…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
জি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর থেকে ভিন্নমতামবলম্বীদের ওপর দমনপীড়নের অভিযোগ উঠেছে সৌদি সরকারের বিরুদ্ধে। একইসাথে গত বছরের তুলনায় হঠাৎ করে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। চলতি বছরের প্রথম সাত মাসে ইতোমধ্যে ৪০ জনের মৃত্যু কার্যকর করেছে দেশটি। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার, ডয়েচে ভেলে। মঙ্গলবার সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, গত বছর বিশ্বের ধনীদেশগুলোর ফোরাম জি-টোয়েন্টির নেতৃত্বে ছিল সৌদি আরব। সেসময় অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুদণ্ড বাতিল এবং জনসমক্ষে বেত্রাঘাত নিষিদ্ধসহ কিছু পরিবর্তন আনার কথা জানিয়েছিল সৌদি সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, জি-টোয়েন্টি প্রেসিডেন্সি ছাড়ার পর চলতি বছর আবার সেদেশে মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের নিপীড়ন ও…
প্রায় এক দশক ধরেই অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। পরিস্থিতি মোকাবেলায় ব্যয় সংকোচনের পথে হাঁটছে দেশটির সরকার। তবে এবার দেশটির বিকল্প আয়ের উৎস খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর বাসভবন বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিল সেদেশের সরকার। এরইমধ্যে ইসলামাবাদে থাকা বাসভবনটি ভাড়া দেয়ার জন্য তোলা হয়েছে। এর আগে ২০১৯ সালেও একই ভাবে ইমরান খানের বাসভবন বিয়ের অনুষ্ঠানের জন্যে ভাড়া দেওয়া হয়েছিল। এদিকে করোনা আবহে ২০২১ সালে দাঁড়িয়ে অর্থ সংকটে ভুগছে পাকিস্তান। এই আবহে মঙ্গলবার পাক সরকার সিদ্ধান্ত নেয় যে প্রধানমন্ত্রীর বাসভবন শিক্ষা, ফ্যাশন, বিয়েসহ অন্যান্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। তবে অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রীর বাসভবনের গরিমা যাতে নষ্ট না…
আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি আরও মাথা চাড়া দিয়ে উঠছে দিনদিন। এবার সেখানকার রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িকে লক্ষ্য করে বোমা হামলা ও গুলি ছুড়লে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাগুলি সংঘর্ষে নিহত হয় ৪ জন। এদিকে হেলমান্দের রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও তালিবানের মধ্যে সম্প্রতি ব্যাপক লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। তাই আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ছাড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ সময় আফগানিস্তানের আইনশৃঙ্খলা…
আফগানিস্তানের বিভিন্ন স্থানে আক্রমণ করে তা নিয়ন্ত্রণে নিতে শুরু করা সশস্ত্র দল তালিবানের অগ্রসর হওয়ার জেরে দেশটির প্রাদেশিক রাজধানী শহর কান্দাহার, লশকর গাহ ও হেরাতসহ বিভিন্ন স্থানে আফগান বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে তালিবানগোষ্ঠীর। এতদিন সামরিক লোকেরা লক্ষ্য থাকলেও এখন বেসামরিক লোকেরাও আক্রমণের শিকার হচ্ছে। যারা যুদ্ধের সাথে জড়িত না তাদেরও হত্যা করার অভিযোগ উঠেছে তালিবানের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (৩ আগস্ট) ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের দুই দূতাবাস পৃথক টুইট বার্তায় গজনির মালিস্তানে তালিবানের বিরুদ্ধে ৪০ জনের বেশি বেসামরিক লোক হত্যার অভিযোগ করে। তবে কাতারের দোহাভিত্তিক তালিবান প্রতিনিধি দলের সদস্য সুহাইল শাহিন এই অভিযোগকে অস্বীকার করে বার্তা সংস্থা রয়টার্সের কাছে জানিয়েছেন, এই…
বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলশ্রুতিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভারতে বেকার হয়ে পড়েছে লাখ লাখ যুবক। সেই বেকারদের একাংশ হতাশ হয়ে বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। উদ্বেগের বিষয় হলো দিন দিন এর সংখ্যা বাড়ছে। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে বেকারত্বের কারণে আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ। দেশটির কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র (এনসিআরবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এনসিআরবির দেয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বেকারত্বের কারণে ভারতে আত্মহত্যা করেন ২ হাজার ২৯৮ জন। ২০১৯ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮৫১ জনে। মধ্যবর্তী সময়ে ২০১৭ সালে ২ হাজার ৪০৪ ও ২০১৮ সালে ২ হাজার…
