Author: আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলা বিপাকে পড়েন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থীবিষয়ক ত্রাণ সংস্থা-আউএনআরডব্লিউএর পরিচালক ম্যাথিয়াস স্কামলে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা নিয়ে মিথ্যা বলায় চাপের মুখে পড়ে তিনি তার ভুল বুঝতে পারেন। শেষে গত মঙ্গলবার (২৫ মে) তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চান। গাজাবাসীর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এই অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক পাশবিক হামলায় নিহতদের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন। তিনি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। গত দুই সপ্তাহ গাজা উপত্যকা ও সেখানকার অধিবাসীদের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এর আগে ইসরায়েলের পক্ষে কথা বলে প্রচণ্ড সমালোচনা ও নিন্দার মুখে পড়েন জাতিসংঘের এ…

Read More

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থান চালানো হয়েছে। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ওইদিনই ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। ক্ষমতা দখলের পর দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করেছে তারা। এ নিয়ে মালিতে মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয় দফায় এমন ঘটনা ঘটলো। সোমবার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটকের পর তাদের রাজধানী বামাকো-র কাছেই একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট বাহ নদা এবং প্রধানমন্ত্রী মক্টর ওয়ানে ১৮ মাস মেয়াদী অন্তর্বর্তী সরকারের পরিচালনা করছিলেন। একইসঙ্গে দেশে আবারও বেসামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু…

Read More

ভারতজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে এমনিতেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই আতঙ্ক ছড়াচ্ছে নতুন আরও কিছু রোগ। করোনার মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাসের পর হোয়াইট ফাঙ্গাসের  সন্ধান পাওয়া গেছে, যা ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও সাংঘাতিক। তবে এখানেই শেষ নয়। এবার ভারতের গাজিয়াবাদে ইয়েলো ফাঙ্গাসের সন্ধান মিলেছে। আর এই ফাঙ্গাসটি নাকি ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের থেকেও সাংঘাতিক। চিকিৎসকরা বলছেন, ইয়েলো ফাঙ্গাসের ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক হতে হবে। না হলে শরীরের ভেতরে অনেক বেশি ক্ষতি হতে পারে। ভারতে প্রথম শণাক্ত ভারতে ব্ল্যাক ও হোয়াইটের পর এবার ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হওয়ার খবর বেরিয়েছে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে বরখাস্ত করেছেন। মোসাদের উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে কোহেনের স্থলাভিষিক্ত করা হয়েছে। নেতানিয়াহু সোমবার রাতে এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মোসাদ প্রধান ইয়োসি কোহেনকে সরিয়ে দিয়ে সংস্থার ডেপুটি ডিরেক্টর ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। আগামী মাসের শুরুতে তিনি নতুন এই দায়িত্বগ্রহণ করবেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ৫৬ বছর বয়সী ডেভিড বার্নিয়া ১৯৯৬ সালে মোসাদে যোগ দেন। গত ২৫ বছর ধরে সংস্থাটিতে তিনি দক্ষতার সঙ্গে কাজ করছেন। ইসরায়েলি গণমাধ্যমগুলো তাকে অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা বলে উল্লেখ করে বলেছে- ইরান এবং লেবাননেন হিজবুল্লাহর বিরুদ্ধে কাজ করতে…

Read More

মিয়ানমার জান্তা প্রধান প্রথমবারের মতো গত রোববার (২৩ মে) চীনা ভাষার ফোয়েনিক্স টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গাদের ফেরা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর এই প্রথম তিনি কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি আবারও দাবি করেছেন, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গারা কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। তার ভাষ্যমতে, ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতালাভের পরই রোহিঙ্গাদের উত্থান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিন অং হ্লাইং বলেন, ‘আমরা স্বাধীনতা অর্জনের পর আদমশুমারিতে ‘বাঙালি’, ‘পাকিস্তানি’, ‘চট্টগ্রাম’ শব্দ নিবন্ধন করা হয়েছে। কিন্তু রোহিঙ্গা বলতে কোনো শব্দ ছিল না। তাই আমরা…

Read More

মিয়ানমারে জান্তাবিরোধী বেসামরিক যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।  এ ছাড়া শহরের একটি পুলিশ স্টেশন দখল করেন জান্তাবিরোধী যোদ্ধারা।  সোমবার এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান, রয়টার্স। এদিকে অভ্যুত্থানের পর আদালতের প্রথম উপস্থিতিতে মিয়ানমারে জান্তা সরকারের হাতে গ্রেফতার নেত্রী অং সান সু চি তার উৎখাত হওয়া দল এনএলডি সম্পর্কে বলেছেন,  যতদিন জনগণ থাকবে, ততদিন তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিও (এনএলডি) থাকবে। ২০ পুলিশকে গুলি করে হত্যা, থানা দখল মিয়ানমারের পূর্ব সীমান্তে গতকাল রোববার জান্তাবিরোধী বেসামরিক যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জান্তাবিরোধী যোদ্ধারা এই…

Read More

অন্যে যেন বিরক্ত না হয় তাই সৌদি আরবে মসজিদে মাইক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে দেশটি। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের খবর সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে সৌদি আরবের সব মসজিদে শুধু আজান ও ইকামতের সময় লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে এবং এর আওয়াজ এক তৃতীয়াংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের প্রথম আহ্বান আজান এবং দ্বিতীয় আহ্বানকে ইকামাত বলা হয়। ইকামাতের অর্থ ইমাম সাহেব জামায়াতে নামাজের…

Read More

চীনে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চলার সময় অংশগ্রহণকারী কমপক্ষে ২১ জন অ্যাথলেটের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঠান্ডা ও ঝড়ো বাতাস ও শীতল বৃষ্টির কারণে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (২৩ মে) আলজাজিরা জানিয়েছে, চীনের বাইয়িন শহরের ইয়েলো নদীর স্টোন ফরেস্টের জিংতাই এলাকা থেকে স্থানীয় সময় শনিবার সকালে ১০০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শুরুর সময় থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দৌড়বিদরা টি-শার্ট ও শর্টস পরে এতে অংশ নেন। দুপুরের দিকে পর্বতময় একটি অংশে হিমশীতল বৃষ্টি, শিলা ও প্রবল বাতাসের কবলে পড়েন প্রতিযোগীরা। এ সময় তাপমাত্রা দ্রুত নেমে যায়।…

Read More

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রশংসা করেছেন পোপ ফ্রান্সিস। তিনি তার পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।   গতকাল শনিবার (২২ মে) ভ্যাটিকানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান পোপ ফ্রান্সিসের কাছে অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করার সময়ে তিনি এই প্রশংসা করেন। পোপ ফ্রান্সিস মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় ও অব্যাহত সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার ভূয়সী প্রশংসা করেন। কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভ্যাটিকান সিটির অ্যাপোস্টলিক প্রাসাদে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও ভ্যাটিকানে নবনিযুক্ত আরও ৮টি…

Read More

নেপালের নির্বাচিত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন সে দেশের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারি। সেই সঙ্গে সে দেশে সাধারণ নির্বাচনের সময়ও নির্ধারণ করে দিয়েছেন তিনি। ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী নভেম্বরে নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে বিদ্যা দেবী ভান্ডারি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কিংবা বিরোধী নেতা শের বাহাদুর দেউবা— কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ২১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।  সে সময় অতিক্রান্ত হয়েছে। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের এবং ১৯ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে পি শর্মা ওলির মন্ত্রিসভার…

Read More