…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
- আলাস্কায় ১৩,৮০০ বছরের পুরোনো বসতি: মানুষ কখন একটি জায়গাকে ‘ঘর’ বলতে শিখল?
- পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
- আবার আইএমএফের ঋণ: বাংলাদেশ কি সংকট সামলাচ্ছে, নাকি সংস্কার পিছিয়ে দিচ্ছে?
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
Author: ডেস্ক রিপোর্ট
ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বাড়তে থাকায় এখন অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে। বাংলাদেশে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি পরীক্ষা করার প্রস্তাব দিয়ে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই মুদ্রা চালুর জন্য এর সম্ভাব্যতা যাচাই করবে সরকার। অর্থমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালুর মূল উদ্দেশ্য হলো ভার্চুয়াল লেনদেনের অর্থ আদান প্রদান সহজ করা এবং স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসাকে উৎসাহ দেয়া। এসব কারণেই কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালু নিয়ে একটি ফিজিবিলিটি স্টাডি করা হবে বলে বাজেট ভাষণে জানিয়েছেন তিনি। এখন মুদ্রা…
২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে জয়লাভ করে ২০১৯ সালের ৭ই জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে সরকার গঠন করে। এর আগে ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল একতরফা নির্বাচন। পর পর দুটি জাতীয় নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায় আগামী জাতীয় নির্বাচন কেমন হবে সেটি এখন টক অব দ্য কান্ট্রি। এর মধ্যে টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৫ জুন। এ নির্বাচনে যাঁরা নৌকা মার্কায় ভোট দেবেন না, তাদের ভোটকেন্দ্রে আসতে নিষেধ করেছেন এক আওয়ামী লীগ নেতা। অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বুধবার বিকেলে আয়োজিত এক নির্বাচনী সভায় সাদিকুল ইসলাম বক্তব্য দেওয়ার সময় ওই হুমকি দেন। আওয়ামী লীগ…
একটা সময় ছিলো যখন মানুষ বনে জঙ্গলে, পাহাড়ের গুহায় বাস করতো। তখন সময় নির্ণয়ের জন্য মানুষের অবলম্বন ছিল সূর্য। সূর্য উঠলে দিন শুরু হতো, আর ডুবে গেলে রাত। পরে মানুষ যখন বুঝতে শিখলো, তখন তারা দেখলো প্রতিদিন সূর্য একটা নির্দিষ্ট পথে চলাচল করে। সেই থেকে মানুষ সূর্যের উদয় আর অস্ত যাওয়া থেকে সময়ের হিসাব করা শিখলো। এরপর তারা দেখলো, সূর্যের আলোতে যা ছায়া পড়ে তা একটা নির্দিষ্ট যায়গায় কখনো স্থির থাকে না। দিন বাড়ার সাথে সাথে ছায়াও সরে যায়। মানুষ তখন মাটিতে কোনো বস্তুর ছায়ার বিভিন্ন অবস্থান চিহ্নিত করতে লাগলো। মাটিতে দাগ কেটে কিংবা পাথর সাজিয়ে ছায়ার চিহ্ন রাখা হতো।…
কোরআন অবমাননার অভিযোগে আফগানিস্তানের জনপ্রিয় মডেল আজমল হাকিকি এবং তার সঙ্গীকে আটক করেছে তালিবান। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। ফ্যাশন শো, ইউটিউব ক্লিপ আর মডেলিং ইভেন্টের কারণে তিনি আফগানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তালিবান সরকারের গোয়েন্দা বিভাগ জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স মঙ্গলবার টুইটারে তাদের হাতকড়া পরা ভিডিও পোস্ট করেছেন। হাকিকি ইউটিউব এবং ইন্সটাগ্রামে তার কমেডি এবং ফ্যাশন ভিডিওর জন্য আফগানদের মধ্যে বিখ্যাত ব্যক্তি। তার সঙ্গে কাজ করেন গোলাম সাখি। তিনিও আটক হয়েছেন। সাখিসহ চারজনের সামনে দাঁড়িয়ে হাকিকি বলেন, ‘আমি আফগান জনগণের কাছে, সম্মানিত আলেমদের কাছে এবং ইসলামিক আমিরাতের সরকারের কাছে ক্ষমাপ্রার্থী।’ ভয়েস অব আমেরিকার প্রতিবেদন…
২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৪ লাখ ৩১ হাজার ৯৯৮ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় তাঁর বাজেট বক্তৃতা শুরু হয়। এর আগে মন্ত্রিসভায় বাজেটে অনুমোদন হয়। তবে এই বাজেটে এবারই প্রথম ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ কোটি টাকা বেশি ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছে সরকার।…
