…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
দরিদ্র দেশের তকমা কাটিয়ে উঠতে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বিদেশ থেকে ‘ত্রাণ না নেওয়ার’ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মহামারি করোনার প্রকোপে ১৬ বছর আগে নেওয়া সেই পণ থেকে সরে আসতে হচ্ছে ভারতকে। করোনা পরিস্থিতি সামাল দিতে এখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মতো দেশ তো বটেই, সীমান্ত সংঘাত ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকা চীনের কাছ থেকেও সাহায্য নেওয়ায় আর আপত্তি নেই দিল্লির। প্রতিবেশী দেশ পাকিস্তানও ইতোমধ্যেই সাহায্যের প্রস্তাব দিয়েছে। যদিও পাকিস্তানের কাছ থেকে সাহায্য নেওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে সাউথ ব্লকে। ভারতের ‘ত্রাণ না নেওয়ার’ শপথ আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালের সুনামির পর তৎকালীন মনমোহন সিংহের সরকার বিদেশ থেকে ত্রাণ…
ইসরায়েলের উত্তরাঞ্চলে স্থানীয় সময় আজ শুক্রবার ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০৩ জন। সেখানে উদ্ধারকাজ চলছে। খবর এএফপির। উল্লেখ্য, ইহুদি ধর্মাবলম্বীরা ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হন। ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ছুটির দিন হিসেবে এটি পালন করা হয়। এই ধর্মীয় উৎসবেই ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। লাজার হাইম্যান নামে একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘আমার দেখা সবচেয়ে ভয়ংকর ঘটনা এটি।’ কর্তৃপক্ষ ওই ধর্মীয় উৎসবে ১০ হাজার মানুষ সমবেত হওয়ার অনুমতি দিয়েছিল। আয়োজকেরা বলছেন, ৬৫০টির বেশি বাসে প্রায় ৩০ হাজার মানুষ মেরনে যান। অনুষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন ছিল। যেভাবে ঘটল এই…
মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী কারেন গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় সীমান্তবর্তী কয়েক হাজার গ্রামবাসী পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিতে চায়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী কারেন গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় সীমান্তবর্তী কয়েক হাজার গ্রামবাসী পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা দেশটির ক্ষমতা দখলের পর কারেনদের সঙ্গে সশস্ত্র সংঘাত শুরু হলে অনেকেই প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেয়। পরিস্থিতির অবনতি হলে অপেক্ষায় থাকা এসব কারেন আদিবাসীরাও সেখানে তাদের সাথে যোগ দেবে। মিয়ানমারের সীমান্তবর্তী থাইল্যান্ডের মায়ে হং সন প্রদেশের ইয়ে থু হতা উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেওয়া কারেন…
করোনায় দ্বিতীয় ঢেউয়ে পর্যদুস্ত ভারত। এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। মহামারির প্রকোপের মধ্যেও বৃহস্পতিবার অষ্টম দফার ভোটের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। তাতে তৃতীয়বারের মতো মমতার তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে। বৃহস্পতিবার ভোট হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থার উদ্যোগে পরিচালিত বুথফেরত জরিপের ফল প্রকাশ শুরু হয়েছে। বেশিরভাগ বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে তৃণমূল। তবে কয়েকটি জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতও পাওয়া গেছে। আর জন কি বাত পরিচালিত জরিপে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে উঠে এসেছে। এনটিডিভির জরিপে তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন…
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহভাবে বেড়েই চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই দেশটিতে ভাঙছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। দেশটির প্রায় সব রাজ্যেই করোনা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে দিশেহারা অবস্থা। যে কয়টি রাজ্যে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী তার মধ্যে অন্যতম কর্ণাটক রাজ্য। এই পরিস্থিতির মধ্যেই সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার করোনা রোগী সেখান থেকে পালিয়ে গেছে। তাদেরকে খুঁজতে ঘাম ছুটছে প্রশাসনের। এরকম সংকটময় পরিস্থিতিতে গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে করোনা রোগীদের হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া। খবর: হিন্দুস্তান টাইমস। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এই চাঞ্চল্যকর খবরটি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা। জানা গেছে, কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরুতে নিখোঁজ হয়ে গেছেন…
