…
এডিটর পিক
বাংলাদেশের সেনাবাহিনীকে সাধারণত দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবিলা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং জাতীয় জরুরি পরিস্থিতিতে…
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- আফগানিস্তানের আড়াই দশক পর একই ভুল করছে ট্রাম্প
- ৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা
- আগস্ট ঘিরে পুলিশের মধ্যে চাপা আতঙ্ক কেন?
- মাছের সঙ্গে কি আমরা মাইক্রোপ্লাস্টিকও খাচ্ছি?
- দাবানলের আগুন যেভাবে বদলে দিচ্ছে এক মহাদেশের ভবিষ্যৎ
- আমেরিকাকে যেভাবে হারাল নেতানিয়াহু
- AI যখন নিজেই পরিচয় দিতে বাধ্য: ইউরোপের নতুন নিয়ম পৃথিবীকে কীভাবে বদলাবে?
- যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
Author: ডেস্ক রিপোর্ট
নেই কোনো এতিম শিশু, তবুও চলছে এতিমখানা। ভুয়া কাগজপত্র দেখিয়ে এতিমখানার নামে বরগুনায় সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। চিহ্নিত ওই প্রতারক চক্রের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। রাষ্ট্রীয় অর্থ লোপাটের এই মহোৎসব বন্ধ করতে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনাও পাঠিয়েছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। জানা গেছে, বরগুনায় সরকারের তালিকাভুক্ত মোট ১২৪টি এতিমখানা রয়েছে। এসব এতিমখানায় এতিম শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে দুই হাজার ৩৮৮ জন। বাস্তবতা সেখানে পুরোটাই ভিন্ন। এসব এতিমখানার নামে নানা কৌশলে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শক্তিশালী একটি চক্র। এভাবেই প্রতিবছর এই চক্রের হাতে চলে যাচ্ছে সরকারের প্রায় ছয়…
ইউক্রেনের মতো দেশের ক্ষেত্রে পশ্চিমারা যতটাই সরব বছরের পর বছর নির্যাতনের শিকার হয়ে আসা ফিলিস্তিন, ইয়েমেন কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিষয়ে তারা ততটাই নিরব। এমনকি পাশ্চাত্য গণমাধ্যমের বিরুদ্ধেও বৈষম্যমূলক নীতির অভিযোগ করছেন অনেকে। রুশ বাহিনীর আগ্রাসী আচরণের নিন্দায় সরব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডার মতো দেশগুলো। সেসব দেশের মিডিয়াতে রীতিমতো ধুয়ে ফেলা হচ্ছে ভ্লাদিমির পুতিন ও তার বাহিনীকে। ভুক্তভোগী ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ঝড় বইয়ে দিচ্ছে পশ্চিমারা। অথচ এই দেশগুলোই ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, লিবিয়া যুদ্ধের ক্ষেত্রে চোখে যেন টিনের চশমা পরে থাকে। আজ ইউক্রেনের সাধারণ মানুষ রুশ আক্রমণ ঠেকাতে হাতে অস্ত্র তুলে নিলে তাদের ‘বীর মুক্তিকামী যোদ্ধা’ বলছে…
