…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি অধ্যুষিত দেশ এবং দেশটির রাজনৈতিক টালমাটাল অবস্থা বর্তমানে আমেরিকায় বসবাসরত ইহুদিদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। নভেম্বর, ২০১৯ থেকে জুন, ২০২০ অব্দি সময় জুড়ে পিউ রিসার্চ সেন্টারের দ্বারা করা এক সমীক্ষায় জানা যায়, ৪৫% আমেরিকান ইহুদিরা নিজেদের অস্তিত্বের জন্য ইসরায়েলকে প্রয়োজনীয় মনে করে এবং ৩৭% ইহুদি ইসরায়েলকে গুরুত্বপূর্ণ ভাবলেও, প্রয়োজনীয় মনে করেন না। এদিকে, ১৬% ইহুদি তাদের পরিচয়ের জন্য ইসরায়েলকে গুরুত্বপূর্ণই মনে করে না। এই সমীক্ষায় এটা স্পষ্ট ছিল যে আমেরিকান ইহুদিরা ইসরায়েল এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্ন মত পোষণ করে। সম্প্রতি ইসরায়েলের প্রতি তাদের মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে আবারও সামনে এসেছে…
চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ করার নরম সুর বাজালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। একইসাথে যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধেও প্রস্তুত তিনি। বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়াংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন কিম। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানায়। যদিও এর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জো বাইডেন প্রশাসনের উদ্যোগকে উপেক্ষা করেছিল উত্তর কোরিয়া। তার এ বক্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, ‘উত্তর কোরিয়াকে একাধারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং বিশেষ করে সর্বাত্মক লড়াইয়ের…
ব্রিটিশ সরকার পশ্চিম জেরুজালেমের ওপর ইসরায়েলের একচ্ছত্র কর্তৃত্বের স্বীকৃতি দিয়েছে তবে পূর্ব জেরুজালেমকে ইসরায়েলিদের অধিকৃত হিসেবেই বিবেচনা করে থাকে। জেরুজালেম শহরটি কিছু ধর্মের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। সম্প্রতি যুক্তরাজ্য-ইসরায়েলের দ্বিনাগরিকত্ব সম্পন্ন এক নারীর নতুন পাসপোর্টে জন্মস্থান হিসেবে জেরুজালেমের জায়গায় ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’ লিখেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। এ নিয়ে ইসরায়েলিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা। গতকাল বুধবার (১৬ জুন) ইসরায়েলি দৈনিক হারেজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেয়া এক সাক্ষাৎকারে আয়েলেৎ বালাবান নামে এক ইহুদি নারী জানান, তার নতুন পাসপোর্টে ব্রিটিশ কর্তৃপক্ষ জেরুজালেমকে ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’ উল্লেখ করেছে, যা দেখে তিনি রীতিমতো হতবাক হয়ে যান। আয়েলেৎ…
তিন নভোচারীসহ একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। পৃথিবীর কক্ষপথের কিছুটা নিচের দিকে স্থাপিত দেশটির স্থায়ী মহাকাশ স্টেশনের প্রথমাংশের উদ্দেশে ঐতিহাসিক যাত্রা শুরু করে যানটি। এ অভিযানের মাধ্যমে মহাকাশে আধিপত্য বিস্তারে চীনের সক্ষমতা ও আত্মবিশ্বাস বেড়ে গেল। খবর রয়টার্স,আল জাজিরা শেনঝু-১২ নামের এই মহাকাশযানটি বৃহস্পতিবার সকালে লং মার্চ-২এফ নামের রকেটের মাধ্যমে যাত্রা শুরু করে। চীনের গবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লাউঞ্জ সেন্টার থেকে রকেটটি যাত্রা শুরু করে। চীনা ভাষায় শেনঝু অর্থ হল ‘স্বর্গীয় তরী’। এর গন্তব্য স্পেস স্টেশনের তিয়ানহে মডিউল। ভূপৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার উচ্চতায় ওই মডিউলে থেকেই স্পেস স্টেশন নির্মাণের কাজ এগিয়ে নেবেন তিন নভোচারী নিয়ে হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪)…
হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলির কার্যালয়ে অভিযান চালিয়েছে চীনের জাতীয় নিরাপত্তা পুলিশ। এতে পত্রিকাটির প্রধান সম্পাদকসহ পাঁচ জন নির্বাহী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর রয়টার্স, ডয়েচে ভেলে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ তুলে হংকংয়ে সংবাদপত্র কাযালয়ে এটাই প্রথম পুলিশি অভিযান বলে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে। এতে বলা হয়, সাংবাদিকতার কাজে ব্যবহৃত সামগ্রী জব্দ করার পরোয়ানা নিয়ে বৃহস্পতিবার ভোরে ওই অভিযান চালানো হয়। পুলিশের পাঁচশ সদস্য পত্রিকাটির বার্তাকক্ষে প্রবেশ করে। তারা সাংবাদিকদের কম্পিউটার ও নোটবুক তল্লাশি করে। পাঁচ জন নির্বাহী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বার্তাকক্ষের কম্পিউটারগুলোর সামনেও পুলিশ কর্মকর্তাদের বসে থাকতে দেখা যায়। অ্যাপল ডেইলি চীনের নীতির কড়া সমালোচক। বৃহস্পতিবার…
