Author: আন্তর্জাতিক ডেস্ক

বিশেষ প্রতিবেদক : ভারতে গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই চলছে সংক্রমণের রেকর্ড ভাঙাগড়ার খেলা। গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে তিন লাখ রোগী শনাক্তের রেকর্ড গড়েছিল দেশটি। শনিবার সেই রেকর্ড ভেঙে চার লাখ রোগী শনাক্তের রেকর্ডও নিজেদের করে নিয়েছে দেশটি। সরকারের গাফিলতি, দায়িত্বহীনতা, করোনার মধ্যে বিধানসভা নির্বাচন আর কুম্ভমেলা করোনা সংক্রমণের এই উর্ধ্বগতির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   এদিকে, ভারতে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের জন্য বৈজ্ঞানিক পরামর্শকদের নিয়ে গত বছরের ডিসেম্বরে ‘ইন্ডিয়ান সার্স-কভ-২ জেনেটিকস কনসোর্টিয়াম’ (আইএনএসএসিওজি) গঠন করে ভারতীয় সরকার। বিজ্ঞানীদের এই ফোরাম তাদের কাজের সুবিধার্থে ভারতের বড় ১০টি ল্যাবরেটরিকে একসুতোয় বেঁধেছিল। তবে এই সংস্থার দে’য়া সতর্কবার্তাও কানে তোলেনি…

Read More

পাকিস্তানের সেনাবাহিনীকে দেশটির ‘সবচেয়ে বড় ভূমিদস্যু’ বলে আখ্যায়িত করেছে লাহোরের হাইকোর্ট। একইসাথে অবৈধ ভূমি দখলে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের প্রতিরক্ষা আবাসন কর্তৃপক্ষের (ডিএইচএ) ব্যাপক সমালোচনা করেছেন লাহোরের হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ কাসিম খান। ভূমি দখলের অভিযোগে করা এক পিটিশনের শুনানি চলাকালে গত বুধবার(২৮ এপ্রিল) লাহোর হাইকোর্টের পক্ষ থেকে ক্ষোভ ছেড়ে এমন মন্তব্য করা হয়। খবর ডন পত্রিকা শুনানিতে প্রধান বিচারপতি মোহাম্মদ কাশিম খান বলেন, সেনাবাহিনী যেভাবে সাধারণ মানুষের জমি দখল করছে তা ভূমিদস্যুতা ছাড়া আর কিছুই না। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ইভাকিউইয়ি ট্রাস্ট প্রোপার্টি বোর্ডের (ইটিপিবি) কাছ থেকে বৈধভাবে ইজারা নেওয়া জমিতে যাতে ডিএইচএ কোনো ধরনের হস্তক্ষেপ না…

Read More

পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। শক্তি বাড়ছে ইরানের। একা হয়ে পড়ছে ইসরাইল। সম্প্রতি ইরানের সাথে সৌদির বন্ধুত্বপূর্ণ সম্পর্কে মধ্যপ্রাচ্যে ইসরাইলের প্রভাব কমেছে বেশ কিছুটা। সৌদি আরব ও ইসরাইলের ঘনিষ্ঠতা খুব বেশি খোলামেলা না হলেও  সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর বিশ্বের কাছে আরও ভালোভাবে উন্মোচিত হয়েছে এই সম্পর্ক। মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী রাজনীতির স্বার্থে গড়ে উঠেছিল সৌদি-ইসরাইল সম্পর্ক। সেখানে সৌদির ইরানের দিকে ঝুঁকে পড়া আর আমেরিকার পরমাণু সমঝোতার ইঙ্গিতের পর বিভিন্ন রাষ্ট্রের ক্রমাগত চাপ বৃদ্ধিতে মধ্যপ্রাচ্যে একা হয়ে পড়ছে ইসরাইল। এর আগেও ইসরাইল হুমকি দিয়ে বলেছিল, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেলআবিব ইরানে হামলা চালাবে। তবে পর্যবেক্ষরা বিশ্বাস করেন, এ ধরনের হুমকির…

Read More

ভারতের গুজরাটে এক হাসপাতালে আগুন লেগে করোনায় সংক্রমিত অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে গুজরাটের ভরুচ এলাকার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি অবস্থায় আগুনে পুড়ে মারা যান এই রোগীরা। এদিকে ভারতে গতকাল শুক্রবার রেকর্ড চার লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা হাসপাতালে আগুন বিবিসি হিন্দি সার্ভিসের খবরে বলা হয়, গুজরাটের চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো রোগী ভর্তি ছিলেন। দিবাগত রাত একটার দিকে হাসপাতালটির কোভিড-১৯ ওয়ার্ডে আগুন লাগে। সে সময় রোগীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ও অগ্নিনির্বাপণকর্মীরা। পুলিশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, শনিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত…

