…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতির চেহারা পাল্টে দিচ্ছে আফগানিস্তান-তালিবান সমীকরণ। ইতিমধ্যে আফগানিস্তানের ৭০ শতাংশের দখল তালিবানদের হাতে। তারা আবারও নিয়ন্ত্রণ করতে যাচ্ছে দেশটি। আর এই নিয়ে উদ্বিগ্ন বেশ অনেকগুলো দেশ, তবে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারত। আফগানিস্তানে প্রভাব বিস্তারে গত দুই দশকে চারশোরও বেশি সামাজিক-অর্থনৈতিক এবং বড় বড় কিছু অবকাঠামো প্রকল্পে ৩০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে ভারত। এর পাশাপাশি আফগানিস্তানে তালিবান দখলদারিত্বে চীন-পাকিস্তানের সুবিধাজনক অবস্থান ব্যাকফুটে নিয়ে যাবে ভারতকে। তালিবানের দখলে ক্ষতির মুখে ভারত তালিবান দখল নিতে শুরু করায় ভারত পড়েছে হুমকির মুখে। হেরাত, জালালাবাদ এবং মাজার-ই-শরীফের ভারতীয় কনস্যুলেটগুলো এখনও বন্ধ করা না হলেও, সেগুলোতে কাজকর্ম একপ্রকার বন্ধ হয়ে গেছে বলে জানা…
কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে রাজধানী হাভানাসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার নাগরিক। বিক্ষোভকারীরা স্বাধীনতা, গণতন্ত্র এবং করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিনের দাবিতে স্লোগান দিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। কমিউনিস্ট শাসিত দ্বীপরাষ্ট্র কিউবায় কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। রোববার(১১ জুলাই) রাজধানী হাভানা ও সান্তিয়াগোসহ বেশ কয়েকটি শহরে অসংখ্য মানুষ ‘স্বাধীনতা’ বলে শ্লোগান দেয় ও প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেলের পদত্যাগ দাবি করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাবেক মিত্র সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে কিউবা। এর মধ্যেই করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড বৃদ্ধি ঘটেছে। নিত্য ব্যবহার্য পণ্যের সঙ্কট, নাগরিক…
এ পর্যন্ত বেশ কিছু টিকা অনুমোদন পেয়েছে। তবে কার্যকারিতা নিয়ে প্রশ্নের কমতি নেই। টিকা নিয়ে ঝুঁকিতে আছে মানুষ। এমনকি গুরুতর অসুস্থতাও দেখা দিতে পারে। হতে পারে মৃত্যু। সম্প্রতি জানা যায়, চীনের সিনোভ্যাক্স টিকার ডোজ নেয়ার পরেও থাইল্যান্ডে ৬১৮ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে একজন নার্সের মৃত্যু হয়েছে, অপর একজন নার্স গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। ১১ জুলাই রবিবার থাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তা সপন আয়ামসিরিথন এ তথ্য জানিয়ে বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় লাখ ৭৭ হাজার ৩৪৮ জন…
পাকিস্তানে এই প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য আলাদা রাষ্ট্র পরিচালিত স্কুল খোলা হয়েছে। পাঞ্জাব প্রদেশের মুলতানে রাষ্ট্র পরিচালিত ওই স্কুল বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু করেছে বলে প্রাদেশিক শিক্ষামন্ত্রী মুরাদ রাস জানিয়েছেন। প্রসঙ্গত, পাকিস্তানে তৃতীয় লিঙ্গের মানুষরা অর্থ উপার্জনের জন্য ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে নাচ-গান এমনকি যৌনকর্মী হিসেবেও কাজ করতে বাধ্য হতেন। তবে ২০১৯ সালে দেশটির উচ্চ আদালত তৃতীয় লিঙ্গের মানুষকে স্বীকৃতি দেয়ার পর পরিস্থিতি কিছুটা বদলে যায়। পাঞ্জাব প্রদেশের শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে ওই স্কুলটি স্থাপন করা হয়। প্রথমদিনেই স্কুলটিতে ১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের স্কুল আরও চালু করা হবে বলেও জানান প্রাদেশিক শিক্ষামন্ত্রী এ ব্যাপারে তিনি টুইটারে…
করোনায় পর্যদুস্ত ভারত। আন্তর্জাতিক মহলেও ভারতের কোভিড পরিসংখ্যান নিয়ে চলছে বিশ্লেষণ। অভিযোগ উঠেছে মৃত্যু কমিয়ে দেখানোর। এ বার ভারতের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে বড় রকমের ফাঁকফোকর সামনে এলো। সুত্র: আনন্দবাজার। তবে সেই প্রথম দেখেই নিজেদের পক্ষে সাফাই গেয়ে এসেছে নয়াদিল্লি। ভারতে কোভিডে মৃত্যু কমিয়ে দেখানো হচ্ছে বলে আন্তর্জাতিক মহল থেকেও একাধিকবার অভিযোগ সামনে এসেছে, যদিও তা উড়িয়ে দিচ্ছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকার যদিও এই অভিযোগ মানতে নারাজ। মহামারিতে হিসাবের ‘সামান্য ভুল’ হয়ে থাকতে পারে বলে দাবি তাদের। সূত্র মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যখন ভারতে টালমাটাল অবস্থা, ওই সময় এপ্রিল ও মে মাসে এমন কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর…
