…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
বুক হিম হয়ে যাওয়ার মত নির্মম হয়ে উঠেছে ইসরায়েলি বর্বরতা। মানবিকতা, আন্তর্জাতিক রীতিনীতিসহ কোনোকিছুরই তোয়াক্কা না করে বন্দিদের সঙ্গে বর্বর আচরণে মেতে উঠেছে ইসরায়েল। এমনকি তাদের বন্দিও করা হয় খুব ছোট ছোট কারণে। আনহার আল-দিক (২৫) নামে এক অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীকে ইসরায়েলের কারাগারে হাতকড়া পরিয়ে একাকী একটি কক্ষে বন্দি করে রাখা হয়েছে নির্মমভাবে। খবর মিডলইস্ট আইয়ের। নিজের অনাগত সন্তান এবং জীবন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনি ওই তরুণী। এভাবে কারাগারের বন্দি দশায় থেকে তিনি এবং তার গর্ভের সন্তান চরম মৃত্যুর ঝুঁকিতে থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ তার চিকিৎসার কোনো ব্যবস্থা পর্যন্ত নেয়নি। ফিলিস্তিনের পশ্চিমতীরে রামাল্লাহ শহরের কাফর নিমা গ্রামে গত ৮ মার্চ…
বিজেপি সরকারের রাজনীতিকে ধর্মীয়করণের অন্যতম হাতিয়ার নিরীহ গরু। ক্ষমতায় বসার পর থেকেই গরুর মহাত্ম প্রচারে কোমর বেঁধে নেমেছে তারা। মূলত দেশটিতে অবস্থিত মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতেই এই ছক কষে বিজেপি। লোকতন্ত্রের দেশ ভারতে ধর্মীয় ভেদনীতির সফল প্রয়োগে বিজেপি আজ দেশটির কয়েকটি প্রদেশে গোহত্যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছে। এই আইনের বলি হয়েছে অসংখ্য মুসলিম। আর এই নীতির জন্য গরুকে হিন্দু ধর্মের দেবতার স্থানে বসিয়েছে বিজেপি। তৈরি করেছে নতুন ধর্ম; ‘গো ধর্ম’। এমনকি তৈরি করেছে গো রক্ষা কমিটি। এই আধুনিক যুগেও ভারতে কুসংস্কারের দাপট সর্বত্র। গরুর দুধে সোনা থাকার বিশ্বাস অন্ধ ধর্মপ্রাণ ভারতীয়রা বেশ আগে থেকেই করে আসছে। …
মুসলিমদের কাবা’র দিকে মুখ করে প্রস্রাব করায় নিষেধ আছে। তবে জ্ঞানী-গুনীরা বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা নিরাপদ নয় বলেই বলে থাকেন। যদিও নিজেকে নিরাপদে রেখে কোনদিকে মুখ করে প্রস্রাব করতে হবে এবিষয়ে প্রত্যেক মানুষই স্বাধীন। তবে প্রতিবেশি রাশিয়ার দিকে মুখ করে মূত্রত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। এই নিষেধাজ্ঞা না মানলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। নরওয়ের জাকোবসিলভা নদীর তীর এলাকায় একটি নির্দেশনা জারি করেছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ। সেখানে মোটা অক্ষরে ইংরেজিতে লেখা রয়েছে, ‘রাশিয়ার দিকে ফিরে মূত্রত্যাগ করা যাবে না।’ শুধু এই নির্দেশনা জারি করেই ক্ষান্ত হয়নি কর্তৃপক্ষ, রীতিমতো ভিডিও নজরদারির আওতায় আনা হয়েছে ওই এলাকাকে। নরওয়ের স্থানীয়…
