Author: আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর গত দু’মাসে পুরো পাল্টে গেছে দেশটির চেহারা। একের পর এক এলাকার দখলে নিয়েছে তালিবান। এরই মধ্যে আফগান নারী ও পুরুষের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নারীরা বাড়ির বাইরে গেলে অবশ্যই তাদের বোরকা পরতে হবে। এ ছাড়া এ সময় তাদের সঙ্গে অবশ্যই একজন পুরুষ থাকতে হবে। ফলে নারীদের বাইরে চলাফেরা কঠিন হয়ে পড়েছে। ভয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন নারীরা। বিবিসি আফগানিস্তানের নানা অঞ্চলের নারীদের সঙ্গে কথা বলেছে। সেখানে আফগানিস্তানে নারীদের করুণ অবস্থা তুলে ধরেছে। সারাহ(ছদ্মনাম) নামের এক নারী বিবিসিকে জানান, গজনি আমার খুব পছন্দের জায়গা, আমার জন্মস্থান। কিন্তু তিন দিন আগে সপরিবার সেই…

Read More

করোনা মহামারীতে বেহাল দশার মধ্যে একেকটি প্রাকৃতিক দুর্যোগ যেনো মরার উপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে। অতিবৃষ্টি, বন্যা, তাপদাহের মত দুর্যোগের পাশাপাশি ভূমিকম্পের ঘটনাও ঘটছে। গত শনিবার (১৪ আগস্ট) ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপ দেশ হাইতির পশ্চিমাঞ্চলে বড় একটি ভূমিকম্প হয় যা পুরো ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ২। যদিও ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। হাইতির কর্মকর্তারা নিশ্চিত করে জানিয়েছেন যে, শনিবার ক্যারিবীয় দেশটিতে শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে ১২৯৭ জনে দাঁড়িয়েছে। প্রায় পাঁচ হাজার ৭০০ মানুষ আহত হয়েছে এবং অনেক মানুষ এখনও…

Read More

দেশের জনগণের দাবি মেনে নিয়ে অবশেষে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরই সোমবার মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ’র বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির বিজ্ঞান মন্ত্রী খয়েরি জামালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রী খয়েরি নিজের ইনস্টগ্রামে এক বার্তায় জানান, প্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে জাতীয় প্রাসাদে প্রবেশ করতে দেখা গেছে। আশা করা যাচ্ছে, শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন মুহিউদ্দিন। তবে মুহিউদ্দিনের কার্যালয়ের কাছে বার্তা সংস্থা রয়র্টাস বিষয়টি জানতে চাইলে তাতে সাড়া পাওয়া যায়নি। মাত্র ১৮ মাস পরই তিনি ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহর বরাবর তিনি পদত্যাগপত্র পেশ করবেন বলে রোববারই নিশ্চিত করেন দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী…

Read More

চারিদিক দিয়ে কাবুলে প্রবেশ করতে শুরু করেছে তালিবান। আফগানিস্তানের সব বৃহত্তম শহরগুলো ইতিমধ্যে তালিবানের দখলে যাবার পর একমাত্র কাবুলই বাকি ছিলো। তবে আজ রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুলেও প্রবেশ করতে শুরু করেছে তালিবানরা। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তালিবান যোদ্ধারা চতুর্দিক থেকে রাজধানী শহর ঘিরে ফেলেছে। এমন অবস্থায় বর্তমান আফগান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আলী আহমদ জালালী। ৮১ বছর বয়সী এই আলী আহমদ জালালী আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, আলী আহমদ জালালী যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিদ (অ্যাকাডেমিশিয়ান)। তিনি জার্মানির সাবেক রাষ্ট্রদূত…

Read More

বুলেট চলার গতিতে আফগানিস্তানের পুরোটা দখল নিচ্ছে তালিবানরা। আফগান সরকার আর তালিবানের সংঘর্ষে তালিবানরাই জয়ী হয়ে দখলে নিচ্ছে শহরগুলো। কোথাও কোথাও সংঘর্ষের প্রয়োজনও পড়ছে না, অল্প পরিশ্রমেই তালিবানরা দখল করতে সক্ষম হচ্ছে বিভিন্ন এলাকা। দ্রুতগতিতে গোটা আফগানিস্তান নিজেদের দখলে নিয়ে এসে এখন কাবুলের অভিমুখে তালিবানরা, তাদের হামলার আশঙ্কায় শহরজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্কের। কাবুল বাদে আফগানিস্তানের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বৃহত্তম শহর তালিবানের দখলে। কার্যত অবরুদ্ধ হয়ে যাওয়া কাবুল থেকে তারা মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ রোববার (১৫ আগস্ট) রবিবার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের শহর জালালাবাদ বিনা যুদ্ধে দখলে নেয় তালিবানরা, এখন শুধুমাত্র কাবুল শহরটিই সরকারের নিয়ন্ত্রণে আছে। আফগানিস্তানের…

