…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
তালিবানের জন্য চীন পাকিস্তানের সাথে শত্রুতা এড়িয়ে যাওয়া নানাভাবেই সুবিধাজনক। ক্ষমতা পেলে দেশের পুনর্গঠনে ইউরোপ-আমেরিকার বাইরে বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তার উৎস প্রয়োজন তাদের। এদিকে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে নিজেদের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা দেখেছে চীন। তারপর পাকিস্তান, যদিও কিছু ঝুঁকি আছে ইসলামাবাদেরও। তবে ক্ষতির পাল্লা ভারী হচ্ছে ভারতের। তাই ঝুঁকি নিতে পিছপা হবে না পাকিস্তান, এটাই স্বাভাবিক। তালিবান নিয়ন্ত্রিত অবস্থাতেই আফগানিস্তানকে নিজেদের দিকে টানতে চায় চীন। তাহলে চীন পাকিস্তানের সঙ্গে চলমান তার অর্থনৈতিক করিডরে আফগানিস্তানকেও যুক্ত করতে পারবে বলে আশা করছে। তালিবান-বেইজিং এই সমীকরণ সফল হলে পাকিস্তান লাভবান হবে। এই অঞ্চলে পাকিস্তানের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রভাব অনেক বাড়বে। এছড়া সবসময়ই আফগানিস্তান…
সৌদি আরবের এক যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে গুরুতর অভিযোগ করেছেন তারই সাত নারী কর্মচারী। নারী কর্মচারীদের সৌদি যুবরাজ দাস বানিয়ে রেখেছেন, অনাহারে রাখেন— অভিযোগ ওই নারী কর্মচারীদের। এ অভিযোগের ওপর ভিত্তি করে বিষয়টি তদন্ত করে দেখছেন ফরাসি প্রসিকিউটরা। খবর মিডল ইস্ট আইয়ের। অভিযোগ জানানো ওই সাত নারীর অধিকাংশই ফিলিপাইনের। তারা ফ্রান্সে যুবরাজের কর্মচারী হিসেবে কাজ করেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সাত নারীর অভিযোগ তাদের ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দূরের একটি অ্যাপার্টমেন্টে রাখা হতো। যুবরাজের মালিকানাধীন ওই অ্যাপার্টমেন্টে তাদের সঙ্গে দাসদের মতো আচরণ করা হতো। ফরাসি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ২০০৮, ২০১৩ ও ২০১৫ সালে ওই নারীদের সাথে…
উচ্চহারে টিকাদানের মাধ্যমে ধনী দেশগুলো নিজেদের আখের গুছিয়ে ভাবছেন মহামারি করোনা ফুরিয়ে গেছে। গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। তিনি বলেছেন, কিছু দেশ উচ্চহারে টিকাদানের মাধ্যমে স্বস্তিতে রয়েছে। কিন্তু তারা এমন ভাব করছে যেন মহামারি ফুরিয়ে গেছে। কিন্তু অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ও ভ্যাকসিনপ্রাপ্তির ‘মর্মান্তিক বৈষম্যের’ কারণে অন্যান্য দেশে সংক্রমণ তীব্র হয়েছে। সাংবাদিকদের জানান, সংক্রমণের ক্ষেত্রে, বিশ্ব এখন ঝুঁকিপূর্ণ স্থানে, কারণ বিশ্বময় অসমান টিকা কর্মসূচির কারণে দ্রুত সংক্রমণশীল ভেরিয়েন্ট এতটা ছড়িয়ে পড়েছেI তিনি জানান, বহু দেশ, যেখানে টিকা দেয়ার হার বেশি, তারা আগামী মাসগুলিতে বুস্টার ডোজ কর্মসূচি গুটিতে ফেলার পরিকল্পনা নিয়েছেন, দূরত্ব বজায় রাখার সরকারি…
গত ৬ বছর ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলে আসছে। দুর্বল ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে এই সংঘাতের শুরু হয় ২০১৪ সালে। ইয়েমেনে যুদ্ধের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে ৪০ হাজার ৮২৪ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। এ তথ্য আলনাদুর খবরমাধ্যমে জানায় ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১ জানুয়ারি থেকে ৩ জুলাইয়ের মধ্যে ছয় হাজার ৮০৪ পরিবারের ৪০ হাজার ৮২৪ জন কমপক্ষে একবার হলেও বাস্তুচ্যুত হয়েছেন। শুধু ২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে ৮১ পরিবারের অন্তত এক হাজার ৮৬ ইয়েমেনি বাস্তুচ্যুত হন। বাস্তুচ্যুতদের অধিকাংশই আল দাহাল, মারিব এবং আল হুদাইদা প্রদেশের। যুদ্ধের পাশাপাশি করোনাভাইরাসের কারণেও বাস্তুচ্যুতির ঘটনা বাড়ছে…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদলের মাত্র কয়েক ঘণ্টা আগে দেশটির একঝাঁক মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ, বাবুল সুপ্রিয় ও প্রতিমন্ত্রী অশ্বিন চৌবেসহ ১৩ জন পদত্যাগ করেছেন। এনডিটিভিসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ব্যর্থতা তুলে ধরছে নানা মহল। এ অবস্থায় ক্ষমতাসীন বিজেপি সরকারের মন্ত্রিসভায় উল্লেখযোগ্য পরিবর্তন আনছেন মোদি। এর আগেই বেশ কজন পদত্যাগ করেছেন। বুধবার পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অশ্বিন চৌবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ারও পদত্যাগ পত্র জমা দিয়েছেন। খবরে বলা হয়েছে, কেন্দ্রীয়…