২০ বছর পর কট্টর ইসলামী দল তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় নানা আতঙ্ক নিয়ে দেশ ছাড়তে মরিয়া দেশটির হাজার নাগরিক। মানুষের ভিড়ে কাবুল বিমানবন্দর এখন বিশৃঙ্খল। সেখানে প্রায়ই ঘটছে প্রাণহানি। এরই মধ্যে ধারাবাহিক বিস্ফোরণের ধাক্কায় বিমানবন্দরে আতঙ্কের বাতাবরণ। এদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভিড় জমছে পাক-আফগান স্পিন বলডাক সীমান্তে। এই পরিস্থিতিতে শুক্রবার পাক সেনাদের গুলিতে তিনজন আফগান শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। তালিবান সূত্রের বরাতে শুক্রবার রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ জানায়, একদল আফগান অবৈধভাবে উত্তর-পশ্চিম পাকিস্তানের তোখাম চেক পয়েন্টের কাছে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে এই গুলি চালানো হয়। সূত্র মতে, চেক পয়েন্টের কাছে একটি পথ দিয়ে ১০…
যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে স্থাপনা ও এলাকার মুসলিম নাম বদলে হিন্দু নাম রাখার ধুম পড়েছে। মুঘলসরাই, এলাহাবাদের পর ‘মিঞাগঞ্জ’-এর নাম পরিবর্তন করে ‘মায়াগঞ্জ’ রাখার দাবি তোলা হয়েছে সম্প্রতি। তারও আগে মির্জাপুরের নাম বদলে ‘বিন্ধ্য ধাম’ করার দাবি উঠেছে। বিজেপিশাসিত উত্তরপ্রদেশে স্থাপনা ও এলাকার মুসলিম নাম বদলে ফেলার ধারাবাহিকতায় এবার ঐতিহ্যবাহী জেলা সুলতানপুরের নাম পরিবর্তন করতে চলেছে সেখানকার সরকার। হিন্দুত্ববাদী কতিপয় মৌলবাদী সংগঠনের দাবির অজুহাত দেখিয়ে জেলার নাম রামের পুত্র কুশের নামে অর্থাৎ কুশভবানপুর রাখার আলোচনা চালাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, এই দাবি আজকের নয়। ২০১৮ সালে উত্তরপ্রদেশের বিধায়ক দেবমণি দ্বিবেদী এই প্রস্তাব রেখেছিলেন। পরে সুলতানপুরের জেলাশাসক ও…
তালিবানের দখলে যাবার পর থেকে আফগানিস্তানকে যে অবক্ষয়গুলোর মুখোমুখি হতে হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো গণমাধ্যম। আজ বৃহস্পতিবার ২৬ আগস্ট টোলো নিউজের সাংবাদিক জিয়ার ইয়াদ খানকে গুলি করে হত্যা করে তালিবান। আফগানিস্তানের দখল নিতে শুরু করার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জন সাংবাদিক হতাহতের খবর পাওয়া গেছে তালিবানের দ্বারা। এমনকি গণমাধ্যমের প্রধানকেও গুলি করে হত্যা করে এই সন্ত্রাসী গোষ্ঠী। গতবার তালিবান ক্ষমতায় থাকা অবস্থায় গণমাধ্যম বলতে কিছুই ছিলো না। কেউ টেলিভিশন দেখলে তাকে শাস্তি দেওয়া হতো এবং টিভিটি ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে তালিবান উৎখাত হলে দেশটির গণমাধ্যম খাতে ব্যাপক অগ্রগতি ঘটে। সে…
সংগীত এমন এক জিনিস, যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। খালি গলায় কিংবা কোনো যান্ত্রিক মাধ্যমে, কোনো না কোনোভাবে গানের সাথে আমরা আছিই। সাহিত্যিকদের ভাষায়, সংগীত মানুষের এক সহজাত আনন্দ, শিকড়, নাড়ীর টান। জগতের সমস্ত সৃষ্টিই জগতের মৌলিক গানের সুরে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে থাকে। আর তাই সংগীত থেকে দূরে সরে যাওয়া মানে নিজের থেকেই দূরে সরে থাকা। সংগীত মানুষের সহজাত মানসিক ক্রিয়াত্মক উপাদান। এমন কোন মানবগোষ্ঠী নেই, যাদের ভাষা এবং গান নেই। মানুষের সহজাত প্রবৃত্তি প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা তার কোষস্তরের জিনকোডে আছে। এই সূত্রে মস্তিষ্কে একটি বিশেষ ডিভাইস রয়েছে। একে বলা যায়, সংগীতের উপলব্ধি এবং প্রকাশের…
