…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে দেশটির সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এক মিছিলে মুসলিমবিরোধী স্লোগান দেয়ার অভিযোগ উঠেছে। রোববার সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যন্তরমন্তরের কাছে একটি বিক্ষোভ মিছিলে তোলা হয়েছে এমন ‘সাম্প্রদায়িক’ স্লোগান। সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় এ মিছিলে নেতৃত্ব দেন। এতে স্লোগান দেওয়া হয় ‘হিন্দুস্তান মে রেহনা হোগা, জয় শ্রী রাম কেহনা হোগা’ অর্থাৎ ‘ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে।’ রোববার দিল্লির যন্তরমন্তরে আয়োজিত ওই মিছিলে বিদ্বেষমূলক স্লোগান দেয়ার ভিডিও ভাইরাল হতেই এফআইআর করেছে পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,…
আফগানিস্তানে তালিবানের হিংস্র সহিংসতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাদের বন্দুকের সামনে আসা যাকে পাচ্ছে তার ওপরই চলছে গুলির নির্যাতন। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না দেশটির সাধারণ মানুষের পাশাপাশি নারী ও শিশুরাও। এদিকে গণমাধ্যমের ওপর তালিবান বরাবরই সহিংসতাপ্রবণ ছিল। ইদানিং যেন তা আরও বৃদ্ধি পেয়েছে। রেডিও স্টেশনের ব্যবস্থাপক নিহত, সাংবাদিককে অপহরণ আফগানিস্তানের রাজধানী কাবুলের এক রেডিও স্টেশনের ব্যবস্থাপককে হত্যা এবং দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের এক সাংবাদিককে অপহরণ করা হয়েছে। দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালিবানের সন্দেহভাজন যোদ্ধারা এই হত্যাকাণ্ড এবং অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে গতকাল সোমবার স্থানীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন। দেশটিতে গণমাধ্যম কর্মীরা দীর্ঘদিন ধরে তালিবানের টার্গেটে পরিণত হচ্ছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে,…
পাকিস্তানে চায়ের দোকানে কর্মরত নাবালক ছেলেকে একটি চায়ের কেটলি চুরির অভিযোগে উত্তপ্ত কুড়াল চাটতে হয়েছে। নাবালক ছেলেটির উপর কেটলি চুরির অভিযোগ আনলে সে বারবার অস্বীকার করে বলছিল যে, সে চুরি করেনি। এ সময় যারা তার ওপর অভিযোগ এনেছিলো তারা অমানবিক অত্যাচার শুরু করেন। নিজেকে নিরপরাধ প্রমাণ করতে নাবালককে জিহ্বা দিয়ে উত্তপ্ত কুড়াল চেটে দেখাতে বলেন তারা। এর পর জোরপূর্বক নাবালককে দিয়ে তা করালে গরম কুড়ালে তার জিভ মারাত্মকভাবে পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তানে। অমানবিক অত্যাচারের শিকার ওই কিশোরের নাম তেহসিব। সে গরিব রাখাল। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সংস্থা ডন আরও জানিয়েছে, রাখাল বালকের ওপর…
তালিবান খুব দ্রুত দখল করে ফেলছে বিশেষ এলাকাগুলো। গত শুক্রবার ও গতকাল শনিবার এই দুদিনে দুটি প্রাদেশিক রাজধানী দখল করে নেবার পরদিনই, অর্থাৎ আজ রবিবার (৮ আগস্ট) তৃতীয় প্রাদেশিক রাজধানী দখল করে নিলো তালিবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আজ রবিবার কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজের নিয়ন্ত্রণ নেয় দলটি। এ নিয়ে গত তিন দিনে গুরুত্বপূর্ণ তিনটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে দলটি। তালিবানের এক বিবৃতিতে শহরটি দখলের কথা নিশ্চিত করা হয়েছে। কাবুল প্রশাসন অবশ্য দলটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে। তবে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা তালিবানের হাতে শহরটির পতন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরার…
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নানাভাবেই বিপর্যস্ত করে তুলেছে গোটা বিশ্ব। কোথাও বীভৎস দাবানল কোথাওবা বন্যায় বিপর্যস্ত। তবে খাদ্যসংকট ও বন্যার ভয়াবহতায় বিশ্বের অন্যতম পারমানবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া বিপর্যস্ত অবস্থায় রয়েছে। উত্তর কোরিয়ায় খাদ্যসংকট উত্তর কোরিয়া অতীতে অনেক মারাত্মক দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। কিন্তু এখন দেশটিতে তীব্র খাদ্যের সংকট তৈরি হয়েছে। ফলে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে। এক কিলোগ্রাম ভুট্টার দাম হঠাৎ বেড়ে দাঁড়ায় দুই মার্কিন ডলারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী, উত্তর কোরিয়ার প্রায় ২ হতে ৩ মাসের সরবরাহের পরিমাণ খাদ্য ঘাটতি রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ‘যদি বাণিজ্যিকভাবে আমদানি এবং খাদ্য ত্রাণের মাধ্যমে এই ঘাটতি মেটানো…
