…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
- মুসলিম ন্যাটো’তে বাংলাদেশ? সিদ্ধান্তের আগে যে প্রশ্নগুলো জরুরি – একটি স্টেট ওয়াচ বিশ্লেষণ
- সীমান্তে আবারো বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ
Author: আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বে ইসলাম ধর্মাবলম্বীদের নিকট রমজান মাস কতটা পবিত্র ও সংযমের, তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দারিদ্রপীড়িত অনাহারি মানুষের সাথে একাত্ম হতে শিক্ষা দেয় এই রমজান। সেখানে মানুষ হত্যার তো প্রশ্নই আসে না। এই পবিত্র রমজান মাসেও ইসলাম ধর্মের তীর্থদেশ হিসাবে খ্যাত ও সম্মানিত সৌদি আরব মানুষ হত্যার কাজ করে যাচ্ছে নির্দ্বিধায়। দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন পবিত্র রমজান মাসেও অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার(৭ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মা’রিব প্রদেশে মাজযার এলাকার একটি গ্রামে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭ বেসামরিক নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, আন্তর্জাতিক কুদস দিবস…
মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে চীনের রকেট। চীনের বৃহত্তম রকেটের ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে প্রথিবীর দিকে। এই রকেটের এই অংশের ওজন ২১ হাজার কেজি এবং আশঙ্কা করা হচ্ছে এটি পৃথিবীর যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে। একই সঙ্গে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন যে, পৃথিবীর যে অংশে রকেটের ওই অংশ পতিত হবে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে সেকেন্ডে ৪ মাইল গতি নিয়ে এটি পৃথিবীর দিকে ছুটে আসছে। কবে আছড়ে পড়তে পারে বিজ্ঞানীদের ধারণা, রকেটের ধ্বংসাবশেষ আগামী ১০ মে বা তার দুই/একদিন আগে-পরে পৃথিবীতে পড়তে পারে। আছড়ে পড়ার কেবলমাত্র ঘণ্টাখানেক আগে বিজ্ঞানীরা হয়তো সেটি ঠিক কোথায়…
করোনাভাইরাসের টিকার মেধাস্বত্ত্ব ছাড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজ দলীয় সংসদ সদস্য ও শতাধিক দেশের চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এ সিদ্ধান্ত নেন। খবর বিবিসির। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের নীতিতে ছাড় দিলো। তাতে স্বাভাবিকভাবেই ওষুধ কোম্পানিগুলো ক্ষুব্ধ হয়েছে। তবে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন বাইডেন। বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়াতে মেধাস্বত্ত্ব ছাড়ের এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু এতে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে উল্লেখ করে বিরোধিতা করে ওষুধ কোম্পানিগুলো। করোনা টিকার উপর থেকে মেধাস্বত্ত্ব ছাড় দেয়ার দাবিতে গত ছয় মাস ধরে সোচ্চার বহু দেশ। তবে…
নতুন একটি ‘সামাজিক যোগাযোগমাধ্যম’ প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্ল্যাটফর্মটির নাম ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’। আজ বুধবার (৫ মে) বিবিসির এক প্রতিবেদনে খবরটি প্রকাশ হয়। বলা হচ্ছে, এই ‘কমিউনিকেশন’ ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বিষয়বস্তু প্রকাশিত হবে। অনুরাগী-অনুসারীরা এই ওয়েবসাইটে নাম নিবন্ধন করে ট্রাম্পের বক্তব্য জানতে পারবেন। এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে শুধু ট্রাম্পই বলবেন, অন্য কারও মন্তব্য করার সুযোগ নেই। চলতি বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সহিংসতার পর টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে তাকে নিষিদ্ধ করা হয়। সে সময় তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠার কথা…
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার (৫ মে) বেলা সোয়া ১১টায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী, যিনি নির্বাচনে নিজের আসনে পরাজিত হওয়ার পর এ পদে বসছেন। সংবিধান অনুযায়ী মমতাকে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের কোনো একটি আসনে জয়ী হয়ে আসতে হবে বিধানসভায়। মমতাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। স্বল্প পরিসরে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতা ছাড়াও আমন্ত্রণ জানানো হয় সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপির পরিষদীয় দলের নেতা…
