…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
তালিবান সম্প্রতি আফগানিস্তানে থাকা সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের কয়েকজন সদস্যকে নির্মমভাবে নির্যাতন করেছে এবং গণহত্যা চালিয়েছে। কাবুলের দক্ষিণ-পশ্চিমে মালিস্তান জেলার মুন্ডারখত গ্রামে ফার্সি ভাষাভাষী হাজারা জাতিগোষ্ঠীর মানুষদের ওপর তালিবান ‘নৃশংস’ গণহত্যা চালিয়েছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন বলা হয়েছে। বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, গত জুলাইয়ের প্রথম দিকে মুন্ডারখতে তালিবানরা ছয় জনকে গুলি করে ও তিন জনকে নির্যাতন করে হত্যা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেন, ‘ঠাণ্ডা মাথায় এই হত্যাকাণ্ডের বর্বরতা তালিবানদের অতীতের রেকর্ড স্মরণ করিয়ে দেয় এবং তালিবান শাসন কী নিয়ে আসতে পারে সে সম্পর্কে ভয়াবহ…
পুনরায় তালিবান আফিগানিস্তানের ক্ষমতা নিজেদের দখলে নিয়েছে কাবুল জয়ের মধ্য দিয়ে। এরপর থেকেই দেশটিতে বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে নারীরা। তাদের উপর নানারকম নিয়মকানুন চাপিয়ে দেয়া হচ্ছে যা গতবার ক্ষমতায় থাকাকালীনও ছিলো। যদিও তালিবান জানিয়ে দিয়েছে, এবার তারা নারীদের ব্যাপারে কিছুটা হলেও ভিন্ন পথে এগোবে। কিন্তু আফগানিস্তান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল এতে ভুলছেন না। উত্তরসূরিদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আছেন খালিদা। তিনি বর্তমান ফুটবলারদের বলে দিয়েছেন, নিরাপত্তার স্বার্থে সব জার্সি পুড়িয়ে ফেলতে, ফুটবলার হিসেবে তাদের যত ছবি আছে, সব নষ্ট করে ফেলতে। সাবেক এই ফুটবলার থাকেন কোপেনহেগেনে। সেখান থেকে গতকাল বুধবার (১৮ আগস্ট)…
বুলেট প্রুফ ভেস্ট, কালাশনিকভ রাইফেল, রকেট লঞ্চার নিয়ে তালিবানরা দাপিয়ে বেড়াচ্ছে আফগানিস্তানজুড়ে। জঙ্গিদের অস্ত্রের বাহার যথারীতি সাড়া জাগানো। সঙ্গে আবার যুক্ত হয়েছে আফগান সেনাদের ফেলে যাওয়া মার্কিন ফৌজের অত্যাধুনিক এম-১৬ রাইফেলসহ মিসাইল সিস্টেম। অস্ত্রের বাহার থাকলেও জোগাড় নেই ভাতের। অনাহারে রয়েছেন ১ কোটি ৪০ লক্ষ আফগানি। জাতিসংঘের পক্ষ থেকে এই পরিসংখ্যান তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্ব খাদ্য প্রকল্পের প্রধান মেরি এলেন ম্যাকগ্রোয়ের্টি কাবুল থেকে জাতিসংঘকে বুধবার এই পরিস্থিতির কথা জানিয়েছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি— ডব্লিউএফপি’র কান্ট্রি পরিচালক মেরি এলেন ম্যাকগ্রোয়ের্টি বলেন, তালিবান আফগানিস্তানে ক্ষমতায় বসায় দেশটিতে দুর্ভিক্ষের সম্মুখীন। ইতোমধ্যে লাখ লাখ মানুষ খাদ্যে সংকটে পড়েছে। তিনি খাদ্য সঙ্কটের কারণ…
আফগানিস্তান তালিবানের দখলের যাবার পর থেকে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে। এক নায়কতন্ত্র কায়েম করে নিজেদের ইচ্ছেমত দেশ পরিচালনা করছে। এরমধ্যে তালিবানদের তরফ থেকে জানা যায়, তাদের অধীনে আফগানিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। বুধবার সশস্ত্র গোষ্ঠীটির এক সিনিয়র সদস্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তালিবানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকা ওয়াহিদুল্লাহ হাশিমি বলেন, কোনও গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। কারণ আমাদের দেশে এর কোনও ভিত্তি নেই। কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা আমরা আফগানিস্তানে প্রয়োগ করব তা নিয়ে আমরা আলোচনা করব না। কারণ এটি স্পষ্ট। এটি হলো শরিয়া আইন। হাশিমি জানান, তালিবানের সর্বোচ্চ নেতা হাইবুতুল্লাহ আখুন্দজাদা দেশের সামগ্রিক দায়িত্বে থাকবেন। তালিবানের পক্ষ…
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) প্রস্তুতকৃত টিকা কোভিশিল্ড প্রস্তুত করা হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায়। এর ভারতীয় সংস্করণের নামই কোভিশিল্ড। সম্প্রতি সেরাম উৎপাদিত কোভিশিল্ডের নকল টিকা ভারত ও আফ্রিকায় পাওয়া গেছে। কোভিশিল্ডের নকল টিকা উদ্ধারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। গতকাল বুধবার এ বিষয়ে এক বিবৃতিতে ডব্লিউএইচও বলছে, ‘ভারত ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোভিশিল্ড টিকার উল্লেখযোগ্য পরিমাণ নকল ডোজ উদ্ধার করা হয়েছে এবং এ টিকার প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট এরই মধ্যে স্বীকার করেছে, উদ্ধারকৃত ডোজগুলো নকল বা ভুয়া।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নকল ডোজ উদ্ধারের…
