…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
করোনা সংকট থেকে উত্তরণের জন্য জার্মানির বুন্ডেস্টাগ বা পার্লামেন্টে গতকাল বুধবার সংক্রমণ সুরক্ষা আইন পাস হয়েছে। করোনা সংক্রমণ রুখতে জার্মানির ১৬ রাজ্যে লকডাউনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নির্বাহী আদেশ থাকলেও করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছিল না। নতুন আইনে বেশি সংক্রমিত এলাকাগুলোতে রাতে কারফিউ ব্যবস্থাসহ স্কুলগুলো বন্ধ, জনসমাগম নিয়ন্ত্রণে আরও কঠোর বিধানের ব্যবস্থা রাখা হয়েছে বলে জার্মানি গণমাধ্যম ডয়েচেভেলে সুত্রে জানা গেছে। বুধবার জার্মান সংসদের নিম্ন কক্ষ ফেডারেল স্তরে ‘এমারজেন্সি ব্রেক’ অনুমোদন করেছে৷ করোনা সংকট মোকাবিলা করতে ফেডারেল স্তরে পদক্ষেপ নেবার ক্ষমতা আনতে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকার সংক্রমণ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে৷ সংশোধিত এই আইন কার্যকর হলে বিশেষ ক্ষেত্রে গোটা দেশজুড়ে একই…
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। হাসপাতালগুলোতে সিট খালি নেই। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে মিডিয়ায় জোর দাবি উঠেছিল, আরটিগপিসিআর টেস্টে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত করা যায় না। এমন দাবি উঠেছে বাংলাদেশেও। তবে এক বিবৃতিতে এমন দাবি উড়িয়ে দিল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এদিকে একদিনে শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। কী বলেছেন ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী? এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, ট্রান্সক্রিপশন পলিমেরেস চেইন রিয়্যাকশন তথা আরটি-পিসিআর টেস্টে করোনা ভাইরাসের যতগুলো পরিবর্তিত রূপ আছে তার সবই ধরা পড়ে। বর্তমানে ভারতে যুক্তরাজ্যের ১৭ ও ব্রাজিল থেকে আসা ১৭ টি মিউটেশনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়া দক্ষিণ…
রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনির স্বাস্থ্যের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলে জানা যাচ্ছে৷ তাকে বাঁচাতে তাই মুক্তির দাবিতে রাশিয়াজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এসময় আটক করা হয়েছে ১ হাজার ৭০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি বর্তমানে রাশিয়ার কারাগারে বন্দি আছেন। গতকাল বুধবার (২১ এপ্রিল) তার মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ছিল রাশিয়ার বিভিন্ন শহর। এদিন দেশটির বেশ কয়েকটি বড় শহরে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। আটক করা হয় দেড় হাজারের বেশি আন্দোলনকারীকে। বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, বুধবার রাতে রাশিয়ার বিভিন্ন শহরে রাস্তায়…
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ) গত বুধবার তাদের বার্ষিক প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারত, রাশিয়া, ভিয়েতনাম ও সিরিয়াকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ জানিয়েছে। এর মধ্যে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও বৈষম্য ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে বলা হয়েছে, প্রথম চারটি দেশকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (সিপিসি) হিসেবে স্বীকৃতি দেয়া প্রয়োজন। এই নতুন প্রতিবেদনে বাইডেন প্রশাসনের কাছে ধর্মীয় স্বাধীনতায় কালো তলিকাভুক্ত বিভিন্ন দেশের ওপর কড়াকড়ি আরোপ থেকে বিরত থাকার নীতি পুনর্মূল্যায়নেরও আহ্বান জানিয়েছে ইউএসসিআইআরএফ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তালিকায় আগে থেকেই নাম রয়েছে চীন, পাকিস্তান, সৌদি আরব, ইরান, মিয়ানমার,…
গতকাল বুধবার রাতে পাকিস্তানে বেলুচিস্তানের রাজধানী শহর কোয়েটায় সেরেনা হোটেলে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামি সশস্ত্র গোষ্ঠী তালেবান। হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হন এবং আহত ১২ জন। স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ওই বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধারকারী এবং নিরাপত্তা বাহিনী। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ বলেছেন, চীনের রাষ্ট্রদূতকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে। স্থানীয় একটি হাসপাতালের কর্মকর্তা ওয়াসিম বেগ চারজনের মৃতদেহ পাওয়ার কথা জানিয়ে বলেছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সূত্র মতে পাকিস্তানের তালেবান গোষ্ঠী আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশটিতে এ হামলার দায় স্বীকার করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। …