জাপানের টোকিওর দক্ষিণপশ্চিমের সমুদ্র তীরবর্তী শহর আতামিতে প্রাণঘাতী ভূমিধসের রেশ এখনো কাটেনি। গত শনিবার টোকিও থেকে ৯০ কিলোমিটার দূরের এই শহরে ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস হয়। টানা ভূমিধসে গুরুত্বপূর্ণ সড়ক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৯ লাশ উদ্ধার করা গেলেও নিখোঁজের তালিকায় এখনো প্রায় শতাধিক। এরইমধ্যে ভারি বর্ষণে জাপানের দক্ষিণাঞ্চলে আবারও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। আতামিতে প্রাণঘাতী ভূমিধসের রেশ কাটতে না কাটতেই জাপানের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতে উদ্বিগ্ন কর্তৃপক্ষ কয়েকটি প্রশাসনিক এলাকার ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নির্দেশনা জারি করেছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত রেকর্ড হয় বলে জাপানি গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে…
ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের নতুন নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। মুসলিম নারীদের অপদস্ত ও হেনস্থা করার জন্য তাদের ছবিসহ ‘অ্যাপে’ বিজ্ঞাপন দিয়ে নিলামে তুলা হচ্ছে। এদিকে মুসলিমদের মারধর করে ‘জয় শ্রীরাম’ বলানো, হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়া এখন রুটিনে পরিণত হয়েছে। খবর বিবিসি অনলাইনে নারী বিক্রির বিজ্ঞাপন নারীদের পণ্য মনে করা মানসিকতার পুরুষের সংখ্যা বিশ্বে নেহাত কম নয়। তবে ভারতে এবার সেই মানসিকতার এক বাস্তবিক প্রয়োগও দেখা গেল। কয়েক ডজন মুসলিম যুবতী ও নারীর সম্মতি না নিয়েই তাদের ছবি ব্যবহার করে অনলাইনে তাদেরকে বিক্রি করে দেয়ার বিজ্ঞাপন দেয়া হয়েছে। ভারতে সংখ্যালঘু মুসলিমদের হয়রানির নতুন ও বিস্ময়কর এ পন্থার খবর প্রকাশ…
রুশ সরকার তালিবানকে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানালে সেখানে হুঁশিয়ারি দিয়ে তালিবান মুখপাত্র জানিয়ে দিয়েছেন আফগানিস্তানে ঘাঁটি গেড়ে অন্য কোনো গোষ্ঠীকে প্রতিবেশী দেশে হামলা চালাতে দেয়া হবে না। একই সাথে আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা নিজেদের দখলে এসেছে বলে দাবি জানান তালিবান। যদিও এর সত্যতা যাচাই এই মুহূর্তে সম্ভব নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পরোক্ষভাবে পরাজয় স্বীকার তালিবানদের অবস্থানকে আরও জোরদার করে দিলো। ৮৫ শতাংশ দখল নিল তালিবানরা আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা নিজেদের দখলে এসেছে বলে দাবি করেছে দেশটির কট্টরপন্থি ইসলামিগোষ্ঠী তালিবান। আজ শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে সফররত তালিবান দলের মুখপাত্র শাহাবুদ্দিন দেলোয়ার ফ্রান্সের বার্তাসংস্থা এএফপির কাছে এই দাবি করেন শাহবুদ্দিন…
সভ্য দেশের গণকর্মচারীরা অর্থাৎ জনগণের করের পয়সায় যাদের বেতন হয়, তারাই জনগণকে বা সেবাগ্রহীতাকে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলেন। তবে আমাদের দেশে বিষয়টি উল্টো। এখানে সরকারের উচ্চপদস্থ ব্যক্তি তো বটেই, দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মচারীরাও প্রত্যাশা করেন বা মনে করেন, সেবাগ্রহীতারাই তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলবেন। তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ সম্বোধন না করলে ক্ষেপে যান, কোথাও করেন মারধর। যার সর্বশেষ ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। সংবাদমাধ্যমে খবর এসেছে, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লাকে স্যার বা ম্যাডাম না বলে আপা বলায় ইউএনও এর নির্দেশে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে এমন অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সারে পাঁচটার…
একজন কবি জনগণের কথা বলবেন, সাধারণ মানুষের কথা বলবেন— এটাই স্বাভাবিক। যদি জনগণ ও মানুষের পক্ষে বলা কথা সরকারের বিরুদ্ধে চলে যায় তবে সেই দোষ হওয়ার কথা সরকারের, কবি’র নয়। কিন্তু কর্পোরেট নিয়ম ‘বস ইজ অলওয়েজ রাইট’ নীতিতে চলা সরকারের নিকট কোনো কথাই নিরাপদ নয়। আর যদি হয় মধ্যপ্রাচ্যের মত কোনো সরকার তখন একজন কবি’র অসহায়ত্ব খুব স্পষ্ট করেই ধরা দেয়। কুয়েতের বিশিষ্ট কবি জামাল আল–সায়ের কুয়েত সরকারের দুর্নীতি বিষয়ে বেশ কয়েক দিন ধরেই টুইটারে নানা ধরনের কবিতা পোস্ট করছিলেন। সরাসরি দেশের আমিরেরও নিন্দা করেন তিনি৷ বলেন যে, কুয়েতের ‘অসহনীয়’ অবস্থার জন্য আমির দায়ী ও তার সরকার ‘সংবিধানের অবমাননা’ করেছে৷তার…