সোভিয়েত বাহিনী প্রত্যাবাসন শেষে আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় এসেছিল। আল-কায়েদা আফগানিস্তানে সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির স্থাপন করেছিল। এবার আবার মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাবাসন শেষে আফগানিস্থানে আবারও সন্ত্রাস দেখা দিতে পারে। তালিবান, আল-কায়েদা বা দায়েশ নামে নতুন কোন সন্ত্রাসী গোষ্ঠীর আগমন ঘটতে পারে। প্রেসিডেন্ট আশরাফ গণির পতন ঘটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে পারে তালিবানরা। মনগড়া শরিয়া আইন প্রতিষ্ঠিত করে দেশকে ৯০ এর মতো উগ্রপন্থার প্রজনন ভূমিতে পরিণত করতে পারে। ইতিমধ্যেই তালিবানরা আফগানিস্তানের এক তৃতীয়াংশ দখল নিয়েছে। ‘এমন অনেক জেলা তালিবান দখল করেছে যেগুলোর কৌশলগত গুরুত্ব তেমন হয়ত নেই কিন্তু এসবের প্রোপাগান্ডা মূল্য অনেক। আগামি মৌসুমের যুদ্ধের কেন্দ্রে থাকবে শহরগুলো দখলের লড়াই’, বলেন তামিম…
গত তিন মাসে প্রায় ৫ হাজার ইসরায়েলিকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব দেয়া হয়েছে। আরব আমিরাত বিদেশিদেরকে নাগরিকত্ব দেয়ার বিধান রেখে আইন সংশোধন করার পর বিশেষ করে ইসরায়েলিদের এই সেবা দেয়া হয়েছে। এর আগে বিদেশিদেরকে নাগরিকত্ব দিত না সংযুক্ত আরব আমিরাত। সূত্র, এমিরাটস লিকস ওয়েবসাইট। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এমিরাটস লিকস জানায়, পুঁজি বিনিয়োগের অজুহাতে দুবাই ও আবুধাবিতে ইসরায়েলি নাগরিকদের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে। সূত্রগুলো বলেছে, ইসরায়েলিরা তাদের নিজস্ব নাগরিকত্ব ত্যাগ না করেই আরব আমিরাতের নাগরিকত্ব গ্রহণ করার সুযোগ লাভ করেছে। এই নাগরিকত্ব লাভের ফলে ইসরায়েলি নাগরিকরা এখন অনায়াসে এবং অগ্রিম ভিসা গ্রহণ করা ছাড়াই পারস্য উপসাগর ও আরব দেশগুলো ভ্রমণ…
তালিবানরা যেনো আফগানিস্তানের বিষফোঁড়া। সুবিধা আদায়ের মিত্রতা আর এদের দখলাদারিত্বের টানাটানিতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দেশটি। প্রায় দুই দশকের যুদ্ধ, ভয়বাহতা, ক্ষয়ক্ষতি, মৃত্যু, নিষ্ঠুরতার পর, সম্প্রতি বিদেশি সেনা দেশ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত, অনেকটা তালিবানদের জামাই আদর করে মাছের বড় মাথাটার মতো আফগানিস্তানকে প্লেটে সাজিয়ে দেয়া। তবে এই পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকেও আহ্বান জানিয়েছে দেশটির পাশে থাকতে। গৃহযুদ্ধ থামাতে চাইছে পাকিস্তান আফগানিস্তানে দুই দশক পর মার্কিনসহ সব বিদেশি সেনা প্রত্যাহরের পর দেশটিতে যাতে কোনো গৃহযুদ্ধ শুরু না হয়, এ জন্য প্রতিবেশীদের এগিয়ে আসার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার বেলুচিস্তানে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময়…
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই। এই দিন পুরো দেশটিতে ছুটি এবং উৎসবের আমেজ চলছিলো বরাবরের মত। এই আমেজের মধ্যেই গত শুক্রবার হতে রোববার পর্যন্ত ৭২ ঘন্টায় দেশটিতে চার শতাধিক গোলাগুলি হয় এবং গুলিবিদ্ধ হয়ে মারা যায় কমপক্ষে ১৫০ জন মানুষ। গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর সিকাগোতে, ৪ জুলাই মোট ৯২ জনকে গুলি করা হয়েছে। এতে মারা গেছেন ১৬ জন। নিহতদের মধ্যে শিকাগোর পুলিশ কমান্ডার ও এক জন সার্জেন্টও ছিলেন। জানা যায়, ছুটির দিনে হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটে থাকে শিকাগোয়। এ পরিস্থিতি সামাল দিতে সিটি কাউন্সিল নতুন উদ্যোগও নিয়েছে। তবে পরিস্থিতি…
২০২০ সালে চীনের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা আইন পাস করে। নতুন আইনে রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম নিষিদ্ধ করার জন্য কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে হংকংয়ে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে। চীন ও হংকংবাসীর মৌলিক স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চীন দাবি করছে। উল্টোদিকে আন্দোলনকারীদের বক্তব্য, এই নতুন আইনটি হংকংয়ের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতায় শেষ পেরেক পুঁতে দেবে। ১৯৯৭ সাল পর্যন্ত হংকং ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে। বিশেষ চুক্তি করে ব্রিটিশ সরকার তা চীন সরকারের হাতে ছেড়ে দেয়। শর্ত ছিল, আগামী ৫০ বছর হংকংবাসী নির্দিষ্ট কিছু স্বাধীনতা ভোগ করবে, যা চীনের মূল ভূখণ্ডের মানুষ পারে…