…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনগুলো নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। সরকারের সমালোচনা করার অভিযোগে বুধবার(৯ জুন) মস্কো সিটি কোর্ট নাভালনির সংগঠনগুলোকে উগ্রপন্থী হিসেবে আখ্যায়িত করে এ রায় দেন। খবর আল জাজিরার আদালতের আদেশের পর এক বিবৃতিতে বলা হয়েছে, তার নেটওয়ার্কের আঞ্চলিক অফিস ও দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। আদেশের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের এক মুখপাত্র আদালতের বাইরে বলেন, নাভালনির সংগঠনগুলো যে তথ্য প্রচার করে, তা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘৃণা ও শত্রুতায় উসকানি দেয় বলে দেখা গেছে। শুধু তা-ই নয়, তারা উগ্রবাদী কর্মকাণ্ডও পরিচালনা করে। আলজাজিরার খবরে বলা…
খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের অভাবে মিয়ানমারে গণহারে মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। সেনাবাহিনীর নৃশংস ও নির্বিচার হামলায় দেশটির পূর্ব কায়াহ রাজ্য থেকে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালানোর পর এই উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার(৯ জুন) এক বিবৃতিতে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম অ্যান্ড্রুজ এই উদ্বেগ প্রকাশ করেন বলে এক প্রতিবেদেনে জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে অ্যান্ড্রুজ জানান, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে সেনাবাহিনী দেশের ক্ষমতা দখলের পর থেকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ কায়াহতে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয় ওই প্রদেশের স্বাধিকারের দাবিতে আন্দোলনরত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন্নি পিপলস ডিফেন্স ফোর্স (কেপিডিএফ)-এর। দু-পক্ষের সংঘর্ষ, গোলাগুলি, বিমান হামলা ও গোলা…
যুক্তরাষ্ট্রের বড় বড় বিলিয়নিয়ারদের কর ফাঁকির বিষয়টি নিয়ে একটি খবর প্রকাশ করেছে প্রোপাব্লিকা নামের একটি সংস্থা। অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার (আইআরএস) তথ্য খতিয়ে দেখে প্রোপাবলিকা অভিযোগ করেছে, বিশ্বের অন্যতম ধনী অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস থেকে শুরু করে টেসলার সিইও এলন মাস্ক, শীর্ষ ধনকুবের ওয়ারেন বাফেট, ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ, সবাই কোনো না কোনো সময় আয়কর ফাঁকি দিয়েছেন। প্রোপাবলিকার অভিযোগ, ২০০৭ ও ২০১১ এই দুই বছর জেফ বেজোস কোন ধরনের ফেডারেল আয়কর দেননি। ২০১৮ সালে ইলন মাস্কও একই কাজ করেছেন। এছাড়া সম্প্রতিক বছরগুলোতে ব্লুমবার্গ এলপি’র প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ ও প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী কার্ল ইকাহন এবং জর্জ সরোস নামেমাত্র আয়কর দাখিল…
করোনা মাহামারিতে হজের সময় সংক্রমণ এড়াতে এবার ‘ডিজিটাল হজের’ বাস্তবায়নের পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। লোকবলের পরিবর্তে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারে প্রাধান্য দিয়েছে হজ কর্তৃপক্ষ। গালফ নিউজের এক প্রতিবেদনে জানিয়েছে, হাজিদের বিভিন্ন দিক নির্দেশনায় এবার মানুষের পরিবর্তে কাজ করবে রোবট। রোবটগুলি হজযাত্রীদের ফতোয়া, দিক নির্দেশনার পাশাপাশি ডিজিটাল কোরআন সরবরাহ করবে এবং তীর্থযাত্রীদের চলাচল কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে। এ জন্য বিশেষ ব্রেসলেট দেওয়া হবে হজযাত্রীদের। সর্বাবস্থায় ভিড় এড়িয়ে হাজিরা যাতে ইবাদত-বন্দেগি সময়মতো সঠিকভাবে পালন করতে পারেন, সে জন্যে বিশেষায়িত রোবট দিনরাত নির্দেশনা দেবে। এসব রোবট মক্কার রাস্তা, মসজিদে হারাম, মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ও কংকর নিক্ষেপের স্থানগুলোতে কাজ করবে। স্বয়ংক্রিয়ভাবে জীবাণু…
এফবিআই পরিচালিত একটি এনক্রিপটেড ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে ফাঁদ পেতে বিশ্বজুড়ে সংঘবদ্ধ অপরাধে জড়িত সন্দেহে ১৮টি দেশের ৮ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। অস্ট্রেলিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এনক্রিপ্টেড মেসেজ পড়ে অপরাধীদের ধরছে। অপারেশন ট্রোজান শিল্ড নামে অভিযানটি পরিচালনা করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি। অ্যানোম অ্যাপের মাধ্যমে দুই দেশের গোয়েন্দা সংস্থা যৌথভাবে অভিযান পরিচালনা করে চোরাচালান, মাদক ও অর্থ পাচার এবং হত্যার মতো অপরাধ চ্যাট থেকে হ্যাক করছে। পরে এমন সন্দেহভাজন অপরাধীদেরকে ১৮টি দেশ থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১৪ কোটি ৮০ লাখ ডলার জব্দ ও কয়েক টন মাদক দ্রব্য…
