…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
একে একে আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীগুলো পতন হতে শুরু করেছে তালিবানের হাতে। আফগানিস্তানে গজনি শহর দখলসহ এ নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দেশটির ৩৪টি প্রদেশের ১০টির রাজধানী তালিবানের নিয়ন্ত্রণে গেল। আজ বৃহস্পতিবার এক আফগান আইনপ্রণেতা ও তালিবানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বেকায়দায় পড়ে এবার তালিবানের কাছে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। কাতারের দোহায় তালিবান প্রতিনিধিদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা চলছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় তৃতীয় দিনের মতো আলোচনায় বসলো দুই পক্ষ। আফগান সরকারের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, আফগান সরকার…
করোনা সংক্রমনে পঙ্গু হয়ে যাওয়া বিশ্বকে সুস্থ্য করার একমাত্র মাধ্যম ভ্যাকসিনেশন। তবে এই ভ্যাকসিন প্রয়োগ নিয়েও চলছে নানারকম কারসাজি। এতে করে মহামারী থেকে রক্ষা পাবার পথ আরও বন্ধুর হচ্ছে। এবার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ জার্মানির এমন একটি ভয়ংকর ঘটনা সামনে এসেছে যা বেশ উদ্বেগজনক। করোনা মহামারী প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির মধ্যে প্রায় ৮ হাজার ৬০০ জনের শরীরে কোভিড-১৯ ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন পুশের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং রেড ক্রসের একজন নার্স এই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখন ওই ৮ হাজার ৬০০ মানুষকে…
ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে চলমান যুদ্ধে শত শত নারী ধর্ষণের শিকার হয়েছে। নারী ও মেয়েদের দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক ক্ষতিসাধনে সেখানে ধর্ষণ ও যৌন সহিংসতাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সেখানে নারীদের ওপর চলমান নিষ্ঠুরতাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনীয় হিসেবে অভিহিত করেছে। খবর ডয়েচে ভেলে বুধবার প্রকাশিত অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনারা কয়েকশ নারীকে ধর্ষণ করেছে। সংস্থাটির মহাসচিব আগনেস ক্যালামার্ড বলেন, ‘এটা পরিস্কার যে টাইগ্রের নারী ও মেয়েদের দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক ক্ষতিসাধনে ধর্ষণ ও যৌন সহিংসতাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যৌন অপরাধের এই ভয়াবহতা ও মাত্রা বেদনাদায়ক। এটা…
মার্কিন বাহিনী চলে যাওয়ার পর থেকেই চরম অস্থীতিশীল হয়ে পড়েছে আফগানিস্তান। দেশটিতে বর্তমানে তীব্র লড়াই চলছে আফগান সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী তালিবানের মধ্যে। দ্রুত রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে তালিবান৷ এক সপ্তাহেই দেশটির বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে৷ এরই মধ্যে দেশটির ৩৪টি প্রদেশের ৯টিই তালিবানের নিয়ন্ত্রণে চলে গেছে। সংঘর্ষ থেকে বাঁচতে রাজধানীতে পালাচ্ছেন অনেকে৷ ভিটেমাটি থেকে অনেকেই এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছেন৷ পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে অনেকে জীবনের সমস্ত সঞ্চয় পেছনে ফেলে এসেছেন৷ তালিবান যোদ্ধাদের হাতে একের পর এক আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীর পতন হচ্ছে। সেখানে ভয় ও আতঙ্কে লুকিয়ে সময় কাটাচ্ছেন নারীরা। দেশটির এক তরুণ নারী সাংবাদিক (২২)…
বিবাহিত হলেও কোনও নারী এবং পুরুষের মধ্যে যৌন মিলন ঘটার ক্ষেত্রে সম্মতি থাকতেই হবে, এক যুগান্তকারী রায়ে গত সপ্তাহে এ কথা বলেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের হাইকোর্ট। কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি কওসার এডাপ্পাগাথ এবং বিচারপতি এ মুহাম্মদ মুস্তাক তাদের রায়ে বলেন, স্ত্রীর সম্মতি ছাড়া স্বামীর এই কর্মকান্ড বৈবাহিক ধর্ষণের পর্যায়ে পড়ে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, যে মামলায় এই রায় দেওয়া হয়েছে তার আবেদনকারী মহিলা বলেছিলেন, তিনি অসুস্থ থাকলেও তার স্বামী তাকে নিয়মিত যৌন মিলনে বাধ্য করতেন। রায়ে আরও বলা হয়, এই বৈবাহিক ধর্ষণ বিবাহ বিচ্ছেদেরও ন্যায়সঙ্গত কারণ হিসেবে বিবেচিত হতে পারে। যদিও এ যাবৎ ভারতে বৈবাহিক ধর্ষণ, অর্থাৎ…
