…
এডিটর পিক
বাংলাদেশের সেনাবাহিনীকে সাধারণত দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবিলা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং জাতীয় জরুরি পরিস্থিতিতে…
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- আফগানিস্তানের আড়াই দশক পর একই ভুল করছে ট্রাম্প
- ৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা
- আগস্ট ঘিরে পুলিশের মধ্যে চাপা আতঙ্ক কেন?
- মাছের সঙ্গে কি আমরা মাইক্রোপ্লাস্টিকও খাচ্ছি?
- দাবানলের আগুন যেভাবে বদলে দিচ্ছে এক মহাদেশের ভবিষ্যৎ
- আমেরিকাকে যেভাবে হারাল নেতানিয়াহু
- AI যখন নিজেই পরিচয় দিতে বাধ্য: ইউরোপের নতুন নিয়ম পৃথিবীকে কীভাবে বদলাবে?
- যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
Author: ডেস্ক রিপোর্ট
ফারাও ২য় রামেসিসের রাজধানী পিরামাস। ফারাও রামেসিস তার সম্পদের বড় একটা অংশ ব্যয় করেছিলেন এই নগরীর পত্তনে-সমৃদ্ধিতে। তারপর হঠাৎই হারিয়ে যায় এককালের সমৃদ্ধ এই নগরী- যেন কখনো অস্তিত্বই ছিলো না। পত্তনের প্রায় তিন হাজার বছর পর যখন শেষমেশ পিরামাস পুনঃআবিষ্কৃত হলো, তখন তা প্রত্নতত্ত্বের ইতিহাসের অন্যতম অদ্ভুত এক ধাঁধা সামনে নিয়ে এলো। পুনঃআবিস্কৃত এই পিরামাস অবস্থান ছিলো ভুল একটা জায়গায়। এমন এক জায়গায় যেখানে ফারাও ২য় রামেসিসের পক্ষে রাজধানীর নির্মাণ সম্ভবই না, ২য় রামেসিসের জীবনদশায় যে জায়গার অস্তিত্বই ছিলো না। তিন হাজার বছর আগের কথা। ফারাও ২য় রামেসিসের রাজত্বকাল। ফারাও ২য় রামেসিসকে বলা হয় প্রাচীন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি…
ইউক্রেন আক্রমণ করে সারা বিশ্বেই সমালোচনার মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি নিজের দেশেও বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক এই গুপ্তচর। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রায় এক মাস হতে চলেছে। বারবার আলোচনার পরও প্রতিবেশী এই দুই দেশের উত্তেজনা কমার লক্ষণ নেই। এদিকে, রাশিয়ায় যুদ্ধবিরোধী যেকোনো ধরনের প্রতিবাদ সমাবেশ রোধে প্রশাসনকে নির্দেশ দিয়েছে রুশ সরকার। কিন্তু এর মাঝেই এমন এক খবর কথা উঠে এসেছে, যা শুনে অনেকেই চমকে গেছেন। কেন সরাতে চাইছে পুতিনকে? মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর গত রোববার (২০ মার্চ) পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রধানের দাবি করেছেন, রাশিয়ার একদল প্রভাবশালী…
দেশে বায়ুদূষণ এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। বায়ুদূষণে আক্রান্ত সারা দেশ। প্রতিটি জেলাতেই বায়ুদূষণের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অন্তত তিনগুণ বেশি। গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে বায়ুর মান তুলনামূলকভাবে খারাপ অবস্থায় রয়েছে। রাজধানী ঢাকার বায়ুর মান সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর। বিশ্বের খারাপ বায়ুর মানের তালিকায় মাঝে-মাঝেই ঢাকা শীর্ষস্থানে চলে যায়। অন্য সময় দুই বা তিন নম্বরে থাকে। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুপূর্ণ দেশের তালিকায় প্রথমেই উঠে এসেছে বাংলাদেশের নাম। বায়ুমান এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউএয়ারের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি চিহ্নিত হয়েছে। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে…
চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ হলেও মানব জীবনে চাঁদের তাৎপর্য অনেক বেশি। চাঁদ শুধু জোছনা দিয়েই শান্ত নয় বরং জীবনযাত্রার অনেকটাই চাঁদের উপর নির্ভরশীল। কিন্তু যদি এই চাঁদ না থাকে! মহাশূন্যে ভ্রাম্যমাণ কোনো বড় বস্তুখণ্ড যদি পৃথিবীর পাশ দিয়ে যায়, তাহলে এ রকম অঘটন তো ঘটতেই পারে। হতে পারে সে বস্তু তার আকর্ষণ ক্ষমতা দিয়ে চাঁদকে আমাদের আকাশ থেকে টেনে নিয়ে গেল। তাহলে কী হবে? সামুদ্রিক বড় ঢেউ সৃষ্টির পিছনে পৃথিবীর উপর চাঁদের অভিকর্ষ কাজ করে। এই অভিকর্ষের কারণে সমুদ্রের কিছু অংশের পানি ফুলে উঠে যা পরবর্তীতে বাতাসের প্রভাবে বড় ঢেউ এ রূপান্তরিত হয়। এই ঢেউ থেকেই সাগরের পানি প্রবাহিত হয়।…
