…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারে সহিংসতা নিরসনে কোনো প্রচেষ্টাই দৃশ্যমান নয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট। শুক্রবার(১১ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ১০ সদস্য বিশিষ্ট আঞ্চলিক জোট আসিয়ানকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিয়ানমারে সহিংসতা নিরসনে কোনো প্রচেষ্টাই দৃশ্যমান নয়। তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। সহিংস অবস্থা নিরসনে আসিয়ানের সঙ্গে সেনা উপস্থিতি বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল মিয়ানমার এটা তার বিপরীত। ব্যাচেলেট বিবৃতিতে বলেছে, ‘মাত্র চার মাসের বেশি কিছু সময়ে মিয়ানমার নাজুক গণতান্ত্রিক দেশ থেকে মানবাধিকার বিপর্যয়ের মুখে চলে গেছে।’ মিয়ানমারের এই সমস্যা সৃষ্টির জন্য তিনি সামরিক নেতৃত্বকে এককভাবে দায়ী করেন। দেশটির বিভিন্ন অঞ্চলে জান্তা সরকারের…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘সতর্কবার্তা’-এর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘সবকিছুরই সুবিধা–অসুবিধা রয়েছে। তবে আমি আশা করব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না।’ পুতিন আশা প্রকাশ করে বলেন, তিনি মনে করেন, বাইডেন ট্রাম্পের চেয়ে কম আবেগপ্রবণ হবেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে পুতিনের। এর আগে শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংবাদমাধ্যম এনবিসি নিউজকে সাক্ষাৎকার দেন পুতিন। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর এএফপি ও রয়টার্সের। ওই টিভি চ্যানেলের সাংবাদিক তার কাছে বাইডেনের সাম্প্রতিক সতর্কবর্তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমাদের (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) মধ্যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক…
এক করোনায় রক্ষে নেই, এবার তার দোসর হয়ে যুক্তরাজ্যে তাণ্ডব চালাতে শুরু করেছে ‘মাঙ্কি পক্স’। ইতিমধ্যেই দেশটির উত্তর ওয়েসে ২ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এমনটাই জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নতুন আতঙ্ক হিসেবে ‘মাঙ্কি পক্স’ মাথা চাড়া দেওয়ায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের ভেতর উদ্বেগ দেখা দিয়েছে বলে বিবিসিসহ দেশটির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পার্লামেন্টকে জানিয়েছেন সরকারের স্বাস্থ্যবিষয়ক পরামর্শদাতা রিচার্ড ফার্থ। মাঙ্কি পক্স প্রথম আবিষ্কৃত হয়েছিল ১৯৫৮ সালে, যেখানে দুটি বানরের মতো গবেষণার জন্য রাখা বানরের একটি গ্রুপে বিস্ফোরণ…
ইউরোপের বিভিন্ন দেশে করোনার বিধিনিষেধ শিথিল হতেই বিপদের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্রিস, স্পেন, ফ্রান্সের মত দেশে আর বাধ্যতামূলক নয় মাস্ক। বিদেশি পর্যটকরাও ইউরোপের একাধিক দেশে ঘুরতে যাচ্ছে। আর এখানেই দুশ্চিন্তায বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংস্থাটির ইউরোপ শাখার প্রধান হান্স ক্লুগ সতর্ক করে বলেছেন, ‘বিপদ এখনও কাটেনি। বাড়ছে সামাজিক মেলামেশা। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে নানা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবিষয়ে সকলকে সতর্ক করে দিতে চাইছে।’ ইউরোপের সব দেশেই সংক্রমণ কমতে থাকায় করোনা বিধি শিথিল করা হয়েছে। জার্মানিতে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। ব্রিটেনেও তাই। ফ্রান্সে দেখা যাচ্ছে পুরনো দিনের মতোই সবাই একসঙ্গে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া…
চীনে উইঘুরসহ অন্যান্য মুসলিমদের ওপর চালানো নির্যাতনের বিষয়টি আবারও সামনে আনল লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে, উইঘুর, কাজাখ ও অন্যান্য মুসলিমদের গণহারে আটক করা হচ্ছে, তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। চীনের উইঘুর মুসলিমদের নিয়ে নতুন ১৬০ পাতার রিপোর্ট প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ‘আমরা যেন যুদ্ধে শত্রুপক্ষ’ শিরোনামে বৃহস্পতিবার (১০ জুন) রিপোর্টটি প্রকাশ করে সংস্থাটি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, অ্যামনেস্টি ২০১৯-এর অক্টোবর থেকে ২০২১-এর মে পর্যন্ত গবেষণা করেছে। তারা ১২৮ জনের সাক্ষাৎকার নিয়েছে। তার মধ্যে ৫৫ জন চীনের উইঘুর শিবিরে ছিলেন। আর ৬৮ জন সেই সব পরিবারের সদস্য, যে পরিবার থেকে কেউ হারিয়ে…
