…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা দ্রুত নিচের দিকে নামছে। ক্ষমতা গ্রহণের আট মাসের মাথায় বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করল। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে লেজেগোবরে অবস্থা ছাড়াও অন্যান্য বিষয়েও যুক্তরাষ্ট্রের লোকজন বাইডেনের ওপর আস্থা হারাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির সময় ভুলে বাইডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের যে আশাবাদ তৈরি হয়েছিল, তা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে। ফলে ডেমোক্রেটিক পার্টিসহ দেশটির উদারনৈতিক মহল দুশ্চিন্তায় পড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে থেকেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিলেন জো বাইডেন। কিন্তু তার সেই জনপ্রিয়তা ধাক্কা খেল আফগান নীতির কারণে। এক ধাক্কায় বাইডেনের জনপ্রিয়তা কমেছে ৪৩ শতাংশ। যা আমেরিকার প্রেসিডেন্টদের জনপ্রিয়তার ইতিহাসে সবচেয়ে কম বলেই দাবি করা…
ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে সাম্প্রদায়িক ইস্যুর নতুন রূপ গড়ে ওঠে। ধর্মীয় সাম্প্রদায়িকতাকে পুঁজি করে ক্ষমতায় থাকা মোদি সরকারের সাম্প্রদায়িক বিষ ছড়ানোতে দেশটির গণমাধ্যমের একাংশ জড়িত। তারাই নানা খবরে সাম্প্রদায়িকতার নানা রঙ লাগিয়ে ভূয়া খবর পরিবেশন করে বলে জানিয়েছে দেশটির আদালত। গণমাধ্যমের একাংশের উপর ক্ষোভপ্রকাশ করে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, সমস্যাটা হলো এদেশের সব কিছুকেই সাম্প্রদায়িকতার দৃষ্টিভঙ্গিতে দেখতে চায় সংবাদমাধ্যমের একাংশ। এটাই মূল সমস্যা। এর ফলে দেশের নামই খারাপ হবে। করোনা সংক্রমণের শুরুতে গত বছরের মার্চে দেশে করোনার দাপট শুরু হওয়ার সময় তাবলিগ জামায়াতকে দায়ী করা নিয়ে একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে জমা পড়া…
ইসরায়েলি বাহিনী গভীর রাতে বাড়ি থেকে ৪ ফিলিস্তিনি শিশুকে তুলে নিয়ে গেছে। সেখানে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ফিলিস্তিনের স্কুলগুলো খুলে দেয়া হয় চলতি সপ্তাহে। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী এবার বাড়ি থেকে ফিলিস্তিনি শিশুদের নানা অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে। খবর মিডলইস্ট আইয়ের। পশ্চিমতীরের বেথেলহেম শহর থেকে স্থানীয় সময় বুধবার রাতে ফিলিস্তিনের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে চার স্কুলছাত্রকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। তারা সবাই বেথেলহেমের আল-মাহাদ স্কুলের ছাত্র। আটক শিক্ষার্থীরা হলো— ইউসুফ জামাল আল-হারিমি (১৫), আদম আয়াদ (১৫), মনসুর সালেহ ফরাজ (১৬) ও ঈসা মুহাম্মদ জরিনা (১৭)। স্কুলছাত্র ইউসুফ জামালের বোন মানার আল-হারিমি গণমাধ্যমকে জানান, ‘বুধবার রাত ৩টার দিকে তাদের…
ধর্মের দোহাই দিয়ে নারীদের জন্য প্রতিবন্ধকতা তৈরী করায় বেশ কিছুদিন যাবৎ শিথীলতা আনতে শুরু করেছে সৌদি আরব। তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মত সেনাবাহিনীতে প্রশিক্ষণ শেষ করলো সৌদি নারীরা। বিগত হজে প্রথমবার নারী দেহরক্ষী মোতায়ন করা হয়েছিলো। এর আগে সৌদি নারীরা বিচারকের আসনে বসার অনুমতিও পেয়েছে। আগে সৌদিতে নারীরা পুরুষের অভিভাবকত্ব ছাড়া হজ করতে পারতেন না, সম্প্রতি সৌদি এরও পরিবর্তন এনেছে। নারীরা এখন ড্রাইভিংয়ের অনুমতিসহ একা থাকারও অনুমতি পেয়েছেন। ‘ভিশন ২০৩০’ নামের এই সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে সৌদি নারীদের জীবন বদলে দিতে বেশ কিছু সাহসী উদ্যোগ নিয়েছেন যুবরাজ বিন সালমান। সৌদিতে নারী সেনাদের প্রথম ব্যাচের ক্যাডেটরা তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। গতকাল…
জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, আগামী এক মাসের মধ্যে খাদ্য সংকটের মধ্যে পড়তে পারে আফগানিস্তান। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠতে পারে যে, প্রতি তিনজনে একজনকে না খেয়ে দিন পার করতে হতে পারে। ইতোমধ্যেই আফগানিস্তানে অর্ধেকের বেশি শিশু খাদ্যসংকটে রয়েছে। পরের বেলার খাবার সংগ্রহের জন্য তাদের কষ্ট করতে হচ্ছে। খবর আল জাজিরার। প্রায় দুই সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিলেও এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি তালিবান। এমতাবস্থায় আফগানিস্তানের ভয়াবহ খাদ্য সংকট নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলো জাতিসংঘ। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ স্থানীয় সময় গতকাল বুধবার বলেন, আফগানিস্তানে মানবিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে। আফগানিস্তানে অর্ধেকের বেশি শিশু…
