…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের শাখা সংগঠন আইএস-খোরাসান আত্মঘাতী হামলা চালিয়েছে। এ হামলার প্রতিশোধ নিতে ড্রোন হামলা ও রকেট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আফগানিস্তানজুড়ে ভয়ের পরিবেশের মধ্যে বিশ্বের কাছে সাহায্য চাইলেন আফগান সংবাদকর্মীরা। গত শনিবার এক খোলা চিঠিতে এ আহ্বান জানান সংবাদকর্মীরা। আজ সোমবার দেশটির গণমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘আমাদের রক্ষা করুন’— টানা হুঁশিয়ারি, কন্ঠরোধের চেষ্টা ও ভয় দেখানোর পরিপ্রেক্ষিতে ঠিক এই ভাষাতেই খোলা চিঠি লিখলেন আফগানিস্তানের সংবাদমাধ্যমের সদস্যরা। দেড়শো জন সাংবাদিক, চিত্র সাংবাদিক, ও ক্যামেরাম্যানের তাদের বার্তা একসঙ্গে নথিবদ্ধ করে খোলা চিঠি দিয়েছেন জাতিসংঘ, মানবাধিকার কমিশন ও বিভিন্ন সংবাদমাধ্যমের স্বাধীন-সত্ত্বা ও স্বার্থ…
চল্লিশ হাজার বছর আগে ইউরোপে আমরাই একমাত্র মানব প্রজাতি ছিলাম না। আরও তিন প্রজাতির বাস ছিলো তখন। মানুষের এই প্রজাতিগুলোর মধ্যে বর্তমান মানুষের সবচেয়ে কাছাকাছি সময়ের প্রজাতি হচ্ছে নিয়ান্ডারথাল। ইউরোপের বিভিন্ন অঞ্চলে প্রায় ৩ লক্ষ বছর আগে তারা বাস করত। আজ থেকে প্রায় ৪০ বা ৪২ হাজার বছর আগে এ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তারা। আজ থেকে ৪০ বা ৪২ হাজার বছর আগে পৃথিবীর মেরুদ্বয়ের প্রান্ত বদলের কারণেই অতিকায় স্তন্যপায়ী প্রজাতি মেগাফনা ও নিয়ান্ডারথাল মানবরা বিলুপ্ত হয়ে গিয়েছিল। নিয়ান্ডারথাল প্রজাতি প্রাগৈতিহাসিক যুগের মানবজাতির সঙ্গে কতটা সাদৃশ্যপূর্ণ, তা নিয়ে এখনো রয়েছে নানা বিতর্ক। কিন্তু সম্প্রতি স্পেনে পাওয়া গুহাচিত্র প্রমাণ করে…
তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পরপরই সংগঠনটির জ্যেষ্ঠ নেতা আব্দুল হক হাম্মাদের সাক্ষাৎকার নিয়ে ইতিসাহ সৃষ্টি করেন আফগানিস্তানের নারী সাংবাদিক বেহেস্তা আরগান্দ। তার নেওয়া তালিবানের একজন সিনিয়র প্রতিনিধির সাক্ষাৎকার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলোনিউজের ওই সাংবাদিক প্রথম নারী সাংবাদিক হিসেবে কোনো তালিবান নেতার সাক্ষাৎকার নেন। দু’দিন পরে আরগান্দ সাক্ষাৎকার নেন মালালা ইউসুফজাইয়ের, যাকে এই তালিবানরাই হত্যার চেষ্টা করেছিল কয়েক বছর আগে।আফগানিস্তানের কোনো টেলিভিশনকে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা। পরপর দুটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপনের পর হঠাৎ দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন আরগান্দ। তিনি বলেছেন, আমি দেশ ত্যাগ করছি কারণ লক্ষ লক্ষ মানুষের মতো আমিও তালিবানকে ভয় করি। বেহেস্তার সঙ্গে তার…