কট্টরপন্থি তালিবানের শাসনে কেমন হবে আফগানিস্তান, তা নিয়ে দেশটির নাগরিকদের পাশাপাশি পুরো বিশ্বে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে নারী অধিকার, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা, ভিন্নমত চর্চা ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে তালিবান এতদিন খুবই নির্মম নীতি অবলম্বন করেছে। তবে এবার ভোল পাল্টাতে শুরু করেছেন দলটির নেতারা। আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দু’দিন পর কাবুলে গুরুত্বপূর্ণ এক সংবাদ সম্মেলনে কট্টরপন্থা পরিহারের ঘোষণা দিয়েছেন তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছেন তিনি। নারীদের কাজ ও শিক্ষার কথা, গণমাধ্যমের স্বাধীনতা, সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে না দেওয়ার কথাও বলেছেন। তবে তাদের এই বক্তব্য দেশে-বিদেশে তাৎক্ষণিকভাবে গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। বাস্তবে শরিয়া…
আফগানিস্তানে সাংবাদিকদের ওপর তালিবান হামলা চালাচ্ছে, ঘরে ঘরে তল্লাশি করছে। তালিবানের ভয়ে কয়েকজন সাংবাদিক জীবন বাঁচাতে লুকিয়ে আছে। এমন তথ্য দিয়ে সাংবাদিকদের ওপর এ অত্যাচার বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলেছে, আফগানিস্তানে সাংবাদিকদের ওপর তালিবান যে হামলা চালাচ্ছে, তা বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে যে আফগানিস্তানে কাজ করেন এমন চার সাংবাদিকের বাসায় তল্লাশি চালিয়েছেন তালিবানের সদস্যরা। যে চার সাংবাদিকের বাসায় তল্লাশি চালানো হয়েছে তাদের মধ্যে তিনজন জার্মানির রাষ্ট্রীয় গণমাধ্যম ডয়েচে…
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদের লোকজন জাতীয় পতাকা না বদলানোর দাবিতে রাস্তায় বিক্ষোভে নেমেছে। সেখানে নির্বিচারে গুলি করেছে তালিবান। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জালালাবাদের বাসিন্দাদের একটি বড় অংশ ওই বিক্ষোভে যোগ দিয়েছেন। দেশটির জাতীয় পতাকা পরিবর্তন করে তালিবানের পতাকা উত্তোলন করার পরেই বিক্ষোভ ছড়িয়ে পরেছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ওই বিক্ষোভের ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, হাজার হাজার মানুষ আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করে বিক্ষোভে অংশ নিচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি রব ম্যাকব্রাইড কাবুল থেকে জানান, ‘আমরা জালালাবাদ শহর থেকে গুরুতর গণ্ডগোলের খবর পাচ্ছি।…
অং সান সু চি ও তার সরকারের সঙ্গে উত্তেজনা চলছিল মিয়ানমারের সেনাবাহিনীর, এর ফলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সকালে মিয়ানমারে একটি সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। ২০২০ সালের ৮ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ৮৩ শতাংশ আসনে জয়ী হয়। ২০১১ সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে মিয়ানমারের সেনাবাহিনী। সংকটের শুরুটা মূলত এখান থেকেই। সেনাশাসিত মিয়ানমারে চলমান অভ্যুত্থানবিরোধী আন্দোলনে ১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ আগস্ট) দেশটির রাজনৈতিক কারাবন্দিদের সহায়তা দানকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্সের (এএপিপি) বরাত দিয়ে…
দাবানল, দাবদাহ, খরা, বন্যা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বিশ্ব এখন বিপর্যস্ত। অঞ্চলভেদে বিভিন্ন দেশে এসব দুর্যোগ দেখা যাচ্ছে। চীন, ভারত ও জার্মানিতে চলতি মৌসুমে কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় হয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার মুখে পড়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিসহ দক্ষিণ ইউরোপ পুড়ছে দাবানলে। বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। ব্রাজিল, মাদাগাস্কারসহ গোটা আফ্রিকা খরায় বিপর্যস্ত। জলবায়ুর এমন চরম বৈরিতার মুখে বিশ্ব। জলবায়ু পরিবর্তনের এই হিংস্র থাবা থেকে বাদ যায়নি ফ্রান্স, ইসরায়েল ও হাইতি। তুরস্ক, গ্রিস, ইতালির পর এবার ফ্রান্স ইসরায়েলও ভয়ঙ্কর রূপ নিয়েছে দাবানল। শুকনো গরম ও প্রবল হাওয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তৃণ এলাকায়। এদিকে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের…