…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমার জান্তা প্রধান প্রথমবারের মতো গত রোববার (২৩ মে) চীনা ভাষার ফোয়েনিক্স টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গাদের ফেরা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর এই প্রথম তিনি কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি আবারও দাবি করেছেন, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গারা কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। তার ভাষ্যমতে, ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতালাভের পরই রোহিঙ্গাদের উত্থান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিন অং হ্লাইং বলেন, ‘আমরা স্বাধীনতা অর্জনের পর আদমশুমারিতে ‘বাঙালি’, ‘পাকিস্তানি’, ‘চট্টগ্রাম’ শব্দ নিবন্ধন করা হয়েছে। কিন্তু রোহিঙ্গা বলতে কোনো শব্দ ছিল না। তাই আমরা…
মিয়ানমারে জান্তাবিরোধী বেসামরিক যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া শহরের একটি পুলিশ স্টেশন দখল করেন জান্তাবিরোধী যোদ্ধারা। সোমবার এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান, রয়টার্স। এদিকে অভ্যুত্থানের পর আদালতের প্রথম উপস্থিতিতে মিয়ানমারে জান্তা সরকারের হাতে গ্রেফতার নেত্রী অং সান সু চি তার উৎখাত হওয়া দল এনএলডি সম্পর্কে বলেছেন, যতদিন জনগণ থাকবে, ততদিন তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিও (এনএলডি) থাকবে। ২০ পুলিশকে গুলি করে হত্যা, থানা দখল মিয়ানমারের পূর্ব সীমান্তে গতকাল রোববার জান্তাবিরোধী বেসামরিক যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জান্তাবিরোধী যোদ্ধারা এই…
অন্যে যেন বিরক্ত না হয় তাই সৌদি আরবে মসজিদে মাইক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে দেশটি। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের খবর সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে সৌদি আরবের সব মসজিদে শুধু আজান ও ইকামতের সময় লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে এবং এর আওয়াজ এক তৃতীয়াংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের প্রথম আহ্বান আজান এবং দ্বিতীয় আহ্বানকে ইকামাত বলা হয়। ইকামাতের অর্থ ইমাম সাহেব জামায়াতে নামাজের…
চীনে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চলার সময় অংশগ্রহণকারী কমপক্ষে ২১ জন অ্যাথলেটের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঠান্ডা ও ঝড়ো বাতাস ও শীতল বৃষ্টির কারণে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (২৩ মে) আলজাজিরা জানিয়েছে, চীনের বাইয়িন শহরের ইয়েলো নদীর স্টোন ফরেস্টের জিংতাই এলাকা থেকে স্থানীয় সময় শনিবার সকালে ১০০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শুরুর সময় থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দৌড়বিদরা টি-শার্ট ও শর্টস পরে এতে অংশ নেন। দুপুরের দিকে পর্বতময় একটি অংশে হিমশীতল বৃষ্টি, শিলা ও প্রবল বাতাসের কবলে পড়েন প্রতিযোগীরা। এ সময় তাপমাত্রা দ্রুত নেমে যায়।…
বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রশংসা করেছেন পোপ ফ্রান্সিস। তিনি তার পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। গতকাল শনিবার (২২ মে) ভ্যাটিকানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান পোপ ফ্রান্সিসের কাছে অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করার সময়ে তিনি এই প্রশংসা করেন। পোপ ফ্রান্সিস মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় ও অব্যাহত সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার ভূয়সী প্রশংসা করেন। কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভ্যাটিকান সিটির অ্যাপোস্টলিক প্রাসাদে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও ভ্যাটিকানে নবনিযুক্ত আরও ৮টি…