করোনা ভাইরাসের নতুন নতুন রূপ আবিষ্কৃত হওয়া থেমে নেই। এবার দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট সি.১.২ পাওয়া গেছে। নতুন এই ভ্যারিয়েন্টটি এখন অব্দি কালের সবচেয়ে বেশি পরিবর্তিত ভাইরাস বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ভ্যাকসিন কার্যকর নাও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিক্যাবল ডিজিস এবং কোয়াজুলু-নাটাল রিসার্চ ইনোভেশন অ্যান্ড সিকোয়েন্সিং প্লাটফর্মের নতুন এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। তবে গবেষণাটি এখনও প্রিপ্রিন্ট পর্যায়ে রয়েছে। এটি পিয়ার রিভিউ-এর অপেক্ষায় রয়েছে। এ খবর দিয়েছে জেরুজালেম টাইমস। ২০২১ সালের মে মাসে প্রথম সি.১.২ ভ্যারিয়েন্ট শনাক্ত করেন বিজ্ঞানীরা। এটি জানুয়ারিতে প্রথম শনাক্ত…
বুক হিম হয়ে যাওয়ার মত নির্মম হয়ে উঠেছে ইসরায়েলি বর্বরতা। মানবিকতা, আন্তর্জাতিক রীতিনীতিসহ কোনোকিছুরই তোয়াক্কা না করে বন্দিদের সঙ্গে বর্বর আচরণে মেতে উঠেছে ইসরায়েল। এমনকি তাদের বন্দিও করা হয় খুব ছোট ছোট কারণে। আনহার আল-দিক (২৫) নামে এক অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীকে ইসরায়েলের কারাগারে হাতকড়া পরিয়ে একাকী একটি কক্ষে বন্দি করে রাখা হয়েছে নির্মমভাবে। খবর মিডলইস্ট আইয়ের। নিজের অনাগত সন্তান এবং জীবন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনি ওই তরুণী। এভাবে কারাগারের বন্দি দশায় থেকে তিনি এবং তার গর্ভের সন্তান চরম মৃত্যুর ঝুঁকিতে থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ তার চিকিৎসার কোনো ব্যবস্থা পর্যন্ত নেয়নি। ফিলিস্তিনের পশ্চিমতীরে রামাল্লাহ শহরের কাফর নিমা গ্রামে গত ৮ মার্চ…
বিজেপি সরকারের রাজনীতিকে ধর্মীয়করণের অন্যতম হাতিয়ার নিরীহ গরু। ক্ষমতায় বসার পর থেকেই গরুর মহাত্ম প্রচারে কোমর বেঁধে নেমেছে তারা। মূলত দেশটিতে অবস্থিত মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতেই এই ছক কষে বিজেপি। লোকতন্ত্রের দেশ ভারতে ধর্মীয় ভেদনীতির সফল প্রয়োগে বিজেপি আজ দেশটির কয়েকটি প্রদেশে গোহত্যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছে। এই আইনের বলি হয়েছে অসংখ্য মুসলিম। আর এই নীতির জন্য গরুকে হিন্দু ধর্মের দেবতার স্থানে বসিয়েছে বিজেপি। তৈরি করেছে নতুন ধর্ম; ‘গো ধর্ম’। এমনকি তৈরি করেছে গো রক্ষা কমিটি। এই আধুনিক যুগেও ভারতে কুসংস্কারের দাপট সর্বত্র। গরুর দুধে সোনা থাকার বিশ্বাস অন্ধ ধর্মপ্রাণ ভারতীয়রা বেশ আগে থেকেই করে আসছে। …
মুসলিমদের কাবা’র দিকে মুখ করে প্রস্রাব করায় নিষেধ আছে। তবে জ্ঞানী-গুনীরা বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা নিরাপদ নয় বলেই বলে থাকেন। যদিও নিজেকে নিরাপদে রেখে কোনদিকে মুখ করে প্রস্রাব করতে হবে এবিষয়ে প্রত্যেক মানুষই স্বাধীন। তবে প্রতিবেশি রাশিয়ার দিকে মুখ করে মূত্রত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। এই নিষেধাজ্ঞা না মানলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। নরওয়ের জাকোবসিলভা নদীর তীর এলাকায় একটি নির্দেশনা জারি করেছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ। সেখানে মোটা অক্ষরে ইংরেজিতে লেখা রয়েছে, ‘রাশিয়ার দিকে ফিরে মূত্রত্যাগ করা যাবে না।’ শুধু এই নির্দেশনা জারি করেই ক্ষান্ত হয়নি কর্তৃপক্ষ, রীতিমতো ভিডিও নজরদারির আওতায় আনা হয়েছে ওই এলাকাকে। নরওয়ের স্থানীয়…
২০ বছর পর কট্টর ইসলামী দল তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় নানা আতঙ্ক নিয়ে দেশ ছাড়তে মরিয়া দেশটির হাজার নাগরিক। মানুষের ভিড়ে কাবুল বিমানবন্দর এখন বিশৃঙ্খল। সেখানে প্রায়ই ঘটছে প্রাণহানি। এরই মধ্যে ধারাবাহিক বিস্ফোরণের ধাক্কায় বিমানবন্দরে আতঙ্কের বাতাবরণ। এদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভিড় জমছে পাক-আফগান স্পিন বলডাক সীমান্তে। এই পরিস্থিতিতে শুক্রবার পাক সেনাদের গুলিতে তিনজন আফগান শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। তালিবান সূত্রের বরাতে শুক্রবার রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ জানায়, একদল আফগান অবৈধভাবে উত্তর-পশ্চিম পাকিস্তানের তোখাম চেক পয়েন্টের কাছে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে এই গুলি চালানো হয়। সূত্র মতে, চেক পয়েন্টের কাছে একটি পথ দিয়ে ১০…
যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে স্থাপনা ও এলাকার মুসলিম নাম বদলে হিন্দু নাম রাখার ধুম পড়েছে। মুঘলসরাই, এলাহাবাদের পর ‘মিঞাগঞ্জ’-এর নাম পরিবর্তন করে ‘মায়াগঞ্জ’ রাখার দাবি তোলা হয়েছে সম্প্রতি। তারও আগে মির্জাপুরের নাম বদলে ‘বিন্ধ্য ধাম’ করার দাবি উঠেছে। বিজেপিশাসিত উত্তরপ্রদেশে স্থাপনা ও এলাকার মুসলিম নাম বদলে ফেলার ধারাবাহিকতায় এবার ঐতিহ্যবাহী জেলা সুলতানপুরের নাম পরিবর্তন করতে চলেছে সেখানকার সরকার। হিন্দুত্ববাদী কতিপয় মৌলবাদী সংগঠনের দাবির অজুহাত দেখিয়ে জেলার নাম রামের পুত্র কুশের নামে অর্থাৎ কুশভবানপুর রাখার আলোচনা চালাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, এই দাবি আজকের নয়। ২০১৮ সালে উত্তরপ্রদেশের বিধায়ক দেবমণি দ্বিবেদী এই প্রস্তাব রেখেছিলেন। পরে সুলতানপুরের জেলাশাসক ও…
তালিবানের দখলে যাবার পর থেকে আফগানিস্তানকে যে অবক্ষয়গুলোর মুখোমুখি হতে হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো গণমাধ্যম। আজ বৃহস্পতিবার ২৬ আগস্ট টোলো নিউজের সাংবাদিক জিয়ার ইয়াদ খানকে গুলি করে হত্যা করে তালিবান। আফগানিস্তানের দখল নিতে শুরু করার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জন সাংবাদিক হতাহতের খবর পাওয়া গেছে তালিবানের দ্বারা। এমনকি গণমাধ্যমের প্রধানকেও গুলি করে হত্যা করে এই সন্ত্রাসী গোষ্ঠী। গতবার তালিবান ক্ষমতায় থাকা অবস্থায় গণমাধ্যম বলতে কিছুই ছিলো না। কেউ টেলিভিশন দেখলে তাকে শাস্তি দেওয়া হতো এবং টিভিটি ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে তালিবান উৎখাত হলে দেশটির গণমাধ্যম খাতে ব্যাপক অগ্রগতি ঘটে। সে…