…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতাদের ওপর গুপ্তচরবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র। ডেনমার্কের একটি বিদেশি গোয়েন্দা সংস্থার অংশীদারিত্বে এই আড়িপাতা হয়েছিল।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এতে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সুইডেন, নরওয়ে, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতাদের ওপর গুপ্তচরবৃত্তি করতে ডেনিশ গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেনস সার্ভিসের সহায়তায় দেশটির তথ্যপ্রবাহ তারে ২০১২ থেকে ২০১৪ সালে আড়িপেতে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। মার্কেল ছাড়াও তখনকার জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়ার ও সাবেক জার্মান বিরোধীদলীয় নেতা পিয়ার স্টেইনব্রাকের ওপর গুপ্তচরবৃত্তি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দাগিরির খবর গত রোববার প্রকাশ করে ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডেনমার্ক রেডিও। খবরে…
নাইজেরিয়ার একটি মাদরাসা থেকে প্রায় ২০০ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধরী জঙ্গিরা। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারের তেজিনা শহরে রোববার (৩০ মে) এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রাদেশিক সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশের স্কুলে ঘটে যাওয়া হামলাগুলোর মধ্যে এটা সর্বশেষ ঘটনা। নাইজার প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার তেজিনা শহরের একটি মাদরাসা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারী জঙ্গিরা। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেছেন, তেজিনা শহরে হামলাকারীরা মোটরসাইকেলে এসে পৌঁছায়। সালিহু টাঙ্কো মাদ্রাসায় তারা গুলিবর্ষণ করে। সেখানকার একজন বাসিন্দা নিহত হন এবং আরও একজন আহত হন। এরপর…
মোহাম্মদ বিন সালমানের আনুষ্ঠানিক পদ উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু তিনিই সৌদি আরবের সর্বেসর্বা। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নন, সৌদি আরব চালান তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাই আন্তর্জাতিক গণমাধ্যমও মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের ‘কার্যত শাসকের’ তকমা দিয়েছে। নিছক তকমা নয়, প্রকৃত অর্থেই কয়েক বছর ধরে সৌদি আরবের দণ্ডমুণ্ডের কর্তা ৩৫ বছর বয়সী এই যুবরাজ। ৮৫ বছর বয়সী বাদশা সালমানকে জনসমক্ষে খুব কমই দেখা যায়। তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ আছে। এ অবস্থায় বাদশার অনুপস্থিতিতে রাষ্ট্রের দৈনন্দিন কাজ মোহাম্মদ বিন সালমানই সামলাচ্ছেন। শুধু তা-ই নয়, বৈশ্বিক পরিমণ্ডলেও তিনিই সৌদি আরবকে নেতৃত্ব দিচ্ছেন। দি ইকোনোমিস্টের প্রতিবেদনে বলা…
গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করেছে চীন। অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতি গ্রহণ করতে গিয়ে জন্মহার বাড়াতে হিমশিম খাচ্ছে সরকার। তাই এবার নতুন করে দুই সন্তান নেওয়ার নীতি বাতিল করে তিন সন্তান নেওয়ার সিদ্ধান্তে এসেছে চীন। আজ সোমবার (৩১ মে) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, সোমবার পলিটব্যুরোর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে আসে যে, গত কয়েক দশকের মধ্যে চীনের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে। এরপরই এমন সিদ্ধান্ত এলো। মে মাসের শুরুর দিকে চীনের আদমশুমারির প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, গত বছর চীনজুড়ে…
টানা ১২ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তার বিদায়ের আভাস স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের যবনিকা টানতে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তি করতে চলেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। রোববার এই চুক্তির পক্ষে অবস্থান জানিয়েছে বেনেটের দল, যাদের ছয়টি আসন ইসরায়েলে জোট সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। গত দুই বছরে চারটি পার্লামেন্ট নির্বাচন হলেও দেশটিতে কোনো দলই সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। শেষে বিরোধীদলীয় নেতা…
জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়া থেকে বিরত থেকেছে ভারত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার ১১ দিনের রক্তাক্ত যুদ্ধের পর দখলদার ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ করতে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছে। তবে নিরাপত্তা পরিষদের সদর দফতরের অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত। ভারতের এই বিরত থাকা ইসরায়েলের পক্ষে মৌন সমর্থম দেয়াই। পক্ষে বিপক্ষে কারা? জানা যায়, জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের মোট ৪৭ সদস্যের মধ্যে ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়েছে ৯টি দেশের। ভোটদান থেকে বিরত থেকেছে ভারতসহ ১৪ দেশ। এই প্রস্তাবের…
সম্প্রতি আফ্রিকায় নিজেদের অপরাধের দায় স্বীকার করেছে ইউরোপের বড় দুই সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স ও জার্মানি। যদিও আফ্রিকায় গণহত্যা এবং নৃশংসতার জন্য সবচেয়ে বেশি নিন্দিত হলেও, বেলজিয়াম এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ প্রকাশ তো দূরে থাক অপরাধ স্বীকারও করেনি। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জার্মান সরকার স্বীকার করে নেয় যে নামিবিয়ায় তাদের ঔপনিবেশিক শাসনের সময় সেখানে গণহত্যা চালানো হয়েছিল। নামিবিয়ার জনগণ এবং গণহত্যার শিকার মানুষদের উত্তরসূরিদের কাছে ক্ষমা চেয়েছে জার্মান সরকার। এমনকি ঐ অপরাধের জন্য ক্ষতিপূরণ দিতে রাজী হয়েছে জার্মান সরকার। সেই ক্ষতিপূরণের চুক্তি সইয়ের পর জার্মানির প্রেসিডেন্ট নামিবিয়া গিয়ে আনুষ্ঠানিকভাবে সে দেশের জনগণের কাছে ক্ষমা চাইবেন। এদিকে, ফ্রোয়ান্ডার রাজধানী কিগালিতে গিয়ে…
কুয়েতের পার্লামেন্টে শুক্রবার এক আইন পাশ করা হয়। যে আইনে কুয়েতের কোনও নাগরিক ইসরায়েল সফরে গেলে বা ইহুদিবাদী দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য কিংবা কোনও ধরনের সম্পর্ক রাখলে তাকে কারাদণ্ড ভোগ করাসহ জরিমানা গুণতে হবে। কুয়েতের পাঁচ এমপি গত সপ্তাহে পার্লামেন্টে এ সংক্রান্ত একটি খসড়া বিল উত্থাপন করেন বলে জানা যায়। সূত্র মতে, কুয়েতের এমপি আদনান আবদুল সামাদ, হিশাম আল-সালেহ, আলী আল কাতান, আহমাদ আল হামাদ এবং খলিল আল সালেহ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করতে পার্লামেন্টে ওই বিল উত্থাপন করেন। এই আইনে কোনও কুয়েতি নাগরিক যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বা ইহুদিবাদী দেশটি সফর করেন তাহলে তাকে এক থকে…
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে বন্ধ এক আদিবাসী আবাসিক স্কুল থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ওই শিশুরা ছিল ব্রিটিশ কলম্বিয়ার ক্যামলুপস ভারতীয় আবাসিক স্কুলের ছাত্র। স্কুলটি বন্ধ হয়ে যায় ১৯৭৮ সালে। স্থানীয় আদিবাসী এক সংগঠন স্থানীয় সময় বৃহস্পতিবার বিষয়টি জানায় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, এক শতাব্দীরও আগে নির্মিত ওই বোর্ডিং স্কুলে কানাডার আদিবাসী কিশোরদের রাখা হতো। আদিবাসী সংগঠনটি বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, স্কুলে এক জরিপ চলাকালে রাডারের মাধ্যমে ক্যামলুপস স্কুলে গণকবরে শিক্ষার্থীদের দেহাবশেষ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিবৃতিতে আরও বলা হয়, জাদুঘর বিশেষজ্ঞ ও শব পরীক্ষকদের নিয়ে শিশুদের মৃত্যুর কারণ ও সময়…
মুসলিম বিশ্বে সর্বপ্রথম তুরস্কে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় নীতিতে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন মুস্তফা কামাল পাশা আতাতুর্ক। ১৯২৮ সালে দেশটির শাসনতন্ত্রে “রাষ্ট্রের ধর্ম ইসলাম” সরানোর সংশোধনী বিল চালু করে সেক্যুলারিজম প্রতিষ্ঠা করা হয়। তার ক্ষমতার মেয়াদকাল ছিল ১৯২৩-১৯৩৮ পর্যন্ত।উসমানী খেলাফতের শেষের দিকের সুলতানদের অযোগ্যতা-অদক্ষতা ও অপরিণামদর্শিতার কারণে মুস্তফা কামাল পাশা আতাতুর্ক তার শাসন আমলে তুরস্ককে ধর্মনিরপেক্ষতাবাদীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। তবে তুরস্কের ইসলামিক চিন্তাবিদরা ও ধর্মপ্রাণ মানুষেরা অত্যন্ত সুপরিকল্পিত, সুকৌশলে সে দেশের জনগণকে সেক্যুলারিজমের প্রভাব থেকে মুক্ত করতে বরাবরই চেষ্টা করে আসছেন। তুরস্কের বর্তমান সরকারের নীতিতে সেই প্রচেষ্টার সুফল দেখা যায়। ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্কের সেক্যুলারিজমের প্রতীক ‘তাকসিম স্কয়ারে’…