Author: আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগানিস্তানের রাষ্ট্রদূতের মেয়ে অপহরণের পর নির্যাতনের শিকার হয়েছেন। রাষ্টদূতের কন্যা সিলসিলা আলিখিল বাড়ি ফেরার পথে একদল অজ্ঞাত হামলাকারী তাকে কিছুক্ষণের জন্য অপহরণ এবং নির্যাতন করে।   সূত্র মতে, ২৬ বছর বয়সী সিলসিলা আলিখিল পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের কন্যা। শুক্রবার সে নির্যাতন হয় বলে শনিবার এক বিবৃতিতে জানায় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এ ঘটনায় ইসলামাবাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ প্রসঙ্গে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাকে ‘মারাত্মক নির্যাতন’ করা হয়েছে এবং এ ব্যাপারে তারা একটি অভিযোগ দায়ের করতে যাচ্ছে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, বছর-কুড়ি বয়সের সিলিসিলা আলিখিল একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন, এসময় একদল অজ্ঞাত হামলাকারী তার গাড়িতে উঠে…

Read More

গত কয়েক বছরে ইয়েমেনের বিপুল পরিমাণ জ্বালানি তেল লুট হয়ে গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট এবং তাদের অনুগত স্থানীয় বিশ্বাসঘাতক গোষ্ঠী মিলে জ্বালানি তেল লুট করেছে। প্রতিমাসে ইয়েমেন থেকে ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল নিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। এমন অভিযোগ করেছে ইয়েমেনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আম্মার আল-আজরায়ি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন থেকে তেল ও তরল প্রাকৃতিক গ্যাস লুট করে নিয়ে যাচ্ছে। ফলে ইয়েমেন সরকার তাদের কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো বেতন পরিশোধ করতে পরছে না। তেল বিক্রির অর্থ কোথায় খরচ করা হচ্ছে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন আম্মার আল-আজরায়ি। তিনি জানান, সম্প্রতি…

Read More

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বিভিন্ন দেশে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা ধরনের দুর্যোগের ঝুঁকির মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। এর প্রভাবে বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জোয়ার-জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি-অনাবৃষ্টি, নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। জলবায়ুর এহেন পরিবর্তনের কারণে ২০৩০ সাল নাগাদ এশিয়ার পোশাক উৎপাদনকারী অঞ্চলগুলোর একটা বড় অংশ পানির নীচে তলিয়ে যাবে বলে এক গবেষণায় জানা গেছে। রয়টার্সের খবর শুক্রবার প্রকাশিত ওই গবেষণায় জানা গেছে, পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের কারখানা উচ্চতর অবস্থানে স্থানান্তর না করলে এ বিপর্যয় কাটিয়ে উঠা যাবে না। নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের দু’জন গবেষক আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ন্ত্রিত এই গবেষণার দায়িত্বে ছিলেন। তৈরী পোশাক খাতের জন্য গৃহীত…

Read More

গত দেড় বছর ধরে করোনাভাইরাসে দুর্বিষহ জীবনযাপন করছে মানুষ। তার সঙ্গে লকডাউন‌ের জেরে রোজগারশূন্য হয়ে পড়েছেন অনেকে। তাই দুই বেলা দুই মুঠো খাবার জোগাড় করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বাঁচার তাগিদে বিক্রি করছে কিডনি। করোনায় বেড়েছে দরিদ্রতার হার। আছে আর্থিক মন্দা, লকডাউন, চাকরি খোয়ানো। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি গোটা বিশ্বে। দুর্দশা চরমে ভারতেরও। মার্কিন যুক্তরাষ্ট্রের পিইডব্লু রিসার্চ সেন্টারের প্রতিবেদনে দাবি, লকডাউনে চাকরি হারানোর কারণে প্রায় ৭৫ মিলিয়ন মানুষ দরিদ্রসীমার নীচে বসবাস করছে। কাজ হারিয়ে বিক্রি করছে কিডনি এমনিতেও স্বচ্ছলতা তাদের ঘরের মুখ দেখে না। অধিকাংশই দিনমজুর। বাড়তি সঞ্চয় নেই কোনও। আর করোনার কারণে কাজ হারিয়ে‌ছেন গ্র‌ামের বেশিরভাগ মানুষ। পকেট ফাঁকা, পেটেও…

Read More

তালিবানকে সাহায্য করছে পাকিস্তান, আফগান সরকারের এমন অভিযোগ নতুন করে উত্তাপ ছড়াচ্ছে আফগানিস্তানকে কেন্দ্র করে। স্পিন-বলদাক সীমান্ত দখলের পর এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এদিকে, ভূ-রাজনীতির সমীকরণে চীন-পাকিস্তানের তালিবানের পক্ষাবলম্বন লাভজনক হওয়ায় এই অভিযোগকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। যদিও অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এদিকে অস্ত্রবিরতি আর অভিযোগের মধ্যেই আফগানিস্তানের ১১৬ টি জেলার দখল নিয়েছে আফগানিস্তান।   তালিবানের পাশে পাকিস্তান আফগানিস্তানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, তালিবানকে বিমান দিয়ে প্রকাশ্যে সহায়তা করছে পাকিস্তান। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আফগানিস্তানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ অভিযোগ করেন, স্পিন-বলদাক সীমান্ত দখলের পর পাকিস্তান সেনাবাহিনী তালিবানকে…

