Author: আন্তর্জাতিক ডেস্ক

২০১৮ সালের জুন মাসে মেহবুবা মুফতির সঙ্গে বিজেপির জোট ভাঙার পরে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারি হয়। এরপর ২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে নরেন্দ্র মোদী সরকার। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হয়। এরপর দুই বছরে অনেক জল গড়িয়ে গেছে, আর রক্তও। তবু শান্ত হয়নি কাশ্মীর।  এদিকে, ভারতীয় হিটলারের তকমা জুটেছে মোদির কপালে। করোনা ভাইরাসে বিধ্বস্ত ভারতে প্রধানমন্ত্রী হিসেবে আগাগোড়া ব্যর্থ নরেন্দ্র মোদি, তার ডুবতে থাকা জনপ্রিয়তাকে আবার চাঙ্গা করতে খুঁড়ে বের করেছে কাশ্মীরকে। মিমাংসা চাইছেন নাকি বদলাতে চাইছে রাজনৈতিক হাওয়া, আলোচনার বিষয় আর…

Read More

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ইব্রাহিম রাইসি। কট্টরপন্থী মনোভাবাপন্ন এই রাজনীতিবিদ বিপুল ভোটে নির্বাচনে জয় পেয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ভূমিধস বিজয় লাভ করেছেন রাইসি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার সকালে তার জয়ের খবর প্রকাশ করে। উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জামাল অর্ফ জানিয়েছেন, ২ কোটি ৮৬ লাখ মানুষ শুক্রবারের নির্বাচনে অংশ নিয়েছেন। প্রেস টিভির এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ৬২ শতাংশ ভোট পেয়েছেন রাইসি। তাকে ভোট দিয়েছেন ১ কোটি ৭৮ লাখ মানুষ। গত শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ কোটি ৯ লাখ ভোটারের মধ্যে এ নির্বাচনে ২ কোটি ৮ লাখ…

Read More

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হচ্ছে মেক্সিকো। যেখানে সাংবাদিকদের নিরাপদ সাংবাদিকতার সুযোগ একদম তলানিতে। দেশটিতে প্রায়ই সাংবাদিক হত্যার ঘটনা ঘটে। দেশটিতে আবারও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। গুলি করে সাংবাদিক গুস্তাভো সানচেজকে হত্যা করা হয়েছে। এটা নিয়ে চলতি বছর মেক্সিকোয় দুজন সাংবাদিককে হত্যা করা হলো। খবর এএফপি জানা যায়, সানচেজ পুলিশের খবর প্রচারকারী একটি ওয়েবসাইটের সম্পাদক ছিলেন। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সানচেজের ওপর এক দফা হামলা হয়েছিল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ওয়াক্সাকা শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সানচেজ। এই সময় বন্দুকধারীরা গুলি ছুড়লে নিহত হন তিনি। বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।…

Read More

ইসরায়েলের সঙ্গে করা ‘ভ্যাকসিন সোয়াপ’ চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন। প্রাথমিকভাবে ফিলিস্তিনে পাঠানো ফাইজারের টিকার মেয়াদ প্রায় শেষদিকে হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে ফিলিস্তিন যখন এই বদল চুক্তি করেছিল, তখনই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলেছিলেন, ইসরায়েলের কাছ থেকে অকেজো টিকা নেয়া হচ্ছে যা আদৌ কোনো ফল দেবে না। শুক্রবার এ বিষয়ে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-খলিফার সঙ্গে এক যৌথ বিবৃতিতে দেশটির অন্যতম মুখপাত্র ইব্রাহিম মেলহেম বলেন, ‘আজ সন্ধ্যায় ইসরায়েল থেকে পাওয়া ফাইজার টিকার প্রথম চালানগুলো পরীক্ষা করে দেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখান থেকে এটা স্পষ্ট যে, হাতে আসা…

Read More

মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের চার মাস পরে তাদের ওপর অস্ত্রনিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সাধারণ জনগণের ওপর জান্তা সরকারের রক্তক্ষয়ী দমন-পীড়নের ঘটনায় দেশটিতে অস্ত্র বিক্রির ওপর এ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় জাতিসংঘ। তবে মিয়ানমার সেনাবাহিনীর দুই বৃহত্তম অস্ত্র সরবরাহকারী রাশিয়া ও চীন ছাড়াও প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত ও বাংলাদেশসহ মোট ৩৬টি দেশ। বিবিসির এক প্রতিবেদনে জানায়, সংস্থাটির সাধারণ পরিষদে সামরিক জান্তার নিন্দা সংবলিত একটি রেজ্যুলেশন বা প্রস্তাব গৃহীত হয়েছে। দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ফেব্রুয়ারি থেকে ক্ষমতা দখল করে আছে সেনাবাহিনী। অং সান সু চির মতো নির্বাচিত নেতা…

