Author: আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের জিও নিউজ টেলিভিশনের অন্যতম প্রচারে শীর্ষ অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’, যার সঞ্চালক বিশ্বখ্যাত সাংবাদিক হামিদ মীর। তবে দেশটির সেনাবাহিনীর সমালোচনা করায় গত সোমবার তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার স্ত্রী ও কন্যাকে হুমকি দেয়ার অভিযোগও জানিয়েছেন তিনি। হামিদ মীর বিবিসিকে জানান, কোনো কারণ না জানিয়েই সোমবার তাকে অনুষ্ঠান করতে নিষেধ করা হয়, বলা হয় সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে ৷ সংবাদ সংস্থা রয়টার্স জিও নিউজের নামহীন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে যে, চ্যানেলটিকে সামরিক বাহিনীর হয়ে  কাজ করার জন্য চাপ দেওয়া হয়েছিল৷ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামিদ মীরকে বরখাস্তের জন্য জিও নিউজকে চাপ দেয়া হচ্ছিল। এর আগে গত সপ্তাহে সাংবাদিক…

Read More

সম্প্রতি সৌদি সরকার এক নির্দেশনায় মসজিদে মাইকের আওয়াজ সীমিতকরণ তথা লাউড স্পিকারের আওয়াজের সর্বোচ্চ সীমা বেঁধে দেয়। দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, সব মসজিদের লাউডস্পিকারের আওয়াজ সর্বোচ্চ সীমার এক তৃতীয়াংশে সীমিত রাখতে হবে। কিন্তু রক্ষণশীল মুসলিম দেশটিতে সরকারের এই পদক্ষেপ অনেকেই ভালোভাবে নেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। এই নিষেধাজ্ঞার পর রেস্টুরেন্ট ও ক্যাফেতে উচ্চস্বরে গান বাজানো নিষিদ্ধের ডাক দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। তবে নানা সমালোচনা ও প্রতিবাদ সত্বেও দেশটির সরকার তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। এবিষয়ে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয় যুক্তি দেখিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, সে দেশের নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দেশটির…

Read More

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের খামখেয়ালিপনা পূরণে যখন হাজার-হাজার কোটি টাকার আদ্যশ্রাদ্ধ করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনায় যখন বরাদ্দকৃত অর্থও লুটপাট হয়ে যাচ্ছে,  তখন এক নয়া নজির স্থাপন করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জুন থেকে তিন মাসের বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীই নন, তিন মাস বেতন নেবেন না তার মন্ত্রিসভার সদস্যরাও। ওই বেতন জাতীয় ত্রাণ তহবিলে দান করা হবে বলে জানিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় মালয়েশীয় গণমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী…

Read More

করোনায় ক্ষতিগ্রস্ত লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে অন্যতম পেরু। এই ভাইরাসের মহামারির কারণে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণে কত মানুষ মারা গেছেন, তা নতুন করে পর্যালোচনা করেছে পেরু। এই হিসাবে দেখা গেছে আগের হিসাবের তুলনায় দেশটিতে আসলে মারা গেছেন দ্বিগুণ মানুষ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। খবর বিবিসির। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার মানুষের। যদিও এ সংখ্যাটি আগে দেখানো হয়েছে মাত্র ৬৯ হাজার ৩৪২ জন। মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় এখন করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে ব্রাজিলের পরই অবস্থান…

Read More

ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতাদের ওপর গুপ্তচরবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র। ডেনমার্কের একটি বিদেশি গোয়েন্দা সংস্থার অংশীদারিত্বে এই আড়িপাতা হয়েছিল।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এতে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সুইডেন, নরওয়ে, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতাদের ওপর গুপ্তচরবৃত্তি করতে ডেনিশ গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেনস সার্ভিসের সহায়তায় দেশটির তথ্যপ্রবাহ তারে ২০১২ থেকে ২০১৪ সালে আড়িপেতে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। মার্কেল ছাড়াও তখনকার জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়ার ও সাবেক জার্মান বিরোধীদলীয় নেতা পিয়ার স্টেইনব্রাকের ওপর গুপ্তচরবৃত্তি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দাগিরির খবর গত রোববার প্রকাশ করে ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডেনমার্ক রেডিও। খবরে…

