…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
- মুসলিম ন্যাটো’তে বাংলাদেশ? সিদ্ধান্তের আগে যে প্রশ্নগুলো জরুরি – একটি স্টেট ওয়াচ বিশ্লেষণ
Author: আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে ৪৪ টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট গত অক্টোবরে ভারতে প্রথমে পাওয়া গেছে। কিন্তু এই মুহূর্তে বিশ্বের ৪৪টি দেশে এই প্রজাতির ভাইরাস খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। ওপেন অ্যাক্সেস ডেটাবেসে ৪ হাজার ৫০০টি নমুনা আপলোড করা হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও ৫টি দেশ থেকে এই ধরন শনাক্ত হওয়ার রিপোর্টও পেয়েছে। ভারতের বাইরে সবচেয়ে বেশি এই ধরন পাওয়া গিয়েছে ব্রিটেনে। প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে বি১.৬১৭ ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত গতিতে ছড়ায়। প্রথম শনাক্ত হওয়ার পর করোনার ভারতীয় ধরনকে ‘ভ্যারিয়েন্ট অফ…
গাজায় গত সোমবার রাত থেকে ইসরাইলের বিমান হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলন— হামাসের দুই শীর্ষ নেতাসহ ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ’ ফিলিস্তিনি। ইসরাইলের ওই বর্বর হামলার প্রতিশোধ নিতে সোমবার রাত থেকে দফায় দফায় সহস্রাধিক রকেট হামলা চালিয়ে যাচ্ছে হামাস। খবর আনাদোলু ও টাইমস অব ইসরাইলের। হামাসের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরাইলের আইরন ডোম ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনার মধ্যে ইসরাইলে ৫০০শ’র অধিক রকেট ছুড়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইযাদ্দিন কাসসাম ব্রিগেড। এতে অন্তত তিনজন ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। এছাড়া, কয়েকটি অবৈধ বাড়ি ধ্বংস এবং একটি তেল শোধনাগারে আগুন ধরে গেছে।…
ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে আজ মঙ্গলবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। এদিকে, ইসরায়েলকে ‘জাহান্নাম’ বানিয়ে দেয়ার শপথ নিয়েছে হামাসের সামরিক উইং কাসেম ব্রিগেড। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নয় শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০৬ জন। তবে দখলদারদের আগ্রাসনের মুখে চুপ নেই ফিলিস্তিনি যোদ্ধারা। তারাও রকেট ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলকে। রকেট হামলা চালিয়ে হুঁশিয়ারি হামাসের হামাসের সামরিক উইং কাসেম ব্রিগেড জানিয়েছে, পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা এবং পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে এসব হামলা চালানো হচ্ছে। এর আগে, কাসেম ব্রিগেড…
চীনের এক দশক ধরে থাকা বিতর্কিত ‘এক সন্তান’ নীতির পরিবর্তন হয় ২০১৬ সালে। ভবিষ্যতে দেশটির কর্মক্ষম লোকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় তখন দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু এরপরও আশানুরূপ হারে জনসংখ্যা বাড়েনি। চীনের জনসংখ্যা রেকর্ড হারে কমছে। কমার হারটা এতই যে নামতে নামতে গত কয়েক দশকের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। আজ মঙ্গলবার(১১ মে) চীনা সরকার কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়,, বিগত দশ বছরে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ছিল দশমিক শূন্য ৫৩ শতাংশ। ২০০০ এবং ২০১০ সালে এই হার শূন্য দশমিক ৫৭ শতাংশের নিচে নেমেছিল। দেশটির বতর্মান জনসংখ্যা ১৪১…
হরমুজ প্রণালীতে আবারও যুদ্ধের কাছাকাছি চলে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও ইরানের ১৩টি নৌকা। মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের দিকে ৩০ দফা গুলি ছোড়া হয়েছে। এ তথ্য জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ইরানের রিভল্যুশনারি গার্ডের ১৩টি সশস্ত্র স্পিডবোড ছিল বহরে। মার্কিন দুটি জাহাজ, ফায়ারবোডের ৪৬০ ফুট দূরত্বে চলে এসেছিল সেগুলো। জাহাজগুলো মূলত মিসাইলবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়ার পাহারায় নিয়োজিত ছিল। তিনি বলেন, এ সময় সংকেত পাঠিয়ে তাদের কয়েকবার সতর্ক করা হলেও সেগুলো নিরাপদ সীমানা অতিক্রম করে। তখন তাদের হুঁশিয়ার করতে গুলি ছোড়া হয়। একমাসেরও কম সময়ে পারস্য উপসাগরে দ্বিতীয়বার মুখোমুখি হল দু’দেশের জাহাজ। এর আগে গত মাসে পারস্য…
মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘কোয়াড্রিলেটারেল সিকিউরিটি ডায়ালগ’ সংক্ষেপে কোয়াড গঠন করা হয়েছে। চীনকে ঠেকাতে জাপানের উদ্যোগে গঠিত কোয়াড একটি অনানুষ্ঠানিক কৌশলগত সংলাপ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাম্প্রতিককালে তাদের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদানের লক্ষ্যে বাংলাদেশকে টানা হচ্ছে বলে চীনের অভিযোগ। আর সেখান থেকেই গতকাল সোমবার চীনের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র-জোটে বাংলাদেশ ভিড়লে ভালো হবে না বলে হুমকি দেয়। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যে জোটের কথা বলা হয়েছে, তার পক্ষ থেকে বাংলাদেশকে এখনও ‘অ্যাপ্রোচই’ করেনি। তবে কি চীন মনগড়াভাবে ফাও ফাও বকে গেল? সম্প্রতি চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি বাংলাদেশে এক ঝটিকা সফরে আসেন। তিনি যুক্তরাষ্ট্রের দিকে আঙুল উঁচিয়ে বলেন, এই অঞ্চলের বাইরের…
‘তারা মাথায় গুলি করেছিল, কিন্তু তারা তো জানে না বিপ্লব থাকে হৃদয়ে’ এমনি সাহসী লাইন লিখেছিলেন কবি। মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুঁড়ে মানুষ হত্যার প্রতিবাদে কবি খাত থি এই লাইন লিখেছিলেন। এ লাইনই কাল হলো তার। মিয়ানমার জান্তা সরকারের নিকট এই লাইন শক্তিশালী বোমার চেয়েও বড় আঘাত করলে কবিকে গ্রেপ্তার করা হয়। অবশেষে সেই জান্তা সরকারের হেফাজতে নির্যাতনের শিকার হয়ে কবি মারা যান। তবে মানবধিকারকর্মীরা বলছেন, কবিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ৪৫ বছর বয়সী খাত থির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে তার পরিবার। গতকাল রোববার (৯ মে) তার পরিবারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। রয়টার্স…
ফিলিস্তিনের জেরুজালেমে আল আকসা মসজিদ এলাকায় দখলদার বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। গত কয়েক দিন ধরে মুসল্লিদের ওপর হামলার পর সোমবার সকালে মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা মসজিদ এলাকা ঘেরাও করে রাখে। মুসল্লিদের ওপর রাবার কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড বোমা নিক্ষেপ করে। এতে শতাধিক ফিলিস্তিনি আহত হয়। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের খবর সংগ্রহের জন্য আল আকসা মসজিদ প্রাঙ্গণে উপস্থিত অন্তত ছয়জন সাংবাদিকও এ সময় চোট পান। তবে আহতদের সেবা দিতে ঘটনাস্থলে চিকিৎসাকর্মীদের যেতে দেয়নি ইসরায়েলি বাহিনী। আলজাজিরা জানায়, আল-আকসা মসজিদের ‘মাগরিবি গেট’ দিয়ে ভেতরে ঢুকে অভিযান শুরু করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে…
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ভারতসহ চারটি দেশের কৌশলগত অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ বা কোয়াড নিয়ে চীন তার উদ্বেগের কথা বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে বাইরের শক্তির এমন ‘সামরিক জোটের’ বিরুদ্ধে বাংলাদেশকে পাশে পেতে চায় চীন। এজন্য চীন নানা চেষ্টা করে যাচ্ছে। তবে চীনের প্রস্তাবে বাংলাদেশ কোনো সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রূপকল্পটা কী? ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোট ‘কোয়াড’ নামে পরিচিত। ২০০৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিঞ্জো আবের নেতৃত্বে পথ চলা শুরু চারটি দেশের। চীনা আগ্রাসনের লক্ষ্যে বৈঠক বসে ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকা। ইন্দো প্যাসিফিক রিজিওনে…
ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (১০মে) তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে আফগান তালেবান। টুইটারে দেওয়া এক পোস্টে দলের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালেবান নেতৃত্ব ঈদের সময় সারাদেশে অপারেশন স্থগিত রাখতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে। তিনি বলেন, দেশবাসী যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য ঈদের তিন দিন যাবতীয় অপরাশেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতির এই সময়ে শত্রুর দিক থেকে যদি কোনও আঘাত আসে তাহলে সেটি থেকে নিজেকে এবং নিজেদের এলাকা নিরাপদ রাখার জন্য মুজাহিদিনদের প্রস্তুত থাকতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদ্যাপিত…