গত বছর শিশু অধিকার লঙ্ঘনের চিত্র ছিল ভয়াবহ। শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ, বলাৎকার, অনলাইনে যৌন হয়রানি, সরকারি শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রগুলোর অনিয়ম, অব্যবস্থাপনা ও নির্যাতনের ঘটনাগুলো বছরজুড়ে অব্যাহত থেকেছে। করোনার মধ্যেও দেশে নারী ও শিশুর ওপর সহিংসতা বেড়েছে। শারীরিক, মানসিক, যৌন নির্যাতন ছাড়াও ধর্ষণ ও হত্যা করার মতো ঘটনা ঘটছে। করোনার জন্য ঘরকেই সর্বোচ্চ নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত করা হলেও অনেক নারী ও কন্যাশিশুর জন্য ঘরও অনিরাপদ হয়ে উঠেছে। এমন ঘটনা খুবই উদ্বেগজনক। ২০২১ সালে বাংলাদেশে এক হাজার ১১৭ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। আগের বছরের তুলনায় এই হার ৭৪ দশমিক ৪৩ শতাংশ বেশি। প্রকৃত সংখ্যা আরও বেশি। পাশাপাশি একই বছর…
দীর্ঘ ২৫ বছর মেয়েকে তালাবদ্ধ করে রেখেছেন মা! কিন্তু কেনো? কারণ তার অপরাধ ছিল ভালোবাসা। ভালোবাসার জন্য কেউ এভাবে বন্দি হয়ে থাকতে পারে এতো বছর, তাও নিজের মায়ের হাতে, এটা ভাবলেও অদ্ভুত লাগছে। এই ঘটনাটা জানতে ফিরে যেতে হবে ১৮৪৯ সালের ১ মার্চ। ওই দিন ফ্রান্সের সম্ভ্রান্ত পরিবারে ফুটফুটে মেয়ের জন্ম হয়। তার নাম রাখা হয় ব্ল্যাঞ্চ মনিয়ের। ম্যাডাম মনিয়েরের উদার মনের জন্য বেশ নাম-ডাক ছিল। কম্যিউনিটি এওয়ার্ডও পেয়েছিলেন। তার এক ছেলেও ছিল। মারসেল মনিয়ের। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের পরিবার মনিয়েরদের। ব্ল্যাঞ্চ ছোটবেলায় যত না সুন্দর ছিল, বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তার রূপ যেন বেড়েই চলছে। আর…
একমাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। এই সময়ে সামরিক, বেসামরিক অবকাঠামোর পাশাপাশি হাসপাতালও পরিণত হয়েছে রুশ সেনাদের হামলার লক্ষ্যবস্তুতে। এমনকি সাধারণ মানুষের পাশাপাশি হামলায় প্রাণ হারিয়েছেন পেশাগত দায়িত্বপালনে নিয়োজিত সাংবাদিকরাও। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এখন পর্যন্ত ১২ সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেদিকতোভার বরাত দিয়ে আজ রবিবার আল-জাজিরা ও প্রাভদা এ কথা জানিয়েছে। এ প্রসঙ্গে ইরিনা বলেন, নিহত বিদেশি সাংবাদিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার নাগরিক রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিক রয়েছেন। ইউক্রেনের চিফ প্রসিকিউটর বলেন, যুদ্ধের সত্য উদঘাটন…
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলোয় তীব্র হয়েছে ‘রুশোফোবিয়া’। ব্যাপক রুশবিদ্বেষের খবর প্রকাশিত হচ্ছে পশ্চিমা সংবাদমাধ্যমেই। সাধারণ মানুষ রাশিয়ার নীতির বিরোধিতার উপায় হিসেবে রুশ প্রতিষ্ঠান ভাঙচুর, পণ্য বয়কটের মতো ঘটনা ঘটাচ্ছেন। রাশিয়ার নাগরিকদের প্রতিও দেখানো হচ্ছে তীব্র ঘৃণা ও বিদ্বেষমূলক মনোভাব। যেভাবে প্রকট হচ্ছে রুশোফোবিয়া এমএসএনবিসিতে সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে লাগামহীন রুশোফোবিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এতে বলা হয়, ‘রাশিয়ান সরকার এবং রুশ জনগণের মধ্যে পার্থক্য করতে না পারার ঘটনা আমাদের অন্ধকার পথে নিয়ে যেতে পারে।’ সাম্প্রতিক রুশোফোবিয়ার উল্লেখ করে নিবন্ধে বলা হয়, রুশ মালিকানার রেস্তোরাঁ ভাঙচুর করা হচ্ছে, সেগুলো সম্পর্কে বাজে রিভিউ দেয়া হচ্ছে। রুশ সংগীতশিল্পী এবং…
