…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইরাক এবং সিরিয়ায় ভয়াবহ সংকটে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। সিরিয়া ও ইরাকে ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ পানি, খাদ্য ও বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি মানবিক সহায়তা বিষয়ক ১৩টি সংগঠনের সমন্বয়ে তৈরি করা এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান তাপমাত্রা, কম বৃষ্টিপাত ও খরার কারণে সিরিয়া ও ইরাকের অনেক মানুষ খাবার পানি থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও কৃষি জমির জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছেন না তারা। সব মিলিয়ে গত ৭০ বছরের মধ্যে ভয়াবহ খরা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সিরিয়া। ফলে তীব্র পানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার সমন্বয়ে প্রকাশিত ওই…
জলবায়ু পরিবর্তনের প্রভাবে চীনে সর্বোচ্চ বৃষ্টিপাত ও বন্যা, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কয়েকটি দেশে ভয়ানক দাবানল ও তাপপ্রবাহের পর আরও এক রেকর্ড। সারা বছর বরফে ঢেকে থাকা গ্রিনল্যান্ডের সর্বোচ্চ বরফচূড়ায় প্রথমবারের মতো বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। ছিটেফোঁটা নয়, কয়েক ঘণ্টা ধরে বেশ ভালো মাত্রায় বৃষ্টি ঝরেছে সেখানকার বরফচাঁইয়ের ওপর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণায়নের ফলে মেরুঅঞ্চলের বরফ যে হারে গলছে, তাতে এই বৃষ্টিপাতকে নতুন উদ্বেগ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। তাপমাত্রা যেখানে সাধারণত হিমাঙ্কের ওপর ওঠে না, সেখানেই মূষলধারে বৃষ্টি হলে তা নিঃসন্দেহে বিস্মিত হওয়ার মতো। আর এই বিস্ময়কর ঘটনা ঘটেছে গ্রিনল্যান্ডের বরফচূড়ায়। শুধু তাই নয়, প্রথমবার সেখানে বৃষ্টি হয়েছে, তাও কয়েক ঘণ্টা ধরে। এই…
প্রায় দুই দশক পর তালিবান ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ার পর দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে মানুষজন। এমন এক সময় দেশটিতে আবারও শরণার্থী সংকট শুরু হলো যখন ইতোমধ্যেই ২২ লাখ মানুষ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আর চলমান সংঘাত এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের ভেতরে গৃহহীন হয়ে পড়েছে ৩৫ লাখ মানুষ। তালিবানরা গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। এরপর থেকেই মূলত দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে যায়। প্রতিদিনই বিভিন্নভাবে দেশ ছাড়ছে আফগানরা। তবে এই মুহূর্তে কত মানুষ দেশ ছাড়ছে তা বলা যাচ্ছে না। প্রতিবেশী সব দেশের সঙ্গে সীমান্ত ক্রসিং এখন তালিবানদের নিয়ন্ত্রণে। আর কেউ আফগান ছেড়ে যাক…
১৫ আগস্ট কাবুল দখলের পর থেকে আফগানিস্তানে নারী এবং নারীর পরিবারের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। আগেরবারের তালিবানি শাসন মনে করে ভয়ে কাবু হয়ে আছে আফগান নাগরীকরা। এমন সময় নিরাপত্তার অজুহাতে নারীদের বাসায় থাকার নির্দেশ দিলো তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নারীদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সাময়িকভাবে তাদের ঘরে থাকতে হবে। জাবিউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এদিকে বিদেশি সৈন্য, দূতাবাস কর্মী এবং আফগান মিত্রদের নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া নিয়ে শঙ্কা…
তালিবানের দখলের পর থেকে গা শিউরে ওঠা অরাজকতার আশঙ্কায় দেশ ছাড়তে শুরু করেছে আফগান অভিবাসী ও নাগরিকরা। আফগানিস্তান দখলের সপ্তাহ পার না হতেই বেশ কিছু নৃশংসতাও দেখাতে শুরুর করেছে তালিবান। বর্তমান পরিস্থতিতে পুরুষদের থেকে নারীরা বেশি ভীত হয়ে আছেন। দ্য সান নামের ব্রিটিশ সংবাদপত্রের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) তালিবান মৃত নারীদেরও ধর্ষণ করেছে বলে দাবি করেছেন আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া সাবেক আফগান নারী পুলিশ সদস্য। ওই নারী পুলিশ সদস্য নিজেকে মুসকান বলে পরিচয় দিয়েছেন। তার দাবি, তালিবান সদস্যরা ধর্ষণ করার সময় জীবিত বা মৃত কী না তা বাদ বিচার করত না। দীর্ঘ ২০ বছর পর তালিবান ফের ক্ষমতা…