Read More

আফগানিস্তানের কান্দাহারে তালিবানের হামলায় নিহত হয়েছেন ভারতে বার্তা সংস্থা রয়টার্সের প্রধান আলোকচিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। দেশটির কান্দাহার প্রদেশের স্পিন বলদাক জেলায় সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় তিনি নিহত হন। গত কয়েকদিন ধরেই কান্দাহার প্রদেশের পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন রয়টার্সের পুলিৎজার জয়ী এই ফটোসাংবাদিক। রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তানের বেলুচিস্তানের নিকটে কান্দাহার সীমান্তের স্পিন বলদাক এলাকার নিয়ন্ত্রণ নিতে তালিবানদের সঙ্গে লড়াই করছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক দানিশ। সেখানে তালিবানের হামলায় আফগানিস্তানের বাহিনীর এক জ্যেষ্ঠ সদস্যও নিহত হয়েছেন। দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলাকালে তারা নিহত হন বলে জানিয়েছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। টুইটারে এক সাংবাদিকের দেওয়া…

Read More

গোটা বিশ্বেই করোনার নতুন ধরন ডেল্টার কারণে তৃতীয় ঢেউ চলছে। করোনা মহামারিতে সবচেয়ে বেশি বিধ্বস্ত ইউরোপের দেশগুলো মহামারি ছাড়িয়ে নতুন এক আতঙ্কে ভুগছে। জার্মানিসহ পশ্চিম ইউরোপের দেশগুলো ভয়াবহ বন্যায় বিধ্বস্ত। এপর্যন্ত সহস্রাধিক মানুষ নিখোঁজসহ ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মৃতদের বেশিরভাগই জার্মানির নাগরিক, আর বেলজিয়ামে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর নিশ্চিত হওয়া গেছে। ডয়চে ভেলে জানিয়েছে, বন্যা দুর্গত আরভেইলার অঞ্চলে অনেকে নিখোঁজ। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলিকপ্টার দিয়ে দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। জার্মানির রাইনল্যান্ড-পালাটিনাটে এবং নর্থ রাইন-ভেস্টফালিয়া প্রদেশ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই প্রদেশে এখনো অনেকে নিখোঁজ।…

Read More

একের পর এক হামলা করে সশস্ত্র গোষ্ঠী তালিবান যখন আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে, তখনই হঠাৎ  তিন মাসের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে তারা। আফগান সরকারের পক্ষের একজন মধ্যস্থতাকারীর বরাতে এএফপি এই খবর প্রকাশ করেছে। এদিকে, গতকাল পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখল করার পর আজ ৪০০ জনের মতো মানুষ জোর করে সীমান্ত পার হতে চাইলে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে। যদিও এর আগে আফগান সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাজি হয়নি তালিবান। তালিবানের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা জানিয়ে নাদের নাদেরি নামে আফগান সরকারের পক্ষের ওই মধ্যস্থতাকারী জানান, তালিবান তিন মাসের অস্ত্রবিরতির প্রস্তাব রেখেছে। তবে বিনিময়ে তাদের বন্দী থাকা…

Read More

যে কারও জীবনে অন্তত এমন একটি মুহূর্ত আসে যখন সে তার পরিচিত গণ্ডি ছেড়ে, ইট-সিমেন্টে গড়া এই সভ্যতা ও জীবন সংসার ছেড়ে সম্পূর্ণ আড়ালে চলে যেতে ইচ্ছে করে। কিন্তু এই জগত-সংসারের মায়া ও মোহ ছেড়ে চলে যাওয়াটাও সহজ নয়। পৃথিবীতে বেঁচে আছি কিন্তু সকলের নিকট মৃত— এমন একটি জটিল বিষয়কে সহজে মেনে নিয়ে জগত ছেড়ে পালানোটাও সহজ নয়। তবে এই জটিল কর্মটি সম্পাদনে জাপানের এমন কিছু কোম্পানি আছে যারা  সহযোগিতা করে থাকে। বিবিসির খবর সারা বিশ্বেই কিছু মানুষ রয়েছে, যারা তাদের নিজের জীবন থেকে নিখোঁজ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে। বাড়িঘর, চাকরি এবং পরিবার থেকেও মাঝ রাতে তারা এমনভাবে উধাও…

Read More

যুক্তরাষ্ট্রের ৩৪ শতাংশ ইহুদি মনে করেন ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণ আমেরিকার বর্ণবাদের মতই। মঙ্গলবার একটি জরিপের ফলের ওপর ভিত্তি করে এ তথ্য জানায় লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই। গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর এ জরিপ চালানো হয়। জিউশ ইলেকটোরেট ইনস্টিটিউট ২৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে এ জরিপ চালিয়েছে, যা প্রকাশ করেছে ১৩ জুলাই। জরিপে অংশ নিয়েছেন ৮শ জন। জরিপের তথ্য অনুযায়ী, ৩৪ শতাংশ ইহুদি মনে করেন ‘ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণ আমেরিকায় চলা বর্ণবাদের মতোই’। জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ ইহুদির চোখে ইসরায়েল একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’। এ ছাড়া ২২ শতাংশ মনে করেন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ইসরাইয়েলি গবেষণা সংস্থা, ‘ক্যান্টোর…

Read More