Author: আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর গত দুই মাসে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালিবান। ৮০ হাজার তালিবান জঙ্গির মোকাবিলায় নাস্তানাবুদ তিন লাখ সেনা ও পুলিশ। তালিবান বাহিনীর এমন সাফল্যের পেছনে ধর্মীয় উন্মাদনার পাশাপাশি বিপুল অর্থশক্তি বড় কারণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। আফগানিস্তানে ১৫ বছর ধরে ৮০০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য ছিল আফগানিস্তানের আফিম, হেরোইন ব্যবসা থেকে তালিবানের মুনাফা অর্জন বন্ধ করা। এই অভিযানে পপি চাষ নির্মূল থেকে শুরু করে সন্দেহভাজন ল্যাবে বিমান হামলাও চালিয়েছে মার্কিন বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত এই কৌশল ব্যর্থ হয়েছে। এখনো গোটা বিশ্বে আফিমজাত মাদকের সবচেয়ে…

Read More

আফগানিস্তানের দখল তালিবানরা নেয়ার পর সবচেয়ে বড় যে অবক্ষয় ঘটার সম্ভাবনা ছিলো আর ঘটেছেও তা হলো নারী অধিকারের অবক্ষয়।  নারী- পুরুষদের সমান অধিকার তো দূরের কথা, নারীদের সাধারণ স্বাধীনতাটুকুও খর্ব করা হচ্ছে। এর মধ্যেই এমন কিছূ ফতোয়া জারি করা হয়েছে যা নারী অধিকারকে ছিন্নভিন্ন করে দিতে সক্ষম। আফগান দখল করে নারী স্বাধীনতায় এমন প্রতিক্রিয়ার বিরুদ্ধে কিছু নারী রুখে দাঁড়িয়েছে। তাদের সাথে এমন অন্যায়ে মুখ বুজে না থেকে এর প্রতিবাদে নেমেছে কিছু নারী।  মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির প্রধান পররাষ্ট্রবিষয়ক সংবাদদাতা রিচার্ড এঙ্গেল গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) কাবুলের একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, নারী অধিকার আদায়ে রাস্তায় নেমেছেন…

Read More

মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের যুদ্ধ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিবান যখন আফগান ভূখণ্ডের নিয়ন্ত্রণে নিয়েছে তখনই দেশটিতে আমেরিকার যুদ্ধে জড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্প বলেছেন, দশকের পর দশক ধরে চলা যুদ্ধে ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি’। একইসাথে আফগানিস্তানে যাওয়া মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল বলেও জানান তিনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট। খবর বিবিসি, ডয়েচে ভেলে তিনি বলেন, ‘আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি… এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু আগের তুলনায় সেখানে কোন…

Read More

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ফলে তালিবানরা দখল করে নিতে সক্ষম হলো আফগান ভূমি। আফগানিস্তান থেকে সেনা সরানোর দায় যুক্তরাষ্ট্রের ঘাড়েই চাপালেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে আফগানিস্তান পর্ব নিয়ে নিজের মত প্রকাশ করেছেন তিনি।  মার্কেলের মতে, ঘরোয়া রাজনৈতিক কারণেই আফগানিস্তান থেকে হাত উঠিয়ে নিয়েছে ওয়াশিংটন, যার জেরেই সে দেশে ক্ষমতায় ফিরেছে তালিবান।  তিনি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর কেটে গেছে বেশ কয়েকটি দিন। কাবুলের পালাবদলও ঘটেছে। এই আবহে আফগানিস্তান নিয়ে জার্মানির চ্যান্সেলরের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্টরা। মার্কেল আরও বলেন, আফগানিস্তানে সেনা নামানোর দুই দশক পরে সেখান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত…

Read More

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দেশটির জনগণ দিনকে দিন আস্থা হারাচ্ছে। গত বছরের আগস্টেও যেখানে ৬৬ শতাংশ মানুষ নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছিলেন, সেখানে এবারের আগস্টে এসে তা নেমে দাঁড়িয়েছে ২৪ শতাংশে। শুধু তাই নয়, নতুন সমীক্ষা থেকে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এখন চতুর্থ স্থানে। একইসাথে জনপ্রিয়তা বেড়ে রাহুল গান্ধী আছে তৃতীয় স্থানে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র একটি সমীক্ষায় এ তথ্য জানা গেছে। সমীক্ষায় বলা হয়েছে, ২০২০-র আগস্ট মাসে ৬৬ শতাংশ মানুষই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিকল্প কাউকে পাননি। ২০২১-এর আগস্টে তা কমে ২৪ শতাংশে এসে ঠেকেছে। পরবর্তী পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চতুর্থ স্থানে উঠে…

