…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
আবারও কানাডার একটি বোর্ডিং স্কুলে ১৮২টি কবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির ব্রিটিশ কলম্বিয়ার ক্র্যানব্রুক এলাকার কাছাকাছি সেন্ট ইউজিনস মিশন স্কুলে কবরগুলোর সন্ধান মিলেছে। বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া স্কুলটির প্রাঙ্গণে ওই কবরগুলো খুঁজে পেয়েছেন অনুসন্ধানকারীরা। খবর বিবিসি, আল জাজিরা কানাডার একটি আদিবাসী গোষ্ঠী দাবি করছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি সাবেক আবাসিক বিদ্যালয়ের কাছে ১৮২টি অচিহ্নিত কবর পাওয়া গেছে। এবারের কবরগুলো পাওয়া গেছে ক্যানব্রুকের সেন্ট ইউজিনস মিশন স্কুলের কাছে। এসব কবরে সাত থেকে ১৫ বছর বয়সী আদিবাসী শিশুদের দেহাবশেষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অঞ্চলটির স্থানীয় আদিবাসীদের সংগঠন লোয়ার কুটিনি ব্যান্ড জানিয়েছে, ‘গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার’ ব্যবহার করে কবরগুলোর অবস্থান খুঁজে পাওয়া…
ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত প্রায় একশ দেশে সংক্রমণ ছড়িয়েছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, আগামী মাসগুলোতে করোনার অতিসংক্রামক এই ধরন বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে। এদিকে ইউরোপের নাগরিক এবং আইনপ্রণেতারা যদি সুশৃঙ্খল না থাকেন তাহলে করোনা সংক্রমণের নতুন ঢেউ অনিবার্য বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডেল্টা ছড়িয়েছে প্রায় ১০০ দেশে আগামী দিনে গোটা বিশ্ব জুড়েই সংক্রমণ ছড়াতে পারে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতি। প্রায় ১০০ দেশে এই প্রজাতির অস্তিত্ব মিলেছে। ভারতে প্রথম হদিশ পাওয়া ডেল্টা প্রজাতির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ২৯ জুন প্রকাশিত করোনার সাপ্তাহিক…
ব্যাপকভিত্তিক মানবাধিকার লঙ্ঘন করতেই চীনের নিরাপত্তা আইনটি হংকংয়ে প্রয়োগ করা হচ্ছে জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আদালতের রায়, আদালতে অনুষ্ঠিত শুনানি ও গ্রেপ্তারকৃত লোকজনের সঙ্গে কথা বলে তারা এই উপসংহারে এসেছে। বেইজিংয়ের চাপিয়ে দেওয়া এ আইন কার্যকর হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে বুধবার একটি প্রতিবেদনে এই মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। খবর রয়টার্সের। রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হংকংয়ের চীন-সমর্থিত কর্তৃপক্ষ নতুন জাতীয় নিরাপত্তা আইনটিকে ভিন্নমতাবলম্বীদের নিশানা করে এবং সেন্সরশিপ, হয়রানি, গ্রেপ্তার ও নিপীড়নকে যৌক্তিক প্রমাণ করতে ব্যবহার করছে; যা মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ইয়ামিনি মিশ্র বলেন, ‘এক বছরে জাতীয় নিরাপত্তা আইন…
ধর্মবাদী রাজনীতি প্রতিনিয়ত নতুন ইস্যু খোঁজে। দক্ষিণ এশিয়া তার ভালো সাক্ষী। এ রকম খোঁজাখুঁজি মাত্রই বিষাক্ত করে তোলে ঐতিহাসিক আন্তধর্মীয় সম্পর্ক। তাতে ধর্মে-ধর্মে বিভেদ ও বিবাদ বাড়ে। নাগরিক স্বাধীনতার পরিসরও ক্রমে ছোট হয়। ভারতের বিভিন্ন স্থানে এ বিভেদবাদ নতুন হট্টগোল তুলেছে। এবারের বিষয় আন্তধর্মীয় বিয়ে। ধর্মকে বিশুদ্ধ রাখতে হবে। শুমারিতে ধর্মের অনুসারীদের সংখ্যাও কমতে দেওয়া যাবে না। তাই এ রকম বিয়ের বিরুদ্ধে বেশিরভাগ ভারতীয়। খবর বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপকেন্দ্রিক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে দুই ধর্মের মানুষের বিয়েকে অপরাধ বিবেচনায় আইন কার্যকরের পর হলো এ গবেষণা। বিবিসির প্রতিবেদনে জানানো…
সমকামীদের অধিকার প্রদানের ক্ষেত্রে ফ্রান্স ঐতিহ্যগতভাবেই উদার এবং ইউরোপ ও সারা বিশ্বের তুলনায় অনেকটা এগিয়ে। এবার সমকামী নারী এবং একক নারীও এখন থেকে সন্তান ধারণ করতে পারবে বলে এ বিষয়ে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। খবর রয়টার্স, বিবিসি, ডয়েচে ভেলে আইন অনুযায়ী, বৈজ্ঞানিক পদ্ধতিতে আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান ধারণ করতে পারবেন সমকামী ও একক নারীরা। দীর্ঘ দুই বছর ধরে এই আইনটি নিয়ে আলোচনা হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুন) ফ্রান্সের পার্লামেন্ট আইনটিকে বৈধতা দেয়। আইভিএফ বা চিকিৎসার মাধ্যমে প্রজননের জন্য পুরুষের সঙ্গে সহবাসের প্রয়োজন হয় না। ব্রিটেন, বেলজিয়াম ও স্পেনসহ ইউরোপের অনেক দেশেই সমকামী এবং সিঙ্গেল নারীরা এই…