বেশ কিছু বিদেশি সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ বিষয়ে উত্তর কোরিয়ায় সম্প্রতি নতুন একটি আইন পাশ হয়েছে। দেশটির সংস্কৃতির ওপর যেন কোনো বিদেশি প্রভাব না পড়ে এমনটাই চাচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এই আইনকে কিমের বিনা হাতিয়ারের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, এই আইনে বলা হয়েছে– কেউ যদি বিদেশি সিনেমা দেখে, বিদেশি পোশাক পরে, এমনকি গালিও দেয়, তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। শুধু নাটক-সিনেমা বা পোশাকই নয়, বিদেশি গালাগাল ব্যবহার করতে দেখলেও তার ওপর শাস্তির খড়গ নেমে আসছে। কারো…
কয়েক বছর ধরেই চিনের জিননজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিমদের নির্মূল করার ছক কষছে শি জিনপিংয়ের প্রশাসন। এর জন্য ৮০ লক্ষের বেশি উইঘুর সম্প্রদায়ের মানুষকে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার নামে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পেও আটকে রাখা হয়েছে। এর পাশাপাশি এই সম্প্রদায়ের মহিলাদের জোর করে গর্ভপাতও করানো হচ্ছে। ফলে ক্রমশ কমছে জন্মহার। জার্মানির একজন গবেষকের সাম্প্রতিক এক বিশ্লেষণে জানা গেছে, জন্মনিয়ন্ত্রণের জন্য চীনের সরকার যে নীতি গ্রহণ করেছে তাতে দেশটির জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জনসংখ্যা আগামী ২০ বছরে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। এই বিশ্লেষণে বলা হয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চীন সরকার যে আঞ্চলিক নীতি গ্রহণ করেছে তাতে দেশটির দক্ষিণাঞ্চলের জিনজিয়াংয়ে বসবাসরত…
গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে মিয়ানমার। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে নিহত হয়েছে অন্তত ৮৪৫ জন। সম্প্রতি রাজপথে বিক্ষোভ শিথিল হয়ে আসলেও সশস্ত্র প্রতিরোধ বাড়ছে। মিয়ানমারের দক্ষিণপূর্বের কারেন রাজ্যে একটি সশস্ত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ডেমোসো নামক অঞ্চলে সামরিক বাহিনীর সাথে কারেন গোষ্ঠীর সংঘর্ষ হয়। এতে সাধারণ মানুষেরও নির্বিচারে প্রাণহানি ঘটে। সংঘর্ষে সামরিক বাহিনীর বিমান হামলার পর গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে পালিয়ে গেছে। খবর আল-জাজিরার ওই গ্রামটির নাম মি মেহে’র। বর্তমানে সেখানে কেউ নেই! মি মেহে’র গ্রামটি শান রাজ্যের কাছাকাছি। যেখানে কিছুদিন আগেই সেখানকার মানুষজন পালাতে…
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আবার সক্রিয় হতে শুরু করেছে তালেবানরা। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের আরও তিনটি জেলা দখলে নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। সাঁড়াশি আক্রমণ চালিয়ে গত সপ্তাহের শেষের দিকে এই তিনটি জেলা দখল করে তারা। তালেবানের এই আক্রমণে আফগানিস্তানের বহু সংখ্যক সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দেশজুড়ে উভয় পক্ষের মধ্যে লড়াই বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটল। আফগানিস্তন-জুড়ে বিভিন্ন জায়গা আক্রমণ করে তালেবান। তাদের সেই আক্রমণে প্রচুর সেনা ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, নর্দার্ন প্রভিন্সের কেসর জেলা কার্যত তালেবানের অধিকারে চলে গেছে। এখানে…
পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকার বাসিন্দা ফিলিস্তিনি আন্দোলন ও মানবাধিকারকর্মী জমজ দুই ভাই-বোনকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েলি পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি পুলিশ তাদের ছেড়ে দেয়। খবর আল-জাজিরার। এ দুজন হলেন পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী শেখ জাররাহ এলাকার বাসিন্দা মুনা আল-কুর্দ ও তার যমজ ভাই মোহাম্মদ আল-কুর্দ। গত রোববার তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী জমজ দুই আন্দোলনকর্মীর নাম মুনা আল-কুরদ ও মোহাম্মদ আল কুর্দ। তারা শেখ জাররাহতে চলমান ফিলিস্তিনি আন্দোলনের সম্মুখসারির কর্মী। ইসরায়েলি পুলিশ হেফাজত থেকে মুক্তির পর মুনা আল-কুর্দ বলেন, ‘আমাদের আতঙ্কিত করতে এবং…