ্য সমস্যার বড় ধরনের আর্থিক ক্ষতিও রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট রমজানের প্রথম দিন, গত তেসরা এপ্রিল ঢাকার মূল সড়কগুলোতে গাড়ির গতির উপর এক গবেষণা চালিয়েছে। যাতে দেখা গেছে সেদিন ঢাকায় গাড়ির গড় গতিবেগ ছিল ঘণ্টায় চার দশমিক আট কিলোমিটার। দুই হাজার পাঁচ সালে একই ইন্সটিটিউটের করা গবেষণায় দেখা গিয়েছিল সেসময় ঢাকা শহরে ঘণ্টায়…
রবিবার সকালে মুন্সীগঞ্জের আদালত মুন্সীগঞ্জের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে জামিন দেয়ার পর বিকাল পৌনে পাঁচটায় তিনি কারাগার থেকে মু্ক্তি পান। ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলায় উনিশ দিন কারাভোগের পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দুই দফা জামিন আবেদন নাকচ করার পর রবিবার দুপুরে সংক্ষিপ্ত শুনানির পর পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত জামিন মঞ্জুর করেন। বিকালে জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর তাকে মুক্তি দেয়া হয়। গতকালই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হৃদয় চন্দ্র মণ্ডলকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছিল। হৃদয় মণ্ডলের মুক্তির দাবীতে সামাজিক মাধ্যম ছাড়াও ঢাকা ও বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমি চাই নিরাপত্তা কারাগার থেকে মুক্তির পর হৃদয়…
মানুষ মহাকাশের অনেক রহস্যের সমাধান করলেও গভীর সমুদ্রের অনেক অংশ এখনো মানুষের কাছে অজানা রয়ে গেছে৷ পৃথিবীর জীববৈচিত্র্যের অন্যতম প্রধান ভান্ডার সমুদ্র। এটি গ্রহের বাসযোগ্য স্থানের ৯০ শতাংশেরও বেশি গঠন করে এবং এতে প্রায় ২৫০,০০০ পরিচিত প্রজাতি রয়েছে, আরও অনেকগুলি আবিষ্কার করা বাকি রয়েছে। বিশ্বের সামুদ্রিক প্রজাতির অন্তত দুই তৃতীয়াংশ এখনও অজানা। পৃথিবীর বিভিন্ন অংশে প্রতিদিন শত শত ডুবুরি নতুন প্রজাতির প্রাণী, ডুবে যাওয়া নৌকা এবং অজানা সব রহস্যের সন্ধানে সমুদ্রের তলদেশে চষে বেড়ায়। সমুদ্র তার পেটের ভেতর কত রহস্য যে লুকিয়ে রেখেছে তা আমাদের ধারণারও বাইরে। এবার গভীর সমুদ্রে জাল ফেলতেই ধরা পড়ল অদ্ভুত এক প্রাণী। অনেকটা ড্রাগনের মতো…
সংসদ সচিবালয়ে নারী নির্যাতন। এখন প্রশ্ন, বাংলাদেশের নারীরা কোথায় নিরাপদ? ঘরে-বাইরে, পরিবারে, লোকালয়ে, সমাজে, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। এই নিরাপত্তাহীনতার অবসান কিভাবে ঘটবে, এ প্রশ্নের জবাব কেউ জানে না। ২০২১ সালে সারা দেশে শুধু নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার সংখ্যা আনুমানিক ১৯ হাজার। প্রকৃত সংখ্যা এর দ্বিগুণ হলেও অবাক হওয়ার কিছু নেই। জনসংখ্যার অর্ধেক যেখানে নারী, সেখানে এ প্রশ্নের উত্থাপন একটি কঠিন বাস্তবতার জন্ম দেয়- নারী কি আসলেই মানুষ হিসেবে বিবেচিত; না পুরুষের প্রদত্ত ফতোয়া’র অধীনে। বাংলাদেশের সমাজে পুরুষরাও বিভিন্ন কারণে নির্যাতিত হয়। অনেক নিয়ন্ত্রণই তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু নারীর ওপর বাড়তি নিয়ন্ত্রণ হিসেবে চেপে…
১৭৯৪ সালে, প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের আমলে মদের অভাবে তৈরি হয়েছিল গৃহযুদ্ধ পরিস্থিতি। ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটন আমেরিকার রাষ্ট্রপতি ভার গ্রহণ করার সময় দেশের অর্থনীতির অবস্থা মোটেই সুবিধার ছিল না। অর্থনীতির হাল ফেরাতে দেশের অর্থ বিভাগের সচিব তথা কর্তাব্যক্তিদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন রাজকোষ ঘাটতি পূরণ করতে কর চাপানো হবে হুইস্কির উপর। ১৭৯১ সালে মার্কিন কংগ্রেসে পাশ হয়ে যায় এই বিল। কিন্তু এই কর আদায় করতে গিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, সেটাকেই মনে করা হয় ওয়াশিংটনের শাসনকালের অন্ধকারতম দিক। হুইস্কি সেই সময় মার্কিনিদের মধ্যে জনপ্রিয়তম পানীয়। কিন্তু হুইস্কিতে কর বসানোর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট উৎপাদনকারীরা।…