সংঘাতে কবলিত রাষ্ট্র আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহারের পর দেশটিতে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল স্কট মিলার। মঙ্গলবার (২৯ জুন) তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সম্প্রতি আফগানিস্তানে হামলা বাড়িয়েছে তালিবান। গত কয়েক দিনে সশস্ত্র গোষ্ঠীটি প্রায় ১০০ জেলা কেন্দ্র দখল করেছে। এসব হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত, আহত ও কয়েক হাজার বাস্তুচ্যুত হয়েছেন। মার্কিন জেনারেল বলেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে আফগানিস্তান যাচ্ছে তা অব্যাহত থাকলে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। এটি বিশ্বের জন্য উদ্বেগের হতে পারে। জেনারেল মিলার জানান, সেনা প্রত্যাহার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শিগগিরই তিনি তার কমান্ডের ইতি ঘটাবেন। ২০১৮ সালের…
যুক্তরাজ্যে ইহুদি-বিদ্বেষ দিন দিন বাড়ছে। ইসরায়েলের গাজা আগ্রাসনের পর থেকেই তাদের বিষয়ে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে সারা ব্রিটেনে। এমনকি বিভিন্ন স্থানে ইহুদিদের সম্পর্কে বিদ্বেষমূলক কথাবার্তা, হুমকি-ধমকি এবং হামলার ঘটনাও ঘটছে। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ১১ দিনের বর্বর হামলার ঘটনায় ব্রিটেনের সাধারণ মানুষের মধ্যে ইহুদিবিরোধী মনোভাব তৈরি হয়েছে। বিগত এক মাসে দেশটিতে ইসরায়েলের দূতাবাস ঘেরাও, রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ ইহুদিবিরোধী বহু সভা-সমাবেশ হয়েছে।খবর বিবিসির। এ সব ঘটনায় ব্রিটেনে বসবাসকারী ইহুদিরা বেশ আতঙ্কে আছে।সম্প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী একটি প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ লন্ডনের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) গত মাসে জনরোষের ভয়ে এর রাব্বি (ইহুদি ধর্ম যাজক) নিকি লিস মধ্যরাতে এসে উপাসনায়…
নতুন অর্থবছরে শান্তিরক্ষা কার্যক্রমের জন্য প্রস্তাবিত ৬ বিলিয়ন ডলারের বাজেট বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদন না পেলে বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনগুলোর কার্যক্রম থমকে যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তা ও কূটনীতিকরা। রয়টার্সের খবর বিশ্বের বিভিন্ন দেশে শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করা জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাজেট নিয়ে এ জটিলতা সৃষ্টি হওয়ার পেছনে চীনকে দায়ী করছেন অনেক কূটনীতিক। এ ছাড়া দরকষাকষির পরিবর্তিন প্রক্রিয়াকেও দায়ী করা হচ্ছে। এসব কারণে বাজেটের বিষয়ে সমঝোতা বিলম্বিত হচ্ছে। জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, নীতি ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান ক্যাথেরিন পোলার্ড জানান, যদি সময়মত নতুন বাজেট পাস না হয়, সেজন্য বিকল্প পরিকল্পনা নিয়ে রাখতে বলা হয়েছে ১২টি শান্তি মিশনকে, যেগুলোর বেশিরভাগই আফ্রিকা…
যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া-চীন বিশ্ব শক্তির অভিন্ন টানাপোড়েনের প্রেক্ষিতে গত বেশ কয়েক বছর ধরে মস্কো ও বেইজিং নিবিড় সহযেগিতার বন্ধনে আবদ্ধ রয়েছে। এ দু’দেশ অর্থনৈতিক, সামরিক ও জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে। ২০০১ সালে ২০ বছর মেয়াদী বন্ধুত্ব-সহযোগিতার একটি চুক্তি করেছিল রাশিয়া আর চীন। গতকাল সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। ভিডিও কনফারেন্সে শির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে পুতিন বলেন, ২০০১ সালে স্বাক্ষরিত চীন-রাশিয়া বন্ধুত্ব চুক্তি জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দুই পক্ষের সমর্থন ও সহযোগিতাকে জোরদার করবে। রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, চীন…
ফিলিস্তিনি শিশুদের ধারণা ‘বিশ্ব তাদের পরিত্যাগ করেছে’। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে তাদের বসতবাড়ি, স্কুল, খেলার মাঠ। এবার কেড়ে নিচ্ছে কৃষি জমিও। তাদের নিরাপত্তা নেই, নেই ভবিষ্যৎ। তথাপি চুপ করে আছে গোটা বিশ্ব। গত ১০ বছরে ইসরাইল ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে এমন ২১৭ ফিলিস্তিনি পরিবারের সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। এর মধ্যে ৮০ শতাংশ শিশুর অভিমত, বাবা-মা তাদের নিরাপত্তা দিতে সক্ষম নয়। তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। জরিপে দেখা যায়, অধিকাংশ শিশুই চরম দুর্দশার মধ্যে নিমজ্জিত। তাদের মধ্যে হতাশা, ভয়, বিষণ্নতা ও উদ্বেগ কাজ করে। সেভ দ্য চিলড্রেনের মতে, ইসরায়েল কর্তৃক বাড়ি ধ্বংসের কারণে গত ১২ বছরে প্রায় ছয়…