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হবার পর থেকেই দেশটির অবস্থা সর্বোচ্চ খারাপের দিকে মোড় নিচ্ছে। ২০০১ সালে তালিবান শাসনের অবসান হওয়ার পর আফগানিস্তানের বড় অর্জনগুলোর মধ্যে একটি হচ্ছে গণমাধ্যমের সমৃদ্ধি। তবে বর্তমানে দখলকৃত এলাকায় জঙ্গি গোষ্ঠীটি গত ৩ মাসে ৫১ টি গণমাধ্যম জোরপূর্বক বন্ধ করে দিয়েছে। এদিকে আফগানিস্তানের জাওজাজান প্রদেশের রাজধানী শেবেরগান দখল করেছে তালিবান। এমনকি আফগানিস্তানের একটি জেলখানাও দখল করেছে তালিবানরা। ফলে আফগানিস্তানে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানে অবস্থানরত সকল ব্রিটিশ নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। ৩ মাসে ৫১টি গণমাধ্যম বন্ধ হয়েছে আফগানিস্তানে চলমান অস্থিরতার মধ্যে গত তিন মাসে মোট ৫১টি গণমাধ্যম বন্ধ হয়ে গেছে।…
যুক্তরাজ্যের ইংল্যান্ডে টিকার দুই ডোজ নিয়েও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে শত শত মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণের পরও এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ শতাধিক রোগী। ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রধান নির্বাহী সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা। বিবৃতিতে বলা হয়েছে, ১৯ জুলাই থেকে ২ আগস্ট— ১৪ দিনে ইংল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৭ জন মানুষ। তাদের মধ্যে ৫১২ জন, শতকরা হিসেবে যা ৩৪ দশমিক ৯ শতাংশ, করোনা টিকার দুই ডোজ আগেই সম্পূর্ণ করেছিলেন বলে জানা গেছে। আক্রান্তদের সবাই করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত…
রেকর্ড বৃষ্টিপাতের পর গত মাসে ইউরোপের পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। এতে জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডে প্রাণ হারান অন্তত শ’ দুয়েক মানুষ। তার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপের দক্ষিণাঞ্চলে শুরু দিয়েছে সর্বগ্রাসী দাবানল। দাউদাউ করে জ্বলছে তুরস্ক, গ্রিস, ইতালি, নর্থ ম্যাসিডোনিয়া, অ্যালবেনিয়ার মতো দেশগুলো। ইউরোপের সাথে পাল্লা দিয়ে দাবানল বাড়ছে যুক্তরাষ্ট্রেও। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, গত জুলাই ছিল ইউরোপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস। এই তাপপ্রবাহ চলবে আগস্টেও। সেই সঙ্গে দাবানলে পুড়তে পারে দেশগুলো। খবর অনুসারে, তুরস্ক ও গ্রিসে ইতোমধ্যে ভয়ংকর রূপ নিয়েছে দাবানল। ইতালিতেও ছড়িয়ে পড়েছে আগুন। সিসিলিসহ দেশটির অন্তত তিনটি অঞ্চলে দাবানলের ধ্বংসযজ্ঞ…
বিদেশে সহায়ক প্রজনন প্রযুক্তির মাধ্যমে আমেরিকান সমকামী দম্পতিদের জন্ম দেয়া শিশুরাও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে। ফলে, সমলিঙ্গের দম্পতিরা এখন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে সারোগেসিসহ অন্যান্য মাধ্যমে সন্তান নিলে সেই সন্তানরাও নাগরিকত্ব লাভ করবে। খবর বিবিসি এর আগে, দেশের বাইরে জন্ম নেওয়া শিশুদের সাথে আমেরিকান বাবা অথবা মা’র রক্তের সম্পর্ক থাকলেই কেবল নাগরিকত্ব পেত এই শিশুরা। তবে, কৃত্রিম প্রজননের অনেক ক্ষেত্রেই আমেরিকান অভিভাবকের সাথে শিশুদের জেনেটিক্যাল সম্পর্ক থাকত না। সাম্প্রতিক কয়েকটি মামলার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সারোগেসিসহ অন্যান্য প্রক্রিয়ায় জন্মগ্রহণকারী সন্তানের অভিভাবকদের দায়ের করা মামলার রায়ের ভিত্তিতে নাগরিকত্ব নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) অংশ হিসেবে নতুন…
ইন্দোনেশিয়ার নারীদের সেনাবাহিনীতে নিয়োগ পেতে হলে তাদের অবশ্যই ‘কুমারীত্বের পরীক্ষায়’ উত্তীর্ণ হতে হবে। তবে এবার সেই সিস্টেমের ইতি ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো। সারাদেশের সেনা কমান্ডারদের সঙ্গে এক টেলিকনফারেন্সে এ ঘোষণা দিয়েছেন জেনারেল আন্দিকা পারকাসা। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। তিনি বলেছেন, সেনাবাহিনীর শিক্ষা বিষয়ক প্রক্রিয়া অনুসরণ করে নতুন সদস্যদের নিয়োগ দেয়া হবে। ১৮ই জুলাই ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর অফিসিয়াল ইউটিউবে পোস্ট করা টেলিকনফারেন্সে তার ওই বক্তব্যের অংশবিশেষ প্রকাশ করা হয়েছে। জেনারেল পারাসকা বলেছেন, এ ছাড়া অন্য কোনো কারণে আর কোনো মেডিকেল পরীক্ষা করা হবে না। এমন কিছু বিষয় আছে, যা প্রাসঙ্গিক…