ধর্মীয় সহিংসতার অভিযোগ এনে ব্রিটিশ বিরোধী কৃষক বিদ্রোহে মুসলিম বিদ্রোহীদের ‘শহীদ’ সম্মান বাতিল করছে ভারত। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিহত যাদের শহীদের সম্মান দেয়া হয়েছে, তাদের তালিকা থেকে প্রায় ৩০০ জন মুসলিম বিদ্রোহীর নাম বাদ দিতে চলেছে দেশটির ইতিহাস গবেষণা কাউন্সিল। খবর বিবিসি এই বিদ্রোহীরা বর্তমানের কেরালা রাজ্যের মালাবার অঞ্চলে ১৯২১ সালে ‘মোপলা বিদ্রোহ’ নামে একটি ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিলেন। ওই বিদ্রোহ আসলে ব্রিটিশ বিরোধী সংগ্রাম ছিল, নাকি এক ধর্মীয় দাঙ্গা, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বর্তমান কেরালা রাজ্যের মালাবার অঞ্চলে আজ থেকে ঠিক এক শ বছর আগে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল ভারিয়ানকুন্নাথু কুঞ্জাহামেদ হাজী আলী মুসলিয়ারদের…
দক্ষিণ-পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার। জলবায়ু সংকটের কারণে দক্ষিণ মাদাগাস্কার চার দশকের মধ্যে তীব্র খরার কবলে পড়েছে। চরম দুর্ভিক্ষের কারণে মাদাগাস্কারের মানুষেরা পঙ্গপাল এবং ক্যাকটাসের পাতা খেয়ে জীবনধারণ করছে যা হয়তো কেউ কল্পনাতেও আনতে পারবেন না। গত চার বছর ধরে বৃষ্টিপাত না হওয়ায় এ দেশটির মানুষ ইতোমধ্যেই ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তাহীনতার ‘বিপর্যয়কর’ স্তরে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির অধীনে একটি সমীক্ষা জানাচ্ছে যে, এই দ্বীপরাষ্ট্রের কমপক্ষে ৩০ হাজার মানুষ সর্বোচ্চ স্তরের খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। আগামী দিনে এই সংকট আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। ভয়াবহ খরায় ধ্বংস হয়ে গেছে মাদাগাস্কারের দক্ষিণে…
আফগানিস্তান এমনিতে বিশ্বব্যাপী সবচেয়ে বড় আফিম রপ্তানিকারক দেশ। আফিম থেকে হেরোইনের মতো মাদক তৈরি করা হয়। তবে তারা যে কেবল আফিমই উৎপাদন করে তা নয়, এবার আরেক ভয়ঙ্কর মাদক মেথাম্ফেটামিনের উৎপাদনও বাড়ছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে। আফগানিস্তানের কিছু অংশে মেথাম্ফেটামিনের উৎপাদন এরই মধ্যে আফিমকেও ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের দাবি, অবৈধ মাদক ব্যবসা বাড়তে থাকলেও সেদিকে নজর দেয়া হয়নি। এখন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ঘোষণার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ বাড়তে শুরু করেছে। তাদের আশঙ্কা, আফগানদের মেথাম্ফেটামিনের সারা ইউরোপে ব্যাপকহারে ছড়িয়ে পড়তে পারে। খবর আল জাজিরা এই মাদক তালিবানের তহবিল গঠনের বড় উৎস। এখন তারা প্রতিশ্রুতি দিচ্ছে, তারা দেশটিকে ‘মাদকমুক্ত’ হিসেবে গড়ে তুলবে। কিন্তু…