Author: আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র নিয়ে একরকম হুমকিই দিলেন ইরানকে। তিনি বলেছেন, তিনি যতদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে থাকবেন, ততদিন ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। স্থানীয় সময় সোমবার (২৮ জুন) ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এ কথা বলেন বাইডেন। এর পাশাপাশি সোমবার সিরিয়ায় বিমান হামলার সমর্থনেও যুক্তি দিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, তার নির্দেশেই ওই বিমান হামলা হয়েছে। সোমবার সিরিয়া-ইরাক সীমান্তবর্তী অঞ্চলে চালানো যুক্তরাষ্ট্রের ওই বিমান হামলায় পাঁচজন নিহত হয়। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট রেউভিন রিভলিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হয় তাদের। ইরান নিয়ে বরাবরই কড়া মনোভাব…

Read More

সম্প্রতি নতুন ডিজিটাল আইনসহ নানা ইস্যুতে ভারত সরকার ও টুইটারের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধে ঘি ঢেলেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এবার প্রতিষ্ঠানিটি জম্মু-কাশ্মীর ও লাদাখকে দেখিয়েছে ভারত থেকে আলাদা করে। অর্থাৎ আলাদা দেশ হিসাবে। টুইটারের ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের যে মানচিত্র আপলোড করা রয়েছে সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেখানো হচ্ছে ভারতের মানচিত্রের বাইরে। এ নিয়ে ভারতজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এরই জেরে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে। বিতর্কিত মানচিত্র ইস্যুতে মঙ্গলবার (২৯ জুন) দেশটির উত্তরপ্রদেশের পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই। জম্মু-কাশ্মির এবং লাদাখকে আলাদা রাষ্ট্র বলছে টুইটার ভারতীয় ভূখণ্ড নয়, জম্মু-কাশ্মির এবং লাদাখকে…

Read More

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি সহ ১৭৮ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। এছাড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে তারা। অভিবাসন প্রত্যাশীরা সমুদ্র পেরিয়ে ইউরোপে যাত্রা করার চেষ্টা করছিল বলে জানা যায়। উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশি। যারা নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন। উদ্ধারকৃত অন্যরা হলো ইরিত্রিয়া, মিশর, মালি ও আইভরি কোস্টের নাগরিক। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রবিবার ২৭ জুন, ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় তিউনেশিয়ার কর্তৃপক্ষ অভিবাসীদের উদ্ধার করে। এসময় দুটি লাশও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। পরে তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা…

Read More

বিভিন্ন অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানিদের বহিষ্কার করা হয়। অদ্ভুতভাবে যে সব দেশ থেকে পাকিস্তানিদের বহিষ্কার করা হয়েছে তার মধ্যে রয়েছে একাধিক মুসলিম দেশ। মোট বহিষ্কৃত পাকিস্তানির ৭২ শতাংশকেই বের করে দেওয়া হয়েছে সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, ইরান ও তুরষ্ক থেকে। সৌদি আরব মোট ৩,২১,৫৯০ জন পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠিয়েছে, অর্থাৎ প্রতিদিন ১৪৭ জন । এই সংখ্যা মোট নির্বাসন এর ৫২ শতাংশ। পাক সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৬ বছরে বিশ্বের ১৩৮টি দেশ থেকে একাধিক পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত মোট ৬,১৮,৮৭৭ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গড়ে প্রতিদিন…

Read More

রাশিয়ার ক্রিমিয়া উপকূল অতিক্রমকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডারের সাম্প্রতিক তথ্যসংবলিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি কেন্টের একটি বাসস্টপে পাওয়া গেছে। এসব নথির একটিতে ক্রিমিয়া উপকূল অতিক্রমের সময় রাশিয়া সম্ভাব্য কী প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে তা বর্ণনা করা হয়েছে। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট কাউন্টির একটি বাস স্টপের পেছনের স্যাঁতসেঁতে জায়গায় গত মঙ্গলবার ভোরে গোপন এসব রাষ্ট্রীয় নথি পান এক ব্যক্তি। নাম প্রকাশ না করা ওই ব্যক্তি বুঝতে পারেন, ৫০ পাতার এসব নথিতে স্পর্শকাতর ও গোপন রাষ্ট্রীয় তথ্য রয়েছে। পরে তিনি বিবিসির সঙ্গে যোগাযোগ করেন। প্রাপ্ত নথিতে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার-সংক্রান্ত তথ্য রয়েছে। আরও রয়েছে আফগানিস্তান থেকে মার্কিন…