কোনও পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে দীর্ঘদিনের পুরনো এই রীতি বাতিল করে নারীদের ওমরাহ পালনের জন্য একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেটি হলো একটি দলের অংশ হিসাবে ওমরাহ পালনে যেতে হবে নারীদের। এ প্রসঙ্গে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের আংশিকভাবে টিকা নেওয়া থাকতে হবে। অর্থাৎ কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে তাদের। এছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ…
উপনিবেশের মধ্যে শাসক দেশের সেনাদের প্রশিক্ষণ চলছে। রাইফেলের নিশানায় দাঁড়িয়ে আছেন একজন পরাধীন মানুষ। রাইফেলের গুলি লক্ষ্যে পৌঁছলে নির্ঘাৎ মৃত্যু। আর লক্ষ্যভ্রষ্ট হলেও গুরুতর আহত হবেন, সন্দেহ নেই। চিকিৎসার অভাবে পরিণতি সেই মৃত্যু। মাত্র ৮ দশক আগেই এমন ঘটনা ঘটেছে। আর ঔপনিবেশিক দেশটি এখানে ইউরোপের কোনো দেশ নয়। দেশটির নাম জাপান। চিন, কোরিয়া, এবং ফিলিপাইন্সের দেশগুলির উপর এভাবেই এক দশকের বেশি সময় ধরে অত্যাচার চালিয়েছে জাপান। ইতিহাসবিদদের মতে, জাপানের এই বিভৎসতা নাৎসি জার্মানিকেও লজ্জায় ফেলে দেয়। আর এই এক দশকে ইউরোপীয় হলোকাস্টের প্রায় দ্বিগুণ মানুষকে হত্যা করেছে জাপানের সেনারা। গতবছরই চীন সরকার জানিয়েছিল, স্কুলের পাঠ্যপুস্তকে চীন-জাপান যুদ্ধের ইতিহাস নতুন করে…
গুপ্তচর মানেই যেন রোমাঞ্চকর ব্যাপার। দেশের জন্য তারা লড়েন বিদেশের মাটিতেও। নিজের দেশের সুরক্ষায় মিশন শেষ করে আবার নিজের মাতৃভূমিতে ফিরে আসেন গুপ্তচরেরা। তবে শত্রু দেশের হাতে ধরা পড়লে আর রক্ষা নেই। নিজের দেশের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য অনেকেই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকেন। দেশের গোয়েন্দা সংস্থাগুলো শত্রু দেশের গোপন তথ্য জানতে গুপ্তচর পাঠিয়ে থাকে। অন্য দেশে নিজেদের কাজ করে সেখান থেকে আবার নিজের দেশে ফিরে আসেন গুপ্তচরেরা। তবে শত্রু দেশের হাতে ধরা পড়লে প্রাণও যেতে পারে এসব গুপ্তচরদের। ইতিহাসে এমন নজির অনেক আছে। দ্য সানের খবরে বলা হয়, এসব গুপ্তচরেরা খুব একটা সাধারণ হন না। বিশেষ কিছু দক্ষতা তাদের অসাধারণ…
সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকার। বাজারের চেয়ে বেশ কম দামে ভোজ্যতেল, চিনি, ডাল ও পেঁয়াজ পেয়ে খুশি মানুষ। তবে অনিয়ম দুর্নীতি আর অব্যবস্থাপনা হানা দিয়েছে এই প্রচেষ্টায়ও। বিশেষজ্ঞদের মতে, করোনার আঘাতে চাকরিহারা, বেকার ও আয়-রোজগার কমে যাওয়া জনগোষ্ঠীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে আরও সতর্ক ও আন্তরিক হতে হবে। যেসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নইলে ফ্যামিলি কার্ডের সফলতা ব্যর্থতায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। অনিয়ম আর দুর্নীতি সারাদেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্যসামগ্রী পৌঁছে দেয়ার…