Read More

নাইজেরিয়ার একটি মাদরাসা থেকে প্রায় ২০০ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধরী জঙ্গিরা। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারের তেজিনা শহরে রোববার (৩০ মে) এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রাদেশিক সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশের স্কুলে ঘটে যাওয়া হামলাগুলোর মধ্যে এটা সর্বশেষ ঘটনা। নাইজার প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার তেজিনা শহরের একটি মাদরাসা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারী জঙ্গিরা। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেছেন, তেজিনা শহরে হামলাকারীরা মোটরসাইকেলে এসে পৌঁছায়। সালিহু টাঙ্কো মাদ্রাসায় তারা গুলিবর্ষণ করে। সেখানকার একজন বাসিন্দা নিহত হন এবং আরও একজন আহত হন। এরপর…

Read More

মোহাম্মদ বিন সালমানের আনুষ্ঠানিক পদ উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু তিনিই সৌদি আরবের সর্বেসর্বা। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নন, সৌদি আরব চালান তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাই আন্তর্জাতিক গণমাধ্যমও মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের ‘কার্যত শাসকের’ তকমা দিয়েছে। নিছক তকমা নয়, প্রকৃত অর্থেই কয়েক বছর ধরে সৌদি আরবের দণ্ডমুণ্ডের কর্তা ৩৫ বছর বয়সী এই যুবরাজ। ৮৫ বছর বয়সী বাদশা সালমানকে জনসমক্ষে খুব কমই দেখা যায়। তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ আছে। এ অবস্থায় বাদশার অনুপস্থিতিতে রাষ্ট্রের দৈনন্দিন কাজ মোহাম্মদ বিন সালমানই সামলাচ্ছেন। শুধু তা-ই নয়, বৈশ্বিক পরিমণ্ডলেও তিনিই সৌদি আরবকে নেতৃত্ব দিচ্ছেন। দি ইকোনোমিস্টের প্রতিবেদনে বলা…

Read More

গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করেছে চীন। অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতি গ্রহণ করতে গিয়ে জন্মহার বাড়াতে হিমশিম খাচ্ছে সরকার। তাই এবার নতুন করে দুই সন্তান নেওয়ার নীতি বাতিল করে তিন সন্তান নেওয়ার সিদ্ধান্তে এসেছে চীন। আজ সোমবার (৩১ মে) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, সোমবার পলিটব্যুরোর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে আসে যে, গত কয়েক দশকের মধ্যে চীনের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে। এরপরই এমন সিদ্ধান্ত এলো। মে মাসের শুরুর দিকে চীনের আদমশুমারির প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, গত বছর চীনজুড়ে…

Read More

টানা ১২ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তার বিদায়ের আভাস স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের যবনিকা টানতে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তি করতে চলেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। রোববার এই চুক্তির পক্ষে অবস্থান জানিয়েছে বেনেটের দল, যাদের ছয়টি আসন ইসরায়েলে জোট সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। গত দুই বছরে চারটি পার্লামেন্ট নির্বাচন হলেও দেশটিতে কোনো দলই সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। শেষে বিরোধীদলীয় নেতা…

Read More

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়া থেকে বিরত থেকেছে ভারত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার ১১ দিনের রক্তাক্ত যুদ্ধের পর দখলদার ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ করতে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছে। তবে নিরাপত্তা পরিষদের সদর দফতরের অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত। ভারতের এই বিরত থাকা ইসরায়েলের পক্ষে মৌন সমর্থম দেয়াই। পক্ষে বিপক্ষে কারা? জানা যায়, জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের মোট ৪৭ সদস্যের মধ্যে ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়েছে ৯টি দেশের। ভোটদান থেকে বিরত থেকেছে ভারতসহ ১৪ দেশ। এই প্রস্তাবের…

Read More