করোনার অন্য ভ্যারিয়েন্টগুলোকে ছাপিয়ে ডেল্টা পঙ্গু করে দিচ্ছে গোটা বিশ্বকে। দুই ডোজ টিকা নেয়ার পরেও ডেল্টার হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না এমন ঘটনা অহরহ। সবগুলো টিকা ৮০ শতাংশের উপরে সুরক্ষা দেবার দাবি জানালেও টিকা নেবার পরে ডেল্টায় সংক্রমিত হচ্ছে মানুষ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. ট্রেড্রস আধানম গেব্রেইয়েসুস বলেন, ভারতে প্রথম শনাক্ত করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট কমপক্ষে ৯৮টি দেশে ছড়িয়ে পড়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় করোনাভাইরাসের টিকার উভয় ডোজ সম্পূর্ণ করার পরও ৪০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন যারা একবার সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এবং টিকা নেওয়ার পর দ্বিতীয়বারের মতো করোনা…
ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ভারতের হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের কিন্নরে ভূমিধসের পর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ধ্বংসাবশেষের নিচে আটকা পড়া কয়েকটি যানবাহনে অন্তত ৪০ জন চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাহাড়ধসে মাটিচাপা পড়া ওইসব মানুষের জীবিত থাকার সম্ভাবনা কম। বুধবার স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে কিন্নরের রেকং পিও-সিমলা মহাসড়কে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। জানা গেছে, পাহাড় থেকে প্রস্তরখণ্ড ভেঙে গড়িয়ে নিচের রাস্তা দিয়ে যাওয়া একটি বাসের উপর পড়ে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন বাসের চালক ও তার সহকারী।…
আফগানিস্তান জুড়ে দুই পক্ষের লড়াই ও সহিংসতায় হাজারো বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। ভারত তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠিয়েছে। শহর জুড়ে পড়ে আছে লাশ, ছিঁড়ে খাচ্ছে কুকুর। আতঙ্কে পদত্যাগ করে পালিয়ে গেছেন আফগান অর্থমন্ত্রী। দেশটিতে বসবাসকারীরা দিন কাটাচ্ছেন মৃত্যুভয়ে। যাকে ইচ্ছা তুলে নিয়ে যাচ্ছে তালিবান। হত্যা করছে। যুদ্ধে নামিয়ে দিচ্ছে। জোর করে বিয়েও করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের প্রতিশ্রুতি থেকে। তালিবানের হাতে আফগানিস্তানের পতন অনেকটাই নিশ্চিত হয়ে এসেছে এখন। আফগান পরিস্থিতি জেলের সামনে পড়ে রয়েছে গুলিবিদ্ধ মৃতদেহের স্তূপ। ওই স্তূপ থেকে একটি…
তালিবানের হাতে একে একে পতন হচ্ছে আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীগুলো। মাত্র ৫ দিনে তালিবান দখল করে নিয়েছে আফগানিস্তানের ৮ টি প্রাদেশিক রাজধানী। আর মাত্র ২৬ টি রাজধানী দখল করে নিলেই পুরো আফগানিস্তানই চলে যাবে তালিবানের দখলে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ শহর দখল করেছে তালিবান। একই সঙ্গে এদিন তালিবানের দখলে গেছে দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলাম প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি শহর। এ দুই শহরের স্থানীয় সূত্র আল–জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। গত পাঁচ দিনে ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ ছাড়াও প্রাদেশিক রাজধানী কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারঘানের নিয়ন্ত্রণ নিয়েছে তালিবান। ফলে আফগানিস্তানের ৩৪টি…
হিন্দু, মুসলমান বা খ্রিস্টান নয়, মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম। নিজেদের একমাত্র সন্তানের জন্ম সনদ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাট পৌর কর্তৃপক্ষের কাছে সন্তানের ধর্ম হিসাবে ‘হিউম্যানিজম’ বা ‘মানবধর্ম’-এর উল্লেখ করে আবেদন জানিয়েছিল এক দম্পতি। তাদের একান্ত অনুরোধ রেখে শিশুর জন্ম প্রমাণ পত্রে ধর্মের স্থানে লেখা হলো ‘মানবধর্ম বা হিউম্যানিজম’। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, নিজের একমাত্র সন্তানের জন্মসনদ পাওয়ার জন্য ধর্মের জায়গায় হিউম্যানিজম বা মানবতা লিখে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের নদীয়ার রানাঘাটের এক দম্পতি। আবেদনপত্র পেয়ে দ্বিধায় পড়ে যায় পৌর কর্তৃপক্ষ। কারণ এরকম আবেদন আগে কখনও আসেনি। পৌর কর্তৃপক্ষের আপত্তিতে সেটি রানাঘাট মহকুমা শাসকের কাছে যায়। অনেক টানাপোড়েনের…