পুলিশের পরিচয় দিয়ে রাজধানীর জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান মিজানকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজানকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে সুধী সমাজের অনেকেই উদ্বেগ প্রকাশ করে তার মুক্তি চেয়েছেন। মিজানুর রহমান মিজানের স্ত্রী শামিম হাসেম খুকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সকাল ১১টার দিকে পুলিশের পোশাক পরিহিত কয়েকজন মিজানকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। সে আমার মেয়েকে বিষয়টি টেলিফোনে জানায়। তারপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না।’ মিজানুর রহমানের মেয়ে পূর্ণতা হাসিনা এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘বাবা ফোন করে জানান যে বিক্রমপুর…
বাংলাদেশের সরকার মানবাধিকার সংগঠন অধিকার-এর নিবন্ধন নবায়ন না করার সিদ্ধান্ত নেবার পর তার কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জুনের পাঁচ তারিখ এনজিও বিষয়ক ব্যুরোর পক্ষ থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে যার মাধ্যমে মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নের আবেদন বাতিল করা হয়। এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, অধিকারের নিবন্ধন নবায়ন না করার সিদ্ধান্ত মানবাধিকার রক্ষায় যারা কাজ করে তাদের কণ্ঠ রোধ করা এবং ভীতি প্রদর্শনের চেষ্টা। সংস্থাটি আরও বলছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের সম্পর্কে তথ্য রাখা এর বিচারে খুব গুরুত্বপূর্ণ বিষয়। অ্যামনেস্টি বলছে মানবাধিকার রক্ষায় বাংলাদেশের খুব দুর্বল রেকর্ডের কারণে দেশটি আন্তর্জাতিক মহলের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েছে।…
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বিস্ফোরণের ঘটনায় মাসুদ রানা নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের (সরকারি হিসাব) মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) চট্টগ্রাম মেডিক্যালে দায়িত্বরত জেলা এস আই আলাউদ্দিন তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের ডিজিএম নুরুল আক্তার, ম্যানেজার অ্যাডমিন খালেদুর রহমান, সহকারী অ্যাডমিন অফিসার আব্বাস উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আব্দুল আজিজ, কন্টেইনার ফ্রেইট স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম, কন্টেইনার ফ্রেইট স্টেশন নজরুল…
বিশ্বে বেশ কিছু কারাগার আছে; যেখানকার অত্যাচারের বর্ণনা গা শিউরে ওঠার মতো এবং সবই প্রকাশ্যে! এমনই এক কারাগার ‘তাদমোর’। বিশ্বের সবচেয়ে জঘন্য কারাগার হিসাবেই বিবেচিত ‘তাদমোর’। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর মতে এই কারাগারটিকে নরক বললেও কম বলা হবে। এই কারাগারে বন্দিদের ওপর এতটাই নির্যাতন করা হয়, তারা যেন মারা গেলেই বেঁচে যান! তাদমোর কারাগারের অবস্থান সিরিয়ার পালমিরায়। এটি মূলত এক সময়ে সামরিক বাহিনীর সেনাছাউনি হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তীতে কারাগারে রূপ নেয়। ইতিহাস বলছে, ফরাসিরা ১৯৩০-এর দশকে আরবের মরুভূমির কেন্দ্রে তৈরি করে এই কারাগারটি। কিন্তু ১৯৮০-এর পর এই জায়গার ব্যবহারে বদল আসে। তাদমোর কারাগারের বন্দিদের জীবন দুর্বিষহ করে…
ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপের দুটি ইউনিটে ১৫০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আগামী ২৫ বছর মেয়াদে শুধু ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্রভাড়া হিসেবে বাংলাদেশ সরকারের কাছ থেকে ১ লাখ ৮ হাজার ৩৬১ কোটি টাকা বা ১১ বিলিয়ন ডলারের বেশি অর্থ নেবে। এ দিয়ে কমপক্ষে তিনটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। বাংলাদেশি নাগরিক সমাজের জোট বাংলাদেশের বৈদেশিক দেনাবিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) ও ভারতীয় গ্রোথওয়াচের এক যৌথ গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারত থেকে একযোগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, ভারতের পাঁচটি উৎস থেকে বর্তমানে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। যদিও চাহিদা না থাকায় আমদানি সক্ষমতার পূর্ণ ব্যবহার হচ্ছে না। এরপরও ভারতের আদানি…