Read More

দরিদ্র দেশের তকমা কাটিয়ে উঠতে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বিদেশ থেকে ‘ত্রাণ না নেওয়ার’ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মহামারি করোনার প্রকোপে ১৬ বছর আগে নেওয়া সেই পণ থেকে সরে আসতে হচ্ছে ভারতকে। করোনা পরিস্থিতি সামাল দিতে এখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মতো দেশ তো বটেই, সীমান্ত সংঘাত ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকা চীনের কাছ থেকেও সাহায্য নেওয়ায় আর আপত্তি নেই দিল্লির। প্রতিবেশী দেশ পাকিস্তানও ইতোমধ্যেই সাহায্যের প্রস্তাব দিয়েছে। যদিও পাকিস্তানের কাছ থেকে সাহায্য নেওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে সাউথ ব্লকে। ভারতের ‘ত্রাণ না নেওয়ার’ শপথ আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালের সুনামির পর তৎকালীন মনমোহন সিংহের সরকার বিদেশ থেকে ত্রাণ…

Read More

ইসরায়েলের উত্তরাঞ্চলে স্থানীয় সময় আজ শুক্রবার ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০৩ জন। সেখানে উদ্ধারকাজ চলছে। খবর এএফপির। উল্লেখ্য, ইহুদি ধর্মাবলম্বীরা ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হন। ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ছুটির দিন হিসেবে এটি পালন করা হয়। এই ধর্মীয় উৎসবেই ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। লাজার হাইম্যান নামে একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘আমার দেখা সবচেয়ে ভয়ংকর ঘটনা এটি।’ কর্তৃপক্ষ ওই ধর্মীয় উৎসবে ১০ হাজার মানুষ সমবেত হওয়ার অনুমতি দিয়েছিল। আয়োজকেরা বলছেন, ৬৫০টির বেশি বাসে প্রায় ৩০ হাজার মানুষ মেরনে যান। অনুষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন ছিল। যেভাবে ঘটল এই…

Read More

মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী কারেন গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় সীমান্তবর্তী কয়েক হাজার গ্রামবাসী পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিতে চায়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী কারেন গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় সীমান্তবর্তী কয়েক হাজার গ্রামবাসী পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা দেশটির ক্ষমতা দখলের পর কারেনদের সঙ্গে সশস্ত্র সংঘাত শুরু হলে অনেকেই প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেয়। পরিস্থিতির অবনতি হলে অপেক্ষায় থাকা এসব কারেন আদিবাসীরাও সেখানে তাদের সাথে যোগ দেবে। মিয়ানমারের সীমান্তবর্তী থাইল্যান্ডের মায়ে হং সন প্রদেশের ইয়ে থু হতা উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেওয়া কারেন…

Read More

করোনায় দ্বিতীয় ঢেউয়ে পর্যদুস্ত ভারত। এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। মহামারির প্রকোপের মধ্যেও বৃহস্পতিবার অষ্টম দফার ভোটের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। তাতে তৃতীয়বারের মতো মমতার তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে। বৃহস্পতিবার ভোট হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থার উদ্যোগে পরিচালিত বুথফেরত জরিপের ফল প্রকাশ শুরু হয়েছে। বেশিরভাগ বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে তৃণমূল। তবে কয়েকটি জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতও পাওয়া গেছে। আর জন কি বাত পরিচালিত জরিপে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে উঠে এসেছে। এনটিডিভির জরিপে তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন…

Read More

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহভাবে বেড়েই চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই দেশটিতে ভাঙছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। দেশটির প্রায় সব রাজ্যেই করোনা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে দিশেহারা অবস্থা। যে কয়টি রাজ্যে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী তার মধ্যে অন্যতম কর্ণাটক রাজ্য। এই পরিস্থিতির মধ্যেই সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার করোনা রোগী সেখান থেকে পালিয়ে গেছে। তাদেরকে খুঁজতে ঘাম ছুটছে প্রশাসনের। এরকম সংকটময় পরিস্থিতিতে গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে করোনা রোগীদের হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া। খবর: হিন্দুস্তান টাইমস। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এই চাঞ্চল্যকর খবরটি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা। জানা গেছে, কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরুতে নিখোঁজ হয়ে গেছেন…

Read More

দীর্ঘদিন যাবৎ অর্থনৈতিক সংকটে থাকার কারণে পাকিস্তানে এবার এর প্রভাব পড়ছে খাদ্যে। দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, আর মাত্র ৩ সপ্তাহের গম মজুত রয়েছে। রমজান মাস উপলক্ষে এই সময়ে অনেকেই রোজা রাখেন। কিন্তু এই সময়তই পাকিস্তানে গমের দাম সর্বোচ্চ। অর্থাৎ চাহিদা কম হলেও, জোগান এতটাই কম যে দাম বেড়ে চলেছে প্রতিনিয়ত। এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সদ্য নিয়োজিত অর্থমন্ত্রী শৌকত তারিন বলেন, এই মুহূর্তে পাকিস্তানের প্রায় ৬০ লক্ষ মেট্রিক টন গমের ভান্ডার প্রয়োজন। পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউনেরর রিপোর্ট অনুযায়ী, এ বিষয়ে পাকিস্তানের দাম পর্যবেক্ষক কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। সেখানে তারিনকে বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করেন আধিকারিকরা।  বর্তমানে প্রায় সাড়ে ৬ লক্ষ…

Read More