Read More

কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত স্কুলশিক্ষার্থীদের গণকবরের সন্তান পাওয়ার পর খ্রিস্টধর্ম গুরু পোপ ফ্রান্সিসকে দোষারোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় বন্ধ হয়ে যাওয়া ক্যাথলিক চার্চ পরিচালিত আদিবাসী শিশুদের জন্য বেশ কয়েকটি আবাসিক স্কুল থেকে সাম্প্রতিক সময়ে প্রায় এক হাজার শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেই ঘটনায় ক্ষমা চাইতে খ্রিষ্টান ধর্মযাজক পোপ ফ্রান্সিসকে কানাডায় আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় শুক্রবার (২৫ জুন) অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন ট্রুডো। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পোপের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টির গুরুত্ব অনুধাবনের জন্য বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি এটা শুধুমাত্র…

Read More

ইসরায়েলের রামলায় আদিম মানবের একটি নতুন ধরন পাওয়া গেছে। যে ধরন এখনো বিশ্ববাসীর নিকট অজানা। এমনকি খোদ ফসিল বিজ্ঞানীরাও জানেন না। বিজ্ঞানীরা বলেছেন, তারা এমন হাড়ের সন্ধান পেয়েছেন, যা আদিম মানুষের নতুন ধরন সম্পর্কে তথ্য দেয়। এই মানব প্রজাতি আগে বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। নতুন এই আবিষ্কার মানব বিবর্তনের নতুন পথের ওপর নতুন আলোকপাত করে। রয়টার্স,  এএফপি ও আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকদের একটি দল রামলা সিটির কাছে এক স্থানে মাটি খুঁড়ে প্রাগৈতিহাসিক যুগের মানুষদের এই দেহাবশেষ আবিষ্কার করেন। এর সঙ্গে হোমো জেনাস মনুষ্যবর্গ মানে আধুনিক মানুষের দেহের…

Read More

মার্কিন প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এই দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগ মুহূর্তে বাইডেনের সঙ্গে ঘানির বৈঠক সবার নজরে ছিল। ওভাল অফিসে শুক্রবার আফগান প্রেসিডেন্ট ঘানি এবং দেশটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয় বাইডেনের। এসময় আফগাস্তিান থেকে শতভাগ সেনা তুলে নেওয়ার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাবুল এবং ওয়াশিংটনের সম্পর্ক এখানেই শেষ হচ্ছে না’। তিনি আরও জানান, ‘আপনারা জানেন, আফগানিস্তান থেকে আমাদের সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তাই বলে আমাদের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য সহযোগিতা থেমে থাকছে না’। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ৪ হাজারের মতো মার্কিন সেনা…

Read More

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এখন কম-বেশি আতঙ্কে আছে গোটা বিশ্ব। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরনের সংক্রমণ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। ভারতের পর করোনার এই ধরন এখন বাংলাদেশেও বাড়-বাড়ন্ত। বিশ্বখ্যাত ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, শক্তির শীর্ষে পৌঁছেছে করোনাভাইরাস। নিজের অস্ত্রে আর শান দেওয়ার ক্ষমতা নেই তার। প্রলয় ঘটিয়ে ভাইরাসটি এবার ক্লান্ত। গত দেড় বছরে ক্রমাগত মিউটেশন ঘটিয়েছে নভেল করোনাভাইরাস বা সার্স-কোভ-২। আলফা, বিটা, গামা, ডেলটা একাধিক ধরন তৈরি করেছে ভাইরাসটি। সম্প্রতি পেরুতে ল্যাম্বডা ধরনের সন্ধান মিলেছে। বিজ্ঞানীদের দাবি, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ডেলটা। এর বেশি আর শক্তি বাড়াতে পারবে না ভাইরাস। তারা বলছেন, গত…

Read More

আফগানিস্তানে বিপুলসংখ্যক অস্ত্রসহ ১৩০ তালিবান সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে। আফগানিস্তানের জাতীয় গোয়েন্দা বিভাগের একজন মুখপাত্রের বরাতে এই খবর দিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া। তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, আফগানিস্তানের পশ্চিমে হেরাত প্রদেশে নিরাপত্তারক্ষীদের কাছে আত্মসমর্পণ করেছে ১৩০ জন তালিবান সদস্য। তারা ৮৫টি একে-৪৭ রাইফেল, পাঁচটি অন্য বন্দুক ও পাঁচটি রকেট শেল জমা দেয়। আফগান গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি’র মুখপাত্র জিলানি ফরহাদ জানিয়েছেন যে জঙ্গিদের আত্মসমর্পণ নিরাপত্তারক্ষীদের কাছে বড়সড় সাফল্য। এর ফলে হেরাত প্রদেশে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরবে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি তালিবান। বিশ্লেষকদের মতে, হেরাত-সহ…

Read More