গত কয়েক বছর ধরে চলে আসা অর্থনৈতিক সংকটের সঙ্গে করোনা অতিমারির প্রভাব যোগ হওয়ায় শ্রীলঙ্কার অর্থনীতি এখন অনেকটাই বিপর্যস্ত। রপ্তানি আয় ও রেমিট্যান্সে ব্যাপকভাবে কমে আসার পাশাপাশি পর্যটন খাতে ধস নেমেছে। চলতি বছর এরই মধ্যে এক বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করতে হয়েছে দেশটিকে। ফলে গত জুন মাস শেষে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভ চার বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা দিয়ে তিন মাসের আমদানি ব্যয়ও মেটানো যাবে না। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা সর্বশেষ গত ২৬ জুলাই ২১ হাজার ৩০০ কোটি রুপি ছাপায়। একই দিনে রিজার্ভ থেকে ১০০ কোটি ডলারের একটি সভরেন বন্ডের প্রদেয় অর্থ পরিশোধ করতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংকটিকে।…
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই বিশ্বে টিকা বৈষম্য নিয়ে এক রকম আহাজারি করে আসছেন। বরাবরই বলে আসছেন, ধনী দেশগুলিই নিজেদের হস্তগত করে রেখেছে করোনা টিকা। যার ফলে নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত দেশগুলি তাদের চাহিদামতো টিকা পাচ্ছে না। টিকা বৈষম্যে বিশ্বের অধিকাংশ দেশেই যখন টিকার সংকট চলছে এমনি সময়ে জানা গেল যুক্তরাষ্ট্রে নষ্ট হয়ে যাচ্ছে লাখ লাখ টিকা। যুক্তরাষ্ট্রে ফের যখন কভিড-১৯ এর বিস্তার বাড়তে শুরু করেছে, ঠিক এমন সময় দেশটিতে এর বিপুল পরিমাণ টিকা নষ্ট হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডিসেম্বরে দেশটিতে টিকাদান শুরুর পর থেকে এ পর্যন্ত ১০টি রাজ্যে ১০ লাখের বেশি ডোজ টিকা নষ্ট হয়েছে। কর্মকর্তারা বলছেন, টিকা…
ধীরে ধীরে প্রতি সেক্টরে বিচরণ বাড়ছে ট্রান্সজেন্ডারদের। এবার অলিম্পিকের ১২৫ বছরের মধ্যে প্রথম ঘোষিত ট্রান্সজেন্ডার নারী হিসেবে মূল আসরে অংশগ্রহণ করে ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের ভারোত্তোলক লর্যেল হাবার্ড। গতকাল সোমবার (২ আগস্ট) বিকালে অন্য নয় জন প্রতিযোগীর সঙ্গে টোকিওতে নারীদের ৮৭+ কেজির ওজন শ্রেণির ইভেন্টে অংশগ্রহণ করেন তিনি। রূপান্তরিত নারী হাবার্ড সাধারণত সাক্ষাৎকার দিতে চান না। তবে গত শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি অলিম্পিক গেমসকে আমাদের আশা, আদর্শ এবং মূল্যবোধের বৈশ্বিক উদযাপন হিসেবে দেখছি এবং খেলাধুলাকে সবার জন্য উন্মুক্ত ও সহজলভ্য করার প্রতিশ্রুতির জন্য আমি আইওসিকে ধন্যবাদ জানাতে চাই।’ হাবার্ড চূড়ান্ত পর্বে তিনবারের চেষ্টাতে…
নিজেদের ভূমিতেই এবার ভাড়া দিয়ে নিরাপদে থাকতে হবে ফিলিস্তিনিদের। আজ সোমবার (২ আগস্ট) শেখ জাররাহ থেকে ৬ ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের এক আপিল শুনানিতে ঘোষিত রায়ে এই প্রস্তাব দেন ইসরায়েলের আদালত। জেরুজালেমের সাম্প্রতিক উত্তেজনার অন্যতম কারণ আল-আকসা মসজিদের সন্নিকটে অবস্থিত আবাসিক এই এলাকা শেখ জাররাহ থেকে ৬টি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা। সূত্র মতে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমের শেখ জাররাহ মহল্লায় থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের ভাড়ার শর্তে ‘সুরক্ষিত বাসিন্দা’ হিসেবে থাকার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে বলা হয়েছে, শেখ জাররাহে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের ‘সুরক্ষিত বাসিন্দার’ স্বীকৃতি দেবে ইসরায়েল। তাদেরকে ওই মহল্লা থেকে কখনোই উচ্ছেদ করা হবে না। তবে এর…
আবারও সমস্ত মতবিরোধ পিছনে ফেলে একসঙ্গে রাজনীতির মাঠে নামলেন মালয়েশিয়ার রাজনীতিতে হেভিওয়েট সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম। পার্লামেন্ট বন্ধ রাখার বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ দাবিতে আজ সোমবার রাজপথে নেমেছেন তারা। যোগ দিয়েছেন বিরোধীদের বিক্ষোভে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সোমবার রাজধানী কুয়ালালামপুরে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন বিরোধী আইনপ্রণেতারা। এ সময় প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল থেকে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয় ‘স্টেপ ডাউন, মুহিউদ্দিন’ (মুহিউদ্দিন, পদত্যাগ করুন)। পার্লামেন্টের চূড়ান্ত অধিবেশন সোমবার হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত করার কথা উল্লেখ করে তা স্থগিত করেন মুহিউদ্দিন; কিন্তু বিরোধীরা বলেছে, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা আটকাতে…