Read More

নারী নির্যাতন, ভ্রূণ হত্যা, শিশু বিবাহ, ধর্ষণ – এগুলো অহরহ হয়ে আসছে পুরুষতান্ত্রিক সমাজে। আজও নারীরা প্রকাশ্য দিবালোকে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়, বিধবাদের রাখা হয় পূজার কাজ থেকে দূরে। এমন সমাজে ধর্মীয় পেশায় নারীর অংশগ্রহন করতে একটা জয়ই বটে। করোনার জন্য কোনো উৎসবই আগের মত প্রাণ খুলে করা হয়ে উঠছে না। সামাজিক দূরত্ব, বাঁধাধরা লোকসংখ্যা সবকিছু মিলে উৎসবগুলো হয়ে গেছে সাদামাটা। প্রতিবছর দুর্গাপূজা ঘিরে যে উৎসবের আমেজ থাকে এবার করোনার কারণে সে চিত্র নেই। তবে আগের আমেজ ফেরাতে চেষ্টার কমতি নেই ভারতীয় আয়োজকদের মধ্যে। তেমন চেষ্টাই করে যাচ্ছে ক্লাবগুলো। তারই অংশ হিসেবে কলকাতার ৬৬ পল্লিতে এবার পূজার মূল আকর্ষণ…

Read More

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে বন্যা, তাপদাহ সবকিছু মিলে করুণ অবস্থা। এরমধ্যে ভূমিকম্পের হারও বেড়েছে। আজ শনিবার (১৪ আগস্ট) ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপ দেশ হাইতির পশ্চিমাঞ্চলে বড় একটি ভূমিকম্প হয়েছে যা পুরো ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ২। যদিও ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্প মূলত দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় আঘাত হানে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হাইতির প্রতিবেশী ক্যারিবিয়ান অঞ্চলের অন্য দেশগুলোতেও এই কম্পন অনুভূত হয়। সূত্র: আল জাজিরা। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, আজ…

Read More

হাইপারসনিক মিসাইল তৈরির দায়িত্বে থাকা এক বিজ্ঞানীকে গোপন তথ্য বিদেশে পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাশিয়ায়। খবর ডয়েচে ভেলে রাশিয়ার প্রশাসনের বক্তব্য উদ্ধৃত করে গণমাধ্যম বলছে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ওই বিজ্ঞানী। গোপন তথ্য বিদেশি নাগরিকের হাতে তুলে দিয়েছেন। তবে বিজ্ঞানী ঠিক কোন তথ্য পাচার করেছেন এবং কাকে পাচার করেছেন, তা নিয়ে বিস্তারিত জানায়নি রাশিয়ার প্রশাসন। তদন্তকারী অফিসাররা বৃহস্পতিবার আলেক্সান্ডারকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যান। সেখানে তারা দুই মাস বিজ্ঞানীর পুলিশি হেফাজতে চান। দীর্ঘদিন ধরেই হাইপারসনিক মিসাইল নিয়ে কাজ করছেন রাশিয়ার বিজ্ঞানীরা। সেন্ট পিটার্সবার্গে স্টেট হাইপারসনিক সিস্টেম রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন আলেক্সান্ডার। ৭৩ বছরের আলেক্সান্ডার কুরানভ দীর্ঘদিন ধরে হাইপারসনিক…

Read More

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে যুদ্ধ পাল্টে যাচ্ছে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার থাকা ও না থাকা দেশগুলোর বিভাজন আরও গভীর হচ্ছে। বিশেষ করে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার কারণে ধনী দেশগুলো নিজেদের কাছে থাকা টিকা আরও আঁকড়ে ধরছে। এমন সময় তারা এই পদক্ষেপ নিচ্ছে যখন টিকার অভাবে বিশ্বের অনেক স্থানে মানুষের মৃত্যু হচ্ছে। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ বুস্টার ডোজের প্রতি আগ্রহী হয়ে উঠছে। ঝুঁকিপূর্ণ শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দিয়ে সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে অনেক দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইসরায়েলের মতো আরও কিছু ধনী দেশ তাদের মোট জনসংখ্যার…

Read More

আফগানিস্তানের ভূমি ক্রমেই তালিবানের হাতে চলে যাচ্ছে। গত কয়েকদিনে তালিবানের হাতে আফগানিস্তানের ১৭টি প্রদেশের পতন হয়েছে। তার মধ্যে হেরাত সর্বশেষ গতকাল শুক্রবার (১৩ আগস্ট) তালিবানের দখলে যায়। পাশাপাশি আফগানের বিশিষ্ট যোদ্ধা ইসমাইল খানকেও বন্দি করেছে তালিবান।  আফগান সরকারের হাত থেকে পরিস্থিতি বেড়িয়ে যাওয়া বিবেচনা করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফ গতকাল শুক্রবার বলেছেন, আরও সহিংসতা এড়াতে আফগান নেতাদের তালিবানদের সঙ্গে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে দ্রুত মীমাংসায় পৌঁছানোর চেষ্টা করার আহ্বান জানাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা এই আহ্বান করেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। মোয়েদ ইউসুফ বলেন, ‘আমার বিশ্বাস যদি তারা আলোচনায় বসতে পারে তাহলে এক ধরনের…

Read More