…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
নতুন প্রণীত জাতীয় নিরাপত্তা আইন এবং রাজনৈতিক এক্টিভিস্টদের গ্রেফতারের মুখেও হংকংয়ের মানুষেরা তিয়েনআনমেন স্কয়ার হত্যাকাণ্ডের ৩২তম বার্ষিকী পালনে চীনের বেইজিংয়ের রাস্তায় নেমে আসে গত ৪ জুন। নর্দার্ন হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে এদিনে হাজারো মানুষ মিলিত হয়ে, মোমিবাতি জ্বালিয়ে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে ১৯৮৯ সালের ৪ জুন চীনা সেনাদের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর চালানো হামলায় নিহত অজানা অসংখ্য মানুষকে স্মরণ করা হয়। তবে এ বছর দিনটি কিছুটা নীরবেই পালন করেছে হংকংবাসী। তারা সম্মুখীন হয়েছে পুলিশের বাঁধার। এমনকি ভিক্টোরিয়া পার্ক ব্যারিকেড তুলে বন্ধ করে দেয়া হয়েছিল। চীনের জাতীয় নিরাপত্তা আইন এবারও অফিশিয়ালি ২০২১ সালের তিয়েনআনমেন স্কয়ার স্মরণে আয়োজিত অনুষ্ঠান লোকাল গভমেন্ট বাতিল করেছিল গত বছরের…
ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কোভ্যাক্সিনের ৪০ লাখ ডোজ কিনতে যাচ্ছে ব্রাজিল। কয়েকটি শর্তের ভিত্তিতে এই ভ্যাকসিন আমদানির বিষয়ে অনুমতি দিয়েছে ব্রাজিলের সরকার। এর আগে একবার অবশ্য ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন কেনা নিয়ে আপত্তি তুলেছিল ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি সেসময় দাবি করেছিল, টিকা উৎপাদনের সময় নির্দিষ্ট মানদণ্ড হিসেবে পরিচিত গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) অনুসরণ করেনি ভারত বায়োটেক। সেই কারণে টিকা আমদানি সম্ভব নয়। পরে সেই শর্ত মেনে টিকা তৈরি করায় আপাতত ৪০ লাখ ডোজ কোভ্যাক্সিন কেনার সিদ্ধান্ত নেয় ব্রাজিল। একইসঙ্গে রাশিয়ার স্পুটনিক-৫ টিকাও কিনছে দেশটি। প্রাথমিক ভাবে এই টিকা হাতে পাওয়ার পর সেগুলো প্রয়োগ করে ফলাফল পর্যবেক্ষণ করা হবে।…
জাপানে শিশু জন্মহার কমে যাচ্ছে। প্রায় চার দশক ধরে এই প্রবণতা জাপানে বিদ্যমান থাকলেও এ বছর শিশু জন্মহার সর্বনিম্নে নেমে যায়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই হ্রাস পেয়েছে বলে জানা যায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে শিশু জন্মহার কমেছে ২ দশমিক ৮ শতাংশ। যা ১৮৯৯ সালের পর থেকে জাপানে সর্বনিম্ন জন্মহার। মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছর ১ এপ্রিল জাপানে মোট শিশুর সংখ্যা ছিল ১ কোটি ৪৯ লাখ ৩০ হাজার। ১৪ বছর পর্যন্ত যাদের বয়স, জাপানে তারা শিশু হিসেবে গণ্য। ১ বছর আগের তুলনায় শিশুদের সংখ্যা জাপানে ১ লাখ ৯০ হাজার কমে গেছে। এই…