নেপালের নির্বাচিত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন সে দেশের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারি। সেই সঙ্গে সে দেশে সাধারণ নির্বাচনের সময়ও নির্ধারণ করে দিয়েছেন তিনি। ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী নভেম্বরে নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে বিদ্যা দেবী ভান্ডারি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কিংবা বিরোধী নেতা শের বাহাদুর দেউবা— কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ২১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সে সময় অতিক্রান্ত হয়েছে। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের এবং ১৯ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে পি শর্মা ওলির মন্ত্রিসভার…
ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট শিবিরে গভীর পরিবর্তন হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম এখন ফিলিস্তিনিদের ব্যাপারে অনেক সহানুভূতিশীল। আর এ পরিবর্তনের প্রতিফলন পড়ছে ডেমোক্র্যাটিক পার্টিতে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্রই একমাত্র সমাধান। গতকাল শুক্রবার গাজার পুনর্গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের ‘একমাত্র জবাব’। মার্কিন ডেমোক্র্যাট শিবিরে গভীর পরিবর্তন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রচলিত মার্কিন দৃষ্টিভঙ্গি অনুসরণ করে বারবার বলেছেন, ‘আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে’। কিন্তু দলের ভেতর তিনি বেশ বেকায়দায় পড়ছেন। কারণ ডেমোক্র্যাট শিবিরে এখন গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনদের অবস্থা নিয়ে অনেক…
ব্রিটিশ রাজতন্ত্রের সূচনা হয়েছিল ১০৬৬ সালে উইলিয়াম নামে এক ব্যক্তির ইংল্যান্ড জয়ের মধ্য দিয়ে। এরপর স্কটল্যান্ড ও ওয়েলসসহ আরো কয়েকটি রাজ্য মিলে একটা বিশাল ব্যাপ্তি পায়। এরপর রাষ্ট্রটিতে প্রধানমন্ত্রীর শাসন শুরু হলে রাজা শুধু একটি অলঙ্কারিক পদে পরিণত হয়। রাজপরিবার ব্রিটেনের আভিজাত্য ও মর্যাদার প্রতীক হয়ে ওঠে। তবে সময়ের পরিবর্তনে এখন মানুষের মনোভাব পাল্টাতে শুরু করেছে। ঐতিহ্যবাহী রাজতন্ত্রে আর আগ্রহ নেই ব্রিটিশ তরুণদের। তারা বরং চান একজন ‘হেড অব দ্য স্টেট’, যিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন। গত দুই বছরে রাজতন্ত্র সম্পর্কিত বিভিন্ন ঘটনায় তরুণদের মাঝে রাজতন্ত্রের প্রতি এ তিক্ত মনোভাব দেখা দিয়েছে। গত কয়েক মাস ধরে সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে…
নিজের ইচ্ছাকে গুরুত্ব দিতে চেয়েছিলেন ইরানি চলচ্চিত্রকার বাবাক খোরামদিন। চেয়েছিলেন স্বাধীন ও মুক্তভাবে চলতে। নিজের ইচ্ছাই কাল হলো তার। ছেলের নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে স্বাধীনভাবে চলাফেরাটাকে মেনে নিতে পারেননি বাবা মা। সমাজ ও ধর্মের কথায় গুরুত্ব দিতে গিয়ে শেষে খুন করেছেন নিজেরই প্রতিভাবান ছেলেকে। এই ঘটনায় পরিচালকের বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, এক ইরানীয় পরিচালকের টুকরো করা দেহ পাওয়া গিয়েছে পশ্চিম তেহরানের একবাতান নামে একটি এলাকায়। অভিযোগ, নিজ বাবা-মা তাকে হত্যার পর মৃতদেহ খণ্ড-বিখণ্ড করে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিলেন। ব্যাগের মধ্যে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল বলেই জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পরিচালকের বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জেরায় নিজেদের…
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অবৈধ পন্থা অবলম্বনের অভিযোগে মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রাসিকে (এনএলডি) বিলুপ্ত করছে দেশটির সামরিক সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। এক নির্বাচন কমিশনারের উদ্ধৃতির বরাত দিয়ে ‘মিয়ানমার নাউ’ সংবাদমাধ্যম আজ শুক্রবার(২১ মে) এই খবর দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, মিয়ানমারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে এনএলডির নিবন্ধন বিলুপ্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এনএলডিসহ দেশটির অনেকগুলো রাজনৈতিক দল ওই বৈঠক বর্জন করে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মিয়ানমারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ওই বৈঠকে উপস্থিত ছিল না…