আফগানিস্তান এখন চরম বিশৃঙ্খল! সম্প্রতি দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে কট্টরপন্থী হিসেবে পরিচিত তালিবান। নতুন শাসকদের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে নাগরিকরা। আফগানদের পালানোর দৃশ্য, জীবন বাঁচানোর প্রচেষ্টা— এমন ছবি ও ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। দেশটির ক্রীড়াঙ্গনেও বিরাজ করছে আতঙ্ক। বিশেষ করে নারী ফুটবলারদের মাঝে। গ্রীষ্মে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সব কিছু ঠিকঠাকই চলছিল এতদিন। কিন্তু হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে দুই দশক ক্ষমতার বাইরে থাকা তালিবান। ইতোমধ্যে আফগানিস্তানের নিয়ন্ত্রণও মুঠোয় নিয়ে ফেলেছে শরিয়াপন্থি সংগঠনটি। এটাকে ‘দুঃস্বপ্ন’ অ্যাখ্যা দিয়েছেন আফগানিস্তান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পাপল। কারণ নতুন শাসকরা কেমন আচরণ করবে, তা নিয়ে শঙ্কায় আফগান…
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আবারও বন্দুকধারীরা একটিু স্কুলে হামলা চালিয়ে ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে। স্থানীয় সময় বুধবার (১ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি আবাসিক স্কুলে এ ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বর থেকে ৮ মাসে এ পর্যন্ত দেশটির ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ বার এরকম অপহরণের ঘটনা ঘটেছে এবং অপহরণের শিকার হয়েছেন ১ হাজারেরও বেশি শিক্ষার্থী। নাইজেরীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নাইজেরিয়ার জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার সকালে দেশটির কায়া এলাকার একটি প্রান্তিক গ্রামে সন্ত্রাসীরা গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে হামলা চালায় এবং ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করে। তিনি আরও বলেন, বহু সংখ্যক অস্ত্রধারী…
তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার শুরু থেকে নারী স্বাধীনতাই সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ার আশঙ্কায় ছিলো যা সত্যিকারের রূপ নিতে শুরু করেছে। ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানে নারী সাংবাদিকের সংখ্যা ছিল ৭০০। সেই সংখ্যা কমতে কমতে বর্তমানে এসে ঠেকেছে ৩৯-এ। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার্স (আরএসএফ) বা রিপোর্টার উইদাউট বর্ডার্স আজ বুধবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে আফগানিস্তানে সক্রিয় ছিল ১০৮ টি সংবাদমাধ্যম। এই সংবাদমাধ্যমগুলোতে চাকরি করতেন মোট ৪ হাজার ৯৪০ জন। এই কর্মীদের মধ্যে নারীদের সংখ্যা ছিল ১ হাজার ৮০ জন এবং তাদের মধ্যে সাংবাদিক ছিলেন ৭০০ জন। কিন্তু ১৫ আগস্ট তালিবান বাহিনী…
মডার্নার করোনা টিকায় আবারও অদ্ভূত বস্তু শনাক্তের দাবি করেছে জাপান। দেশটির কানাগাওয়া এলাকার গবেষকরা এই দূষণ খুঁজে পেয়েছেন বলে আজ বুধবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ নিয়ে জাপানে মডার্নার ভ্যাকসিনে দ্বিতীয়বারের মত কালো কণা শনাক্তের খবর এলো। এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে এই টিকায় ক্ষুদ্র ও কালো পদার্থ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন দেশটির কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) ভ্যাকসিনটিতে দ্বিতীয় দফায় দূষণ খুঁজে পাওয়ায় ওই চালানের বাকি টিকাগুলো আপাতত প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে তার আগেই ওই চালান থেকে তিন হাজার ৭৯০ জনকে টিকা দেওয়া হয়ে গেছে। গতকাল জাপানের কানাগাওয়া এলাকার প্রশাসনিক কর্তৃপক্ষ এক…
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারতের উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় কয়েকশ শিশুর উচ্চমাত্রার জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রহস্যজনক জ্বরে গত এক সপ্তাহে শিশুসহ কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটির উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় বহু শিশুর সকালে ঘুম ভাঙছে তীব্র জ্বর নিয়ে। এছাড়া শরীর ঘামে ভিজে যাচ্ছে। অনেকেরই শরীরে ব্যথা, মাথাব্যথা, পানিশূন্যতা এবং বমি বমি ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে। অনেকেই আবার বলছেন, তাদের হাত এবং পায়ে র্যাশ দিয়ে ভরে যাচ্ছে। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশে জ্বরে আক্রান্ত শিশুরা কেউ কোভিড-১৯ পজিটিভ নয়, তাদের কারও ডেঙ্গুও শনাক্ত হয়নি। এই ‘অজানা জ্বরে’…