…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে তালিবানের দাপট বাড়ছে। সম্প্রতি কয়েক সপ্তাহে জঙ্গিদের একের পর এক হামলায় কয়েক ডজন জেলা দখল হয়েছে, গুরুত্বপূর্ণ নগরীগুলোতেও ঢুকে পড়তে শুরু করেছে তালিবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সদস্যরা আটক হয়েছে, আত্মসমর্পণে বাধ্য হয়েছে, সামরিক সরঞ্জামও চলে গেছে জঙ্গিদের হাতে। আফগানিস্তানে তালিবানদের এই অগ্রাভিযান রুখতে এবার নারীরা হাতে তুলে নিয়েছে অস্ত্র। আফগানিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জের ধরে তালিবান বেশ কিছু জেলা দখল করে নেয়ার পর তালিবানের বিরুদ্ধে গণ-প্রতিরোধ বাহিনী গঠন করা হচ্ছে। এসব বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক আফগান নারী অংশগ্রহণ করছেন। আফগানিস্তানের জুযজান প্রদেশের বহু নারী নিরাপত্তা বাহিনীর সমর্থনে অস্ত্র হাতে তুলে নিয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো খবর দিয়েছে। জুযজানের…
কয়েকদিন আগে কানাডার পুরনো একটি আবাসিক স্কুল থেকে ২১৫ জন শিশুর দেহাবশেষ উদ্ধার হয়। এ ঘটনায় দেশব্যাপী গণকবর খুঁজে বের করার অভিযান চালানোর আহ্বান জানিয়েছিল কানাডার আদিবাসী সংগঠন। এবার দেশটির সাসকাচুয়ান রাজ্যে ‘শত শত’ গণকবরের সন্ধান পাওয়া গেছে। কানাডার আদিবাসী অধিকার সংস্থা দ্য ফেডারেশন অব সোভারিজিন ইন্ডিজেনাস নেশনস গতকাল বুধবার (২৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স বিবৃতিতে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সাসকাচুয়ান রাজ্যের ম্যারিভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল সংলগ্ন এলাকায় গণকবরগুলোর সন্ধান পাওয়া গেছে। ঠিক কতসংখ্যক গণকবর সেখানে রয়েছে- সে সম্পর্কিত কোনো তথ্য অবশ্য জানা যায়নি। তবে বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘কানাডার ইতিহাসে এর আগে এত…
ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের ব্যস্ততম একটি এলাকায় সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলা হয়েছে। এতে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আহত আরও অনেক। এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার প্রদেশের তোগোগা শহরের একটি মার্কেটে সামরিক বাহিনীর বিমান বোমা ফেলেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বার্তাসংস্থা রয়টার্সকে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা মেডিকেল টিমকে ঘটনাস্থলে যেতে দিচ্ছে না। আহতদের তাইগ্রের প্রাদেশিক রাজধানী মেকেলের আয়দার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও নার্সদের বরাত দিয়ে খবরে বলা হয়, বিমান থেকে তোগোগার ব্যস্ততম বাজার এলাকায় বোমা ফেলা হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, আঞ্চলিক রাজধানী মেকেল্লেতে সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে লড়াই শুরু হয়েছে। হর্ন অব আফ্রিকার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র…
কৃষ্ণ সাগর অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্রিমিয়া উপকূলের কাছে কৃষ্ণ সাগরে অবস্থানরত ব্রিটিশ নৌবাহিনীর ডেস্ট্রয়ার এইচএমএসের দিকে গুলি এবং বোমাবর্ষণ করেছে রাশিয়া। তবে যুদ্ধের জন্য নয়, জলসীমা লঙ্ঘন করায় সতর্ক করার জন্যই বুধবার ওই গোলা ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। খবর দ্য সান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডারকে রুশ জলসীমা লঙ্ঘন করলে অস্ত্র ব্যবহার করা হবে বলে প্রাথমিক হুঁশিয়ারি দেয়া হয়েছে। তারা এতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তার পরই সেই জাহাজ লক্ষ্য করে টহলদারি নৌবাহিনীর বিমান থেকে বোমা ছোঁড়ে রাশিয়া। যদিও রাশিয়াকে পালটা জবাব দেয়নি ব্রিটিশ রণতরী। শুধু তাই নয়, এরপরই নিজের পথও…
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিসহ দেশটির ৩৩টি নিউজ সাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে মঙ্গলবার বিকেল থেকেই এসব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের দাবি, ওয়েবসাইটগুলোর মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হতো। রয়টার্সের খবর। এদিকে ৩৩ ইরানি সাইট বন্ধ করার পরদিনই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিভিন্ন বীমা, তেল এবং জাহাজ চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের প্রভাবশালী বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে কালো তালিকা থেকে অপসারণেও সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ৩৩টি ওয়েবসাইট বন্ধ করেছে যুক্তরাষ্ট্র বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে ইরান-সংশ্লিষ্ট এবং ইরানি ৩৩ সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা…
