…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
- মুসলিম ন্যাটো’তে বাংলাদেশ? সিদ্ধান্তের আগে যে প্রশ্নগুলো জরুরি – একটি স্টেট ওয়াচ বিশ্লেষণ
- সীমান্তে আবারো বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ
Author: আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও য়ুরোপ জুড়ে সম্প্রতি সময়ে ইসরায়েল বিরোধী যে মনোভাব দানা বাঁধছে তা নিয়ে মাথাব্যথা নেই বাইডেন প্রশাসনের। এমনকি হোয়াইট হাউসে ইহুদি লিয়াজোঁ কর্মকর্তা এবং ইহুদি বিদ্বেষ বিষয়ে তদারকি ও প্রতিরোধের জন্য কোন দূত নেই। এ নিয়ে নাখোশ যুক্তরাষ্ট্রের ইহুদিরা। যদিও বাইডেন প্রশাসন ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, শিগগির এ দুটি পদে নিয়োগ দেয়া হবে। তবে ইতিমধ্যেই ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে ইহুদি বিরোধিতার পালে হাওয়া লেগে গেছে। সম্পর্ক নাজুক হচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ বাড়ছে। এমন সময়ে গুরুত্বপূর্ণ এ দুটি পদে প্রতিনিধি না থাকাটা বেশ বেমানান…
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ করেছে সৌদি আরব সরকার। গত বছরের মতো এবারও সৌদি লোকদের হজের সুযোগ থাকলেও যেতে পারছে না অন্যরা। আজ শনিবার (১২ জুন) সৌদি আরব সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে। সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় এবারও বিদেশিদের জন্য হজ করার সুযোগ থাকছে না। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরত লোকজনকে হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার মানুষ হজ করতে পারবেন। সৌদি সরকার জানিয়েছে, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে…
হত্যাকাণ্ডের শিকার একটি কানাডীয় মুসলিম পরিবারের সমর্থনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে মিছিল করেছে। শুক্রবার(১১ জুন) অন্টারিও প্রদেশের লন্ডন শহরের বাসিন্দারা এই মিছিল করেন বলে রয়টার্স ও আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত রোববার নাথানিয়েল ভেল্টম্যান নামে ২০ বছরের এক তরুণ ট্রাক চাপা দিয়ে একই পরিবারের চার সদস্যকে হত্যা করে। পুলিশ এ ঘটনাকে ধর্মীয় বিদ্বেষমূলক বলে আখ্যা দিয়েছে। পরে পুলিশ ভেল্টম্যানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কানাডার রাজনীতিবিদরা। সব দলের পক্ষ থেকে বিদ্বেষমূলক অপরাধ এবং ইসলামফোবিয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার মিছিলে যোগ দেওয়া অনেকের হাতে ‘এখানে ঘৃণার স্থান নেই’, ‘ঘৃণার পরিবর্তে ভালোবাসা’ প্ল্যাকার্ড…
ভারতের কৃষক আন্দোলন সাম্প্রতিককালে আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী, দীর্ঘদিনব্যপী এবং আন্তর্জাতিক মহলে বহুল চর্চিত একটি আন্দোলন। সাত মাস ধরে দেশটির রাজধানীর বুকে চলে আসছে এই আন্দোলন। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের এই বিক্ষোভ আরও তীব্রতর করতে এবার দেশজুড়ে রাজভবন ঘেরাও করার কর্মসূচি নিল কৃষিজীবীরা। শুক্রবার (১১ জুন) ৪০টি কৃষক সংগঠনের যৌথমঞ্চ ‘সংযুক্ত কিষাণ মোর্চা’ জানিয়েছে, ২৬ জুন দেশজুড়ে রাজভবন ঘেরাও করবে তারা। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম মারফতে জানা যায়, বিক্ষোভ চলাকালীন রাজ্যপালদের কালো পতাকা দেখিয়ে কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ দেখাবেন চাষিরা। তারপর রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি পাঠানো হবে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে কৃষকনেতা ইন্দ্রজিৎ…
মিয়ানমারে সহিংসতা নিরসনে কোনো প্রচেষ্টাই দৃশ্যমান নয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট। শুক্রবার(১১ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ১০ সদস্য বিশিষ্ট আঞ্চলিক জোট আসিয়ানকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিয়ানমারে সহিংসতা নিরসনে কোনো প্রচেষ্টাই দৃশ্যমান নয়। তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। সহিংস অবস্থা নিরসনে আসিয়ানের সঙ্গে সেনা উপস্থিতি বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল মিয়ানমার এটা তার বিপরীত। ব্যাচেলেট বিবৃতিতে বলেছে, ‘মাত্র চার মাসের বেশি কিছু সময়ে মিয়ানমার নাজুক গণতান্ত্রিক দেশ থেকে মানবাধিকার বিপর্যয়ের মুখে চলে গেছে।’ মিয়ানমারের এই সমস্যা সৃষ্টির জন্য তিনি সামরিক নেতৃত্বকে এককভাবে দায়ী করেন। দেশটির বিভিন্ন অঞ্চলে জান্তা সরকারের…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘সতর্কবার্তা’-এর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘সবকিছুরই সুবিধা–অসুবিধা রয়েছে। তবে আমি আশা করব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না।’ পুতিন আশা প্রকাশ করে বলেন, তিনি মনে করেন, বাইডেন ট্রাম্পের চেয়ে কম আবেগপ্রবণ হবেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে পুতিনের। এর আগে শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংবাদমাধ্যম এনবিসি নিউজকে সাক্ষাৎকার দেন পুতিন। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর এএফপি ও রয়টার্সের। ওই টিভি চ্যানেলের সাংবাদিক তার কাছে বাইডেনের সাম্প্রতিক সতর্কবর্তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমাদের (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) মধ্যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক…
এক করোনায় রক্ষে নেই, এবার তার দোসর হয়ে যুক্তরাজ্যে তাণ্ডব চালাতে শুরু করেছে ‘মাঙ্কি পক্স’। ইতিমধ্যেই দেশটির উত্তর ওয়েসে ২ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এমনটাই জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নতুন আতঙ্ক হিসেবে ‘মাঙ্কি পক্স’ মাথা চাড়া দেওয়ায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের ভেতর উদ্বেগ দেখা দিয়েছে বলে বিবিসিসহ দেশটির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পার্লামেন্টকে জানিয়েছেন সরকারের স্বাস্থ্যবিষয়ক পরামর্শদাতা রিচার্ড ফার্থ। মাঙ্কি পক্স প্রথম আবিষ্কৃত হয়েছিল ১৯৫৮ সালে, যেখানে দুটি বানরের মতো গবেষণার জন্য রাখা বানরের একটি গ্রুপে বিস্ফোরণ…
ইউরোপের বিভিন্ন দেশে করোনার বিধিনিষেধ শিথিল হতেই বিপদের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্রিস, স্পেন, ফ্রান্সের মত দেশে আর বাধ্যতামূলক নয় মাস্ক। বিদেশি পর্যটকরাও ইউরোপের একাধিক দেশে ঘুরতে যাচ্ছে। আর এখানেই দুশ্চিন্তায বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংস্থাটির ইউরোপ শাখার প্রধান হান্স ক্লুগ সতর্ক করে বলেছেন, ‘বিপদ এখনও কাটেনি। বাড়ছে সামাজিক মেলামেশা। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে নানা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবিষয়ে সকলকে সতর্ক করে দিতে চাইছে।’ ইউরোপের সব দেশেই সংক্রমণ কমতে থাকায় করোনা বিধি শিথিল করা হয়েছে। জার্মানিতে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। ব্রিটেনেও তাই। ফ্রান্সে দেখা যাচ্ছে পুরনো দিনের মতোই সবাই একসঙ্গে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া…
চীনে উইঘুরসহ অন্যান্য মুসলিমদের ওপর চালানো নির্যাতনের বিষয়টি আবারও সামনে আনল লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে, উইঘুর, কাজাখ ও অন্যান্য মুসলিমদের গণহারে আটক করা হচ্ছে, তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। চীনের উইঘুর মুসলিমদের নিয়ে নতুন ১৬০ পাতার রিপোর্ট প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ‘আমরা যেন যুদ্ধে শত্রুপক্ষ’ শিরোনামে বৃহস্পতিবার (১০ জুন) রিপোর্টটি প্রকাশ করে সংস্থাটি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, অ্যামনেস্টি ২০১৯-এর অক্টোবর থেকে ২০২১-এর মে পর্যন্ত গবেষণা করেছে। তারা ১২৮ জনের সাক্ষাৎকার নিয়েছে। তার মধ্যে ৫৫ জন চীনের উইঘুর শিবিরে ছিলেন। আর ৬৮ জন সেই সব পরিবারের সদস্য, যে পরিবার থেকে কেউ হারিয়ে…
পুরুষের কর্তৃত্ব থেকে নারীকে মুক্ত করার এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির বিচারকি কর্তৃপক্ষ শরিয়া আদালতের ১৬৯ ধারার ‘বি’ অনুচ্ছেদ বাতিল করেছে। ওই বিধান অনুসারে অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও প্রাপ্ত বয়স্ক বিধবা মহিলাদের অবশ্যই একজন পুরুষ অভিভাবকের হেফাজতে থাকতে হতো। এখন থেকে সৌদি আরবে অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা মহিলারা বাবা বা অন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই পছন্দের বাড়িতে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। দেশটির বিচারিক কর্তৃপক্ষ এ সংক্রান্ত আইন সংশোধন করেছে। এই সংশোধনীর ফলে যেকোনো নারী একা থাকতে পারবেন। খবর গালফ নিউজের। সংশোধনী ওই আইনে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় থাকবেন সেটা নির্ধারণ করার অধিকার তার রয়েছে। যদি কোনো…