Read More

এবার যৌন নিগ্রহের অভিযোগ উঠল কিংবদন্তি সংগীত শিল্পী বব ডিলানের বিরুদ্ধে। নোবেলজয়ী কবি এবং গায়কের বিরুদ্ধে নিউ ইয়র্কের এক আদালতে মামলা দায়ের করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ৬৭ বছর বয়সী এক মহিলা। নিজেকে জে সি বলে পরিচয় দিয়েছেন অভিযোগকারিনী। মহিলার দাবি ১৯৬৫ সালে, অর্থাৎ আজ থেকে ৫৬ বছর আগে যখন তার বয়স ছিল মাত্র ১২ বছর, সেইসময় ডিলানের যৌনলালসার শিকার হয়েছিলেন তিনি। তিনি জানিয়েছেন, সে সময় ভয়ে তিনি মুখ খোলেননি। তবে ২০১৯ সালে যৌনহেনস্থার ক্ষেত্রে পুরনো মামলা সামনে আনার যে আইন আমেরিকা তৈরি করেছে, তার ভিত্তিতে মামলাটি দায়ের করেছেন তিনি। ডিলানের মুখপাত্র সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। ১৯৬৫ সালে ডিলানের বয়স ছিল…

Read More

আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। দেশটির রাজধানী কাবুল তাদের নিয়ন্ত্রণে যাওয়ার পরপরই বদলাতে থাকে দেশটির পরিস্থিতি। রাজনীতি থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, জীবনযাত্রা সবই এখন প্রায় বদলে গেছে। তবে তালিবানের আফগান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের পাশাপাশি সংবাদমাধ্যমে যতটা না উদ্বেগ তার থেকে বেশি উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে দেশটিতে নারীর স্বাধীনতা নিয়ে। দখল করা এলাকাগুলোয় নারীদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে আগেই জানিয়েছিল জাতিসংঘ। তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়া নিয়ে এরই মধ্যে ‍উদ্বেগ জানিয়েছেন অধিকারকর্মীরা। সবচেয়ে বড় শঙ্কা ধর্মভিত্তিক সংগঠনটির হাতে নারীদের অধিকার হরণ নিয়ে। বিগত মেয়াদে নারীদের এক প্রকার ঘরবন্দি করে রেখেছিল তালিবান। এবারও তেমনটা হওয়ার আশঙ্কা করছেন…

Read More

আফগানিস্তানকে নিজেদের মত পরিচালনার জন্য কয়েক ডজন স্থানীয় রেডিও স্টেশন, সংবাদপত্র এবং সম্প্রচারের মাধ্যমকে জোরপূর্বক বন্ধ করে দিয়েছে তালিবান। ২০০১ সালে তালিবান শাসনের অবসান হওয়ার পর আফগানিস্তানের বড় অর্জনগুলোর মধ্যে একটি ছিলো গণমাধ্যমের সমৃদ্ধি। আফগান সরকারের গণমাধ্যম তথ্য কেন্দ্রের প্রধানকে গুলি করে হত্যা করেছে তালিবানরা। রাজধানী কাবুলের একটি মসজিদে তাকে হত্যা করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়। এরকম পরিস্থিতিতে তালিবানদের প্রতিশোধের ভয়েও অনেক সংবাদমাধ্যম বন্ধ হয়ে গেছে। তাদের অনেক সাংবাদিক তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে অথবা মাটির নিচে চলে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কয়েক ডজন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের হত্যার জন্য তালিবানকে দায়ী করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভীত হয়ে…

Read More

তালিবানরা চারদিক দিয়ে কাবুলে প্রবেশ করতেই আফগান সরকার বাধ্য হয়ে তালিবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। এতে আফগানিস্তান পুরোপুরিভাবে তালিবানের দখলে চলে যাওয়ার ফলে পরিস্থিতি এত ভয়াবহ হয় যে কাবুলের বিমানবন্দর থেকে আফগানিস্তানের ভূমি ত্যাগ করার জন্য আফগানিস্তানের জনগণ নিজেরা মারপিট করছেন, প্লেনের চাকার সাথে ঝুলে হলেও দেশ ত্যাগ করতে চাইছেন।  যাদের ভয়ে আফগানিস্তানের বাসিন্দারা নিজ ভুমি ত্যাগ করতে মরিয়া হয়ে উঠেছে সেই গোষ্ঠীটিকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে আছে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্কের নাম। এই দেশগুলো এরইমধ্যে তালিবানকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইঙ্গিত…

Read More

কাবুলের দখল তালিবানরা নিতেই মানুষের মধ্যে হিরিক পড়ে গেছে আফগানিস্তানের ভূমি ছাড়ার। এর জন্য কাবুলের বিমানবন্দরে মানুষের ভিড়ে তৈরী হয়েছে জনসমুদ্র। কট্টরপন্থী তালিবানের রাজত্বে দমবন্ধ করে বেঁচে থাকার ভয়ে দেশ ছাড়তেই কাবুলের বিমানবন্দরে মানুষের ভিড়। একে অপরকে ঠেলে ফেলে যে ভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দেশ ছাড়ার জন্য কাবুলের বাসিন্দারা এত মরিয়া হয়ে উঠেছেন যে বিমানের চাকার সাথে ঝুলে দেশ ছাড়তে গিয়ে উড়ন্ত বিমান থেকে ছিটকে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। ঠেলাঠেলি করে বিমানে উঠতে গিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের এবং গুলিতে নিহত হয় কমপক্ষে ৫ জন।  সংবাদমাধ্যমগুলো বলছে, কাবুল বিমানবন্দরের পাশে উড়ন্ত বিমান থেকে পড়ে…

Read More