আরবের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন। এর ওপর মধ্যপ্রাচ্যের মোড়ল সৌদি নেতৃত্বাধীন জোট গত ছয় বছর ধরে দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আধিপত্য বিস্তারের এই লড়াইয়ে ইয়েমেনের কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৩৬ লাখ মানুষ। দেশটির অবকাঠামো খাত প্রায় ধ্বংসের মুখে। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস সতর্ক করে দিয়ে বলেন, ‘প্রায় ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের কবল এবং এর সঙ্গে থাকা রোগ থেকে এক কদম দূরে রয়েছে।’ এছাড়া আরও দশ লাখ মানুষ তাদের ঠিক পেছনে রয়েছে বলেও জানান তিনি। মার্টিন গ্রিফিথস বলেন, ‘দুর্ভিক্ষ কেবল খাদ্যের সমস্যা নয়। এটা আরও গভীর বিপর্যয়ের লক্ষণ। বহু ভাবেই ইয়েমেনের সব সমস্যা এক…
ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতন ব্যাপক আকার ধারণ করেছে। কখনও গরু চুরির অপবাদ তো কখনও গো মাংস ভক্ষণ— ২০১৪ সালে মোদী জমানার শুরু থেকেই সংখ্যালঘুদের গণপিটুনির ঘটনা অনেকটাই বেড়েছে দেশটিতে। সংখ্যালঘু অধিকার সবথেকে বেশি প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশসহ একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এবার মধ্যপ্রদেশের ইন্দোরে হিন্দু পাড়ায় চুড়ি বিক্রির অভিযোগে এক মুসলিম চুড়ি বিক্রেতাকে বেধড়ক মার খেতে হল। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ভারতের বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে এক মুসলিম চুড়ি বিক্রেতাকে বেধড়ক মারপিট করেছে একদল কট্টর হিন্দুত্ববাদী যুবক। মুসলিম নাম গোপন করে হিন্দু এলাকায় চুড়ি বিক্রির অভিযোগে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে ওই বিক্রেতাকে নিমর্মভাবে পিটিয়েছে তারা। রোববার…
বর্তমানে ভারতে নতুন করোনা সংক্রমণের সংখ্যা এবং কোভিডজনিত কারণে মৃত্যুর সংখ্যা— দুটিই নিয়ন্ত্রণে রয়েছে। তবে, মহামারির তৃতীয় ঢেউ আসন্ন। আগামী অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবার প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যে আরও বেশি সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞ কমিটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াবে শিশুদের মধ্যে। তা যদি হয়, তা হলে সেটা হবে বেশি চিন্তার। কেননা, কমিটির মতে শিশুদের দেখাশোনার মতো পর্যাপ্ত বন্দোবস্ত দেশের সর্বত্র এখনো গড়ে ওঠেনি। সরকারের তাই এখন থেকে এই দিকে বিশেষ নজর দেওয়া…
দেশে দাপিয়ে বেড়াচ্ছে তালিবান। এখন তারা মুখে যতই নরম কথা বলুক, ভোল পাল্টাতে বিন্দুমাত্র সময় নেবে না, এমন আশঙ্কা রয়েছে অধিকাংশ আফগানবাসীরই। তালিবান রাজ শুরু হতেই আফগানিস্তানজুড়ে শঙ্কায় নারীরা। ভয়ে আতঙ্কে কাটছে তাদের প্রতি ক্ষণ। তাই মেয়েদের সুরক্ষার জন্যই আফগানিস্তানের একমাত্র মেয়েদের স্কুল ‘অল গার্লস বোর্ডিং স্কুল’ এর ছাত্রীদের সমস্ত রেকর্ড পুড়িয়ে দিলেন স্কুলের প্রতিষ্ঠাতা শাবানা বাসিজ-রসিক নিজেই। যাতে এসব নথি ধরে ধরে শিক্ষার্থী ও তাদের পরিবারকে তালিবান হানা দিতে না পারে, তা নিশ্চিত করতে চান স্কুল কর্তৃপক্ষ। স্কুল অব লিডারশিপ আফগানিস্তানের (এসওএলএ) অধ্যক্ষ শাবানা বাসিজ-রসিক টুইটারে নথি পোড়ানোর ভিডিও শেয়ার দিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নিয়েছেন বলে…
তালিবানের আগ্রাসী আচরণের কারণে আফগানিস্তানে মানবিক বিপর্যয় ঘনিয়ে আসছে বলে সাবধান বার্তা দিল জাতিসংঘ। দেশটিতে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়েছে। তাদেরকে খোলা রাস্তায় থাকতে হচ্ছে। সঙ্গে আছে অনাহারে থাকা মানুষরাও। সব মিলিয়ে আফগানিস্তানের সামনে কঠিন দিন ঘনিয়ে আসছে। জরুরিভিত্তিতে মানবিক সহায়তার প্রচেষ্টা শুরু করার ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত না হলে সে দেশের অর্থনীতিও ভেঙে পড়তে পারে। গতকাল রবিবার এ সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। দ্য গার্ডিয়ান–এর খবর। আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক সে দেশের নাগরিকদের সরিয়ে নেওয়া নিয়ে যুক্তরাজ্যের বিশৃঙ্খল প্রচেষ্টায় ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে গত শনিবার কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে মারা গেছেন সাতজন। এই অবস্থায় তড়িঘড়ি করে চলতি সপ্তাহে বৈঠক ডেকেছেন জি-৭ নেতারা।…