যুক্তরাষ্ট্রের রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারের মধ্য দিয়ে এই খেলা শুরু হয়। যুক্তরাষ্ট্র রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করলে পাল্টা রাশিয়াও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার ঘোষণা করে। এ খেলায় এবার যোগ দিয়েছে ইউরোপের দেশ মধ্য চেক প্রজাতন্ত্র। সম্প্রতি রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে চেক প্রজাতন্ত্র। রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা জবাবে রাশিয়াও দেশটি থেকে চেক রিপাবলিকের ২০ কূটনীতিককে বহিষ্কার করে। এই খেলার শেষ কোথায় শেষ হবে তা জানা নেই বিশ্লেষকদের। রাশিয়ার ১০ কূটনীতিক বহিষ্কার ও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে সাইবার অ্যাটাক ও অন্যান্য বিদ্বেষমূলক কাজের জন্যে সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। নতুন এই নিষেধাজ্ঞায় রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। গণমাধ্যমে ব্রিফিং-এ…
দক্ষিণ-মধ্য এশিয়ার ভূ-বেষ্টিত পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানে ২০০১ সালে বিমান হামলার মধ্য দিয়ে যে যুদ্ধের সূচনা করেছিল। প্রায় ২০ বছর পর তার অবসান চাইছে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব সেনা সরাতে চায় বাইডেন প্রশাসন। ১১ সেপ্টেম্বর তারিখটিও এখানে উল্লেখযোগ্য। কারণ ঠিক ২০ বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আল-কায়দার হামলার পর প্রতিশোধ নিতে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। উৎখাত করা হয় ওই সময়ে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে। আফগান যুদ্ধের কারণে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ২ লাখ ৪১ হাজার সামরিক-বেসামরিক ব্যক্তির। অন্যদিকে ২০ বছর…
করোনা মহামারির বিধিনিষেধে থমকে যায় অর্থনৈতিক কার্যক্রম। সংকোচনের মুখে পড়ে বড় থেকে ছোট প্রতিটি অর্থনীতিই। এমন পরিস্থিতিতে ধনী দেশগুলো বিপুল পরিমাণ প্রণোদনা, কভিড-১৯ পরীক্ষা এবং টিকাদান কার্যক্রম বিস্তৃত করে মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এক্ষেত্রে পিছিয়ে আছে দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলো। করোনা মহামারির ধাক্কায় সাব-সাহারা আফ্রিকার তিন কোটি মানুষ দারিদ্র্যের মুখে আছে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছে। করোনাকালে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতির ভুক্তভোগী এসব মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। আফ্রিকার দেশগুলোতে করোনা প্রতিরোধী টিকা সহজলভ্য করতে সম্পদশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আইএমএফ। সংস্থাটির হিসাবমতে, আফ্রিকার কিছু দেশ তার জনসংখ্যার ৬০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে,…
দুজনের সম্মতিতে যৌন সম্পর্ক ঘটলে স্বাভাবিকভাবে এটাকে ধর্ষণ হিসাবে দেখা হতো না। তবে ফ্রান্সে এবার যৌন সম্মতি এবং ধর্ষণ বিষয়ে পরিষ্কারভাবে আলাদা করতে কড়া আইন নিয়ে এল। প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি ১৫ বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। ফ্রান্সে নতুন এ আইন ভাঙলে পেতে হবে কড়া শাস্তি। খবর আনন্দবাজার ও ডয়েচে ভেলে এতদিন ফ্রান্সে নারীদের ক্ষেত্রে সম্মতিসূচক শারীরিক সম্পর্কের বয়স ছিল ১৫ বছর। যদি এর চেয়ে কম বয়সী কেউ ধর্ষণের শিকার হতো, তাহলে অভিযুক্তের আইনজীবী সেই ঘটনাকে সম্মতিসূচক সহবাস প্রমাণের চেষ্টা করতে পারতেন। এর মাধ্যমে অনেক ধর্ষণের ঘটনাই সম্মতিপূর্ণ সহবাস হিসেবে প্রতিষ্ঠিত…
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে সহিংসতা বহুলাংশে বেড়ে গেছে। গত এক মাসে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে, যেখানে বন্দুকধারীর হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পুলিশের ধারণা, নিহত লোকজনের মধ্যে বন্দুকধারীও আছেন। নিজের গুলিতেই মারা যান তিনি। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পণ্য ডেলিভারি সংস্থা ফেড-এক্সের একটি স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার সকালে পুলিশের মুখপাত্র জেনায়ে কুক জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন,…