পুরুষের কর্তৃত্ব থেকে নারীকে মুক্ত করার এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির বিচারকি কর্তৃপক্ষ শরিয়া আদালতের ১৬৯ ধারার ‘বি’ অনুচ্ছেদ বাতিল করেছে। ওই বিধান অনুসারে অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও প্রাপ্ত বয়স্ক বিধবা মহিলাদের অবশ্যই একজন পুরুষ অভিভাবকের হেফাজতে থাকতে হতো। এখন থেকে সৌদি আরবে অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা মহিলারা বাবা বা অন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই পছন্দের বাড়িতে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। দেশটির বিচারিক কর্তৃপক্ষ এ সংক্রান্ত আইন সংশোধন করেছে। এই সংশোধনীর ফলে যেকোনো নারী একা থাকতে পারবেন। খবর গালফ নিউজের। সংশোধনী ওই আইনে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় থাকবেন সেটা নির্ধারণ করার অধিকার তার রয়েছে। যদি কোনো…
ইথিওপিয়ার তাইগ্রে ও আশপাশের অঞ্চলে দুর্ভিক্ষ চলছে। ৫৫ লাখ মানুষ খাদ্য সংকটে আছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে ২০ লাখ মারা যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্স, এএফপি, বিবিসি বৃহস্পতিবার(১০ জুন) জাতিসংঘের খাদ্য সংক্রান্ত সংস্থা একটি বিস্তারিত রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে, তাইগ্রের সাড়ে তিন লাখ মানুষ মন্বন্তর পরিস্থিতির মধ্যে আছে। ৫৫ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছেন। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে সোমালিয়ায় যে দুর্ভিক্ষ হয়েছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়েও ভয়ংকর। ২০১০ থেকে ২০১২ সালের মন্বন্তরে সোমালিয়ায় মৃত্যু হয়েছিল প্রায় আড়াই লাখ মানুষের। তার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল শিশু। তাইগ্রের অবস্থা তার চেয়েও খারাপ বলে মনে করা হচ্ছে।…
দক্ষিণ-পূর্ব ফ্রান্সে সফরে যাওয়া দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর গালে কষে চড় মারা ছিল রাজনৈতিক অসন্তুষ্টি। আজ বৃহস্পতিবার (১০ জুন) জিজ্ঞাসাবাদে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। একইসাথে এটা পূর্বপরিকল্পিত ছিল না বলেও জানা গেছে। খবর দ্য গার্ডিয়ান ড্যামিয়েন ট্যারেল (২৮) নামের ওই যুবক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি সরকারবিরোধী বিক্ষোভ আন্দোলনের ঘনিষ্ঠ ছিলেন এবং ম্যাক্রোঁ প্রেসিডেন্ট হওয়ায় তাকে নাড়া দিয়েছিল। তাই তিনি প্রেসিডেন্টের প্রতি অসন্তুষ্ট হয়েই কোনো রকম চিন্তাভাবনা না করেই চড় মেরেছেন বলে স্বীকার করেন। গার্ডিয়ান জানায়, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর গালে কষিয়ে চড় মারা সেই যুবক ইউরোপের ঐতিহ্যবাহী মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতেন। ঘটনার পর ওই যুবককে আটক করেছে…
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে। গত মে মাস থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় ইতিমধ্যে ৫০ শতাংশেরও বেশি সৈন্য সরিয়ে নেয়া হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এই প্রতিশ্রুতি আর তার বাস্তবায়নের ফাঁকফোকর দিয়ে ইতিমধ্যেই কন্সপিরেসির মুখ উঁকি দিচ্ছে। আফগানিস্তানের উপর নজরদারি বহাল রাখতে এবং প্রয়োজনে অভিযান চালাতে পাকিস্তানে অবস্থিত পুরনো মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করার ইঙ্গিত পাওয়া গেছে মার্কিন কর্মকর্তাদের কথায়। যদিও সেই সম্ভাবনা সরাসরি নাকোচ করেছে ইসলামাবাদ। তবে অস্বীকারের অভ্যাস পাকিস্তানের পুরনো। তাই সন্দেহ থেকেই যায়। প্রায় নয় বছর আগে মার্কিন সরকার তাদের সর্বশেষ সামরিক ঘাঁটি পাকিস্তানের হাতে হস্তান্তর করতে বাধ্য হয়েছিল।…
কারাবন্দি মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে এবার ঘুষ গ্রহণের অভিযোগ তুলেছে দেশটির সামরিক জান্তা। নতুন করে আনা এই অভিযোগে বলা হয়েছে; নগদ অর্থ ও স্বর্ণ ঘুষ নিয়েছেন তিনি। বিভিন্ন অভিযোগ নিয়ে মিয়ানমারের দুর্নীতি দমন কমিশন তদন্তের এক পর্যায়ে এমন তথ্য পেয়েছে বলে বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এতথ্য দিয়েছে সিএনএন। গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় অং সান সু চিকে। অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে প্রায় ৮৫০ জন নিহত হয়েছে। অভ্যুত্থানের পর থেকেই সু চি গৃহবন্দী রয়েছেন। সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন আইনভঙ্গসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। নতুন অভিযোগ হলো, তিনি…