আন্তর্জাতিক বাণিজ্যে সিংহভাগ লেনদেনই হয় মার্কিন ডলারে। অর্থ স্থানান্তরের প্রক্রিয়াতেও যেকোনো দেশের মুদ্রাকে ডলারে রূপান্তর করে লেনদেন করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র ভূ-রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়ার পর থেকেই চীন তা এড়াতে চাইছে। চাইছে বিকল্প আর্থিক ব্যবস্থায় লেনদেন চালু করে ডলারের আধিপত্য হ্রাস করতে। এজন্যেই বিশ্বের সবার আগে চীনকে ডিজিটাল মুদ্রা চালু করতে হবে। এমন উদ্দেশ্যই জানিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক— পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)। এশিয়ার সবচেয়ে শক্তিশালী আর্থিক খাত নিয়ন্ত্রক সংস্থাটির নিজস্ব এক ম্যাগাজিনে প্রকাশিত মতামতমূলক নিবন্ধে একথা জানানো হয়। চায়না ফাইন্যান্স নামক ম্যাগাজিনটির নিবন্ধে বলা হয়, ডিজিটাল মুদ্রা চালু করা এবং তা নিয়ন্ত্রণ নিয়ে ‘নতুন এক যুদ্ধক্ষেত্রের’ সূচনা হবে।…
বিধানসভার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় সহিংসতা, বোমাবাজি, বাড়ি-দোকান ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এতে সহিংসতা ও নিহত বাড়ছেই। ফল ঘোষণার দিন রোববার দুপুর থেকে সোমবার রাত পর্যন্ত রাজনৈতিক সংঘাতে নিহত হয়েছেন ১২ জন। খবর আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি। নিহতদের মধ্যে বিজেপির পাঁচ, তৃণমূলের পাঁচ ও আইএসএফের একজন রয়েছেন বলে জানা গেছে। দ্বাদশ ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। বহু জায়গায় একে অন্যের বিরুদ্ধে ভাঙচুর, বোমাবাজি, লুটপাট, আগুন লাগানোর অভিযোগ করেছে বিজেপি ও তৃণমূল। এ পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে বারবার শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মমতা ব্যানার্জি। রাজ্যে সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে…
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাশার চেয়ে বড় জয় পেলেও নিজ আসনে হেরে গেছেন দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে নিজের আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ায় প্রশ্ন উঠেছে— দল সরকার গঠন করলে তিনি কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? মমতার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সেই প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে দেশটির সংবিধান এ সম্পর্কে কি বলা হয়েছে। ভারতীয় সংবিধানের ১৬৩ ও ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হলে ভারতের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে ২৫ বা তার বেশি। এছাড়া হতে হবে বিধানসভার সদস্য। তবে শর্তসাপেক্ষে বিধানসভার সদস্য না হয়েও মুখ্যমন্ত্রী হওয়া যাবে। বিধানসভার সদস্য না হয়েও কেউ যদি মুখ্যমন্ত্রী…
পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির গেরুয়া শিবিরের সকলে ধরেই নিয়েছিল এ বার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু বিজেপি-র কেন্দ্রীয় ও রাজ্য নেতারাই নয়, ভারতের গোটা সঙ্ঘ পরিবার অনেকটাই নিশ্চিত ছিল বিজেপির বাংলার জয় নিয়ে। অনেক হিসেব নিকেশ, অনেক পরিকল্পনা করা সত্বেও কাঙ্খিত ফলের কাছাকাছিও যেতে পারেনি ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় থাকা দলটি। ফলাফল স্পষ্ট হওয়ার পরে কেন এমন হল, তা নিয়ে দলের অন্দরে বিশ্লেষণ শুরু হয়েছে। আর তাতে প্রাথমিক ভাবে ৫টি কারণ দেখছেন রাজ্য নেতারা। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে বিধানসভা নির্বাচনে বিজেপির হেরে যাওয়ার সেই ৫টি কারণ। ১। মুখের অভাব। রাজ্য বিজেপি নেতারা প্রচার পর্বে অনেক পরিশ্রম করলেও…
মানুষের মৃত্যুকে পুঁজি করে অনৈতিকভাবে টাকা হাতিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের একশ্রেণীর মানুষ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা ভারতেই প্রতিদিন হাজার হাজার রোগীর মৃত্যু হচ্ছে। আর সেই মৃত রোগীদের দেহ সৎকারে চলছে রমরমা বাণিজ্য। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় দেহ সৎকারে বিভিন্ন ‘প্যাকেজও’ চালু হয়েছে এরই মধ্যে। অক্সিজেনের অভাবে পুরো দেশ ভুগছে শ্বাসকষ্টে। তবু এখানেও ব্যবসা ফেঁদে বসেছে কিছু মানুষ। ক্ষেত্রে বিশেষ দশগুণ দামে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। অবস্থা নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ নেই রাজ্য সরকারের। তারা ব্যস্ত নির্বাচন নিয়ে। একটি সংস্থার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির বিপর্যয়ের অন্যতম কারণ এই বিধানসভা নির্বাচন। সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, করোনায় মৃতদের দেহ সৎকার করা নিয়ে কলকাতা…