রাশিয়ার আসন্ন আগ্রাসী হামলার আতঙ্কে হাজার হাজার লোক পালিয়ে যাওয়ায় ইউক্রেন দেশটির পূর্বাঞ্চলে মস্কোর বিরুদ্ধে ‘বড় যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে। শনিবার (৯ এপ্রিল) পূর্ব ইউক্রেনের ক্রামাটরস্ক থেকে পুনরায় লোকদের সরিয়ে নেয়া শুরু হয়েছে, সেখানে একদিন আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহত হয়েছে। এছাড়া দুই পক্ষই একে অন্যের উপর যুদ্ধাপরাধের অভিযোগ আনছে। যা মূলত প্রতিনিয়ত জটিল করে তুলছে পরিস্থিতি। মারিউপোলে পাঁচ হাজার মানুষ হত্যা ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে পাঁচ হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে রুশ বাহিনী। এমনটি দাবি করেছেন রুশ সমর্থিত শহরের নতুন মেয়র কনস্ট্যান্টিন ইভাশচেঙ্কো। ইভাশচেঙ্কো ঘোষণা করেছেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবরুদ্ধ এই নগরীতে প্রায় ৫ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিচ্ছিন্ন…
বর্তমান সময়ে সরকারি প্রতিষ্ঠানে অব্যাহতভাবে লোকসান বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক। রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানে লোকসান সাড়ে ৩ হাজার কোটি টাকা। বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো লোকসান করছে। এর পাশাপাশি এরা ঋণ ও বকেয়া বিলে জর্জরিত। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসান কমছে না। কোনো কোনো প্রতিষ্ঠানের লোকসান কয়েক গুণ বেড়ে গেছে। লোকসান বেড়ে যাওয়ায় ভর্তুকির চাপও বেড়ে গেছে। একইভাবে সরকারি বহু প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের দায়দেনা যেমন রয়েছে, তেমনি পরিষেবা বিল বাবদও বড় অঙ্কের টাকা বকেয়া থাকছে প্রতি বছরই। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, লোকসান করলেও সরকারি প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করা হয় এবং বছরের পর বছর লোকসানি সংস্হাগুলোকে ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখা হয়। পুরোপুরি বাণিজ্যিকভাবে পরিচালনা না করা,…
শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে পতন হয়েছে ইমরান খান সরকারের। জানা গেছে, সোমবারেই (১১ এপ্রিল) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। ওই অধিবেশনেই স্থির হবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। ফলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী এখন কে হবেন সেই জল্পনাও শুরু হয়েছে ইতোমধ্যে। উঠে এসেছে একাধিক রাজনৈতিক নেতার নাম। পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১১ এপ্রিল স্থানীয় সময় বেলা ২টায় জাতীয় পরিষদের অধিবেশনে বসবেন সংসদ সদস্যরা। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের আয়াজ সাদিক। তিনি জানান, রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩টা নাগাদ শুরু হবে স্ক্রুটিনি বা বাছাই প্রক্রিয়া। প্রথমে…
সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরের চার হাজার ৯০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ২৫ হাজার কৃষকের ৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বাঁধ ভেঙে ফসলি জমি তলিয়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও অনিয়মকে দায়ী করছেন তারা। প্রসঙ্গত, সুনামগঞ্জের দুই লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমির বোরো ফসল রক্ষার জন্য এবার ৭২৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৫৩৭ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। এসব বাঁধে ১২২ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত জেলার প্রায় দেড়শ’ ছোট-বড় হাওরের মধ্যে ১২টির ফসল উজান থেকে নেমে আসা ঢলের পানিতে…
৪০ ফুট দৈর্ঘ্যের দানবাকৃতির গাড়ি। শুনতে যতটা বিস্ময়কর, দেখতে ততটাই হতবাক করার মতো ছিল সেই গাড়ি। স্টুডবেকার কোম্পানির নির্মিত বিশাল এ গাড়িটি অবশ্য চালিয়ে বেড়ানোর মতো কোনো বাহন ছিল না। একে বরং বলা যেতে পারে আসল গাড়ির বিশালাকারের রেপ্লিকা বা মডেল। নিজেদের নির্মিত প্রেসিডেন্ট ফোর সিজন রোডস্টার গাড়ির আদলে এই দানবীয় গাড়িটি তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। তবে বড় আকারের গাড়ি তৈরি করে সবাইকে চমকে দেয়ার এই কাজ একবার নয়, বরং দুবার করে স্টুডবেকার। ৪০ ফুটের এ গাড়ি ছাড়াও ৮০ ফুট আকারের অস্থায়ী আরেকটি গাড়ির মডেলও তারা নির্মাণ করে বিশ্বমেলায় প্রদর্শনীর জন্য। বিস্ময়কর এসব গাড়ির মডেল তৈরি করে নিজেদের ইতহাসের পাতায় স্থায়ী…