চীনের লাগাতার দমনপীড়নের জেরে বন্ধ হয়ে গেল হংকংয়ের সবচেয়ে বড় গণতন্ত্রপন্থী পত্রিকা ‘অ্যাপল ডেইলি’। মিডিয়া মুঘল জিমি লাইয়ের এই পত্রিকাটির সমস্ত সম্পদ সরকার বাজেয়াপ্ত করার পর প্রকাশনা চালানো অসম্ভব হয়ে পড়ে। এর প্রেক্ষিতে পত্রিকাটির ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার আবেদন জানানো হয়েছিল সরকারের কাছে। কিন্তু তাতে সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়ে পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৩ জুন) এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। বুধবার পত্রিকা কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বৃহস্পতিবারই পত্রিকার সর্বশেষ সংস্করণ প্রকাশিত হচ্ছে। বুধবার মধ্যরাতের পরে আর কোনও সংবাদ প্রকাশ করা হবে না।’ একে চীন নিয়ন্ত্রিত শহরটির গণমাধ্যমের স্বাধীনতায় বড় ধরনের ধাক্কা হিসেবে…
সাংবাদিক জামাল খাসোগি হত্যায় অংশ নেওয়া সৌদি আরবের চারজন যুক্তরাষ্ট্রে আধাসামরিক প্রশিক্ষণ নিয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদনেই ওই ব্যক্তিরা সেখানে একটি বেসরকারি কোম্পানিতে প্রশিক্ষণ নিয়েছেন বলে দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার এক রিপোর্টে উঠে এসেছে। দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। খাসোগি ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক। তিনি একসময় সৌদির রাজপরিবারের ঘনিষ্ঠ ছিলেন। পরে কট্টর সমালোচক বনে যান। বিশেষ করে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ দেশটির বর্তমান নেতৃত্বের কট্টর সমালোচনা করছিলেন তিনি। খাসোগি তার বিয়ের জন্য কাগজপত্র আনতে ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে যান। সৌদি আরব থেকে…
করোনা মহামারি চলাকালে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে খাবারের দাম। মৌলিক খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধির ফলে পৃথিবীব্যাপী খাদ্য সুরক্ষার ওপর চাপ বেড়েছে। এতে বিশ্বের প্রায় চার কোটি ১০ লাখের মতো মানুষ আসন্ন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইতালির রোমভিত্তিক ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেছেন, ‘এছাড়া আরও পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের মতো দুরবস্থার মধ্যে রয়েছেন। বর্তমানে চারটি দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ৪ কোটি ১০ লাখের মতো মানুষের দুয়ারে দুর্ভিক্ষ কড়া নাড়ছে। ঝুঁকিতে থাকা ৪৩ দেশের এসব মানুষের জন্য আমাদের জরুরিভিত্তিতে ৬০০ কোটি ডলার প্রয়োজন।’ সংকট মোকাবিলায় দ্রুত তহবিলের…
অন্যায়যুদ্ধে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী মার্কিন সেনারা কি বিবেকের দংশনে জর্জরিত? মানুষ হত্যার মর্মপীড়ায় জ্বলে শেষ আশ্রয় খুঁজছেন মৃত্যুর কাছে? পরিসংখ্যান অন্তত তাই বলছে। গত এক দশকে প্রায় ৩০ হাজার ১৭৭ জন মার্কিন নিয়মিত এবং যুদ্ধ-ফেরত সেনা আত্মহত্যা করেছে যেখানে যুদ্ধের কারণে মারা গেছে ৭ হাজার ৫৭ জন সেনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণা রিপোর্টে এমনটাই উঠে এসেছে। গত সোমবার (২১জুন) ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’ শিরোনামে এই রিপোর্ট প্রকাশ করা হয়। খবর এনবিসি নিউজ। মার্কিন সামরিক বাহিনী সেনাদের আত্মহত্যার কোন খবর প্রকাশ করে না। এ বিষয়ে করা প্রতিবেদনগুলো নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ২০০১ সালের ১১…
পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ব্যাপকভাবে বেড়েছে। এবার অভিনবভাবে বিজেপি ছেড়ে তৃণমূল ফিরলেন প্রায় ২০০ জন কর্মী সমর্থক। বিজেপির কর্মী হওয়াকে ভুল কাজ বলে স্বীকার করে মাথা ন্যাড়া করে যোগ দিয়েছেন তারা। খবর জিনিউজের। খবরে বলা হয়, বিজেপির কর্মী হওয়াকে ভুল কাজ বলে স্বীকার করে মাথা ন্যাড়া করে যোগ দিয়ে এবার ব্যাপক আলোচনায় এসেছেন খানাকুলের বলপাই বিজেপি নেতা বিভাস মালিকের নেতৃত্বে একঝাঁক বিজেপি নেতাকর্মী। মঙ্গলবার তারা মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অধিকাংশ নেতাকর্মীই মাথা ন্যাড়া হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আলোচিত ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ সদস্য অপরূপা পোদ্দার। তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া…