…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
নাইন ইলেভেনের পর থেকে বিভিন্ন সম্মুখ যুদ্ধে যতজন মার্কিন সেনা নিহত হয়েছে, তার থেকে বেশি মারা গেছে আত্মহত্যায়। বাউন ইউনিভার্সিটির দ্য কস্ট অব ওয়ার প্রোজেক্টের গবেষণা থেকে জানা যায়, মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ৩০ হাজার ১৭৭ সেনা (সেনাবাহিনীর যেকোনো পর্যায়ের কর্মরতরাই এই পরিসংখ্যানের আওতাভুক্ত) নাইন ইলেভেনের পরবর্তী সময়ে আত্মহত্যা করেছে; যেখানে যেকোনো সম্মুখ যুদ্ধে নিহত হয়েছে ৭ হাজার ৫৭ জন। সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করাদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। ২০২০ সালে সামরিক বাহিনীতে ৩৮৫ জন সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ২০১৮ সালে এই পরিমাণ ছিলো ৩২৬ জন। গত ৩০ ডিসেম্বর থেকে এই পর্যন্ত আলাস্কায় আত্মহত্যা করেছেন ছয় জন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন থেকে…
দক্ষিণ পশ্চিম চীনে হিমালয়ের কোলে পৃথিবীর অন্যতম প্রাচীন মাতৃতান্ত্রিক এক সম্প্রদায়ের নাম মসুও। অঞ্চলটি তথাকথিত নারী শাসিত এক অভিনব সাম্রাজ্য। হিমালয়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এক স্থান ইয়ানুয়ানে বসবাস করে চীনের মসুও আদিবাসীরা। এর পাশেই রয়েছে বিখ্যাত লুগা হ্রদ। মসুও আদিবাসীরা বিশ্বের সর্বশেষ মাতৃতান্ত্রিক সমাজের বাসিন্দা হিসেবে বিবেচিত। জন্মের পর থেকেই মসুও কন্যাশিশুরা মা, নানি ও খালাকে দেখে পরিবারের হাল ধরতে শেখে। তারা যৌথ পরিবারেই আজীবন বসবাস করে। চীনের ইউনান প্রদেশে পাহাড়ের কোলে মসুও সমাজে নারীরাই সর্বেসর্বা। তাদের সমাজে পুরুষরা গৌণ। পুরুষের যৌন সংসর্গ ছাড়া যেহেতু সন্তান উৎপাদন সম্ভব নয়, তাই মসুও সমাজে পুরুষের প্রয়োজন ভবিষ্যত বংশধর তৈরির জন্য। এর বাইরে…
জিন্স পরার অপরাধে এক কিশোরীকে পিটিয়ে মেরে মরদেহ পানিতে ফেলে দিয়েছে তার দাদা ও চাচা। এমনই অমানবিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ। জানা যায়, ওই কিশোরীর নাম নেহা পাশওয়ান। ১৭ বছর বয়সী ওই কিশোরীর অপরাধ সে জিন্স পরেছিল, আধুনিকতায় বিশ্বাসী ছিল। আর তাই দাদু ও চাচার নির্মম পিটুনিতে প্রাণ দিতে হলো তাকে। এমনকি হত্যাকাণ্ডের পর অপরাধ ঢাকতে কিশোরীর মরদেহ অভিযুক্তরা ফেলে দেয় পানিতে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ১৭ বছরের ওই কিশোরী বাবার সঙ্গে লুধিয়ানায় থাকত। এবার সে গ্রামের বাড়িতে এসেছিল। কিশোরীর আধুনিক পোশাক মেনে নিতে পারছিলেন না বাড়ির সদস্যরা। কারণ জিন্স, টপ, ট্রাউজার পরত…
তিউনিসিয়াজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে পার্লামেন্ট স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট। এর মধ্যে সোমবার রাজধানী তিউনিসে কাতারভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আল-জাজিরার অফিসে হানা দিয়েছে পুলিশ। সেখান থেকে সব কর্মীকে বের করে দেওয়া হয়েছে। তাদের ফোন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভারী অস্ত্রে সজ্জিত অন্তত ২০ জন সাদা পোশাকের পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমটির ব্যুরো অফিসে হানা দেয়। ঢুকেই তারা বের করে দেয় সব কর্মীকে। তাদের ফোন বন্ধের নির্দেশ দিয়ে বাজেয়াত্ত করা হয় সব সরঞ্জাম। সাদা পোশাকে ওই পুলিশ কর্মকর্তাদের কাছে সেখানে অভিযান চালানোর জন্য কোনো ধরনের ওয়ারেন্ট ছিল না…
চলতি বছরের প্রথম ছয় মাসে নানা অজুহাতে দখলদার ইসরায়েল নারী ও শিশুসহ সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। সূত্র মতে, আটককৃতদের মধ্যে ১০৭ নারী এবং ৮৫৪টি শিশু রয়েছে। ফিলিস্তিনের অধিকার সংস্থা কমিশন অব ডিটেইনিস অ্যাফেয়ার্স, দ্যা প্যালেটিনিয়ান প্রিজনার সোসাইটি, দ্যা আদামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং দ্যা ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ৩ হাজার ১০০ ফিলিস্তিনিকে আটক করে গত মে মাসে। এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয় অবরুদ্ধ জেরুজালেম থেকে; ১ হাজার ৬৯৯ জনকে। জানা যায় পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইসরায়েলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করায় গণহারে নিরপরাধ…
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে বিপর্যস্ত বিস্তির্ণ এলাকা। গত ১৪ জুলাই ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া এই দাবানলের নামকরণ করা হয় ডিক্সি ফায়ার। দাবানলে এখন পর্যন্ত এক ডজনেরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। তীব্র দাবানলটি নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দেশটির কর্মকর্তা ও দমকল কর্মীরা। উত্তর ক্যালিফোর্নিয়ার এই দাবানলটি এখন পর্যন্ত এক লাখ ৯০ হাজার একর বা ৭৭ হাজার হেক্টরের বেশি এলাকা ভস্মীভূত করেছে । অন্যদিকে শনিবার(২৪ জুলাই) দক্ষিণ অরেগনের বুটলেগের প্রায় অর্ধেক এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে ২ হাজার ২০০ জনের বেশি দমকল কর্মী কাজ করছেন। অরেগনের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই দাবানলটিতে কমপক্ষে…
ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি। তবে অনাবৃষ্টি ও খড়ার কারণে কয়েকদিন ধরেই তীব্র পানির সংকট দেখা দিয়েছে দেশটিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। গরমের কারণে বিদ্যুৎ সংকটেরও সৃষ্টি হয়েছে ইরানে। ইরানে পানি সংকটের প্রতিবাদে সহিংস বিক্ষোভ চলছে প্রায় ১০ দিন ধরে। সহিংস বিক্ষোভে গুলিতে কমপক্ষে ৩ বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন। ইরানের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে শুরু হওয়া বিক্ষোভ পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের আলিগুদারজ শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আলিগুদারজ শহরে বিক্ষোভে কমপক্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের অভিযোগ, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি শান্তিপূর্ণ বিক্ষোভে অনুপ্রবেশ করে গুলি চালানোয়…
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে চীন রাশিয়া ও বাংলাদেশ। মাধ্যমগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশগুলোর সরকার। ইতোমধ্যে চীন রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের লাগাম ধরতে আইনও ঘোষণা করেছে। বাংলাদেশেও হতে যাচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিকল্প মাধ্যম তৈরীরও ঘোষণা দিয়েছে সরকার। ডিজিটাল মাধ্যমের বিরুদ্ধে কঠোর অবস্থানে চীন-হংকং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে হংকং। চীনের অধীনে স্বায়ত্ত্বশাসনে থাকা হংকং, চীনের জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করতে যাচ্ছে নিজ অংশেও। চলতি মাসের শুরুর দিকে হংকং-এ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে কড়া আইন কার্যকর করা হয়। এই…
করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’ ইতিমধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যে আরও একটি ধরনের হদিস মিলল। নতুন এই ভ্যারিয়েন্টটি বি.১.৬২১ নামে পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার এই ভ্যারিয়েন্টটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে বুধবার পিএইচই এটিকে আন্ডার ইনভেস্টিগেশন হিসেবে তালিকাভুক্ত করেছে। ব্রিটেনে এখনও পর্যন্ত এই ধরনের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। যদিও দেশটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি করোনা বিধিনিষেধ শিথিল করা এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এ সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ব্রিটেনের জনস্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই ধরনের কারণে রোগীরা বেশি অসুস্থ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে…
ভারতের উত্তর প্রদেশের দিল্লি সীমান্তে রোহিঙ্গাদের মসজিদসহ এক অস্থায়ী শিবির গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে গৃহহীন হয়ে অসংখ্য পরিবার রাস্তার পাশে বাস করতে শুরু করেছে। সম্প্রতি ওই শিবিরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল, এবার এবার তা ভেঙেই দেওয়া হলো। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, উত্তর প্রদেশের মদনপুর খাদারে অবস্থিত রোহিঙ্গা শিবিরটিতে কিছুদিন আগেই আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস সে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পের অধিবাসীদের বক্তব্য ছিল, বার বার তাদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তবে প্রশাসন তখন সে কথা মানতে চায়নি। সম্প্রতি সেই ক্যাম্পলাগোয়া উত্তর প্রদেশের সেচ দপ্তরের জমিতে তৈরি হওয়া শিবির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ক্যাম্পের ভেতর তৈরি করা একটি অস্থায়ী…