দীর্ঘদিন যাবৎ অর্থনৈতিক সংকটে থাকার কারণে পাকিস্তানে এবার এর প্রভাব পড়ছে খাদ্যে। দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, আর মাত্র ৩ সপ্তাহের গম মজুত রয়েছে। রমজান মাস উপলক্ষে এই সময়ে অনেকেই রোজা রাখেন। কিন্তু এই সময়তই পাকিস্তানে গমের দাম সর্বোচ্চ। অর্থাৎ চাহিদা কম হলেও, জোগান এতটাই কম যে দাম বেড়ে চলেছে প্রতিনিয়ত। এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সদ্য নিয়োজিত অর্থমন্ত্রী শৌকত তারিন বলেন, এই মুহূর্তে পাকিস্তানের প্রায় ৬০ লক্ষ মেট্রিক টন গমের ভান্ডার প্রয়োজন। পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউনেরর রিপোর্ট অনুযায়ী, এ বিষয়ে পাকিস্তানের দাম পর্যবেক্ষক কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। সেখানে তারিনকে বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করেন আধিকারিকরা। বর্তমানে প্রায় সাড়ে ৬ লক্ষ…
মাস দেড়েক আগে মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ করতে উদ্যোগ নেয় শ্রীলঙ্কা। তবে এ নিষেধাজ্ঞা কার্যকরের জন্য দেশটির মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন ছিল। অবশেষে বোরকা নিষিদ্ধ করার ব্যাপারে একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। ‘জাতীয় নিরাপত্তা’র কারণ দেখিয়ে গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ ওয়েরাসেকেরার উত্থাপিত এই প্রস্তাবের অনুমোদন দেয় ক্যাবিনেট। খবর আল জাজিরার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জাতীয় নিরপত্তা ইস্যুতে সামনে আনা এই প্রস্তাবটি আইনে কার্যকর হলে মুসলিম নারীদের বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন পোশাক পরিধান নিষিদ্ধ হবে দেশটিতে। শ্রীলঙ্কার জননিরাপত্তা মন্ত্রী শরৎ ওয়েরাসেকেরা নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, প্রকাশ্যে মুসলিম নারীদের বোরকা পরিধান নিষিদ্ধ করার ব্যাপারে মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের…
করোনা ভাইরাস মহামারির সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। হাসপাতালগুলোতে জায়গা নেই, অক্সিজেন সংকটে রোজ মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। শ্মশানগুলোতে দিনরাত জ্বলছে চিতার আগুন। মৃত্যুহারে অস্বাভাবিক বৃদ্ধিতে শ্মশানগুলোতে দেখা দিয়েছে জায়গার সংকট। কম পড়ছে কাঠে। বন্ধ রাখতে হচ্ছে শ্মশানের দরজা। সরকারি হিসাবে গত সাতদিন দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন দেশটিতে। তবে বলা হচ্ছে, প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যুর খবর সরকারি হিসাব থেকে বাদ পড়ছে। দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন (এমসিডি) পরিচালিত ২৬টি শ্মশান ঘুরে এনডিটিভি জানতে পেরেছে, গত ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত শহরটিতে ৩ হাজার ৯৬ জন করোনা রোগীর মরদেহ দাহ করা হয়েছে। করুণ দিল্লি সবচেয়ে বাজে পরিস্থিতি রাজধানী…
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ একদিনের সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়াল ভারতে ৷ সংক্রমণের উর্ধ্বগতিতে ভেঙে পড়ছে ভারতের স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতালগুলোতে জায়গা করতে না পেরে ট্রেন, স্টেডিয়াম, এমনকি মসজিদ ও আশ্রমগুলোকেও করা হচ্ছে অস্থায়ী কোভিড হাসপাতাল। সূত্র মতে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লাখ ২৩ হাজাত ১৪৪ জন ৷ মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৫১ হাজার ৮২৭ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮ লাখ ৮২ হাজার ২০৪ জন ৷ কোভিডের ভ্যাকসিন নিয়েছেন ১৪ কোটি ৫২ লাখ ৭১ হাজার…
গত শুক্রবার ভারতে বিশ্বের মধ্যে সর্বোচ্চ দৈনিক করোনার সংক্রমণ ধরা পড়ে। ওই দিন ৩ লাখ ৩০ হাজার নতুন করোনা সংক্রমণ ধরা পড়ে। রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ও পশ্চিম ভারতজুড়ে বেশির ভাগ হাসপাতাল অক্সিজেনের সংকটে ভুগছে। ভারতে করোনা ভাইরাসের এই তাণ্ডবের পেছনে রয়েছে বেঙ্গল ভ্যারিয়েন্ট। এটি অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে। নতুন এই স্ট্রেইনে আক্রান্তদের শারীরিক অবস্থারও দ্রুত অবনতি ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো লাগাম পরানো না গেলে সংক্রমণের সুনামি ঘটবে। ভারতের জিনোম বিজ্ঞানীরা করোনাভাইরাসের যে ‘ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট’ চিহ্নিত করেছেন, সেটি নিয়েও উদ্বেগ আছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ডাবল মিউটেশনের কারণে ভাইরাসটি মানবদেহের…