আকস্মিক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দুই দেশ ভুটান এবং নেপাল। বর্ষা মৌসুমের শুরুতেই গত তিনদিন ধরে দেশে ভারী বর্ষণ হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দুই। বন্যার কারণে ভুটানে এ পর্যন্ত দশজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে নেপালে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় সাতজন নিখোঁজ রয়েছে। খবর রয়টার্স প্রাণহাণি ছাড়াও বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে ভুটানের বিস্তীর্ণ এলাকা। এতে বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। ক্ষতির মুখে পড়েছে ফসলের ক্ষেত। রাজধানী থিম্পু থেকে ৬০ কিলোমিটার দূরের লয়ার কাছের একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে অনেকেই। কিন্তু সেই আশ্রয় কেন্দ্রও বন্যার পানি ঢুকে পড়েছে। আটকেপড়াদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ভুটানে গ্রামবাসীরা কর্ডেসেপ…
মিয়ানমারে স্থানীয় এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের পর জান্তা সেনাবাহিনী পুরো একটি গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এতে পালাতে না পেরে নিহত হয়েছেন ২ জন। মঙ্গলবার (১৫ জুন) দেশটির মধ্যাঞ্চলীয় কিন মা গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার গ্রামটির বেশ কয়েকজন বাসিন্দা এ ঘটনার জন্য সামরিক বাহিনীকে দায়ী করেছে। খবর রয়টার্স ও বিবিসির দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এমআরটিভির খবরে বলা হয়েছে, মাগওয়ে অঞ্চলের গ্রাম কিন মা-তে মঙ্গলবার ‘সন্ত্রাসীরা’ আগুন লাগিয়ে দেয়। গ্রামটিতে প্রায় ৮০০ বাসিন্দা রয়েছে। আর যে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে অন্যকিছু বলা হচ্ছে তারা ‘ইচ্ছাকৃতভাবে সামরিক বাহিনীর সুনামহানির চেষ্টা করছে’। এমআরটিভি বলেছে, ৪০ জন ‘সন্ত্রাসী’ কিন মা-র একটি ঘরে অগ্নিসংযোগ করে, এখান থেকে আগুন…
মানবাধিকার সংস্থাগুলো আগে থেকেই বলে আসছিল তীব্র খাদ্য সংকট ও অর্থনৈতিক দুর্দশায় পড়তে যাচ্ছে উত্তর কোরিয়া। মহামারি করোনাভাইরাস ও ঘূর্ণিঝড়ের কারণে উত্তর কোরিয়ার কৃষিক্ষেত্রে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দেশটির খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানান তিনি।খবর রয়টার্স। কিম জং উন বলেন, করোনাভাইরাস ও টাইফুনের কারণে উত্তর কোরিয়ার কৃষিক্ষেত্রে এবার ব্যাপক ক্ষতি হয়েছে। কিম বলেন, এ বছর দেশের অর্থনীতির উন্নতি হলেও খাদ্য পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।…
রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান নিয়ে আবারো তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে চীন। মঙ্গলবার তাইওয়ানের আকাশে প্রায় ২৮টি চীনা যুদ্ধবিমান উড়ে যেতে দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত দেশটির আকাশে সবচেয়ে বেশি চীনা যুদ্ধবিমান প্রবেশ করেছে। খবর বিবিসির। এদিন চীনের যেসব যুদ্ধবিমান তাইওয়ানের সীমান্তে প্রবেশ করেছে, তার মধ্যে রয়েছে জে-১৬, জে-১১ ও এইচ-৬ বোমারু বিমান। এই যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র, সাবমেরিনবিধ্বংসী ও ইলেকট্রনিক অস্ত্র বহন করতে সক্ষম। তাইওয়ানের আকাশসীমায় এর আগে এতগুলো যুদ্ধবিমান কখনো প্রবেশ করেনি বলে রয়টার্স জানিয়েছে। এর আগে গত বছরের ১২ এপ্রিল চীনের সর্বোচ্চ ২৫টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল । এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন একটি দেশের…
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন সরকার গঠনের তিনদিনের মধ্যেই ইসরায়েলি বিমান বাহিনী গাজা উপত্যকায় এ বিমান হামলা পরিচালনা করে। বুধবার(১৬ জুন) ভোরে এই হামলা চালানো হয়। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর বিবিসি ও আল-জাজিরার। এর আগে গতকাল মঙ্গলবার সকালে গাজা থেকে ডিভাইসযুক্ত গ্যাসীয় বেলুন পাঠানো হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে। ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই বেলুনের কারণে সেখানকার বেশ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০টির মতো বেলুন গাজা সীমান্তবর্তী এলাকায় ভূপাতিত করা হয়। রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মঙ্গলবার পূর্ব জেরুজালেমে ইহুদি জাতীয়তাবাদীদের শোভাযাত্রা ঘিরে নতুন করে…