…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলে গভীর সংকটে পড়ে আফগান সরকার। এমন পরিস্থিতিতে একের পর এক শহর দখলে নিচ্ছে তালিবান, বাড়ছে সহিংসতা। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠেছে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী তালিবান গোষ্ঠীর যোদ্ধারা। কিছু এলাকা এখন তালিবানের দখলে, কিছু আফগান বাহিনীর; আর কিছু এলাকার নিয়ন্ত্রণ পেতে চলছে দীর্ঘ লড়াই। এর মধ্যে স্বভাবতই দেশটির কোথাও উড়ছে আফগানিস্তানের পতাকা, আবার কোথাও তালিবানের পতাকা। তবে প্রতিবেশি দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি পার্কে একসঙ্গে উড়ানো হয়েছে তালিবান ও আফগানিস্তানের পতাকা। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন সোমবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দ্য…
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের উম্ম জিরসান এলাকার দেড় কিলোমিটার দীর্ঘ এক গুহা থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়ের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের ধারণা উদ্ধারকৃত এসব হাড় প্রায় সাত হাজার বছর ধরে ডোরাকাটা হায়েনারা ওই গুহায় জড়ো করেছে। গুহাটি মূলত লাভা সুরঙ্গ; সেজন্যই সম্ভবত এই হাড়গুলো সংরক্ষিত ছিল বেশ ভালোভাবেই। এই নতুন আবিষ্কারের মধ্যে রয়েছে প্রাণীর জীবাশ্ম এবং মানুষের মাথার খুলি যা সৌদি ভূতাত্ত্বিক জরিপ, কিং সৌদ বিশ্ববিদ্যালয় এবং জার্মান ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের সহযোগিতায় কমিশনের প্রত্নতাত্ত্বিক এবং জীবাশ্মবিদদের একটি দল আবিষ্কার করেছে। আবিষ্কারের মধ্যে গুহায় দীর্ঘ সময় ধরে জমে থাকা হাজার হাজার পশুর হাড় রয়েছে। হাড়ের সঞ্চয় প্রধানত ডোরাকাটা হায়েনা, ঘোড়া,…
ছয় মাস আগের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমার একটা অস্থির সময় পার করছে। জান্তা সরকার একদিকে যেমন দমননীতি চালিয়ে যাচ্ছে, অপরদিকে ক্ষমতা দীর্ঘায়িত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আর এজন্য দেশের রাজনৈতিক নেতাকর্মী এবং সামরিক শাসনবিরোধী সামাজিক শক্তি সিডিএম-কে (সিভিল ডিজওবিডিয়েন্স মুভমেন্ট) অন্তরীণ করে রেখেছে। তবে আজ রোববার ২০২৩ সালে জরুরি অবস্থা তুলে নিয়ে মিয়ানমারে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সামরিক জান্তা। সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া জেনারেল মিন অং হ্লাইং দেশটিতে দুই বছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এই ঘোষণা দেন। রোববার রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যালেনে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেন,…
আফগানিস্তানকে পুরোপুরি হাতের মুঠোয় আনতে এবার তালিবানদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ শহরগুলো। তালিবানরা যে কূটনৈতিক পরিকল্পনা ভালোভাবে করেই কোমড়ে কাপড় বেঁধে মাঠে নেমেছে তা বোঝা যাচ্ছে তাদের অগ্রগতি দেখে। কাবুল আর দুটি প্রদেশ ছাড়া সব প্রদেশে আফগান সরকারের কারফিউ জারি করার পরেও তালিবানরা আফগানের একাাধিক গূরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়েছে। আজ রোববার (১ আগস্ট) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শহরগুলো হলো হেরাত, লস্করগাহ ও কান্দাহার। আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় এই তিন শহর ঘিরে সরকারি বাহিনীর সঙ্গে তালিবানের লড়াই জোরদার হচ্ছে। আফগানিস্তানের সরকারি বাহিনীর কাছ থেকে এই তিন শহরের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে চায় তালিবান। বিবিসি বলছে, হেরাত, লস্করগাহ…
বিশ্বের দরিদ্র দেশগুলো ভ্যাকসিনের জন্য পদদলনের শিকার হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে সতর্ক করে দিয়েছিল। সেই কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, ভ্যাকসিন বৈষম্যের কারণে বিশ্ব নৈতিকতার বিপর্যয়কর ব্যর্থতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। শুক্রবার(৩০ জুলাই) জেনেভায় বৈশ্বিক কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তবুও বিশ্বজুড়ে ভ্যাকসিন বিতরণ অন্যায্য থেকে গেছে। সব অঞ্চলই ঝুঁকিতে আছে, কিন্তু কেউই আফ্রিকার মতো বেশি ঝুঁকিতে নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেছেন, আফ্রিকার অনেক দেশ টিকাদান কার্যক্রম শুরু করার জন্য ভালোভাবে প্রস্তুত থাকলেও তাদের কাছে এখনও টিকা পৌঁছায়নি। বিশ্বজুড়ে যত ভ্যাকসিন…
ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা প্রকাশিত সরকারি সংখ্যার তুলনায় ১০ গুণ বেশি হতে পারে। নতুন এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, করোনাভাইরাসে মৃত্যু সরকারি হিসাবে সোয়া চার লাখের কাছাকাছি বললেও প্রাণহানির প্রকৃত সংখ্যা ৩৪ লাখের বেশি। নতুন গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশনের (টিআরটি) প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে উল্লেখ করা হয়, শঙ্কা বাস্তব হলে করোনায় বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশ নিঃসন্দেহে ভারত। মহামারির প্রকৃত চিত্র নিয়ে সরকারের রাখঢাক ও গোপনীয়তা রক্ষার প্রবণতা আর ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার ফলে দেশটির পরিস্থিতি ভয়াবহ। মহামারিকালে আগের বছরের তুলনায় অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করেনি ভারতের কেন্দ্রীয় সরকার। বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলোর বেশিরভাগই এ তথ্য প্রকাশ…
ভারত থেকে স্থলপথে দেশের ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হেফাজতে থাকা দুই বাংলাদেশি নারীর একজনকে শ্লীলতাহানী ও অন্যজনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। নির্যাতিতা দুই নারীর অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া বিএসএফ সদস্যের নাম রামেশ্বর কয়াল। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঝাউডাঙ্গা সীমান্ত এলাকায় ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার রামেশ্বর কয়াল এবং ওই দুই নারীকে বনগাঁ জেলার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত গ্রেপ্তার বিএসএফ সদস্যকে দুই দিনের পুলিশ রিমান্ড দেন। বাংলাদেশের দুই নারীকে গ্রেপ্তার…
করোনা ভাইরাসের সর্বশেষ আগ্রাসী ধরন ডেল্টার তাণ্ডবে গোটা বিশ্বই বিপর্যস্ত। ডেল্টার আগ্রাসী রূপ তার হিংস্রতা দেখাচ্ছে মধ্যপ্রাচ্যেও। ডেল্টার কারণে চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ায়। করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।একই সাথে ডব্লিউএইচও জানিয়েছে, যারা আক্রান্ত হয়েছেন তাদের কেউই টিকা নেননি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই চতুর্থ ঢেউয়ের কারণ ভারতে পাওয়া করোনাভাইরাসের ডেল্টা রূপ। পশ্চিম এশিয়ার ২২টি দেশের মধ্যে ইরান, ইরাক, তিউনিসিয়া, লিবিয়া-সহ ১৫টি দেশেই করোনার এই ডেল্টা রূপের সন্ধান পাওয়া গিয়েছে। তবে একই সাথে…
ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে দুই দফা রকেট হামলা হয়েছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই হামলায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে ওই হামলার ঘটনা ঘটেছে বলে এএফপির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। দেশটির জ্যেষ্ঠ একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার ভোরের দিকে রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত একটি এলাকা থেকে ওই রকেট ছোড়া হয়েছে। প্রাথমিক তদন্তে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট ছোড়ার আলামত পাওয়া গেছে। তবে সেগুলো লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইরাকের ওই সূত্র বলছে, একটি রকেট…
তালিবানরা জঙ্গি নয়; সাধারণ নাগরিক বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) গণমাধ্যমের দেওয়া প্রতিবেদনে পিবিএস নিউজআওয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। ওই সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তালিবানরা জঙ্গি নয়। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় ৩০ লাখ আফগান শরণার্থী থাকেন। ওই শরণার্থী শিবিরে তালিবানরা থাকলে পাকিস্তান কি তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে? এ সময় তালিবানদের সাহায্য করতে ১০ হাজার পাকিস্তানি সেনা আফগানিস্তানে গেছে কী না জানতে চাইলে ইমরান খান বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এসব একদম ভুয়া খবর। উল্টো প্রশ্ন করেন, এ ব্যাপারে কেউ প্রমাণ দেখায় না কেন? যদিও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ইসলামিক…