Read More

নাইজেরিয়ায় শিক্ষার্থী অপহরণের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। চরম বিশৃঙ্খল নাইজেরিয়ায় ফের কলেজ থেকে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটেছে। একইসঙ্গে অপহরণ করা হয়েছে ৫ জন শিক্ষককেও। এসময় সশস্ত্র হামলাকারীদের হাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। বৃহস্পতিবার (১৭ জুন) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি প্রদেশে এই ঘটনা ঘটে। এদিকে অপহৃত শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই মেয়ে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। নিরাপত্তার কারণে মেয়েকে স্কুলে না পাঠিয়ে ভাবছেন তাদের বিয়ে দিয়ে দেওয়ার কথা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার কেব্বি প্রদেশের বিরনিন ইয়াউরি শহরের ফেডারেল গভর্নমেন্ট কলেজে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর ৫ জন শিক্ষকসহ অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। আফ্রিকার এই দেশটিতে একমাসেরও…

Read More

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব৷ সাম্প্রতিক অতীতে সবথেকে বেশি ভয় ধরিয়েছে করোনার ভারতীয় প্রজাতি ডেল্টা৷ পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রজাতির সংক্রমণ বাড়তে দেখেই ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে ভ্যারিয়েন্ট অফ কনসার্নে বদলে গেছে ডেল্টা৷ এর মধ্যেই ভয় ধরাতে শুরু করেছে আর এক প্রজাতি ‘ল্যামডা’ (Lambda)৷ সর্বপ্রথম পেরুতে এই প্রজাতির খোঁজ মিলেছিল বলে জানা গেছে। পরে সেখান থেকেই বাকি দেশগুলোতে তা ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ আমেরিকার একাধিক দেশ ছাড়াও বিশ্বের মোট ২৯টি দেশে নতুন ‘ল্যামডা’ প্রজাতির খোঁজ মিলেছে। পেরুতে এপ্রিল মাস থেকে ৮১ শতাংশ করোনা সংক্রমিত এই ল্যামডা প্রজাতিতে আক্রান্ত। এদিকে গত ৬০ দিনে চিলিতে…

Read More

ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি অধ্যুষিত দেশ এবং দেশটির রাজনৈতিক টালমাটাল অবস্থা বর্তমানে আমেরিকায় বসবাসরত ইহুদিদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। নভেম্বর, ২০১৯ থেকে জুন, ২০২০ অব্দি সময় জুড়ে পিউ রিসার্চ সেন্টারের দ্বারা করা এক সমীক্ষায় জানা যায়, ৪৫% আমেরিকান ইহুদিরা নিজেদের অস্তিত্বের জন্য ইসরায়েলকে প্রয়োজনীয় মনে করে এবং ৩৭% ইহুদি ইসরায়েলকে গুরুত্বপূর্ণ ভাবলেও, প্রয়োজনীয় মনে করেন না। এদিকে, ১৬% ইহুদি তাদের পরিচয়ের জন্য ইসরায়েলকে গুরুত্বপূর্ণই মনে করে না।  এই সমীক্ষায় এটা স্পষ্ট ছিল যে আমেরিকান ইহুদিরা ইসরায়েল এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্ন মত পোষণ করে। সম্প্রতি ইসরায়েলের প্রতি তাদের মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে আবারও সামনে এসেছে…

Read More

চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ করার নরম সুর বাজালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।  মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। একইসাথে যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধেও প্রস্তুত তিনি। বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়াংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন কিম। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানায়। যদিও এর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জো বাইডেন প্রশাসনের উদ্যোগকে উপেক্ষা করেছিল উত্তর কোরিয়া।  তার এ বক্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, ‘উত্তর কোরিয়াকে একাধারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং বিশেষ করে সর্বাত্মক লড়াইয়ের…

Read More

ব্রিটিশ সরকার পশ্চিম জেরুজালেমের ওপর ইসরায়েলের একচ্ছত্র কর্তৃত্বের স্বীকৃতি দিয়েছে তবে পূর্ব জেরুজালেমকে ইসরায়েলিদের অধিকৃত হিসেবেই বিবেচনা করে থাকে। জেরুজালেম শহরটি কিছু ধর্মের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। সম্প্রতি যুক্তরাজ্য-ইসরায়েলের দ্বিনাগরিকত্ব সম্পন্ন এক নারীর নতুন পাসপোর্টে জন্মস্থান হিসেবে জেরুজালেমের জায়গায় ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’ লিখেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। এ নিয়ে ইসরায়েলিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা। গতকাল বুধবার (১৬ জুন) ইসরায়েলি দৈনিক হারেজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেয়া এক সাক্ষাৎকারে আয়েলেৎ বালাবান নামে এক ইহুদি নারী জানান, তার নতুন পাসপোর্টে ব্রিটিশ কর্তৃপক্ষ জেরুজালেমকে ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’ উল্লেখ করেছে, যা দেখে তিনি রীতিমতো হতবাক হয়ে যান। আয়েলেৎ…

Read More