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যখানে অবস্থিত তাসমান সাগর। এই সাগরের বুক চিরে গেছে ছোট্ট একটি দ্বীপ, নাম তার তাসমানী। যেটি কিনা বর্তমান অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। তবে দ্বীপটির গুরুত্ব শুধু এ কারণে নয়, ঐতিহাসিকভাবে দ্বীপটি সাক্ষী হয়ে আছে এক করুণ বিষাদের সুরের সাথে। কেননা এককালে এই দ্বীপেই বাস ছিল হাজার বছর পুরনো এক আদিম জনগোষ্ঠীর। শান্তশিষ্ট এ আদিম আদিবাসীদের বলা হত তাসমানিয়ান। শ্বেতাঙ্গ উপনিবেশিকদের পাল্লায় পড়ে উনিশ শতকের শেষ নাগাদ অবলুপ্ত হয় বৈচিত্র্যময় এ আদিম আদিবাসীর। নিষ্ঠুর ব্রিটিশ উপনিবেশাদীরা নিরীহ তাসমানিয়ানদের উপর চাপিয়ে দেয় ব্ল্যাক ওয়ার নামের এক অসম যুদ্ধ। আদতে যুদ্ধ বলা হলেও এটি মোটেও কোন যুদ্ধ ছিল না। স্রেফ…
দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর অর্থনীতির দেশ শ্রীলঙ্কা, যেখানে মাথাপিছু জিডিপি চার হাজার ডলারের বেশি। শ্রীলঙ্কার ৯৫ শতাংশ মানুষ শিক্ষিত, তাদের শিক্ষাব্যবস্থা দক্ষিণ এশিয়ার সবচেয়ে গণমুখী। তাদের স্বাস্থ্যব্যবস্থাও দক্ষিণ এশিয়ার সেরা। শ্রীলঙ্কান তামিল টাইগারদের ওপর সরকারি বাহিনীর বিজয়ের মাধ্যমে ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের সমাপ্তির পর বিশ্বের কাছে একুশ শতকের সফল অর্থনৈতিক উন্নয়নের মডেল হয়ে ওঠার সম্ভাবনা ধারণ করছিল দেশটি। কিন্তু ওই গৃহযুদ্ধে একতরফা বিজয় অর্জনের সময় প্রায় ৪০ হাজার বেসামরিক তামিল জনগণকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জাতিসংঘের তদন্ত কমিটি অভিযোগ উত্থাপন করে। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতীচ্যের বেশির ভাগ দেশ শ্রীলঙ্কাকে ‘অস্পৃশ্য রাষ্ট্রের’ অবস্থানে নিয়ে যায়।…
২০১৭ সাল থেকে এপর্যন্ত রাখাইনে নির্যাতনের শিকার হয়ে কমপক্ষে ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আসেন৷ এতোগুলো বছরে অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে ৭০০ রোহিঙ্গাকে ফেরত নিতে চেয়েছে মিয়ানমার৷ সূত্র মতে, এর আগে দুইবার ফেরত নেয়ার দিনক্ষণ ঠিক হলেও তাদের ফেরত পাঠানো যায়নি৷ তাই প্রশ্ন উঠৈছে এবার সফল হবে কী না৷ মূলত রোহিঙ্গা শরণার্থী সঙ্কট বাংলাদেশের জন্য অব্যাহতভাবে গলার কাঁটা হয়ে উঠেছে। রোহিঙ্গা নিয়ে চিরস্থায়ী ফাঁদে পরারাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদমাধ্যমকে বলেন, মিয়ানমার প্রথম দফায় ৭০০ রোহিঙ্গাকে ফেরত নিতে চায়৷ কিন্তু আমরা চাই এক হাজার ১০০ রোহিঙ্গাকে প্রথম দফায় ফেরত নেয়া হোক৷ এটা হলে একই পরিবারের সবাই যেতে পারবেন৷ তা না…
চীন নিঃশব্দে রাশিয়ার নিষেধাজ্ঞা-বিধ্বস্ত অর্থনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে অস্ত্র-গোলাবারুদ পাঠাবে না বলে জানিয়েছে চীন। তবে এ সংকট সমাধানে সব ধরনের প্রচেষ্টা চালাবে বেইজিং। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং এ কথা বলেছেন। আজ সোমবার বিবিসি এ কথা জানিয়েছে। ইউক্রেনে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির অন্য অনেক শহরে রুশ সামরিক বাহিনী সফলতা পেলেও রাজধানী কিয়েভ অঞ্চলে এখনও সুবিধা করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে চীনের কাছে রাশিয়া অস্ত্র সহায়তা চেয়েছে বলে খবর বের হয়েছিল। চীনের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার এই খবরটি চলতি…
চট্টগ্রামে আজ রোববার থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কার্ড না থাকায় অনেকে পণ্য নিতে পারছেন না। কীভাবে কার্ড পাবেন, তাও জানেন না তারা। অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন, আর্থিক অবস্থা দেখে কাউন্সিলররাই তালিকা অনুসারে কার্ড বিতরণ করছেন। সূত্র মতে, ইতোমধ্যে সারাদেশে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের মাধ্যমে ৫৭ লাখ ১০ হাজার ‘উপকারভোগী’ পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রি করতে ‘ফ্যামেলি কার্ড’ বিতরণ করা হয়েছে। করোনাকালীন সময়ে ৩০ লাখ পরিবারের নগদ সহায়তার ডাটাবেইজের সঙ্গে এই ৫৭ লাখ ১০ হাজার ‘উপকারভোগী’ পরিবার নতুন যোগ করা হয়েছে। স্থানীয় প্রশাসন,…
ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক বৈঠকে শুরু হয়েছে। আজ রবিবার সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এ অংশীদারি সংলাপ শুরু হয়। এই বৈঠকের গুরুত্বপূর্ণ ইস্যু র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। প্রসঙ্গত, আজকের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড গতকাল শনিবার বাংলাদেশে এসেছেন। তিনি আজ অংশীদারি সংলাপ শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের পর তিনি ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন। বৈঠকের গুরুত্বপূর্ণ ইস্যু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ভিক্টোরিয়া নুল্যান্ড তার পাঁচ…