মার্কিন যুক্তরাষ্ট্রের রাতের আকাশে হঠাৎ একঝাঁক আলো। প্রায়ই দেখা মিলছে এমন আলোর। অনেকেই দাবি করছেন, এগুলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) বা অজানা উড়ন্ত বস্তু। যা ভিনগ্রহীদের যান বলে মনে করা হচ্ছে। ভিনগ্রহীরা ঘাঁটি গড়ার জন্য বেছে নিয়েছে আমেরিকাকে। তাই প্রায়ই মার্কিন আকাশে দেখা মিলছে ভিনগ্রহীদের যান (ইউএফও)। দেশটির নৌবাহিনীর পাইলটদের তোলা কয়েকটি ভিডিও বেশ আলোচনায় এসেছিল। তাদের ধারণামতে, এগুলো ভিনগ্রহবাসীর আকাশযান। তবে যুক্তরাষ্ট্রের সরকার বলেছে, শনাক্ত হওয়া এসব আকাশযান এলিয়েন বা ভিনগ্রহবাসীর হওয়ার কোনো প্রমাণ মেলেনি। তবে রহস্যময় এসব আকাশযান কোথা থেকে এসেছে, সেই বিষয়েও ব্যাখ্যা দিতে পারেনি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের আকাশে দেখা দেয়া ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ (ইউএফও) বা মানবজগতে অপরিচিত…
দক্ষিণ এশিয়ায় করোনা মহামারির তাণ্ডবে বিপর্যস্ত ভারতের নিকটতম-প্রতিবেশি নেপালেও বিরাজ করছে চরম নাজেহাল পরিস্থিতি। ক্রমবর্ধমান কোভিডে আক্রান্ত অসংখ্য মানুষের জন্যে নেপালে শুধু অক্সিজেন নয়, আকাল দেখা দিয়েছে পর্যাপ্ত সিলিন্ডারেরও। চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই ব্যাপক করোনা সংক্রমণের কারণে মানবিক বিপর্যয়ের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে নেপালে। পরিস্থিতি এতটুকুই নাজুক হয়েছে যে, হিমালয়ের মাউন্ট এভারেস্ট অভিযাত্রীদের কাছে নেপাল সরকারের অনুরোধ, ‘অক্সিজেনের ফাঁকা পাত্রগুলো ফেলে আসবেন না। নেমে আসার সময় দয়া করে সেগুলো ফিরিয়ে আনুন।’ নেপাল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে। প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছে সেখানে। দেশটিতে করোনার প্রথম ঢেউ যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল, তখন দৈনিক সংক্রমণ ছিল প্রায়…
ভারতে মন্দিরের ‘নিরাপত্তা’ নিশ্চিতের কারণ দেখিয়ে গোরক্ষনাথ মন্দির লাগোয়া ১২ টি মুসলিম পরিবারকে বাড়ি-ঘর ও সম্পত্তি খালি করার নোটিস পাঠিয়েছে উত্তরপ্রদেশ সরকার। খবর আল জাজিরা যে মন্দিরটির জন্য জায়গা অধিগ্রহণ করা হচ্ছে সেটির প্রধান পুরোহিত হচ্ছেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। এরআগে মন্দিরটির প্রধান পুরোহিত ছিলেন তার বাবা মহন্ত অবৈদ্যনাথ। তিনি ২০১৪ সালে মারা গেলে বাবার স্থলাভিষিক্ত হোন যোগী আদিত্যনাথ। এছাড়া ২০১৭ সাল থেকে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়ীত্ব পালন করে আসছেন। এরআগে তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে একটানা পাঁচবার সংসদ সদস্যও ছিলেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মন্দিরে আশপাশের প্রায় ১২টি সংখ্যালঘু মুসলমান পরিবারকে সম্মতিপত্রে সই করতে বলা হয়।…
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ’৮৯র গণতান্ত্রিক আন্দোলন তথা গণতন্ত্র দিবস উদযাপনের আহ্বান জানানোয় হংকংয়ের গণতন্ত্রপন্থী নেত্রী চৌ হাং তুংকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর বিবিসি, এএফপি এদিনটি তিয়েনআনমেন স্কয়ার বিক্ষোভ, তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা বা ৪ জুন গণহত্যা নামেও পরিচিত। চৌ হাং-তুং হংকং গণতান্ত্রিক জোটের সহকারী চেয়ারম্যান। তাকে গ্রেপ্তার করা হয় অনুমোদন ছাড়া সমাবেশের প্রচারণা চালানোর দায়ে। চৌ অব্যাহতভাবে হংকংয়ের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন স্বপ্রণোদিতভাবে এ দিনটিকে স্মরণ করেন। গ্রেপ্তারের একদিন আগে তিনি ফেসবুকের এক পোস্টে লেখেন— যে যেখানে থাকুন, আপনি আপনার ফোন, মোমবাতি বা বৈদ্যুতিক মোমবাতির আলো জ্বালান। চৌ অব্যাহতভাবে হংকংয়ের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন স্বপ্রণোদিতভাবে…
ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতিই এক প্রকার পতনের শুরুয়াৎ ছিল নেতানিয়াহুর জন্য। তবে বড়সড় পরিবর্তন চোখে আসে এবারের যুদ্ধে হামাসের প্রতিরোধে। হামাসের প্রতিরোধক্ষমতা ধ্বংসের পাশাপাশি ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তির বীজ বুনে দিয়ে, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননকে রাজপথে নামানো এবং আসাদ সরকার হটানো ছিল নেতানিয়াহুর লক্ষ্য যদিও একটিতেও সফল হয়নি ইসরায়েল। বরং বদলে গেছে পাশার দান। যুদ্ধের আগে ফিলিস্তিনিরা ছিল বহুভাবে বিভক্ত। কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছে ইসরায়েলি আরবেরা। গাজা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে হামাসের যোদ্ধারা। এমনকি ইসরায়েলের এক-পঞ্চমাংশ আরব নাগরিক তাদের ফিলিস্তিনি পরিচয় নিয়ে রাস্তায় সংঘর্ষে জড়ায় উগ্র ও দাঙ্গাবাজ ইহুদিবাদী ত্রাসের বিরুদ্ধে। মাহমুদ আব্বাসের ইসরায়েলি ঘেঁষা নীতিও সামনে চলে এসেছে। এতে ইসরায়েলপন্থী মাহমুদ আব্বাস…
চীনকে চাপে রাখতে নানা তৎপরতা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আমলে ৩১ চীনা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা ছিল। এবার সে তালিকায় যোগ হচ্ছে আরও ২৮ প্রতিষ্ঠান। পর্যবেক্ষকদের অভিমত, বেইজিংয়ের ওপর চাপ বজায় রেখেই বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে বাকি বিশ্বের সম্পর্ক পুনর্মূল্যায়নের অংশ হিসেবে বাইডেন এ পদক্ষেপ নিতে যাচ্ছেন। চলতি সপ্তাহে এ আদেশে বাইডেন স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্প আমলের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ৩১টি চীনা প্রতিষ্ঠান। মার্কিন নাগরিকরা এসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে পারবেন না মর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়। এসব প্রতিষ্ঠান চীনের প্রতিরক্ষা ও নজরদারি…
১৪ বছর আগে ইসরায়েল-বিরোধী এক পোস্ট শেয়ার করে বরখাস্ত হয়েছেন গুগলের বৈচিত্র্য বিভাগের প্রধান কামাউ বব। আজ বৃহস্পতিবার (৩ জুন) প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। কামাউ বব নামের ব্যক্তির ওই পোস্টে বলা হয়েছে, ইহুদিদের ‘যুদ্ধ এবং হত্যার’ ক্ষুদা রয়েছে। ২০০৭ সালে ব্লগে শেয়ার করা এই মন্তব্যটি ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতাকে কেন্দ্র করে বিগত সপ্তাহে আবারও সামনে এসেছে। যা ইতিমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে। বব লিখেছিলেন, ‘আমি যদি ইহুদি হতাম তবে নিজের প্রতিরক্ষায় যুদ্ধ এবং হত্যার জন্য আমার অতৃপ্ত ক্ষুধা নিয়ে উদ্বিগ্ন হতাম। আত্মরক্ষা নিঃসন্দেহে একটি প্রবৃত্তি, তবে অন্যের কষ্টের প্রতি আমার ক্রমবর্ধমান সংবেদনশীলতা দেখে আমি…